,

কুমিল্লায় সেচ্ছাসেবকদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2019
news-image

 

মাছুম কামাল :

আজ বিকেলে কুমিল্লার কান্দিরপাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা জেলা ওলামাদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকবাল হোসেন নোমানের কোরআন তেলওয়াতের মাধ্যমে কুমিল্লা মহানগর সেচ্ছাসেবকদলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন পারভেজের সভাপতিত্বে ও কুমিল্লা জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি সৈয়দ মেরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।

আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক, কুমিল্লা সদর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসীম, কুমিল্লা মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ, কুমিল্লা শহর ছাত্রদলের সাবেক সভাপতি রুমান হাসান, কুমিল্লা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক সবুজ, কুমিল্লা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কুমিল্লা মুক্তিযোদ্ধা কমান্ডার মহানগর বিএনপি নেতা নূরে আলম ভুঁইয়া, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনকুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল আলম রুবেল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফেরদৌস পাটোয়ারি, কুমিল্লা শহর ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম রনি, কুমিল্লা মহানগর ছাত্রদলের যুগ্ন সম্পাদক হাসনাত হিরা, কাজী হোসনে জামান জিকু, পাবেল হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদল নেতা আসিফ বিল্লাহ সহ কুমিল্লা মহানগর, জেলা সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্বঃ কলেজ ছাত্রদল।

এসময় বক্তারা বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের ডাকে সবার অংশগ্রহণে একাত্বতা পোষণের আশাবাদ ব্যক্ত করেন।এবং খালেদাজিয়ার মুক্তি দিয়ে দেশে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের আহবান করেন।