All posts by jitu

এবার ৪০ কোটি পাঠ্যবই ছাপাবে

এবার ৪০ কোটি পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ হবে ১২০০ কোটি

এবার ৪০ কোটি পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ হবে ১২০০ কোটি

ডেস্ক রিপোর্ট:

সরকার এবারও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিতে চায়। বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুতের কাজ করছে, যা সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। শিগগিরই এই পাণ্ডুলিপি ছাপাখানায় পাঠানো হবে এবং এরপর বই ছাপানোর কার্যক্রম শুরু হবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রায় ৪০ কোটি ১৬ লাখ বই ছাপা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের সংখ্যা হবে ১২ কোটি ৮ লাখ ৬৭ হাজার ৭৫২টি।

মাধ্যমিক পর্যায়ের বইয়ের সংখ্যা ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ২৮ কোটি ৬ লাখ ২২ হাজার ৩৩৭টি। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাড়ে ৮ হাজারের বেশি ব্রেইল বই ছাপা হবে। শিক্ষকদের জন্য প্রায় ৪১ লাখ ‘শিক্ষক সহায়িকা’ও দেওয়া হবে। বই ছাপানোর কাজটি মুদ্রণকারীদের কাছে বিভিন্ন লটে দেয়া হবে।

মুদ্রণকারীদের কাছে দুই শতাধিক লটে বই ছাপানোর জন্য বরাদ্দ করা হবে। সরকারের খরচ হবে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

এবার বইয়ের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে ৯ কোটি

২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি পাঠ্যবই ছাপা হয়েছিল, কিন্তু এবার তা বেড়ে ৪০ কোটি ১৬ লাখের বেশি হবে। এর ফলে এবার প্রায় সাড়ে ৯ কোটি বই বেশি ছাপা হচ্ছে।

এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী সংখ্যা বাড়েনি। বরং নতুন শিক্ষাক্রমের তুলনায় পুরোনো শিক্ষাক্রমের বই সংখ্যা বেশি। কারণ অন্তর্বর্তী সরকার পূর্বের অর্থাৎ ২০১২ সালে প্রণীত (সৃজনশীল) শিক্ষাক্রমে ফিরে এসেছে, ফলে বইয়ের সংখ্যা বেড়েছে।

তাদের তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাক্রম ২০২৩ সালে চালু হয়েছিল, যেখানে ষষ্ঠ শ্রেণিতে বইয়ের সংখ্যা ছিল ১৫টি। কিন্তু পুরোনো ২০১২ সালের শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণিতে বইয়ের সংখ্যা ১৯টি। এছাড়া নতুন শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ছিল না, যেখানে সবার জন্য একই বিষয় ছিল। কিন্তু পুরোনো শিক্ষাক্রমে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য আলাদা বই রয়েছে। এই কারণে এবার সাড়ে ৯ কোটি বই বেশি ছাপাতে হচ্ছে।

সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে

সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কম হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কম হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে, রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কম হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের জন্য ভোগান্তি কম হবে।

পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে নেওয়া প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করা। এই এলাকায় যানজট একটি বড় সমস্যা, তাই রাস্তা এবং পার্কিং এর জায়গা আরও প্রশস্ত করতে হবে, এবং এ বিষয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, রাস্তা প্রশস্ত করার কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ আগামী ৬ মাসের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।

প্রকল্পে বাজেট বাড়ানোর প্রবণতা নিয়ে তিনি বলেন, এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে এবং বরাদ্দকৃত বাজেটেই কাজ শেষ করতে হবে। নতুন করে কোনো বাজেট প্রদান করা হবে না।

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ তারকা রদ্রি

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ তারকা রদ্রি

ডেস্ক রিপোর্ট:

২০২৪ সালে বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। ছেলেদের ফুটবলে ৬৪ বছর পর কোনো স্প্যানিশ খেলোয়াড়ের হাতে উঠল ব্যালন ডি’অর। একইসঙ্গে ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন ২৮ বছর বয়সী এই তারকা। তার হাতে এই প্রতীক্ষিত গোল্ডেন বল তুলে দেন ১৯৯৫ সালে ব্যালনজয়ী লাইবেরিয়ার কিংবদন্তি জর্জ উইয়াহ।

রদ্রি এ বছর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়ুস জুনিয়রসহ শর্টলিস্টে থাকা ২৯ তারকা ফুটবলারকে পিছনে ফেলেছেন। ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে এই স্প্যানিশ তারকাই সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার পরে অবস্থান করেছেন ভিনিসিয়ুস, দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে এবং লাউতারো মার্টিনেজ।

পুরস্কার গ্রহণের জন্য প্যারিসের থিয়েটার দু শাটলেটে ক্রাচে ভর দিয়ে প্রবেশ করেন রদ্রি। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে খেলার সময় তিনি এসিএল ইনজুরিতে পড়েন এবং এখন মাঠের বাইরে আছেন।

সর্বশেষ ১৯৬০ সালে বার্সেলোনার স্প্যানিশ তারকা লুইস সুয়ারেজ ব্যালন ডি’অর জিতেছিলেন, যা এতদিন স্পেনের পুরুষ ফুটবলের একমাত্র পুরস্কার ছিল। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় আগে ব্যালন পাননি। এদিক থেকে রদ্রি ম্যানচেস্টার সিটির প্রথম খেলোয়াড়।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে রদ্রি ৬৩টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। ওই মৌসুমে তিনি জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ এবং স্পেনের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপ। এই সাফল্যের জন্যই তিনি ব্যালন ডি’অরের জন্য যোগ্য বিবেচিত হন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইভরিকোস্টের সাবেক তারকা দিদিয়ের দ্রগবা ও ফরাসি সংবাদমাধ্যম লেকিপের স্যান্ডি হেরিবার্ট। যদিও রদ্রির ব্যালন জয়ের গুঞ্জন আগে থেকেই ছড়িয়ে পড়েছিল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতি কিছুটা রোমাঞ্চ কমিয়ে দেয়।

অনেকের মতে, ভিনিসিয়ুসের ব্যালন পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু রদ্রির জয়ের গুঞ্জন শোনা যাওয়ার পরই পুরো রিয়াল মাদ্রিদ দল এই অনুষ্ঠান বয়কট করে এবং প্যারিসের ফ্লাইট বাতিল করে। এর ফলে অনুষ্ঠানে ছিলেন না ভিনি, কারভাহাল, এমবাপ্পে এবং কোচ আনচেলত্তি। তবুও পুরুষ ফুটবলের সেরা ক্লাব হিসেবে পুরস্কার পায় রিয়াল মাদ্রিদ, যা গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নেয়। এছাড়া পুরুষ ফুটবলের সেরা কোচের ট্রফি পেয়েছেন রিয়াল বস আনচেলত্তি। সর্বোচ্চ ৫২ গোলের জন্য গার্ড মুলার ট্রফি জিতেছেন পিএসজির এমবাপ্পে, এবং এই পুরস্কার সমান সংখ্যক গোল করে যৌথভাবে জিতেছেন হ্যারি কেইনও।

ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার

ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ জামসেদ আলম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

গত শনিবার বিকেলে উপজেলা শশীদল ইউনিয়নের শশীদল পাঁচপীর মাজার এলাকায় দোকান নিয়ে পূর্ব শত্রুতা জের ধরে এ হামলা করে দুর্বৃত্তরা ৷

এ বিষয়ে সোমবার মোঃ জামশেদ আলমের ভাতিজা মোঃ রনি হাসান ব্রাহ্মণপাড়া থানায় ৮ জনকে আসামি করে এটি মামলা দায়ের করে।

আহত মোঃ জামসেদ আলম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জামশেদ আলম উপজেলার দক্ষিণ শশীদল এলাকার মৃত. আবদুর রহমানের ছেলে।

আসামীরা হলেন, উপজেলার শশীদল উত্তর পাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রবিউল হাসান রবি (৩২), তার ভাই মাহবুব আলম (২৩), একই এলাকার রঙ্গু মিয়ার ছেলে রুহুল আমিন (৩০), মৃত মতি মিয়ার ছেলে আশিক (৩০), মৃত আলী আশবের ছেলে ফয়েজ (৩৬), মৃত সুরুজ মিয়ার ছেলে রুবেল (৩০), তার ভাই জুয়েল (৩৪), দক্ষিণ শশীদল গ্রামের আব্দুল জলিলের ছেলে সালাম (৩২)সহ অজ্ঞাত ৫-৬ জন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবত উপজেলার শশীদল রেলস্টেশনের পাশে একটি মুদি দোকানকে কেন্দ্র করে একই এলাকার মোঃ রবিউল হাসান এর সাথে মোঃ জামসেদ আলমের বিরোধ চলছিল। শনিবার বিকেল সাড়ে ৫ ঘটিকায় মোঃ জামশেদ আলম দোকান থেকে বাড়ি ফেরার পথে শশীদল পাঁচপীর মাজার এলাকায় (পলাশের দোকানের সামনে) পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা তার ওপর দা, ছেনি, লোহার রড, চাপাতি ও লাঠি দিয়ে কতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।এ সময় তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী অফিসার এসআই শিশির ঘোষ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

চৌদ্দগ্রামে জামায়াতের সমাবেশে ২৮ অক্টোবরের হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচার দাবি

চৌদ্দগ্রামে জামায়াতের সমাবেশে ২৮ অক্টোবরের হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচার দাবি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনসহ সারাদেশে আ’লীগের লগি-বৈঠা হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ আগষ্ট) বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠের আলোচনা সভায় উপজেলা জামাযাতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কুমিল্লা জেলা পূর্ব শিবিরের সভাপতি নাজমুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা উত্তর ছাত্রশিবির এর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম মোল্লা, পৌর জামায়াতের সেক্রেটারী মোশাররফ হোসেন ওপেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য শাহাব উদ্দিন, মাস্টার আবদুল কাদের, মহসিন কবিরসহ বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী। আলোচনা শেষে ২৮ অক্টোবর হামলার একটি ভিডিও প্রদর্শনী দেখানো হয়।

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালিন চারদলীয় জোট সরকারের ৫ বছর পূর্তি উপলক্ষে পল্টনে সমাবেশ ছিল। আ’লীগ পরিকল্পিতভাবে লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে সারাদেশে অসংখ্য জামায়াত-শিবির নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। এতেও আ’লীগ ক্ষ্যান্ত হয়নি। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে পরিকল্পিতভাবে জুডিশিয়াল হত্যা করেছে।

সর্বশেষ গত আগস্ট মাসে জামায়াতকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা সে সময় আল্লাহর সাহায্য কামনা করেছিলাম। ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়েছে। অন্তর্বতীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আমরা কারো বিরুদ্ধে প্রতিশোধ নেইনি। তবে এ সমাবেশের মাধ্যমে ২৮ অক্টোবরের সেই হত্যাকান্ডের মামলা পূনজ্জীবিত করে খুনিদের বিচারের আওতায় আনার জোরদাবি জানাচ্ছি।

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নেছার উদ্দিন নিশান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সে উপজেলার চিওড়া ইউনিয়নের চিলপাড়া গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার কনকাপৈত বাজারের বাংলাদেশ স্টীল ওয়ার্কশপে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো: আবুল হাশেম সবুজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিশান কনকাপৈত বাজারের বাংলাদেশ স্টীল ওয়ার্কশপে গত ৫ বছর ধরে কাজ করে আসছেন। সোমবার দুপুরে ওয়ার্কশপের মালিক ইয়াকুব মিয়াজী একটি অটো রিক্সা রিফেয়ারিং এর কাজ করছিলেন। এ সময় নিশান মালিকের পিছনের দাঁড়িয়ে কাজ দেখছিলেন। হঠাৎ করে সে মাটিতে আছড়ে পড়ে। এ সময় ওয়ার্কশপের মালিক ইয়াকুব মিয়াজী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ার্কশপের মালিক ইয়াকুব মিয়াজী বলেন, নিশান আমার দোকানে গত ৫ বছর ধরে কাজ শিখছিলেন। সোমবার দুপুরে আমি একটি অটো রিক্সায় ইলেকট্রনিক শর্ট দিয়ে রিফারিং এর কাজ করছিলাম। সে আমার পিছনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে সে মাটিতে লুটে পড়ে গেলে আমি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বিদ্যুৎ স্পৃষ্ট কিশোর নিশান মৃত্যু বরণ করে। ইসিজি রিপোর্টে দেখা যায় সে বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

চৌদ্দগ্রামে স্বামীর

চৌদ্দগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

চৌদ্দগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে অভিমানে রাফিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা গ্রামের প্রবাসী ওবায়দুল ইসলামের স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর বেলায়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাশেম সবুজ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩টায় রাফিয়া আক্তারকে তার স্বামী ওবায়দুল ইসলাম ও এক নারী প্রতিবেশি সহ হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার গলায় কালো জখমের চিহ্ন দেখা যায়। ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিয়ার স্বামী ওবায়দুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটি প্রথম স্ত্রী রাফিয়া সোমবার দুপুরে জেনে যায়। এতে অভিমানে ও ক্ষোভে তিনি বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার করে রাফিয়ার স্বামী ওবায়দুল ইসলাম ও এক নারী প্রতিবেশি সহ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাফিয়ার চাচা শ্বশুর খোকন মিয়া বলেন, ওবায়দুল ইসলাম ১৫ দিনের ছুটিতে ওমান থেকে দেশে আসে। দেশে আসার আগে ওবায়দুল মুঠোফোনে ঢাকার এক মেয়েকে বিয়ে করে। বিষয়টি সোমবার তার প্রথম স্ত্রী জেনে যায়। আমরা তাকে শান্তনা দিয়ে বলি এই বাড়িতে তুমি ছাড়া অন্য কোন নারী আসতে পারবে না। তারপরও সে সকলের অজান্তে স্বামীর উপরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কর্তব্যরত চিকিৎসক আবুল হাশেম সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই রাফিয়ার মৃত্যু হয়। তার গলায় কালো জখমের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম আক্তার উজ জামান বলেন, গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা

গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, দিলেন যেসব নির্দেশনা

গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, দিলেন যেসব নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনকাল, নির্যাতন, নিপীড়ন, খুন-গুম ও স্বৈরাচারকে চিহ্নিত করে গণভবনকে জাদুঘরে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা গত ১৫ বছর ধরে গণভবনে অবস্থান করছিলেন, যা দমনমূলক শাসন ও তার শাসনের প্রতীক হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, গণভবনকে একটি জাদুঘরে রূপান্তর করে সেখানে এ শাসনকালীন দুঃখজনক স্মৃতিগুলো সংরক্ষণ করা উচিত, যাতে জনগণের এই ক্ষোভের ইতিহাসও স্পষ্ট থাকে। এ সময় তিনি গণভবনের ভেতরে একটি আয়নাঘর তৈরির পরামর্শ দেন, যেখানে তার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে বিরোধী ও ভিন্নমতাদর্শীদের আটক করে রেখেছিল।