,

কুমিল্লা মেডিকেলে আজ করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 3, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ লক্ষণ নিয়ে মারা গেছে ৬ জন। এদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, করোনায় আক্রান্ত হয়ে ২ জন আর ৬ জন জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ২৫ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১১৫ জন এবং সুস্থ হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৬৬ জনের। তারমধ্যে করোনায় আক্রান্ত ২৮ জন আর উপসর্গ ও লক্ষণ নিয়ে মৃত্যু ১৩৮ জনের।