All posts by jitu

এল-ক্লাসিকোর পর কাতালান

এল-ক্লাসিকোর পর কাতালান ডার্বিতেও বার্সার জয়যাত্রা

এল-ক্লাসিকোর পর কাতালান ডার্বিতেও বার্সার জয়যাত্রা

ডেস্ক রিপোর্ট:

এক ম্যাচ আগে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করা বার্সেলোনা এবার কাতালান ডার্বিতে এস্পানিওলকে উড়িয়ে দিয়েছে। লা লিগায় হ্যান্সি ফ্লিকের দল জয় পেয়েছে ৩-১ গোলে। এর ফলে টেবিলের দুই নম্বরে থাকা রিয়ালের সঙ্গে বার্সার ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৭ পয়েন্ট।

হ্যান্সি ফ্লিকের অধীনে বদলে যাওয়া বার্সেলোনা যে কতটা শক্তিশালী, তা বোঝা যায় তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে। সবশেষ ৬ ম্যাচে সব প্রতিযোগিতায়ই জয় পেয়েছে বার্সা, এবং প্রতিটি ম্যাচেই কমপক্ষে ৩টি গোল করেছে তারা। তবে এস্পানিওলের দুর্ভাগ্য যে দুবার বল জালে জড়ালেও ভিএআরের সিদ্ধান্তে সেই গোলগুলো বাতিল হয়েছে। এই ভিএআর সিদ্ধান্তগুলো না হলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।

ম্যাচের শুরু থেকেই এস্পানিওলের ওপর চাপ সৃষ্টি করে বার্সেলোনা। একের পর এক আক্রমণে এস্পানিওল রক্ষণের পরীক্ষা নিতে থাকে বার্সার খেলোয়াড়রা। শুরুর ১০ মিনিট ভালোই সামলাচ্ছিল এস্পানিওল, তবে ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

এই গোলের পর ম্যাচে ফেরার সুযোগ পায় এস্পানিওল, এবং ২৭ মিনিটে তারা একটি গোল শোধও দেয়। তবে ভিএআরের কারণে সেই গোল বাতিল হয়, কারণ গোলের আগেই অফসাইড হয়ে গিয়েছিল এস্পানিওল। কিছুক্ষণ পর ৩১ মিনিটে ওলমো তার দ্বিতীয় গোল করে বার্সার পক্ষে ব্যবধান ৩-০ করে দেন। প্রথমার্ধ শেষ হয় এই ৩-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে এসে ৫৮ মিনিটে ফের ভিএআরে এস্পানিওলের একটি গোল বাতিল হয়। দুইবার গোল বাতিল হওয়ার পর ৬৩ মিনিটে পুজাভি পুয়াদো গোল করে এস্পানিওলের পক্ষে ব্যবধান কমান। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ৩-১ গোলে, এবং এই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

বিএনপিকে বাদ দিয়ে

বিএনপিকে বাদ দিয়ে কিছু করলে জনগণ মানবে না: ফখরুল

বিএনপিকে বাদ দিয়ে কিছু করলে জনগণ মানবে না: ফখরুল

ডেস্ক রিপোট:

চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করলে জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

মির্জা ফখরুল বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কেবল বিএনপির নন, অন্যান্য দলের নেতাদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। তিনি ঢাকার সব সড়কের নামকরণ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির নামে করেছিলেন।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, এখন তরুণদের যুগ। একসময় ঢাকায় আব্বাস ও খোকা ভাইয়ের প্রভাব ছিল। বর্তমান তরুণদেরও সেই প্রভাব বিস্তার করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একসময় খোকা ভাইয়ের কাছে পরাজিত হয়েছিলেন। মানুষ যখন তাকে তাদের কাছের মানুষ হিসেবে বেছে নেয়, তখনই তিনি জনগণের প্রিয় হয়ে ওঠেন। তিনি আরও জানান, খোকার মৃত্যু তাদের কাছে পাহাড়ের মতো ভারী ছিল এবং তিনি কখনও উত্তেজিত হতেন না; সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকাবাসী ভাগ্যবান যে তারা মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকার মতো কর্মীবান্ধব নেতাদের পেয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আন্তর্জাতিক কমিটির সদস্য ও সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন প্রমুখ।

নিজ মাঠে হোয়াইটওয়াশ

নিজ মাঠে হোয়াইটওয়াশ হয়ে বড় বিপদে ভারত

নিজ মাঠে হোয়াইটওয়াশ হয়ে বড় বিপদে ভারত

ডেস্ক রিপোর্ট:

২৪ বছর পর নিজ মাঠে হোয়াইটওয়াশ হলো ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা। শেষ মুম্বাই টেস্টে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিউই স্পিনের কাছে হার মানতে হয়েছে। এই পরাজয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মার দল।

সিরিজ শুরুর আগে ফাইনালের একদম কাছাকাছি থাকা ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিস্থিতি এখন আরও কঠিন হয়ে গেছে। বর্তমানে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০ এবং পয়েন্টের শতাংশ ৬২.৫০। তারা এখন পর্যন্ত ১২টি টেস্টে অংশ নিয়ে আটটিতে জয় পেয়েছে এবং তিনটি হেরেছে, একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে।

অন্যদিকে, সিরিজের আগে ১১টি টেস্ট খেলে আটটি জয় পাওয়া ভারতীয় দলের জন্য এই হোয়াইটওয়াশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড সিরিজের পর তাদের ম্যাচের সংখ্যা বাড়লেও জয় আটটিতেই সীমাবদ্ধ রয়ে গেছে। ভারতের মোট পয়েন্ট ৯৮, যা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি হলেও পয়েন্টের শতাংশ কম (৫৮.৩৩)। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সুযোগ পেতে হলে শীর্ষ দুই দলকেই পয়েন্টের শতাংশের ভিত্তিতে শীর্ষে থাকতে হবে।

ভারতের পয়েন্টের শতাংশের ভিত্তিতে এখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬, আর ভারতের সাম্প্রতিক দুঃস্বপ্নের কারণ কিউইদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫।

ভারতের সামনে এখন অস্ট্রেলিয়া সফর। পাঁচ ম্যাচের এই সিরিজে ইতিবাচক ফলাফল করতে পারলে রোহিতদের চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা টিকে থাকবে। তবে কাজটি যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী ভারতকে ফাইনালের আগে ছিটকে দেওয়ার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না অস্ট্রেলিয়া।

কুমিল্লায় মাদকসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী

কুমিল্লায় মাদকসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিক আটক

কুমিল্লায় মাদকসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ০২ জন ভারতীয় নাগরিককে মাদক সহ আটক করা হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০৮৪/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান হতে ০৪টি বিয়ার ক্যানসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ০২ জন ভারতীয় নাগরিক মোঃ রনি(২১), পিতা- মৃতঃ দেলোয়ার হোসেন,মোঃ দেলোয়ার হোসেন(১৮), পিতা-মৃত আয়ুব আলী কে আটক করা হয়।
অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ০৪টি বিয়ার ক্যান।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আটককৃত মালামাল ও আসামীদ্বয়কে মামলা দায়ের পূর্বক কোতয়ালী মডেল থানা, কুমিল্লায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির দৃঢ় প্রতিশ্রুতি ও তৎপরতার প্রমাণ।

বাংলাদেশের প্রথম চেইন ৩ তারকা হোটেল ডি’মোর কুয়াকাটার ১ম বর্ষপূর্তি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন শিল্পে আস্থার নাম কক্সটুডে বা ডি’মোর। দীর্ঘদিন ধরে পাঁচ তারকা ও তিন তারকা মানের সেবা দিয়ে আসছে এ হোটেল গুলো। তাই, কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক,বান্দরবান ও কুয়াকাটা ঘুরতে গেলে ভ্রমণপিপাসুরা বেছে নেন কক্সটুডে ও ডি’মোরকে।

কক্সটুডে ও ডি’মোর এর পরিচালক মহিউদ্দিন খান খোকন (সেলস অ্যান্ড মাকেটিং) বলেছেন,আমরাই বাংলাদেশে প্রথম পর্যটন নগরীগুলোতে তিন তারকা ও পাঁচ তারকা মানের চেইন হোটেল শুরু করেছি, ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চাইলে যেতে পারেন পাহাড়ের সৌন্দর্যের সাজেক ও বান্দরবানে তিন তারকা ডি’মোর।চায়ের দেশ শ্রীমঙ্গলে রিসোর্টে পাবেন সাধ্যের মধ্যে সব সুবিধা।

এগুলো মানে ডি’মোর মূলত কক্সবাজারের ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল কক্সটুডের অঙ্গ প্রতিষ্ঠান। সদ্য যাত্রা শুরু করা এই সব তিন তারকা হোটেল গুলোতে চলছে বিশেষ ছাড়।বিশেষ করে ডি মোর কুয়াকাটার ১ম বর্ষপূর্তি উপলক্ষে থাকছে নানা আয়োজন ও দর্শনার্থীদের জন্য আছে বিশেষ ছাড়।মহিউদ্দিন খান খোকন জানান, চাইলে দিতে পারবেন অগ্রিম রুম বুকিং।

তিনি আরো জানান,কক্সটুডে শুধু কক্সবাজারে নয়, বাংলাদেশের মধ্যেই অন্যতম ঐতিহ্যবাহী ফাইভ স্টার তারকা হোটেল আর আমাদের ডি’মোর বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে সেবার মাধ্যমে। কক্সবাজারের কক্সটুডে যেমন আমরা আমাদের গেস্টদের সুযোগ-সুবিধার ব্যাপারে কোনো আপস করি না,আমাদের ডি’মোর চেইন গুলোতে ও ঠিক তেমনই সুবিধা থাকে।

তিনি বলেন, কক্সবাজারকে বলা হয় দেশের পর্যটন রাজধানী ও কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা । পৃথিবীর দীর্ঘতম সৈকত কক্সবাজার। যতই মন খারাপ থাকুক, সাগরের বিশালতার সামনে দাঁড়ালে নিমিষেই মন ভালো হয়ে যায়। কিন্তু, ভ্রমণের জায়গাটি হতে হবে নিরাপদ, ঝামেলামুক্ত। এজন্যই কক্সবাজার ও কুয়াকাটায় আছে ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল কক্সটুডে ও ডি’মোর কুয়াকাটা। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, বিশাল সমুদ্র। কক্সবাজার ও কুয়াকাটা গেলে সকালে-বিকেলে সমুদ্রতীরে বেড়াতে মন চাইবে। সাগরের বিশালতার টানেই হোক কিংবা অবকাশ যাপন,সব সময় মুখর থাকে পর্যটকদের অভিবাদন জানাতে জেলা ২টি।

বিপুল পর্যটকদের রাত্রিযাপন নিশ্চিত করতে সমুদ্র সৈকতের কাছে তৈরি করা হয়েছে অসংখ্য আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট এবং কটেজ। কিন্তু, সবগুলোতে নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। নেই নিরাপত্তা। অনেক সময় ছুটির দিনগুলোতে পর্যটকরা রুম পান না। অনেক হোটেলে আছে নানা সমস্যা। কিন্তু, হোটেল কক্সটুডে ও ডি’মোর কুয়াকাটা এসব দিক থেকে ব্যতিক্রম ও ঐতিহ্যবাহী। দীর্ঘদিন যাবত একইরকমভাবে গ্রাহকদের পাঁচ তারকা ও তিনতারকা মানের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। কক্সবাজারে অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এই হোটেলে নিরাপত্তা, সার্ভিস সুবিধা, কাস্টমারকে সন্তুষ্ট করতে তাদের আছে নানা ব্যবস্থা। এমনকি, রয়েছে নিজস্ব প্রাইভেট বিচ।

সেখানে থাকতে দুই রাত, দুই দিনের একোমোডেশন, ব্রেকফাস্টসহ নানা সময়ে থাকে অসাধারণ প্যাকেজ। তিনি বলেন, আমরা আমাদের গেস্টদের সুযোগ-সুবিধার ব্যাপারে কোন আপস করি না। আমাদের প্রতিটি ইউনিট শতভাগ কর্পোরেট, প্রশিক্ষণপ্রাপ্ত ও আন্তরিক। আমাদের সকল সুযোগ-সুবিধার মধ্যে অন্যতম ওয়েলকাম ড্রিংকস, ব্রেকফাস্ট (বুফে), এসি ও গিজার ফ্যাসিলিটি, আনলিমিটেড ওয়াই-ফাই, ইনরুম মিনারেল ওয়াটার, কফি-চা, সুবিশাল সুইমিং পুল, জাকুজি, বাগান, রাতে পুলসাইড লাইভ মিউজিক ও বারবিকিউ, মজাদার খাবার, ২৪ ঘণ্টা রুম সার্ভিস এবং অন্যান্য সুবিধা। প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থা, পার্কিং সুবিধা, রেস্টুরেন্ট সার্ভিস এবং রুম সার্ভিসসহ অন্যান্য সুবিধা।

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে দুই সন্তানের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর নাম হাসিনা আক্তার বৃষ্টি (২৭), তিনি কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের সরওয়ার কাইয়ুমের স্ত্রী।

বৃষ্টির ভগ্নিপতি আজহার উদ্দিন সুজন জানান, শনিবার দিবাগত রাত পৌনে ৪টায় বৃষ্টি অসুস্থ বলে সরওয়ার কাইয়ুম তাকে ফোন দেন। তিনি যখন তাদের বাড়িতে গিয়ে বৃষ্টিকে খোঁজেন, তখন তাদের কাছে বলা হয়, তাকে শান্ত থাকতে। এক পর্যায়ে বলা হয়, বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় খবর দেন। তাদের ধারণা, বৃষ্টিকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার স্বামী সরওয়ার কাইয়ুম।

নিহতের স্বজনরা জানান, বৃষ্টির স্বামী সরওয়ার কাইয়ুম মাছের ব্যবসা করেন। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার কারণে স্বামীর বসতঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে, এ নিয়ে সন্দেহ রয়েছে।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। স্বামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অতিরিক্ত সময়ে গোল খেয়ে

অতিরিক্ত সময়ে গোল খেয়ে হারলো মেসির মায়ামি

অতিরিক্ত সময়ে গোল খেয়ে হারলো মেসির মায়ামি

ডেস্ক রিপোর্ট:

প্লে-অফের প্রথম ম্যাচে জয়লাভের পর দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেলেই এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফে মায়ামির সেমিফাইনালে স্থান নিশ্চিত হয়ে যেত। কিন্তু শেষ মুহূর্তে গোল খেয়ে ২-১ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসির দলের।

রোববার (৩ নভেম্বর) আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২২ মিনিটে একটি সহজ সুযোগ মিস করেন মেসি। এরপর ২৮ মিনিটে দারুণ একটি সেভে দলের গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার মায়ামিকে রক্ষা করেন।

ম্যাচের ৩৯ মিনিটে মায়ামি লিড লাভ করে। একটি আক্রমণ থেকে বল দখল করার সময় মেসি পড়ে গেলে ফার্নান্দো রেদেন্দো দ্রুত বলটি ডেভিড মার্টিনেজের দিকে বাড়িয়ে দেন। মার্টিনেজ ঠান্ডা মাথায় বলটি চিপ করে জালে পাঠান।

ম্যাচের ৫৮ মিনিটে সমতায় ফেরে আটলান্টা। আমাদোহের দারুণ ক্রস থেকে জটলার মধ্যে ডেরিক উইলিয়ামস নিচু হয়ে হেড করে গোল করে ম্যাচকে সমতায় নিয়ে আসেন। সমতায় থেকে ম্যাচ শেষ হওয়ার পথে ছিল। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে ৫ মিনিটের যোগ করা সময় দেওয়া হয়। এই সময়ের চতুর্থ মিনিটেই সিলভার গোল করে আটলান্টাকে জয় এনে দেন।

এই ম্যাচ যদি ড্র হতো, তবে মেসিরা কনফারেন্স সেমিফাইনালে উঠে যেতেন। কিন্তু তা না হওয়ায় এখন তৃতীয় ম্যাচেই দুই দলের ভাগ্য নির্ধারিত হবে। আগামী শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

সোনার দাম কমল

সোনার দাম কমল

সোনার দাম কমল

ডেস্ক রিপোর্ট:

মার্কিন নির্বাচনের প্রভাব এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় সোনার দাম কিছুটা কমেছে বলে জানা গেছে। ৩০ অক্টোবর, অতীতের সব রেকর্ড ভেঙে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৭৭ ডলার ছাড়িয়ে ইতিহাস সৃষ্টি করে।

রোববার বেলা ১১টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭৩৬ দশমিক ৪১ ডলার।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, ফলে যেকোনো সময় প্রতি আউন্স স্বর্ণের দাম কমতে পারে। বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব দেশের বাজারেও পড়ে। তাই যেকোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।

৩০ অক্টোবর বাজুসের সর্বশেষ দেওয়া দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণ ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৬ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিল্লাল’কে মুক্তির দাবি

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিল্লাল’কে মুক্তির দাবি

মো: আব্বাস আলী:

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বিল্লাল আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউটের গেইটে এ কর্মসূচি হয়।

অবস্থান কর্মসূচিতে ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অষ্টম পর্বের শিক্ষার্থী রাসফিকুল ইসলাম বলেন, মেকানিক্যাল ডিপার্টমেন্টের অষ্টম বর্ষের বিল্লালকে মিথ্যা মামলা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কলেজ প্রশাসন চাইলে সমাধান করতে পারত এমন সুযোগ থাকার পর ও কেনো বিল্লালকে মামলা দেওয়া হয়েছে।

মেকানিক্যাল ডিপার্টমেন্ট অষ্টম পর্বের ছাত্র হাসিবুল হাসান জিহাদ বলেন, বিল্লালকে অতি দ্রুত মুক্তি দিতে হবে। বিল্লালের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিল্লালের ভুল থাকলে কলেজ প্রশাসন তার সমাধান না দিয়ে মিথ্যা মামলা করলো কেন?

ফয়সাল আহমেদ বলেন বিল্লালকে, কারা মুক্তির পর বিল্লালের মামলার পেছনে কে বা কারা আছে তাদের সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে।