,

দেবিদ্বারে নারী দিবস ও নারী উন্নয়ন মেলা’কে সফল করতে মানববন্ধন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
March 7, 2018
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
“সময় এখন নারীর উন্নয়নে তারা”বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা” এই শ্লোগানকে ধারন করে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অফিস ও মহিলা সংস্থার আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ’র সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নিবার্হী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদিন, কুমিল্লা জেলা পরিষদ সংরক্ষিত সদস্য ও মহিলা সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বেগম শামসুন নাহার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা এ বি এম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, প্রমূখ।