Tag Archives: ট্রাম্পকে

নির্বাচনে অংশ নিলে ট্রাম্পকে হারাতে পারতাম

নির্বাচনে অংশ নিলে ট্রাম্পকে হারাতে পারতাম, দাবি বাইডেনের

নির্বাচনে অংশ নিলে ট্রাম্পকে হারাতে পারতাম, দাবি বাইডেনের

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, গত ৫ নভেম্বরের নির্বাচনে তিনি অংশ নিলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন এবং পুনরায় প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারতেন। স্থানীয় সংবাদমাধ্যম ইউএসএ টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তবে, সাক্ষাৎকারে বাইডেন এও স্বীকার করেছেন যে, প্রেসিডেন্ট হিসেবে পুনরায় চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করার শারীরিক সামর্থ্য থাকবে কি না, সে বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন।

৮২ বছর বয়সী বাইডেন বলেন, “এখন পর্যন্ত আমি ভালো আছি। কিন্তু ৮৬ বছর বয়সে আমার শারীরিক অবস্থা কেমন থাকবে, তা বলা মুশকিল।”

বিস্তৃত এই সাক্ষাৎকারে বাইডেন আরও জানান, তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি এবং সাবেক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ডা. অ্যান্টনি ফাউসিসহ ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকজন বিরোধীর ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন।

বাইডেন বলেন, নভেম্বরের নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা নিয়ে সরাসরি আলোচনা করেছেন তিনি।

বিবিসি জানায়, ইউএসএ টুডেকে দেওয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত বাইডেনের একমাত্র প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত বিদায়ী সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে আরও উল্লেখ করা হয়, হোয়াইট হাউস বাইডেনের সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ কঠোরভাবে নিয়ন্ত্রণ করত। এমনকি গত বছরের ২১ জুলাইয়ের পর থেকে বাইডেন আর কোনো সংবাদ সম্মেলন করেননি। মূলত ওই সময় থেকেই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে তিনি ছিটকে পড়েন।

ট্রাম্পকে সামনে রেখে

ট্রাম্পকে সামনে রেখে আ. লীগ দেশে ফিরতে চায়: আমীর খসরু

ট্রাম্পকে সামনে রেখে আ. লীগ দেশে ফিরতে চায়: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগ নানা রূপে দেশে ফেরার চেষ্টা করছে। রোববার (১০ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, আসলে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তারা এখন নতুন বেশে দেশে ফিরে আসতে চাইছে, যা তাদের রাজনৈতিক দৈন্যতারই প্রমাণ। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, তা এই পরিস্থিতি প্রমাণ করছে।

তিনি আরও বলেন, ‘‘ট্রাম্পের বেশে কেন আসতে হবে? হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে। যে জিনিসের অস্তিত্ব নেই, তাকে তো নিজের বেশে ফিরে আসতে হবে, কিন্তু তাদের সে সাহস বা সামর্থ্য নেই।’’

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা থেকে দুইদলীয় গণতন্ত্র প্রবর্তনের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তা ছিল ৭ নভেম্বর। বাকশাল বিতাড়িত করে সিপাহী-জনতা একসঙ্গে নেমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্ন এখনও জাগ্রত।

এছাড়া সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে আমীর খসরু বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে দক্ষ নার্সসহ জনশক্তি পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। তবে সিঙ্গাপুর মনে করে, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়।

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি বার্তা পোস্ট করা হয়। সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে এই বড় জয় ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের প্রতিফলন এবং আমেরিকার জনগণের তার প্রতি গভীর আস্থার প্রতিফলন।

শেখ হাসিনা তার প্রথম প্রেসিডেন্সির সময় ডোনাল্ড জে. ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সাথে আলোচনার স্মৃতি স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।