All posts by jitu

হজ নিবন্ধনের শেষ তারিখ ২৩শে অক্টোবর

হজ নিবন্ধনের শেষ তারিখ ২৩শে অক্টোবর

ডেস্ক রিপোর্ট:

ধর্ম মন্ত্রণালয় আগামী বছর (২০২৫) সালে হজে যেতে ইচ্ছুকদের ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

রবিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু বরাদ্দ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম ২৩শে অক্টোবর থেকে শুরু হবে।

তাঁবু বরাদ্দের ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৩শে অক্টোবরের মধ্যে নিবন্ধন শেষ না করলে মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত স্থানে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।

নির্ধারিত সময়ে তাঁবু বরাদ্দ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন না করলে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরের পাহাড়ি এলাকা বা নিউ মিনায় অবস্থান করতে হতে পারে।

ফলে সৌদি আরবের তীব্র রোদ ও গরমে হজযাত্রীদের দীর্ঘ পথ হাঁটতে হবে, যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য মন্ত্রণালয় থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

স্কুলের ২ ছাত্রের মারামারিকে

স্কুলের ২ ছাত্রের মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

স্কুলের ২ ছাত্রের মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর এলাকায় স্কুলের ২ ছাত্রের মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ৫ জন। আহত পাঁচ জনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।

(১২ অক্টোবর) শনিবার বিকেলে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার এসআই নূরুল ইসলাম ও এসআই জুয়েল। গত বৃহস্পতিবার সকালে উক্ত ঘটনাটি ঘটার পর উভয়ে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকশীমূল ইউনিয়নে পাহাড়পুর গ্রামের সাগর এর ছেলে জুবায়ের পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনিতে পড়ে এবং একই গ্রামের হোসেন এর ছেলে আরিফ ফকিরবাজার স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেনিতে পড়ে। দুই শিক্ষার্থী স্কুলে সাইকেল দিয়ে যাওয়ার পথে ঝগড়া ও মারামারি হয়। এই মারামারিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দেশীয় অন্ত্র,দা,ছেনি,লাঠি- লাঠিসোঁটা নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।জানা যায়, জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আহত হয় আব্দুল মান্নান উড়ফে মনু মিয়ার ছেলে মো: সাগর ও সুলতান আহমেদ মতিন। উক্ত ঘটনায় থানায় অভিযোগ করার পর পুনরায় দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় পাহাড়পুর খালেক মেম্বারের বাড়ির মৃত. আলী মিয়ার ছেলে মোঃ মনির হোসেন,স্ত্রী মোসাম্মৎ বিউটি আক্তার ও তার ছেলে মোঃ মারুফ।

উক্ত ঘটনায় সুলতান আহমেদ মতিন বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে তারা হলেন মৃত: আলী মিয়ার ছেলে মোঃ মনির হোসেন মিয়া ও জয়নাল আবেদীন,মনির হোসেন মিয়ার ছেলে মোঃ মারুফ হোসেন। অপরদিকে মৃত.আলী মিয়ার ছেলে মনির হোসেন বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে বুড়িচং থানায় অভিযোগ করেন,তারা হলেন মনু মিয়ার ছেলে মোঃ সাগর,সুলতান আহমেদ মতিন,মাসুম। মৃত. আকবর আলীর ছেলে শব্দর আলী,রঞ্জু মিয়া,মনু মিয়া।

এ ঘটনার অভিযোগ পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে জানা যায়,স্কুল শিক্ষার্থী আরিফ ও জুবায়ের এর মারামারিকে কেন্দ্র করে অভিভাবকদের দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই দুই পক্ষ গত বছরেও মারামারি করেছিল এবং সালিশি বৈঠকের মাধ্যমে সমাধান হয়। এবার ঘটনাটি পূর্ব শত্রুতা থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মানিক মিয়া বলেন,এ ঘটনায় দু’পক্ষের লোকজন থানায় অভিযোগ করেছে। আমি উভয়কে উক্ত বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই জুয়েল জানায়,ঘটনার পর দুইটি পক্ষ থানায় অভিযোগ করেছে। অভিযোগ পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

৪৪০ বিদেশি ক্রিকেটার

৪৪০ বিদেশি ক্রিকেটার বিপিএল ড্রাফটে, তালিকা প্রকাশ

৪৪০ বিদেশি ক্রিকেটার বিপিএল ড্রাফটে, তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর এই টুর্নামেন্টের নতুন আসর শুরু হবে। তার আগে আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াবে।

রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে সকাল ১১টায় শুরু হবে বিপিএলের এবারের ড্রাফট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৮৮ জন নিবন্ধিত দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পৌঁছে দিয়েছে।

ড্রাফটের আগের দিন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছে। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজিও তিনজনকে সরাসরি দলে নিবে।

এদিকে, ড্রাফট শুরুর একদিন আগে বিসিবি বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। দেখা গেছে বিপিএলে দল পেতে ৪৪০ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন। তবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, ইফতিখার আহমেদ, হাসান আলী ও আসিফ আলীর মতো তারকা পাকিস্তানি ক্রিকেটারদের নাম তালিকায় নেই।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা প্রায় ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে ২০ জন ক্রিকেটার রয়েছেন। তাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন ক্রিকেটারের মূল্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জনের মূল্য ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জনের মূল্য ২৫ হাজার এবং ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জনের ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার।

ক্যাটাগরি ‘এ’:
জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।

ক্যাটাগরি ‘বি’:
কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা।

ক্যাটাগরি ‘সি’:
ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার।

ক্যাটাগরি ‘ডি’ ও ‘ই’ তে বড় নাম:
সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন।

প্রসঙ্গত, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না রেকর্ড চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী এসেছে। একই সঙ্গে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা (ঢাকা ক্যাপিটালস) ও চট্টগ্রাম (চিটাগাং কিংস) ফিরেছে।

দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ

দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, যেকোন দুর্যোগ মোকাবিলায় সবার আগে দরকার আমাদের সচেতনতা। সচেতনতা ছাড়া কোনভাবেই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে না। কোন দুর্ঘটনা ঘটার আগে প্রতিরোধ করতে হবে যেন দুর্ঘটনা না ঘটে।

প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে আমাদের নতুন প্রজন্মকে সচেতনতা সম্পর্কে জানাতে হবে যে, আমরা গাছ কেটে উজাড় না করি, খাল বিল জলাধার দখল দোষণ করা থেকে বিরত থাকি। এগুলোর বিষয়ে সচেতন না হলে আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হবে।

আলোচনা সভা ও র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রেদোয়ান ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

বাবা সিদ্দিকী হত্যার পর হাসপাতালে বলিউড তারকাদের ভিড়

বাবা সিদ্দিকী হত্যার পর হাসপাতালে বলিউড তারকাদের ভিড়

ডেস্ক রিপোর্ট:

ভারতের সাবেক প্রতিমন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তিনজন দুষ্কৃতকারী তার ওপর গুলি চালায়। রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার খবর পাওয়ার পর বলিউড তারকা সালমান খান, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি ও জাহির ইকবালসহ আরও কয়েকজন তারকা গভীর রাতে লীলাবতী হাসপাতালে ছুটে যান।

মুম্বাই পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং ধারণা করছে, লরেন্স বিষ্ণোই গ্যাং এ ঘটনায় জড়িত থাকতে পারে। উল্লেখ্য, বাবা সিদ্দিকী বলিউড অভিনেতা সালমান খানের খুব কাছের বন্ধু ছিলেন এবং সালমানের নিরাপত্তা নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। সালমান এর আগেও বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার হুমকি পেয়েছিলেন, তখনও সিদ্দিকী তার পাশে ছিলেন। সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এর আগে গুলি চালানোর ঘটনাতেও লরেন্স বিষ্ণোই গ্যাং জড়িত ছিল বলে ধারণা করা হয়।

সালমান খান, যিনি সিদ্দিকীর সাথে গভীর সম্পর্ক শেয়ার করতেন, হত্যাকাণ্ডের পর হাসপাতালে গিয়ে শোকাহত ছিলেন। শিল্পা শেঠি, যিনি কান্না চেপে রাখতে পারছিলেন না, স্বামী রাজ কুন্দ্রার সাথে সেখানে উপস্থিত ছিলেন।

এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অভিনেতা রীতেশ দেশমুখ বলেন, “এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।”

বাবা সিদ্দিকী, যিনি বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক ছিলেন, কংগ্রেস ছেড়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, তবে তৃতীয়জন এখনও পলাতক।

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম গ্রেপ্তার

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ছয়টি কিশোর গ্যাংয়ের লিডার তানজিম আব্দুল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর দিদার মার্কেট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তানজিমকে গ্রেপ্তার করে। তানজিম আব্দুল্লাহ (২০) কুমিল্লার অশোকতলা এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।

তানজিম ছয়টি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত, যার মধ্যে সিবিকে (কুমিল্লা ব্রাদার্স কমিউনিটি), সিবিকে ডেঞ্জার জোন, সিবিকে জুনিয়র, সিবিকে স্পেশাল অন্যতম। এই গ্যাংগুলোতে প্রায় সাড়ে ৭০০ সদস্য রয়েছে। তারা নগরীতে ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক বিক্রি ও চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া, তাদের অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দেওয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করারও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, দিদার মার্কেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। তানজিমকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই নুরুল হাকিম জানান, তানজিম আব্দুল্লাহ একজন ভয়ংকর গ্যাং লিডার, যার নেতৃত্বে প্রায় সাড়ে ৭০০ সদস্যের ছয়টি গ্যাং গ্রুপ রয়েছে। এসব গ্রুপ নগরীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাত। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে।

ওসি মহিনুল ইসলাম আরও জানান, তানজিম নগরীর অন্যতম শীর্ষ গ্যাং লিডার। তার বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে এবং গ্রেপ্তারের পর তার কাছ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কুমিল্লায় গ্যাং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

সীমান্তে আটক

ভারতে পালাতে গিয়ে সীমান্তে আটক সাবেক যুগ্ম সচিব

 

হাবিবুর রহমান মুন্না:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে শনিবার (১২ অক্টোবর) বিকালে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি)। তিনি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে। তাকে কসবা থানা পুলিশে সোপর্দ করা হবে।

আটক হওয়া এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর অধীনে জয়েন্ট সেক্রেটারী হিসেবে কমরত ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮—এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামের ওই যুগ্ম সচিব ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় সালদানদী বিওপির টহল দল তাকে আটক করেছেন।

আটক যুগ্ম সচিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানিয়েছেন, সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত থাকায় তার নামে একাধিক মামলা রজু হওয়ার প্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আগমন করেন। তিনি জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী এর অধীনে জয়েন্ট সেক্রেটারী হিসেবে কমরত ছিলেন।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এ.এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময়ে এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার নামের এক যুগ্ম সচিবকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় পাসপোর্টবিহীন অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনারা না পারলে আমাদের

আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন, সরকারের উদ্দেশ্যে সারজিস

আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন, সরকারের উদ্দেশ্যে সারজিস

ডেস্ক রিপোর্টঃ

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা প্রসঙ্গে আজ শনিবার সারজিস আলমের এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেন, ‘যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রিতা কেনো? আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন।’

তার এমন স্ট্যাটাসে ২৪ হাজারের বেশি লাইক এবং প্রায় আড়াই হাজার মানুষ মন্তব্য করেন।

স্ট্যাটাসটির কমেন্টে অর্ণব নামের একজন লিখেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যাপারগুলোতেই তারা খামখেয়ালি করছে এর ফলে ঝড়ে যাচ্ছে আরো অনেক প্রাণ সরকার যদি এর ব্যয় ভার বহন না করে তাহলে অবশ্যই ছাত্রদের পক্ষ থেকে ফান্ড কালেকশন করে তাদের চিকিৎসা দেওয়া জরুরি আর একটা প্রাণ যেন অকালে ঝরে না পড়ে সেই ব্যবস্থা আমাদের অতীব জরুরি গ্রহণ করা প্রয়োজন।’

আরিফ হাসান আফজাল নামের একজন লেখেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।’

রুবেল খান নামের একজন লেখেন, ‘ভাই দায়িত্ব তোগোই নেওয়া উচিত ছিলো। তোদের অপর ভরষা আছে কিন্তু বিগত এবং এই সরকারের কোনটায় ভরষা নাই।’

আশরাফ দিন নামের আরও একজন লিখেন, ‘বর্তমান সরকারের বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থতার প্রকাশ পাচ্ছে, আগামী এক বছরে জনগণ যদি দেশের ইতিবাচক গতি না দেখতে পাই, দ্রব্যমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যদি না কমানো হয়, ইতিহাস পুনরাবৃত্তি হবে আবার দেশ আমার পিছিয়ে যাবে!’

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন,হাসিনা সরকার মানবতা বিরোধী কাজে জড়িত ছিল।এমন কোন অপরাধ নাই তারা করেনি।তারা ছাড়া পুরো দেশের মানুষ একটা কারাগারের মধ্য বন্ধী ছিল। ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।

আজকে দেশের মানুষ নিরাপদে শান্তিতে চলাফেরা করতে পারছে।মিটিং করতে পারছে। এই শান্তিকে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে বিশৃঙ্খল সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে।তারা আবারো সামনে আসতে চায়।

আমরা ঐসব অপশক্তিকে জানিয়ে দিতে চাই।স্বৈরাচারের দিন শেষ।স্বাধীন এই দেশকে আমরা নতুন করে গড়তে চাই।জনগণের সকল অধিকার আমরা প্রতিষ্ঠা