All posts by jitu

আগামীর বাংলাদেশ পরিচালনা করবে

আগামীর বাংলাদেশ পরিচালনা করবে হেফাজত : চাঁদপুরে মামুনুল হক

আগামীর বাংলাদেশ পরিচালনা করবে হেফাজত : চাঁদপুরে মামুনুল হক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা পালাইনি; পালিয়েছে ইতিহাসের গণহত্যাকারী, খুনী, জালিম শেখ হাসিনা ও তার দোসররা। হেফাজত কখনো পালিয়ে যাবেনা, এ দেশে ইসলাম বিরোধী কোনো নাস্তিকবাদী চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ পরিচালনা করবে হেফাজত। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪ টায় চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে ‘শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও নৈরাজ্যেবাদ প্রতিরোধে’ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফ্যাসিবাদী আ’লীগ সরকার বিনা কারণে গুলি করে পাখির মত মানুষ হত্যা করেছে। ওই জালিম সরকার ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্ত্বরে রাতের আঁধারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে নবী প্রেমিক মুসলমানদের প্রার্থনারত অবস্থায় গুলি করে হত্যা করেছে। বর্তমানে আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠিত হয়েছে। শাপলা চত্ত্বরের খুন, চট্টগ্রামের হাঁটহাজীর খুন, ২৪ সালের ছাত্র-জনতা খুনসহ সকল খুনের বিচার করা হবে এ বাংলার মাটিতে। হেফাজত অনেক বিষয়ে ছাড় দিতে পারে, কিন্তু আগামী প্রজন্মের শিক্ষার্থীদের ইমানহরণ করার চেষ্টা করা হলে তাদের চেয়ে কঠোর আর কেউ হবে না।

আল্লামা মামুনুল হক বলেন, ছাত্র জনতা ও আবু সাঈদ, মীর মুগ্ধ হত্যার সাথে জড়িতদের খুঁজে বের করে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে। যদি সেই বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়। জনতার আদালতে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাড় করাতে হবে। শেখ হাসিনা সরকার তার দল আওয়ামী লীগ বিগত ১৬বছর পর্যন্ত বাংলাদেশ মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে। জুলাই বিপ্লবের অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শত্রুরা বিদেশের মাটিতে বসে আবার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে। শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে আখরা করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতায় হস্তেক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা বিগত ১৫ বছর পর্যন্ত হাতুরিলীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ১৬ বছর আগের ফ্যাসিবাদি পরাধীন বাংলাদেশ নয়। বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে যদি কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় তাহলে তাদেরকে প্রতিহত করা হবে।

হেফাজত ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ লিয়াকত হুসাইন এর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা নুরে আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস, চাঁদপুর জেলা শাখার সমাজ জল্যাণ সম্পাদক, মাওলানা মোজ্জামেল মিয়াজী, সদর উপজেলার সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সভাপতি মাওলানা আবু ইউছুফ, সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের, ছাত্র মজলিস, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ ইসমাঈল, চাঁদপুর শহর খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, খেলাফত যুব মজলিস, চাঁদপুর জেলার সাবেক সভাপতি, হাফেজ রুহুল আমিন নেয়ামত, খেলাফত যুব মজলিস, চাঁদপুর জেলার সভাপতি মাওলানা তারেক হাসান, খেলাফত মজলিস, চাঁদপুর জেলা শাখার সমাজ জল্যাণ সম্পাদক, মাওলানা মোজ্জামেল মিয়াজী, সদর উপজেলার সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সহ-সভাপতি মাওলানা আবু ইউছুফ, সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের, ছাত্র মজলিস, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ ইসমাঈল, চাঁদপুর শহর খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, চাঁদপুর জেলার সাবেক সভাপতি, হাফেজ রুহুল আমিন নেয়ামত, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, চাঁদপুর জেলার সভাপতি মাওলানা তারেক হাসান।

শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি ও নৈরাজ্যেবাদ প্রতিরোধে অনুষ্ঠিত সমাবেশে অংশ নিতে জুমার আগ থেকেই হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। বিকেলে কানায় কানায় মাঠ পূর্ণ হয়ে যায়। প্রায় ১০ সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ আল্লামা মামুনুল হকের বক্তব্য শুনতে সমাবেশে জমায়েত হয়।

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার বাদ আসর চৌদ্দগ্রাম বাজারস্থ মুন্সিবাড়ি সড়কে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম ফরিদ আমিন। ব

ক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ, চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালিন সদস্য সচিব খন্দকার নিজাম বাঙালী, চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সদস্য সচিব এম এ মতিন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তামজিদ।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়ন থেকে আগত গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘরে হামলার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘরে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের সন্তান জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ১০ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রাফপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম ও হুসনেয়ারা বেগমের ছেলে শরীফুল ইসলাম অনেকদিন সময় ধরে লেখালেখি করে আসছেন। কিন্তু গত ১০ অক্টোবর বিকেলে একদল মৌলবাদী দেশীয় অস্ত্র সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে ব্লগারের বাড়িতে আসেন এবং তার বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করে দেয়। এসময় শরীফুল ইসলামের বাবা-মা আত্মরক্ষার স্বার্থে নিজেদের ঘর ছেড়ে প্বার্শবর্তী বাসায় গিয়ে আশ্রয় নেয়।

ঘটনার সূত্রে আরো জানা যায়, শরীফুল ইসলাম তার ব্লগে মাঝেমধ্যে জঙ্গিবাদ ও মৌলবাদীদের বিপক্ষে লেখালেখির ফলেই এ ঘটনা ঘটিয়েছে তারা। তবে রফিকুল হক নামে স্থানীয় এক মুদি দোকানদার জানান, ঘটনারদিন বিকেলে কিছু লোকজন আশ্রাফপুর মাহফিল থেকে ব্লগার শরীফুল ইসলামের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগানে তাদের বাড়ির দিকে যায়। পরে শুনতে পাই তারা খোরশেদ আলম ভাইয়ের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে।

ব্লগার শরীফুল ইসলামের পরিবারের লোকজন জানান, তাদের উপর বেশ কিছুদিন থেকেই মৌলবাদী গোষ্ঠীর পক্ষ থেকে নানা হুমকি দেওয়া হচ্ছিলো। ব্যক্তিজীবনে শরীফুল ইসলামের এমন কোনো শত্রু নেই। কাজেই লেখালেখির কারণেই তার উপর হামলা হয়েছে বলে জানান তারা। তবে ব্লগার শরীফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের নিকট অনুরোধ করেন তিনি। সেই সাথে হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে নাম না জানা অভিযুক্ত হামলাকারী কারোই এ বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের

কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা

কুমিল্লা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট ১৬-তম আসর ২০২৪ এর ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯ টায় ৬ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকরী ছয়টি দল হলো-

১) শালবন টাইগারস – অধিনায়ক: ইমতিয়াজ আহমেদ জিতু, সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা।

২) গোমতী ওয়ারিয়রস – অধিনায়ক: সাদিক মামুন, স্টাফ রিপোর্টার, দৈনিক ইনকিলাব এবং সম্পাদক, প্রতি সময়।

৩) ময়নামতি রাইডার্স – অধিনায়ক: জহিরুল হক বাবু, সম্পাদক, কুমিল্লা নিউজ এবং দৈনিক আজকের পত্রিকা।

৪) ধর্মসাগর গ্ল্যাডিয়েটরস – অধিনায়ক: তামজীদ হোসেন লিপু, কুমিল্লা টোয়েন্টিফোর টিভি।

৫) মেঘনা চ্যালেঞ্জার্স – অধিনায়ক: মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি, এনটিভি এবং দৈনিক বাংলা।

৬) ডাকাতিয়া ডায়নামাইটস – অধিনায়ক: তানভীর দিপু, কুমিল্লা প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট টিভি।

প্রতিবছর কুমিল্লায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক এবং অনলাই মিডিয়ার সাংবাদিকদের নিয়ে কুমিল্লা মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন ক্রিয়া সংগঠক সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু। প্রতি বছর কুমিল্লা স্টেডিয়ামে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে এক মিলন মেলার সৃষ্টি হয়।

 

ফিরছে সিআইডি

ফিরছে সিআইডি: শুটিং শুরু দিন নির্ধারণ

ফিরছে সিআইডি: শুটিং শুরু দিন নির্ধারণ

ডেস্ক রিপোর্ট:

দর্শকদের টানা ২০ বছর বিনোদন দেওয়ার পর ২০১৮ সালে শেষ হয় ভারতের দীর্ঘতম টিভি শো ‘সিআইডি’। ছয় বছর পর এবার নতুন মৌসুম নিয়ে ফিরে আসছে এই শোটি, যা সনি এন্টারটেইনমেন্ট টিভিতে সম্প্রচারিত হবে।

সম্প্রতি সামাজিক মাধ্যমগুলোতে সিআইডির একটি নতুন টিজার শেয়ার করা হয়েছে, যেখানে জানানো হয়েছে আগের মতোই এই নতুন শোতে থাকছেন এসিপি প্রদ্যুমান চরিত্রে অভিনয় করা শিবাজী সত্যম, ইন্সপেক্টর দয়া চরিত্রে দয়ানন্দ শেট্টি এবং ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তব।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার সূত্র মতে, আগামী ১৫ নভেম্বরের দিকে এই শোটির শুটিং শুরু হবে। বড়দিন বা নতুন বছরকে সামনে রেখে শোটি ছোটপর্দায় ফিরবে।

টিজারে দেখা গেছে, এসিপি প্রদুমনের ভূমিকায় আগের মতোই অভিনয় করছেন শিবাজী সত্যম, যাকে পুলিশের একটি গাড়ি থেকে উত্তেজিত অবস্থায় নামতে দেখা যাচ্ছে। ভারী বৃষ্টি হচ্ছে, এবং তিনি একটি ছাতা মাথায় নিয়ে কালো ওভারকোট পরা অবস্থায় গাড়ি থেকে নামছেন। মনে হচ্ছে, কোনো এলাকায় বোমা বিস্ফোরণ হতে চলেছে এবং সেই জায়গার সন্ধানেই এসেছেন তিনি। হাতের শক্ত করে ধরে রেখেছেন সেই ছাতা।

এবং সেই ক্লাসিক থিম মিউজিক শোনা যাচ্ছে, যা ভক্তদের মধ্যে নস্টালজিয়া জাগিয়ে তুলছে। এছাড়া এসিপির সঙ্গে সঙ্গে ক্যামেরা কাট করে বিগ ক্লোজ আপে দেখা যাচ্ছে অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তবের চোখ দুটি, যা প্রোমোর উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছে।

প্রোমোর শেষে একটি গুলির শব্দ শোনা যায়, যা বোঝায় যে এই টেলিভিশন শোতে অ্যাকশনের অভাব হবে না।

এই টানটান রোমাঞ্চে ভরা শো-র ফেরার খবরটি সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। অনেকেই তাদের প্রিয় চরিত্রদের আবার ছোটপর্দায় দেখতে মুখিয়ে আছেন বলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২১ জানুয়ারি শুরু হওয়া সিআইডি’র ১৫৪৭টি পর্ব প্রচারিত হয় এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করে। তবে ২০১৮ সালের অক্টোবরে হঠাৎ করেই এই জনপ্রিয় শোটির ইতি টানার সিদ্ধান্ত নেয় প্রযোজকরা।
তথ্যসূত্র: পিংকভিলা

চৌদ্দগ্রামে কর্মীকে ঘর

চৌদ্দগ্রামে কর্মীকে ঘর উপহার দিল জামায়াত

চৌদ্দগ্রামে কর্মীকে ঘর উপহার দিল জামায়াত

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের আওতায় ফেলনা গ্রামের জামায়াত কর্মী সোলেমানের পরিবারকে একটি ঘর উপহার দেয়া হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপকারভোগীর নিকট ঘরটি হস্তান্তর করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ বদিউল আলম, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাংবাদিক বেলাল হোসেন, এডভোকেট সাইফ উদ্দিন, শিবির নেতা মোজাম্মেল হক, শিক্ষক লোকমান হোসেন, জামায়াত নেতা বাবর মোল্লা, হাফেজ মর্তুজা, হাফেজ বশির আহমেদ, কাদের পাটোয়ারী প্রমুখ।

ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার

ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার এই সরকারের নেই: নানক

ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার এই সরকারের নেই: নানক

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক মন্তব্য করেছেন যে ছাত্রলীগকে অবৈধ ঘোষণা করার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার অবৈধ। তাই ছাত্রলীগকে নিষিদ্ধ করার অধিকার তাদের নেই।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহাঙ্গীর কবির নানক আত্মগোপনে আছেন। এই প্রথম তিনি সামনে এলেন। প্রায় ১১ মিনিট ফেসবুক লাইভে বক্তব্য রাখেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে ‘ফ্যাসিস্ট সরকার’ বলে উল্লেখ করেন নানক বলেন, শেখ হাসিনা সংবিধান অনুযায়ী সশরীরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে লিখিত পদত্যাগপত্র দেননি। এর মানে তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, আর মুহাম্মদ ইউনূসের সরকার অবৈধ।

দেশে এখন জোর যার মুল্লুক তার পরিস্থিতি- এই মন্তব্য করে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য দাবি করেন, আওয়ামী লীগ কখনও কাউকে মারেনি, নিপীড়ন করেনি। ষড়যন্ত্র করে শেখ হাসিনার ওপর হত্যার দায় চাপিয়ে জনগণকে ভুল বোঝানো হয়েছে। সব হত্যার দায় সরকার ও সমন্বয়কদের।

বাংলাদেশে এখন ফ্যাসিস্ট শাসন চালু হয়েছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি এখন পাকিস্তান ও আফগানিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রের দিকে এগোচ্ছে।

নানক বলেন, সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতিকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে- এটা আসলে দুর্ভাগ্যজনক। মহামান্য রাষ্ট্রপতি হলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অভিভাবক, সে রাষ্ট্রপতির প্রতি যে অসম্মান দেখানো হচ্ছে; এটা একটা ভয়াবহ প্রবণতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ‘কিশোর গ্যাং’ থেকে এসেছেন বলে মন্তব্য করেছেন নানক। তিনি বলেন, হিযবুত তাহরীর, জামায়াত-শিবিরসহ জঙ্গিরা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্র চালিয়েছিল। মাস্টারমাইন্ডের এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল- এই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে মুছে ফেলা। যেটি প্রমাণিত হয়েছে গত আড়াই মাসে।

নানক বলেন, ইউনূস সরকার দেশের মানুষের নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, তিন হাজারের অধিক পুলিশকে হত্যা করা হয়েছে। যেটির বিচারকাজ এই অবৈধ সরকার গণহত্যাকারী আসামিদের ইনডেমনিটি বা দায়মুক্তি দিয়েছে, ইনডেমনিটি দেওয়া কি প্রমাণ নয় যে এরাই গণহত্যা চালিয়েছিল? হত্যা যদি না করেই থাকে তাহলে ইনডেমনিটি দিতে হবে কেন? ইনডেমনিটি প্রদানই গণহত্যার ডিরেক্ট এভিডেন্স।

শেষে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাঙালি জাতিকে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো আরেকটি ঐক্যবদ্ধ সংগ্রামেরও আহ্বান জানান নানক।

নিমসার বাজারে মনিটরিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাইক্লিস্টরা

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং ইউনিট, ক্যান্টনমেন্ট ইউনিটের সাইক্লিস্টদেরকে সাথে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লার অন্যতম সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান  ও মুহাম্মাদ রাশেদুল হাসানের নেতৃত্বে একযোগে  শুক্রবার সকাল ৮টা থেকে  বেলা  ১১টা পর্যন্ত নিমসার বাজার মনিটরিং ও জনসচেতনতা তৈরির জন্য মাইকিং করা হয়।

বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে বিক্রয়যোগ্য প্রতিটি পণ্যের দাম ও রশিদ ঠিকঠাক আছে কি-না তা যাচাই করা হয়। তাছাড়া প্রতিটি আড়ত ও দোকান মালিকের ট্রেড লাইসেন্স ও কৃষি বিপণন সার্টিফিকেট আছে কি-না তা যাচাই এবং এগুলো না থাকলে কীভাবে করতে হবে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সমন্বয়করা  জানান,  আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে  প্রতিটি বাজারে মূল্য তালিকা নির্ধারণের মাধ্যমে পাইকারি বাজারের সাথে স্থানীয় বাজারগুলোকে সংযুক্ত করা এবং সেই অনুযায়ী তদারকি করা। পণ্যের সঠিক দাম ও রশিদ নিশ্চিত করতে পারলে বাজারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব, আমরা বিশ্বাস করি।জনপ্রশাসনের পাশাপাশি ছাত্র-প্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় সকল বাজার তদারকি ও নতুন উদ্যোক্তা বৃদ্ধির মাধ্যমে মানুষ যেন খেয়ে-পড়ে বেঁচে থাকতে পারে তা নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা কাজ করে যাবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, সমন্বয়কদের  একটি টিম গত ৩ দিন ধরে শহরের বিভিন্ন স্পটে ন্যায্য মূল্যে শাকসবজি, পেঁয়াজ-রসুন, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ বিক্রি করছে।