Tag Archives: জোড়া গোল

আবারও রোনালদোর

আবারও রোনালদোর জোড়া গোল

আবারও রোনালদোর জোড়া গোল

ডেস্ক রিপোর্ট:

গেল ২৫ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পরের ম্যাচে, গতকাল শুক্রবার সৌদি প্রো লিগেও জোড়া গোল করে সবার নজর কাড়লেন তিনি। অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে আল নাসর।

কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। পেনাল্টি থেকে গোলটি করেন আল নাসরের পর্তুগিজ তারকা। ডি-বক্সের মধ্যে আব্দেলকাদের বেদ্রানের ফাউল করার পর তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল নাসর ২-০ গোলে এগিয়ে গেলে ডামাকের ম্যাচে ফিরে আসার সম্ভাবনা কমে যায়, কারণ তারা আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল। একজন কম নিয়ে খেলা এবং আল নাসরের শক্তিশালী প্রতিরোধের সামনে বল গোলপোস্টে পাঠানো ছিল ডামাকের জন্য কঠিন কাজ।

ডামাক ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করেছিল এবং কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিল। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। আল নাসরের তারকা মোহাম্মদ সিমাকানকে ফাউল করার পর লাল কার্ড পান ডামাকের ডিফেন্ডার আব্দেলকাদের বেদ্রান।

গতকালের ম্যাচে জোড়া গোল করে রোনালদো সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। এটি ছিল টানা তৃতীয় ম্যাচ যেখানে তিনি ম্যাচসেরা হয়েছেন। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ২০ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।

এখন পর্যন্ত সৌদি প্রো লিগে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইতিহাদ এবং ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল হিলাল।

২ মাস পর ফিরেই জোড়া গোল

২ মাস পর ফিরেই জোড়া গোল মেসির

২ মাস পর ফিরেই জোড়া গোল মেসির

ডেস্ক রিপোর্ট:

কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। সেই চোটের কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকতে হয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের অনেকগুলো ম্যাচ মিস করেছেন তিনি।

অবশেষে এমএলএসের ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে ফিরলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। আর মাঠে ফিরেই দুই গোল করে ম্যাচটি রাঙিয়ে তুলেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি ৩-১ গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারিয়েছে।

এর আগে থেকেই জানা গিয়েছিল যে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন মেসি, তাই তার ঝলক দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি ইন্টার মায়ামির জন্য। ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মধ্যেই গোল খেয়ে বসে তারা।

এই কঠিন মুহূর্তে দলের হাল ধরেন মেসি। ম্যাচের ২৬ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান তিনি। এরপর মাত্র ৪ মিনিটের ব্যবধানে জর্ডি আলবার পাস থেকে আরও একটি গোল করে দলকে এগিয়ে নেন মেসি। প্রথমার্ধ শেষ হয় ইন্টার মায়ামির ২-১ গোলের লিড নিয়ে।

দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারছিল না। ম্যাচে ফাউল বাড়তে থাকে এবং কার্ড দেখাতে থাকেন রেফারি। মেসি, সুয়ারেজ এবং বুসকেটসরা এদিন হলুদ কার্ড দেখেছেন। তবে ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে সুয়ারেজ গোল করে ব্যবধান আরও বাড়ান। যোগ করা সময়ের ৮ মিনিটের মাথায় সেই গোলটি ফিলাডেলফিয়ার বিপক্ষে মায়ামির ৩-১ গোলের জয় নিশ্চিত করে।