All posts by jitu

লেবাননে মসজিদ গুঁড়িয়ে

লেবাননে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

লেবাননে মসজিদ গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলি বাহিনী বারবার হামলা চালাচ্ছে লেবাননে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সীমান্তের কাছে অবস্থিত আদ-ধাহিরা গ্রামে একটি মসজিদে বিস্ফোরণ ঘটাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শনিবারের (২ নভেম্বর) লাইভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে মসজিদটি ধ্বংসের দৃশ্য দেখা যায়। মসজিদ ও এর আশেপাশের ভবনগুলোতে বিস্ফোরণের সময় বিশাল ধোঁয়া সৃষ্টি হয়, যা দূর থেকেও স্পষ্ট দেখা যায়।

এদিকে, গতকাল শুক্রবার গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৮৪ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৫০ জনের বেশি শিশু। এই হামলাকে নৃশংস গণহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে।

ইসরায়েলি বাহিনী হতাহত সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে জানিয়েছে যে, গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে এক বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইজ আল-দিন কাশাব নিহত হয়েছেন। তিনি গাজা উপত্যকায় হামাসের পলিটব্যুরোর সর্বশেষ শীর্ষ কর্মকর্তা ছিলেন।

চৌদ্দগ্রামে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

চৌদ্দগ্রামে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

চৌদ্দগ্রামে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বন্যা দুর্গত মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার গোলাম কাদের চৌধুরী নোবেল।

কুমিল্লা দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপর আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর হোসেন বলাই, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ কবির শিপন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান শারিয়ার খাঁ প্রমুখ।

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৩টি দোকানকে জরিমানা

কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৩টি দোকানকে জরিমানা

শাহ ইমরান:

জেলা প্রশাসন কুমিল্লা ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা শহরের রাজগঞ্জ বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) এ অভিযানে ৩টি দোকানকে ৩টি মামলায় ৫,৫০০ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে প্রায় ১২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন একই কার্যালয়ের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেন এবং জেলা পুলিশ সদস্যরা।

এছাড়া, পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নেতৃত্বে

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নেতৃত্বে আল-আমীন ও উজ্জ্বল

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নেতৃত্বে আল-আমীন ও উজ্জ্বল

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি”র ২০২৪-২৫ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর ) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর অধ্যাপক ড. আবু সিনা সৈয়দ তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী আল-আমীন হোসেন এবং সাধারণ সম্পাদক কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় এর শিক্ষার্থী উজ্জ্বল হোসেন বিল্লালকে নির্বাচিত করা হয়।

এতে সহ-সভাপতি হিসেবে আব্দুল্লাহ বিন জয়, কাউছার আমেদ ও সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াসিন শাহেদ। এছাড়া ও সমিতির বিভিন্ন পদে সদস্যবৃন্দরার নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর এবং লক্ষীপুর সরকারি কলেজ (সমাজবিজ্ঞান বিভাগের) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু সিনা সৈয়দ তারেক, সাবেক সভাপতি ও রেক্টর আব্দুল কাইয়ুম শিমুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি ও রেক্টর এবং ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার, , সাবেক সভাপতি শাহিনুল ইসলাম, সাবেক সভাপতি সাইদুর রহমান খন্দকারসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা সহ আরো অনেকে।

কমিটির বাকি সদস্যরা হিসেবে সহসাধারণ সম্পাদক তোহা আলম, অর্থ সম্পাদক শ্রাবণ, বিজ্ঞান ও শিক্ষা সম্পাদক সাগর চন্দ্র শাল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোতাসিম বিল্লাহ সিয়াম, বার্ষিকী সম্পাদক, রুম্মন ইবনে জিসান, পাঠাগার সম্পাদক আদিল, দপ্তর সম্পাদক এয়াকুব, তথ্য ও প্রচার সম্পাদক মেহেদী হাসান রিফাত এছাড়া ও সদস্য হিসেবে ইয়াকুব আলী তুষার, মাহবুব, রবিউল ইসলাম এর নাম ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ১৯৮৭ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। যা কুমিল্লা জেলার অন্যতম প্রাচীনতম সংগঠন। শিক্ষার্থীদের মাদকের মত করাল গ্রাস থেকে মুক্ত করে শিক্ষার দিকে ধাবিত করা, উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর পাশ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে সংগঠনটি। পাশাপাশি পুরো বছর ব্যাপী শিক্ষার্থীদের মানোন্নয়ন মূলক বিভিন্ন আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি।

কুমিল্লা সেনানিবাসে

কুমিল্লা সেনানিবাসে ১ম রানার কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুমিল্লা সেনানিবাসে ১ম রানার কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসে অবস্থিত ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে ‘ প্রথম রানার কাপ গলফ টুর্নামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২ নভেম্বর) সকালে অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টে বিভিন্ন সেনানিবাস থেকে শতাধিক গলফার অংশগ্রহণ করেন।

ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক ।

তিন কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি চাঁবিপ্রবি শিক্ষার্থীদের

তিন কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি চাঁবিপ্রবি শিক্ষার্থীদের

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ও রেজিস্ট্রারের দ্রুত নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভেতর এক সংবাদ সম্মেলনে দ্রুত সময়ের মধ্যে নতুন ভিসি ও রেজিস্ট্রার নিয়োগের জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে তারা বলেন, “চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক স্বৈরাচারী উপাচার্য ড. মো. নাছিম আখতারকে তার উপাচার্যের পদ অব্যাহতি দিয়ে গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সাবেক উপাচার্যকে পদ থেকে অপসারণের পর এখন পর্যন্ত উপাচার্য হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। উপাচার্য এবং রেজিস্ট্রার না থাকায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বিগত ৪ মাস যাবৎ ক্লাসে বসতে পারছে না। শিক্ষার্থীদের একাংশ এই জন্য চরম হতাশায় রয়েছে।

সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান। তিনি আরো বলেন, চাঁবিপ্রবি’র অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগ প্রাপ্ত ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা এখানো ভর্তি হতে পারছে না। যার কারণে তাদের শিক্ষা জীবন এক প্রকার হুমকির মধ্যে রয়েছে। আমাদের সমপর্যায়ের প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগ সম্পন্ন হয়েছে। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়নি। উপাচার্য এবং রেজিস্ট্রার না থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে আছে। আমরা চাই সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিতর্কিত নয় এমন যথাযোগ্য একজনকে উপাচার্য হিসেবে অতি দ্রুত নিয়োগ দেয়া হোক। সেই সাথে আগামী ৩ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে যদি আশানুরূপ কোনো পদক্ষেপ নেয়া না হয় তাহলে সামনে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে জানান চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল হাসান, মো. তাহমিদ, আইটি বিভাগের শিক্ষার্থী মো. নেহাল, মাহমুদুল হাসান, ফ্যালকন সৌরভ, নাফিউল ও আহসান হাবীব (বিবিএ) উপস্থিত ছিলেন।

আগামী প্রজন্মকে দূষণমুক্ত

আগামী প্রজন্মকে দূষণমুক্ত নদী-খাল দেখাতে হবে: পানিসম্পদ উপদেষ্টা

আগামী প্রজন্মকে দূষণমুক্ত নদী-খাল দেখাতে হবে: পানিসম্পদ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান প্রজন্মের কাছে পরিষ্কার নদী বা খালের অভিজ্ঞতা নেই। তিনি বলেন, “আমরা আমাদের শৈশবে পরিষ্কার নদী দেখেছি বলে এখন নদীর অবস্থা দেখে দুঃখ পাই। কিন্তু আপনারা কখনো পরিষ্কার নদী দেখেননি, তাই বুঝতেও পারেন না এটি কীভাবে মানুষের কাজে আসে।”

১ নভেম্বর, শুক্রবার ঢাকায় রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে রামপুরা ত্রিমোহিনী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এ খাল পরিচ্ছন্নকরণ কর্মসূচির উদ্বোধন।

জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সারাদেশে ৬৪টি খাল-জলাশয় পরিচ্ছন্নকরণের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “আজকে যে খালটি আপনারা পরিষ্কার করছেন, এটি যেন আগামীতেও পরিষ্কার থাকে, সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে এই দায়িত্ব পালনে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি বলেন, “আজকের এই খাল পরিচ্ছন্নকরণ অভিযানে পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদফতর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ অনেক সংস্থার অংশগ্রহণ এ প্রমাণ করে যে সরকারের মধ্যে সমন্বয় রয়েছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা আজকের কর্মসূচি থেকেই স্পষ্ট।”

পানি সম্পদ উপদেষ্টা আরো বলেন, “৬৪ জেলায় খাল পরিষ্কারের এই কর্মসূচি আজ থেকে শুরু হয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। তবে এখানেই শেষ নয়। প্রতিটি খালকেন্দ্রিক স্থানীয় পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে, যারা খালগুলোতে পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করবে ও নোংরা প্রতিরোধ করবে।”

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জাতীয় যুব দিবস পালিত

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যবিহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে র্যালী ও আলোচনা সভা, ঋণের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আপনি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে পাশ করেছেন মানে একটি সার্টিফিকেট পেয়েছেন। কিন্তু নলেজ ইজ গেইন একটা শব্দ আছে। তুমি তোমার বই পড়ে যা জ্ঞান অর্জন করেছো, তা তোমার নলেজ। তাহলে তোমার স্কিল হবে কি? যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কিল আর ক্লাসে ফার্স্ট হওয়া এক কথা নয়। কোনো বিষয়ে বাস্তব দক্ষতা অর্জন করা একটা বাস্তব স্কিল। এবং সে বিষয়ে আরো দক্ষ হওয়াকে স্কিল ডেভেলপমেন্ট বলে।

তিনি বলেন, যুবকরা অনেক সাহসী। বাংলাদেশের যে কোন আন্দোলনের সময় দেখা যায় যুবকরা সবার আগে এগিয়ে আসে। তাই যুবকরা অনেক সাহসী এটা বুঝার বাকি নেই। আর এই যুবকরা সাহসী হওয়ায় তারা যেকোন কাজে ঝুঁকি নিতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে যুবকদের ভূমিকা অতুলনীয়। এদেশের যুবকরা সারা বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। এরাও কোনো না কোনোভাবে দক্ষ বলেই সেখানে স্টাবলিস্ট। বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে কারিগরি শিক্ষার উপর এখনো তেমন কোনো ভালো পরিবেশ হয়নি। ভালো মানসম্মত ল্যাব নেই, কারিকুলাম সেভাবে প্রণয়ন হয়নি। যার কারনে আমরা এখনো উন্নত দেশগুলোর চেয়ে পিছিয়ে আছি।

দেশের সার্বিক পরিস্থিতি, রাষ্ট্রের উন্নয়নে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্ব, কারিগরি দপ্তরের গুরুত্ব, ভোকেশনাল, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট, মেরিন একাডেমী, বিটাক ও যুব উন্নয়ন অধিদপ্তর সহ জেলায় স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু সেভাবে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছেনা। আমরা আমাদের স্কিল তৈরি করতে পারছিনা বিধায় আজকে আমরা উন্নত বিশ্ব থেকে পিছিয়ে। তাই স্কিল তৈরিতে আপনারা আরো বেশি গুরুত্ব দিতে হবে। আপনাদের আরো এগিয়ে আসতে হবে। আমরা আপনাদের পাশে আছি সবসময়ই। আপনি কি ব্যবসায়ী হবেন, নাকি সরকারী চাকরি করবেন নাকি উদ্যোক্তা হবেন সেটা আপনার উপর নির্ভর করে। যারা যুবক আছেন, আপনারা ভালোভাবে চিন্তা করেন, যথাযথভাবে সরকারী ট্রেনিং নিয়ে আরো এগিয়ে যাওয়ার জন্য যুবক ও উদ্যোক্তাদের আশ্বস্ত করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকত। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উক্ত অনুষ্ঠানে যুব ঋণের চেক ও সনদপত্র, যুব সংগঠক ও সফল আত্মকর্মীকে সনদপত্র, বৃক্ষ রোপন কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান ও এসবি খাল পরিষ্কার কর্মসূচি এবং সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের (ডিপিসি) ডেপুটি কো-অর্ডিনেটর কফিল উদ্দিন এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খান, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মাচারী সহ শিক্ষার্থী, উদ্যোক্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৭ জন উদ্যোক্তার মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার যুব ঋনের চেক ও বায়োগ্যাস প্ল্যান্ট বাবদ ৩ জনের মধ্যে একজনকে ২ লাখ ৭০ হাজার এবং বাকি ২জনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১২ জনের মাঝে ৮ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন।