Tag Archives: কুমিল্লা মিডিয়া ক্রিকেট

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের প্রথম ম্যাচে গোমতী ওয়ারিয়র্স বিজয়ী

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের প্রথম ম্যাচে গোমতী ওয়ারিয়র্স বিজয়ী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত ১৬-তম মিডিয়া ক্রিকেট টুর্ণামেন্টে প্রথম ম্যাচ শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম ম্যাচে অংশগ্রহন করেন গোমতী ওয়ারিয়র্স বনাম ডাকাতিয়া ডায়নামাইটস। টসে জিতে গোমতী ওয়ারিয়র্স এর অধিনায়ক সাদিক মামুন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। গোমতী ওয়ারিয়র্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেন। দলের হয়ে সোহান ৪৬ রান, আবুল কালাম আজাদ ২২ রান ও স্বপন ১৮ রান করেন। ডাকাতিয়া ডায়নামাইটসের ইশতিয়াক ও রিয়াদ ওবাইদুল্লা ২ করে উইকেট নেন।

জবাবে ডাকাতিয়া ডায়নামাইটস ৮ উইকেট হারিয়ে ৪৯ রান করেন। দলের হয়ে ইশতিয়াক আহমেদ সর্বোচ্চ ২২ রান করেন। গোমতী ওয়ারিয়র্স এর স্বপন ও সুমন কবির ৩ টি করে উইকেট নেন।

প্রথম খেলায় ম্যান অব দা ম্যাচ এর গৌরব অর্জন করেন সোহান, সেরা বোলার স্বপন ও সেরা ব্যাটসম্যান সোহান।

ম্যাচ শেষে আয়োজক কমিটির প্রধান দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর উপস্থাপনায় আনুষ্ঠিক ভাবে প্রথম ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবে সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধূরী।

শনিবার এই মাঠেই গ্রুপ পর্যায়ের ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং রবিবার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

কুমিল্লা মিডিয়া ক্রিকেট

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ১৬-তম আসরের উদ্বোধন হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, জামায়াত ইসলামী কুমিল্লা মহানগরীর সহকারি সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার,

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ও কুমিল্লা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি মাহবুবুল আলম চপল, এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, রূপসী বাংলার সিনিয়র সাংবাদিক বাবু অশোক বড়ুয়া, দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহাবুব আলম বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, আর টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, ভোরের পাতার সাংবাদিক জাকারিয়া মানিক, প্রথম আলোর আলোকচিত্রী এম সাদেক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল আলম বাবু, কুমিল্লা জেলা ক্রিকেট দলের কোচ হাবিব মোবাল্লেগ জেমস, নুর জুয়েলার্সের স্বত্তাধিকারি আরিফ জামান, কুমিল্লা জেলা ক্রিকেটের সাবেক কোচ ও কুমিল্লা ক্রিকেট কোচিং সেন্টারের হেড কোচ মো: সারোয়ার জাহান।

এ টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে ৬টি দল। অনুষ্ঠানের শুরুতে ৬ দলের কোচ ও খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

শুভেচ্ছা বক্তব্য শেষে ব্যাটিং ও বোলিং করে মিডিয়া ক্রিকেটার উদ্বোধন করেন অতিথিরা।