রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে যুবলীগ নেতা আটক

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১২, ২০২৫
news-image

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-১১, সিপিসি-২ ও কুমিল্লা জেলা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন আহম্মেদকে (৪৮) আটক করে।

১২ ফেব্রুয়ারি রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মোঃ আলাউদ্দিন আহম্মেদ নগরীর কাপ্তানবাজার এলাকার মোঃ সলিমুল্লাহ’র ছেলে।

আলাউদ্দিন নগরীর ৪ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি। সে লিফলেট বিতরণ ও নাশকতা কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিল।
তাকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যা ব সূত্র জানায়।