Tag Archives: দাফন সম্পন্ন

চাঁদপুরে বাবার লাশ দাফনে

চাঁদপুরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা: ২০ ঘন্টা পর দাফন সম্পন্ন

চাঁদপুরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা: ২০ ঘন্টা পর দাফন সম্পন্ন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটিতে বড় ছেলের নামে সম্পত্তি লিখে দেওয়ায় বৃদ্ধ আব্দুল মালেক তালুকদারের লাশ দাফনে বাধা দিয়েছেন অন্য সন্তানরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ইউনিয়নের সেনগাঁও তালুকদার বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্ততায় এদিন বাদ জোহর লাশ দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গনি তালুকদারের ছেলে আব্দুল মালেক তালুকদার তার ২ একর সম্পত্তির মধ্যে বড় ছেলে ওসমান তালুকদারের নামে প্রায় ৯০ শতাংশ সম্পত্তি লিখে দেন। এই নিয়ে তার অন্য ২ ছেলে ও ৩ মেয়ের চরম বিরোধ সৃষ্টি হয়। পরে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে স্ট্রোক করলে হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হলে ছোট দুই ছেলে আব্দুস সোবহান ও মনির তালুকদার সহ তিন বোনেরা বাবার লাশ দাফনে বাধা দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে আশপাশের মানুষজন ঐ বাড়িতে ভিড় জমায়। এক পর্যায়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ ইউসুফ মিন্টু মিজি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

এই বাড়ির বাসিন্দা সাবেক ইউপি সদস্য কামাল আহমেদ তালুকদার বলেন, লাশ দাফন না করার বিষয়টি আমি শুনে তার বড় ছেলে সৌদি আরব প্রবাসী ওসমান তালুকদারের সাথে কথা বলি। তিনি আমাকে মোবাইলে জানান, আমার নামে যে সম্পত্তি লিখে দেয়া হয়েছে ওখান থেকে ৫ শতাংশ ছাড়া বাকী সম্পত্তি আমি ফিরিয়ে দিবো। তবে লাশ দাফনে আপাতত কোন বাধা নেই। চারদিকে মাইকিং চলছে, বাদ জোহর লাশ দাফন করা হবে। এদিকে ওসমান তালুকদারের এক ভগ্নিপতি বলেন, আমি তাদেরকে অনেকবার বলেছি বিষয়টি মিমাংসা করার জন্য। গত প্রায় ২ মাস আগে আমার শাশুড়ী মারা যাওয়ার পরেও বলেছিলাম। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়ার জন্য, কিন্তু কেউ কোন কর্নপাত করেনি।

মৃত আব্দুল মালেক তালুকদারের দুই ছেলে ও তিন মেয়ে বলেন, আমার বাবা আমাদের বড় ভাইয়ের নামে এককভাবে ৯০ শতাংশ সম্পত্তি লিখে দিয়েছে। জীবিত থাকা অবস্থায় আমাদের বাবা ও আমার বড় ভাইকে অনেকবার বলার পরেও তারা জবাবে বলেন, বাবা মারা যাবার পরে এ বিষয়ে যা করার করবে। আমাদের বাবাকে ভুলভাল বুঝিয়ে আমার ভাই এমনটা করেছে। তারা আরো বলেন, আমাদের বাবাকে ডাক্তার দেখানোর নাম করে চাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে ভুল বুঝিয়ে ৯০শতক জমি আমাদের বড় ভাই তার নামে লিখে নেন। বাবা জীবিত থাকতে অনেকবার তাকে বললেও তিনি কর্ণপাত না করে গোপনে ৩দিন আগে বিদেশে চলে যান। গন্যমান্য ব্যক্তিবর্গ আমার বড় ভাইয়ের কাছ থেকে বাবার সম্পত্তি সকল ভাইবোনদের সমান হারে বন্টন করে দেওয়ার আশ্বাস দেন। আমরা সকলের সিদ্ধান্তে বাদ জোহর জানাযা শেষে বাবার লাশ দাফন করি।

প্রবাসী ওসমান তালুকদারের স্ত্রী সালমা বেগম বলেন, আমার শশুর গত ২০ বছর যাবত আমাদের এখানেই থেকেছেন। তাঁর দেখাশোনা ও চিকিৎসা খরচ আমরাই একা বহন করেছি। ওনার কোন ছেলে মেয়ে কোনদিন খোঁজখবর নেয় না। আমার শশুর অন্য ছেলে মেয়েদের কাছ থেকে সেবাযত্ন ও খোঁজ খবর না পেয়ে আমার স্বামীকে স্বেচ্ছায় এই সম্পত্তি লিখে দিয়ে যান। এমনকি বুধবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে আমি সাথে সাথে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তিনি আরো বলেন, আমার শশুরের দুই ছেলের পেছনে বিদেশ পাঠানো সহ বিভিন্ন কারনে প্রায় ২০-২৫ লক্ষ টাকা খরচ করেছেন। এর পরেও তারা এমনটা করে যাচ্ছেন। তিনি বলেন, আমার স্বামী গত ৫-৬ দিন হলো সৌদি আরব গিয়েছে। ওখানে গিয়েও একটি ঝামেলায় পড়তে হয়েছে তাকে। তিন সন্তান নিয়ে অসহায়ের মত পড়ে আছি। এরমধ্যে আমার দেবররা আমাকে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে আসছেন। আমি নাকি সম্পত্তি লিখে নেয়ার ব্যাপারে সবকিছু জানি। আমার স্বামীর অবর্তমানে আমাকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। এজন্য আমি প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই প্রান কৃষ্ণ বলেন, ‘৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তাদের পারিবারিক সম্পত্তিগত সমস্যায় বাবার লাশ দাফন করতে দেয়া হচ্ছেনা বলে জেনেছি। আমরা ঘটনাস্থলে এসে তাদেরকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে সমস্যাটি মিমাংসা করে নিতে বলি’। অবশেষে আব্দুল মালেক তালুকদারের মৃত্যুর ২০ ঘন্টা পর তার লাশ দাফন করা হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনাও হতে দেখা যায়।

বরুড়ায় সাংবাদিক সাকিব আল হেলালের

বরুড়ায় সাংবাদিক সাকিব আল হেলালের জানাজা ও দাফন সম্পন্ন

বরুড়ায় সাংবাদিক সাকিব আল হেলালের জানাজা ও দাফন সম্পন্ন

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলাধিন খোশবাস (উত্তর) ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের বাসিন্দা সাংবাদিক সাকিব আল হেলালের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

আজ (২৪ সেপ্টেম্বর) বুধবার দুপুর ৩ টার দিকে জানাজা শেষে নিজ গ্রামে দাফ্ন সম্পন্ন করা হয়। মৃত্যুর সময় তার বয়স ছিলো ৩৭ বছর।

তিনি দীর্ঘদিন যাবৎ কিডনীরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত ৩ টার সময় ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার দাম্পত্ত জীবনে কোন সন্তাধি নেই। মৃত্যুকালে তিনি স্ত্রী,মা ও বোনসহ অনেক গুনাগ্রহী রেখে যান।

ডা. রওনাক আহমেদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

তিতাস প্রতিনিধি:

চিরনিদ্রায় শায়িত হলেন কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, চিকিৎসক ও দানবীর ডা. রওনাক আহমেদ। বুধবার (২১শে ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

বরেণ্য এই সমাজসেবক ও চিকিৎসককে শ্রদ্ধা জানাতে জানাজার নামাজের হাজার হাজার মানুষের ঢল নামে।

এসময় উক্ত জানাজায় ডা. রওনাক আহমেদ এর স্মৃতিচারন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান, সাবেক কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূইয়া, কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন ভূঁইয়া, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ ও নিহতের বড় ছেলে ডা. ইফরান বিনতে রওনাক।

এছাড়াও ইঞ্জিনিয়ার শাহআলম আজাদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জগতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন, আব্দুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, মঙ্গলকান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.নুরুল আমিন ও গাজীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা শহিদুল্লাহ।

ডা. রওনাক আহমেদ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে গভীর শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ।

এদিকে এপিএস মতিন খানসহ অনেকেই স্মৃতিচারণ করে বলেন, ডা. রওনাক আহমেদ ছিলেন এক ক্ষণজন্মা কীর্তিমান পুরুষ, আলোর দিশারি ও আলোকিত মানুষ। তিনি জীবদ্দশায় মানুষের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু। শিক্ষা,স্বাস্থ্য তথা আর্তমানবতার সেবায় ডা: রওনাক আহমেদ ছিলেন এলাকার অতন্দ্র প্রহরী ও সদাজাগ্রত।

এছাড়াও তারা বলেন, রওনাক আহমেদ সবসময় এলাকার উন্নয়নে স্বপ্ন দেখতেন, মানুষকে স্বপ্ন দেখাতেন এবং সেই স্বপ্ন পূরণও করেছেন। তাঁর মৃত্যুতে সত্যিই আমরা গভীরভাবে শোকাহত ও বিমূর্ষ। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং উনার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।

কুমিল্লার প্রবীণ চিকিৎসক এম. এস আলম আর নেই, দাফন সম্পন্ন

 

খাইরুল আহসান মানিক:

কুমিল্লার প্রবীণ চিকিৎসক এম. এস আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোর পৌনে সাতটায় নগরীর সিডি হসপিটালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৭ বছর। দীর্ঘ দিন যাবৎ কিডনি রোগ জনিত জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি পত্নী লায়লা আঞ্জুমান আলম, এক ছেলে আইনজীবী সাইফুল আলম, তিন মেয়ে শামীমা আলম, ডা. শাহিদা আলম ও ডা. সায়লা আলমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তার পৈত্রিক নিবাস চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায়। তিনি ১৯৬৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও স্বাধীনতার পার দ্বিতীয় ব্যাচে এফসিপিএস ডিগ্রি লাভ করেন।

তিনি কুমিল্লার বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালন শেষে কুমিল্লা সদর হাসপাতাল থেকে সিনিয়র কনসালটেন্ট হিসাবে অবসর গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত ছিলেন। রোগী কল্যাণ পরিষদ কুমিল্লার আজীবন সদস্য, কুমিল্লাস্থ চট্টগ্রাম সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন।  শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা মর্ডান স্কুল জামে মসজিদ প্রসঙ্গে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খোরশেদ আলম।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লার সভাপতি ডা. আবদুল্লা বাকী আনিস,
সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মহসিনুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। মরহুমার নিকটতম আত্মীয়, কুমিল্লার প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট আফজল খানসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমকে নগরীর টমছমব্রীজ কবরস্থানে দাফন করা হয়।

 

কুমিল্লা ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ারের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেনের জানাযার নামাজ আজ বাদ যোহর সামবকসী, বল্লভপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় দেলোয়ার ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বক্তব্য রাখেন কুমিল্লা-০৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কাউন্সিলরসহ অন্যান্যরা।

এ সময় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ, কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনকে (৪৪) গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে কুমিল্লা নগরের শামবকসী এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এই ঘটনা ঘটে।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, দেলোয়ার মোটরসাইকেল থামিয়ে মহাসড়কের পাশে প্রস্রাব করছিলন। প্রস্রাব শেষে দাঁড়ালে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি করে। এরপর আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।