Tag Archives: নতুন

আশা করি নতুন নির্বাচন কমিশন

আশা করি নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশ পূরণে কাজ করবে: আমির খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানায়। । জনগণের প্রত্যাশ পূরণে এই কমিশন কাজ করবে বলে আশা রাখি। রোববার (২৪ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু জানান, বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। তুরস্ক বাংলাদেশে একটি কালচারাল সেন্টার স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

আবাসিকে নতুন গ্যাস সংযোগের

আবাসিকে নতুন গ্যাস সংযোগের খবর গুজব

আবাসিকে নতুন গ্যাস সংযোগের খবর গুজব

ডেস্ক রিপোর্ট:

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে যে, আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগ দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ তথ্য দিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক বা বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ বা লোড বৃদ্ধির সংযোগ বন্ধ রয়েছে। তবে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সংযোগ বা লোড বৃদ্ধির খবর প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও বলেছে, কিছু প্রতারক চক্র জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাই এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে গ্যাস বিতরণ কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করা হয়। পরবর্তীতে ২০১৩ সালের শেষের দিকে সংযোগ পুনরায় চালু হলেও, ২০১৪ সালের পর আবারও জ্বালানি বিভাগ আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগের আবেদন গ্রহণে নিষেধাজ্ঞা দেয়। এরপর ২০১৯ সালে সরকার আনুষ্ঠানিকভাবে আবাসিক গ্যাস সংযোগ স্থগিত রাখার নির্দেশ জারি করে।