,

আশা করি নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশ পূরণে কাজ করবে: আমির খসরু

আজকের কুমিল্লা ডট কম :
November 24, 2024
news-image

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানায়। । জনগণের প্রত্যাশ পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা রাখি। রোববার (২৪ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু জানান, বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। তুরস্ক বাংলাদেশে একটি কালচারাল সেন্টার স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।