Tag Archives: আমীর খসরু

সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন

সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন: আমীর খসরু

সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতান্ত্রিক সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন। এটাই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল পথ এবং আন্দোলনের সূচনা।”

শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে, এটা প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে।

যুক্তরাষ্ট্র থেকে আসা নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, এই লোকগুলো গত ১৬ বছর যুক্তরাষ্ট্রে থেকে ফ্যাসিস্টবিরোধী-স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউসের সামনে, ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন।

তিনি বলেন, দেশে এদের সবার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে মামলা আছে। এদের অনেকে ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন। এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছেন।

বিএনপি নেতা বলেন, আমরা আন্দোলনের কথা বলি, কিন্তু আন্দোলন একদিনে হয়নি। এ আন্দোলনে গত ১৫-১৬ বছর কত লোকের ত্যাগ স্বীকার, সেটা অনেকে ভুলে যায়। আমরা শুধু সাম্প্রতিক আন্দোলনের কথা বলি।

তিনি বলেন, এই লোকগুলোকে বাদ দিয়ে আন্দোলন হয়নি। এরা যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। যার কারণে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই লোকগুলো ১৬ বছর দেশে আসতে পারেননি। তাদের পরিবার, আত্মীয়-স্বজনকে দেখতে পাননি।

বিএনপি ক্ষমতায় গেলে

বিএনপি ক্ষমতায় গেলে আমাদের কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক: আমীর খসরু

বিএনপি ক্ষমতায় গেলে আমাদের কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা যখন ক্ষমতায় আসব, তখন আমাদের কূটনীতি হবে বাণিজ্যকেন্দ্রিক। প্রতিটি মিশনকে বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসীদের সঙ্গে সঠিক সম্পৃক্ততা রেখে তাদের অগ্রগতির প্রতিবেদন দেওয়ার দিকে মনোযোগী হতে হবে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অর্থনীতিতে অলিগার্কদের উত্থান ঘটিয়েছে, যার ফলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ প্রথমে প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে এবং এরপর একে একে সব জায়গা দখল করেছে। পুরো অর্থনীতি তাদের পছন্দের লোকদের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি।

তিনি বলেন, দেশের অর্থনীতি হবে গণতান্ত্রিক। গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠিত হলে দেশ উপকৃত হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদার রাজনীতি এবং মুক্ত বাণিজ্যকে অগ্রাধিকার দিতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমাদের যারা প্রবাসী আছেন, তাদেরও যেন সমান সুযোগ পাওয়ার সুযোগ থাকে, সেদিকে নজর দিতে হবে। বিগত সময়ে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ অনেকটা উন্নত হয়েছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এটি আরও ভালো হবে।

তিনি আরও বলেন, রাজনীতির পুরোনো ইস্যুতে পড়ে থাকলে চলবে না। আমাদের নতুন সম্ভাবনা নিয়ে কথা বলতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের যেন কখনো বৈষম্যের মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে হবে।

অর্থনীতির গণতন্ত্রায়ণের প্রয়োজনীয়তা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আরও উদার হতে হবে। সমস্ত বড় সুযোগ-সুবিধা কেন শুধু পোশাক খাত পেয়েছে, আর অন্যান্য ২০টি সম্ভাবনাময় খাত তা পায়নি, সেটি গভীরভাবে বিবেচনা করতে হবে। সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করা গেলে ব্যবসার খরচও স্বাভাবিক নিয়মে কমে আসবে।

আমীর খসরু বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু এত বড় তরুণ কর্মী বাহিনী যদি দক্ষ না হয়, তাহলে এ জনসংখ্যার সুবিধা কোনো কাজে আসবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) প্রতিনিধি দলের সদস্য রূপা হক, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম এবং প্রশাসক মো. আনোয়ার হোসেন।

ট্রাম্পকে সামনে রেখে

ট্রাম্পকে সামনে রেখে আ. লীগ দেশে ফিরতে চায়: আমীর খসরু

ট্রাম্পকে সামনে রেখে আ. লীগ দেশে ফিরতে চায়: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগ নানা রূপে দেশে ফেরার চেষ্টা করছে। রোববার (১০ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, আসলে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তারা এখন নতুন বেশে দেশে ফিরে আসতে চাইছে, যা তাদের রাজনৈতিক দৈন্যতারই প্রমাণ। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, তা এই পরিস্থিতি প্রমাণ করছে।

তিনি আরও বলেন, ‘‘ট্রাম্পের বেশে কেন আসতে হবে? হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে। যে জিনিসের অস্তিত্ব নেই, তাকে তো নিজের বেশে ফিরে আসতে হবে, কিন্তু তাদের সে সাহস বা সামর্থ্য নেই।’’

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা থেকে দুইদলীয় গণতন্ত্র প্রবর্তনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা ছিল ৭ নভেম্বর। বাকশাল বিতাড়িত করে সিপাহী-জনতা একসঙ্গে নেমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্ন এখনও জাগ্রত।

এছাড়া সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে আমীর খসরু বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে দক্ষ নার্সসহ জনশক্তি পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। তবে সিঙ্গাপুর মনে করে, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়।