All posts by jitu

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মোঃ নূর নবী (৬৫) এবং মোঃ আব্দুর রহীম উল্লা (২৬) নামের ২ জনকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচংয়ের নাজিরা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক হওয়া দুইজন হলেন, উক্ত অভিযানে আসামী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার পূর্ব হাসনাবাদ গ্রামের মৃত. সিরাজুল ইসলামের ছেলে মোঃ নূর নবী এবং একই জেলার আকবর শাহ থানার বিশ্ব কলোনী কাচাঁবাজার গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে মোঃ আব্দুর রহীম উল্লা।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে জব্দকৃত মিনি ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণপাড়া সাজ্জাদ হত্যার

ব্রাহ্মণপাড়া সাজ্জাদ হত্যার প্রধান আসামী সুজন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া সাজ্জাদ হত্যার প্রধান আসামী সুজন গ্রেপ্তার

মোঃ শরিফ খান আকাশ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাজ্জাত হত্যা মামলার প্রধান আসামী আমিনুল হক প্রকাশ সুজন (২৩) কে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর কুমিল্লা কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সাজ্জাদ হত্যার পর সকল আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। গত ২৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল হক প্রকাশ সুজনকে গ্রেপ্তার করে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা দলগ্রাম এলাকার আজিজ টেইলারের ছেলে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত সুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়াও তিনি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজোকে জড়িয়ে সম্পূর্ণ হত্যাকান্ডের বর্ণনা দেয়।

উল্লেখ্যযে, গত ২২ আগস্ট সাজ্জাদ কে পারিবারিক কলহের জেরে গাছে বেঁধে অমানুষিক নির্যাতনের পর ২৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে গত ৩১ আগস্ট ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পতেঙ্গায়

পতেঙ্গায় তেলবাহী জাহাজ বিস্ফোরণে ২ জনের মৃত্যু

পতেঙ্গায় তেলবাহী জাহাজ বিস্ফোরণে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

পতেঙ্গায় অপরিশোধিত তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুর্ঘটনাকবলিত বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। অন্যজনের ছিন্ন-বিছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরেকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণে ক্যাডেট সৌরভের দেহ ঝলসে যায়। জাহাজে আরও একজনের ছিন্ন-বিছিন্ন দেহাংশ পাওয়া যায়।

শিপিং করপোরেশনের নাবিকদের সংগঠন সি ম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, এই দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ, ফোরম্যান নুরুল ইসলাম ও ক্যাজুয়াল স্টাফ হারুন। খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম কিংবা হারুনের হতে পারে বলে জানান তিনি।

এর আগে এদিন বেলা ১১টার দিকে পতেঙ্গাস্থ কর্ণফুলী নদীতে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ক্রুড খালাসের জন্য বার্থিংয়ে থাকা এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চকবাজারে তিন লক্ষ টাকা

চকবাজারে তিন লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি: থানায় অভিযোগ দায়ের

চকবাজারে তিন লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি: থানায় অভিযোগ দায়ের

শাহ ইমরান:

কুমিল্লার চকবাজার এলাকায় রাবেয়া বেগম (৩১) নামে এক নারীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার টাকার নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে রাবেয়া বেগম উল্লেখ করেন, গত ২৯ সেপ্টেম্বর শনিবার, দুপুরে তিনি দোকানে ছিলেন এবং তার ৫ বছর বয়সী মেয়ে ইজহা আক্তার বাড়িতে ছিল। চোরেরা তার বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে ওয়্যারড্রপের তালা ভেঙে স্টিলের আলমারির চাবি বের করে। চাবি দিয়ে আলমারির তালা খুলে ৩ লক্ষ টাকা নগদ অর্থ, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং ২টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

রাবেয়া বেগম জানিয়েছেন, চুরির পরপরই তিনি বাড়িতে ফিরে ঘটনা সম্পর্কে জানতে পারেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া মালামালের সন্ধান পাওয়া যায়নি। আশপাশের সিসি টিভি ফুটেজ পরীক্ষা করলে চোরদের সনাক্ত করা সম্ভব হতে পারে বলে তিনি ধারণা করছেন।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে: ১। নগদ ৩ লক্ষ টাকা ২। প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা ৩। ২টি মোবাইল ফোন, যার মূল্য ৬৫ হাজার টাকা

মোট চুরি হওয়া সম্পত্তির আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা। থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দূর্ণীতির অভিযোগে

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোটে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছাত্র জনতা।

সোমবার তাকে অপসরণের দাবিতে ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের মূল প্রটকের সামনে এ সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করেন তারা।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের অভিভাবক সদস্য পেয়ার আলমের পক্ষে রাশেদুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, ১২ লাখ টাকা উৎকোচের বিনিময়ে ৩০ জুন ২০১৬ সালে প্রধান শিক্ষকের পদে নিয়োগ পান বেলাল হোসেন। তারপর থেকে ওই টাকা উঠানোর জন্য নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। প্রধান শিক্ষক বেলাল হোসেন ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা ও সার্টিফিকেট বাবদ ২০০ টাকা করে আদায় করেন। যার কোন টাকায় তিনি স্কুলে জমা দেননি। ভুয়া ভাউচার তৈরি করে সেই টাকা নিজেই ভোগ করেন। ২০২১ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের জন্য ১ লাখ ২ হাজার ৯০০ টাকা আসে। ওই টাকা শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে নিজেই আত্মসাৎ করেন। ২০২৪ সালের পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত হারে ফরম ফিলাপের টাকা আদায় করেন। এ কাটার কোনো রশিদ কাটা হয়নি। আয়াপদে স্বপ্না রানী দাসকে উৎকোচের বিনিময়ে নিয়োগ দেন। অথচ তার অষ্টম শ্রেণীর পাশের দুটি বিদ্যালয়ের দুটি সার্টিফিকেট রয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতার টাকাও আত্মসাৎ করেন তিনি। নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ এনে বেলাল হোসেনকে প্রধান শিক্ষকের পদ থেকে অপসরণের দাবিতে গত বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করে তাকে অবরোধ করে রাখে ছাত্র জনতা। পরে প্রধান শিক্ষক বেলালের ইশারায় সহকারী শিক্ষক দিদারের ওপর হামলার মিথ্যা একটি নাটক সাজায়। যা বিদ্যালয় সিসি ক্যামেরায় প্রমাণ করে। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে এই প্রধান শিক্ষক কে তার দায়িত্ব থেকে অপসারণ এর দাবী জানান তারা।

এ সয়ম উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য পেয়ার আলম, আবু বক্কর সিদ্দিক মিয়াজী, ফাতেমা, জনতা কবির আহম্মদ ভূইয়া, বেলাল হোসেন ও রাশেদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য- প্রধান শিক্ষক বেল্লাল হোসেনের পদে থেকে দাবিতে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে মানববন্ধন, উপজেলা নির্বাহী অফিসার নিকট লিখিত অভিযোগ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা।

এ বিষয়ে প্রধান শিক্ষক বেল্লাল হোসেন বলেন, তারা আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের আলোকে তদন্ত করে যে সত্যতা পায় তা আমি মেনে নিবো। তবে কখনো দুর্নীতি করিনি। ম্যানেজিং কমিটির কিছু সদস্য ও বহিরাগত কিছু দুষ্কৃতিকারী আজকে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, শিক্ষার পরিবেশ নিয়ে দুটি অভিযোগ পাই। ইতিমধ্যে আমরা একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি অভিযোগগুলো সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বাহির করা। যা আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বলা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করে শিক্ষার সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করব।

কুমিল্লার বুড়িচংয়ে

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ ২ জন আটক

কুমিল্লার বুড়িচংয়ে গাঁজাসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ১০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে

আটককৃতরা হলেন, মোঃ নূর নবী (৬৫) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার পূর্ব হাসনাবাদ গ্রামের মৃত. সিরাজুল ইসলামের ছেলে এবং মোঃ আব্দুর রহীম উল্লা (২৬) একই জেলার আকবর শাহ উপজেলার বিশ্ব কলোনী কাচাঁবাজার গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে জব্দকৃত মিনি ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শহীদ আবদুল কাইয়ুমের পরিবারকে

শহীদ আবদুল কাইয়ুমের পরিবারকে শিক্ষক সমিতির আর্থিক সহায়তা

শহীদ আবদুল কাইয়ুমের পরিবারকে শিক্ষক সমিতির আর্থিক সহায়তা

চাঁদনী আক্তার, কুবি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র শহীদ অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থী আবদুল কাইয়ুমের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার (৩০সেপ্টম্বর) প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে কাইয়ুমের সহপাঠীদের হাতে ২ লক্ষ ২৫ হাজার ৪শত ৪৫ টাকার চেক প্রদান করা হয়।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ আবু তাহের বলেন, শিক্ষক সমিতির দীর্ঘ দিনের জমানো টাকা আমরা শহীদ পরিবারকে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। আমরা সবসময়ই শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি থাকবো। যদি শহীদ আবদুল কাইয়ুম পরিবারের আরও আর্থিক সহায়তা লাগে শিক্ষক সমিতি সবসময় এগিয়ে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের। এ ছাড়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

কুবির ৭ প্রশাসনিক পদে নতুন মুখ

কুবির ৭ প্রশাসনিক পদে নতুন মুখ

কুবির ৭ প্রশাসনিক পদে নতুন মুখ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক বিভিন্ন শূন্য পদে নতুন করে প্রভোস্ট, সহকারী প্রক্টর ও হাউজ টিউটর নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। এছাড়াও হাউজ টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের প্রভাষক মাহিনূর আক্তার ও ইংরেজি বিভাগের প্রভাষক তারিন বিনতে এনাম।

প্রক্টোরিয়াল বডিতে এসেছেন নতুন মুখ৷ গত ২৩ সেপ্টেম্বর গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়ার পর আজ সহকারী প্রক্টর হিসেবে নতুন চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা হলেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।

প্রসঙ্গত, নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট, সহকারী প্রক্টর ও হাউজ টিউটর আগামী দুই বছরের জন্য তাঁরা দায়িত্ব পালন করবেন।

কখন কমবে গরম

কখন কমবে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর

কখন কমবে গরম, জানালো আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট:

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যার পর ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নদীবন্দরগুলোকে কোনো সতর্কসংকেত দেখাতে বলা হয়নি, তবে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার হলেন আনোয়ার হোসেন

স্টাফ  রিপোর্টার:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর জন্য কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মনোনীত হয়েছেন সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসেন ।

মো: আনোয়ার হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৈরাংকুল গ্রামের কৃতি সন্তান।