All posts by jitu

বিজিবির উদ্যোগে বিবিরবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

 

স্টাফ  রিপোর্টার:
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর ব্যবস্থাপনায় দায়িত্বপূর্ণ বিবিরবাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ১০ বিজিবির বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই বিতরণ কার্যক্রম করা হয়।

এসময়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০ জন কৃষকদের মাঝে ৩৫০০ আটি ইরি- ২২ জাতের ধানের চারা বিতরণ করা হয়।

পরে, কুমিল্লা ব্যাটালিয়ন(১০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লা জেলার কোতয়ালী সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষিখাত, আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে এই সামান্য সহযোগীতা করা হয়েছে। এর আগে বিজিবির পক্ষ থেকে বন্যার্তদের উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে ও আমরা ত্রাণ বিতরণ করেছি। বন্যায় ক্ষতিগ্রস্থরা যাত ঘুরে দাঁড়াতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ। এছাড়াও, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়েও আমরা যথেষ্ট সচেতন রয়েছি।

ইরানের নেতা

ইরানের নেতা খামেনির মন্তব্যের কড়া প্রতিবাদ ভারতের

ইরানের নেতা খামেনির মন্তব্যের কড়া প্রতিবাদ ভারতের

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, “মিয়ানমার, গাজা, ভারত বা অন্য যেকোনো স্থানে মুসলমানরা যে দুর্দশার মধ্যে আছেন, তা নিয়ে যদি আমরা উদাসীন থাকি, তাহলে নিজেদের মুসলিম হিসেবে ভাবতে পারি না। ইসলামের শত্রুরা সব সময় মুসলিম উম্মাহ হিসেবে আমাদের যৌথ পরিচয় নিয়ে উদাসীন করার চেষ্টা করে।”

খামেনির এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সোমবার বলেছেন, “ইরানের সর্বোচ্চ নেতা ভারতের সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই মন্তব্যগুলো মিথ্যা এবং অগ্রহণযোগ্য। যে দেশগুলো সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্য করছে, তাদের উচিত অন্যদের উপদেশ দেওয়ার আগে নিজেদের দিকে তাকানো।”

এর আগে, তেহরানে এক ধর্মীয় নেতাদের সমাবেশে খামেনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেন। তার বক্তব্যের অংশ পরে খামেনির এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।

ভয়ংকর নদী ভাঙ্গন

ভয়ংকর নদী ভাঙ্গন, মুরাদনগরে ঝুঁকিতে অর্ধশতাধিক পরিবার

ভয়ংকর নদী ভাঙ্গন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গোমতীর পানি কমার সাথে সাথে নদীর তীরবর্তী উপজেলা মুরাদনগরে ভয়ংকর নদী ভাঙ্গন দেখা দিয়েছে ।

ইতিমধ্যে অন্তত ২০টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হওয়ার খবর পাওয়া গেছে। নদী ভাঙ্গনের ঝুঁকিতে আছে অর্ধশতাধিক পরিবারসহ গোমতী নদীর বেড়িবাঁধ। স্থানীয় বাসিন্দাদের দাবি এখনই ভাঙ্গন ঠেকাতে না পারলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে কয়েকটি গ্রামসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

ভয়ংকর নদী ভাঙ্গন

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের চৌধুরীকান্দি ও দিলাপুর এলাকায় নদীর তীরবর্তী ঘরবাড়ি ভয়ংকর নদী ভাঙ্গন বিলীন হয়ে গেছে। এতে ভিটাবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে আনোয়ার হোসেন, রিপন মিয়া, শহিদ মিয়া, রাজু মিয়া, সাজু মিয়া, আনিছ মিয়া, শরিফ মিয়া, শাহিনুর বেগম, সকিনা বেগম, হাছান মিয়া, নুরুল ইসলাম, নয়ন মিয়া, হক মিয়াসহ অন্তত ২০টি পরিবার।

এ ছাড়াও নদীগর্ভে বিলীন হয়ে গেছে কবরস্থান, বৈদ্যুৎতিক খুঁটি, হাঁস-মুরগির খামার ও মাছের পুকুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। বর্তমানে নদীর তীরবর্তী আরো বেশ কয়েকটি পরিবার নদী ভাঙ্গনের আতঙ্কে খোলা আকাশের নিচে রাত জেগে পাহারা দিচ্ছে। অনেকেই থাকার একমাত্র আশ্রয়টুকু ভেঙ্গে নিয়ে গেছে অন্যত্র। সর্বক্ষণ ভাঙ্গন আতঙ্কে, অনিদ্রা, অনাহারে প্রহর গুনছেন সহায়সম্বলহীন এই মানুষগুলো।

আনোয়ার হোসেন বলেন, গত ১০ বছরে আমাদের বসত বাড়িসহ আশেপাশের প্রায় দেড় শতাধিক বাড়িঘর গোমতী নদীর ভাঙ্গনের ফলে বিলীন হয়েছে। বাপ-দাদার ভিটেমাটির কোনো চিহ্নই এখন নেই। বর্তমানে যেখানে আছি সেটিও বিলীন হওয়ার পথে। পরিবার পরিজন নিয়ে খুব আতঙ্কে রয়েছি। সব সরকারের আমলেই আমরা এ বিষয়টি জানিয়েছি। জনপ্রতিনিধিরা এসে দেখে নদী ভাঙ্গন রোধের আশ্বাসও দিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

চার ছেলের চার ঘরসহ নিজের ঘর হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া সিএনজি চালক রিপন মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, “আমার সব শেষ হইয়া গেছে। আমি এখন কই থাকমু। আমার থাকনের কোন যায়গা নাই। সরকার যদি আমাগোরে থাকনের ব্যবস্থা করে না দেয় তাহলে মরন ছাড়া উপায় নাই।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিফাত উদ্দিন বলেন, ইতিমধ্যে নদীর পাড়ের অধিক ঝুঁকিপূর্ণ জায়গা গুলো চিহ্নিত করে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে একটি তালিকা প্রেরণ করা হয়েছে। তাদের সহযোগিতা পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করে নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হবে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, গোমতীর পানি কমার সাথে সাথে যে ভাঙ্গন দেখা দিয়েছে ইতিমধ্যেই আমরা সেগুলোর একটা তালিকা করে তা উপমহলে পাঠিয়েছি। নদী ভাঙ্গন রোদে আমাদের কোন নিজস্ব বাজেট নেই, তাই আমরা নিজে থেকে কিছু করতে পারছি না।

 

অস্ত্র পাবেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা

গডফাদারদের ধরতে হবে, অস্ত্র পাবেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা: স্বরাষ্ট্র উপদেষ্টা

গডফাদারদের ধরতে হবে, অস্ত্র পাবেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে মাদকের গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র সরবরাহের বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, শুধু ছোটখাটো পাচারকারীদের নয়, মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদারদেরও গ্রেফতার করতে হবে। চলমান যৌথ অভিযানে এই কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি দৈনিক ভিত্তিতে অগ্রগতির প্রতিবেদন দিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ইউনিফর্ম থাকলেও অস্ত্র নেই, যা সফল অভিযান পরিচালনার জন্য জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এছাড়া যেসব ক্ষেত্রে অভিযান পরিচালনার সময় হামলার আশঙ্কা রয়েছে, সেখানে পুলিশের সহায়তায় অভিযান চালানোর পরামর্শও দেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত না থাকার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

২৬ সেপ্টেম্বর

২৬ সেপ্টেম্বর কোটিপতি হবেন অনেকে!

২৬ সেপ্টেম্বর কোটিপতি হবেন অনেকে!

ডেস্ক রিপোর্ট:

২৬ সেপ্টেম্বরের সামাজিক যোগাযোগমাধ্যমে তারিখটি নিয়ে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। নেটিজেনরা কেউ জানে, কেউ না জেনে পোস্ট করছেন এই বিশেষ দিনটি সম্পর্কে। কেউ বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, আবার কেউ করছেন রসিকতা। কেউ কেউ সরাসরি জিজ্ঞেস করছেন— ২৬ সেপ্টেম্বর তারিখে আসলে কী ঘটবে?

কয়েকদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স এবং টিকটকে এই বিষয়ে আলোচনা চলছে।

ফেসবুকে একজন মজার ছলে লিখেছেন, “২৬ তারিখ কি হঠাৎ শেখ হাসিনা কোথাও প্রবেশ করবেন?”

অন্যজন লিখেছেন, “২৬ তারিখে নাকি অনেকেই কোটিপতি হয়ে যাবেন!”

অনেক নেটিজেন আবার কোথায় জমি, বাড়ি-গাড়ি কিনবেন, সেটাও পোস্ট করে জানিয়ে দিচ্ছেন।

ফেসবুকে “২৬ তারিখ” লিখে সার্চ দিলে দেখা যাচ্ছে যে কী-ওয়ার্ডটি বেশ ট্রেন্ডিং। ফেসবুকের তথ্য অনুযায়ী, প্রায় এক লাখ ৪৬ হাজার ব্যবহারকারী এই বিষয়ে কথা বলছেন।

যা জানা গেল-

২৬ সেপ্টেম্বরের আলোচনার মূল কারণ হলো টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট, যার নাম ‘হামস্টার কমব্যাট’। এই গেমে বিভিন্ন কাজ সম্পাদন এবং ট্যাপ করার মাধ্যমে গেম কারেন্সি (কয়েন, কী ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স এবং ইউটিউবে অনেকেই এই গেমটির প্রচারণা করছেন। তাদের দাবি, ২৬ তারিখে গেমের কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে।

তবে এই দাবির সত্যতা এখনো যাচাই করা যায়নি। কেউ কেউ বলছেন, টেলিগ্রামে এমন অনেক গেম বট রয়েছে, যেগুলো মাঝে মাঝে তাদের গেম কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ দেয়। টিকটকের প্রচারণার কারণে ‘হামস্টার কমব্যাট’ বেশি পরিচিতি পেয়েছে।

কিছু লোক এই দাবির বিরোধিতা করে বলছেন, “এভাবে যদি কোটিপতি হওয়া যেত, তাহলে মানুষ আর কাজ করত না। হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে দুই ডলার করেও দিলে বিশাল অঙ্কের টাকা লাগবে। সেই টাকা কি আদৌ তারা দিতে পারবে?”

হামস্টার কমব্যাটের গেমারদের মতে, ২৬ সেপ্টেম্বরের এই গুঞ্জন মূলত এভাবেই তৈরি হয়েছে। যদিও বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ ট্রেন্ড করছে, কিন্তু অনেকেই কৌতূহল বা আতঙ্ক থেকে জানতে চাইছেন, আসলে ২৬ তারিখে কী হবে?

তবে সবার প্রশ্নের উত্তর জানা যাবে ২৬ সেপ্টেম্বরের পরেই।

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি

ডেস্ক রিপোর্ট:

সরকার ব্যাংক খাতে তারল্য সংকট নিরসন ও আর্থিক খাত সংস্কারের লক্ষ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা চেয়েছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়াও, বাজেট সহায়তা হিসেবে ঋণ চাওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিও এ ভার্জিনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার ও বাজেট সহায়তায় সহযোগিতা করবে। তবে, সবকিছুই সহজ এবং বাস্তবায়নযোগ্য হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ৭৫ কোটি ডলার পলিসি বেসড ঋণ হিসেবে এবং ২৫ কোটি ডলার ইনভেস্টমেন্ট ঋণ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দেওয়া হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু সহায়তা এ বছরই পাওয়া যাবে, বাকিটা নিয়ে আগামী বছর আলোচনা হবে।

সালমান খানের সঙ্গে গোপন বিয়ে

সালমান খানের সঙ্গে ‘গোপন বিয়ের’ খবরকে মুখ খুললেন ঐশ্বরিয়া

সালমান খানের সঙ্গে ‘গোপন বিয়ের’, খবরকে মুখ খুললেন ঐশ্বরিয়া

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সালমান খানের সঙ্গে ‘গোপন বিয়ের’ খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তিনি।

সোমবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মুম্বাইয়ের লোনাভালার একটি বাংলোতে গোপনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ঐশ্বরিয়া বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এটি তার পরিবারের কাছ থেকে গোপন রেখেছেন।

গুজব ছড়িয়েছে যে, সালমান ও ঐশ্বরিয়া গোপনে নিউইয়র্কে হানিমুনেও গিয়েছিলেন। এই ধরনের খবর বলিউড ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে ঐশ্বরিয়ার ক্যারিয়ারে।

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া স্পষ্টভাবে বলেন, ‘বিয়ের খবরটি যদি সত্য হতো, ইন্ডাস্ট্রি অবশ্যই তা জানত, কারণ এটি একটি ছোট পৃথিবী। আমি এমন কেউ নই যে আমার বিয়ে লুকিয়ে রাখবো।’

গত কয়েক মাস ধরে ঐশ্বরিয়া রাই এবং তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের মধ্যে দাম্পত্য কলহের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে প্রবেশ না করায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়েছে। এছাড়াও, সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাইকে বিয়ের আংটি ছাড়া দেখা গেছে, যেখানে তার মেয়ে আরাধ্যাও সঙ্গে ছিল। এ ঘটনার পর থেকেই তাদের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফেনীতে যৌথবাহিনীর পৃথক অভিযান: বিদেশী অস্ত্র ও অস্ত্রধারি সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার:
ফেনী জেলা সদর ও ছাগলনাইয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিদেশী অস্ত্র ও এক অস্ত্রধারি সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী ( বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও পুলিশ)।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর ভোর রাত ৩ টায় ফেনী সদরের ৪ নং ওয়ার্ডে বিরিঞ্চি এলাকায় অভিযান পরিচালনা করে একটি শটগান, ১ রাউন্ড শটগান এ্যামোনিশন, সুইজারল্যান্ডের তৈরি একটি ৭.৬৫ মি:মি: পিস্তল , একটি ম্যাগাজিন, এক রাউন্ড ব্ল্যাংক এ্যামোনিশন ও এক রাউন্ড তাজা এ্যামোনিশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও এ্যামোনিশন ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর ভোররাত সোয়া ৪ টায় ফেনীর ছাগলনাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে জোবায়েদ পারভেজকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে মহিপাল এলাকায় ৪ আগষ্ট ছাত্রজনতার উপর গুলিবর্ষণ করেছিল। ভোর সোয়া ৬ টায় তাকে থানায় হস্তান্তর করা হয়।

ভারতের কাছ থেকে

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ভারতের কাছ থেকে ২০০ একর জমি ফিরে পাবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে। রবিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

আজ সোমবার কুষ্টিয়ার বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদটি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনের কারণে ওই জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। জমিটি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর পাশের চল্লিশপাড়া এলাকায় অবস্থিত। পদ্মার ভাঙনের কারণে প্রায় তিন কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে ১৫৭/এমপি থেকে ৮৫/১০-এস পিলার এলোমেলো হয়ে যায়।

বিজিবি জানায়, জমিটি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ারদের জরিপ অনুযায়ী, ভারতের ভেতরে প্রায় ২০০ একর বাংলাদেশি জমি এবং বাংলাদেশের ভেতরে প্রায় ৪০ একর ভারতীয় জমি চিহ্নিত করা হয়েছিল।

গতকাল বিএসএফের আমন্ত্রণে মহিষকুন্ডির জামালপুর সীমান্ত পিলারের কাছাকাছি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। জমি নিয়ে আলোচনা ছাড়াও বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ এবং মাদকপাচার রোধে গুরুত্বারোপ করা হয়।

চৌদ্দগ্রাম থানার

চৌদ্দগ্রাম থানার নতুন ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান

চৌদ্দগ্রাম থানার নতুন ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার স্বাক্ষরিত এক আদেশে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে এ. টি. এম আক্তার উজ্জামানকে পদায়ন করা হয়েছে এবং শনিবার রাতেই তিনি চৌদ্দগ্রাম থানায় যোগদান করেছেন। তিনি অতি সম্প্রতি যোগদানকৃত ও বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদার স্থলাভিষিক্ত হলেন।

জানা গেছে, নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান ২০০৫ সালে সরাসরি সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং গাজিপুর জেলায় যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে প্রথম কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি), ডিএমপির শাহবাগ থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে কর্মরত ছিলেন। পরবর্তীতে ঢাকা রেঞ্জের অধীনে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি পুলিশ বাহিনীর ব্যাপক রদবদলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়ন করা হয় তাকে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

চৌদ্দগ্রামবাসীর উদ্দেশ্যে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান বলেন, বিগত দিনে পুলিশ বাহিনী বিভিন্ন কারণে নানান দিকে সমালোচিত ছিলো, যার ফলে বাহিনীর প্রতি জনগণের আস্থার সংকট তৈরী হয়েছিলো। আমি আমার থানার সকল পুলিশ সদস্যকে সাথে নিয়ে জনবান্ধব হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পাশাপাশি জনগণের মাঝে সেবাদানের মধ্য দিয়ে পুলিশ বাহিনী প্রতি পূণরায় জনগণের আস্থার জায়গাটি তৈরী করা হবে ইনশাআল্লাহ।