All posts by jitu

ভারত শেখ হাসিনাকে আশ্রয়

‘ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভালো কিছু করেনি’

‘ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভালো কিছু করেনি’

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি। শনিবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরের কোনাবাড়িতে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা ভারতকে বলেছি যে, যারা গণহত্যা করেছে, তাদেরকে আশ্রয় দেবেন না, কিন্তু তারা এখনও আমাদের কথা শোনেনি। তাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলছি, ভারতকে চিঠি দিতে, যাতে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠায়।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা শ্রমিকদের হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে। পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। শেখ হাসিনা পালালেও তার সহযোগীরা এখনো দেশে রয়ে গেছে। তারা মনে করে, শেখ হাসিনা ফিরে আসলে, আবারও তারা লুটপাট করতে পারবে।”

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের চোখ-কান খোলা রেখে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যেন দেশ গড়ে তুলতে পারি।”

নারায়নপুরে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩ জন বিজিবির হাতে আটক

স্টাফ রিপোর্টার:

সীমান্ত এলাকায় মানব চোরাকারবারী আপন মিয়াসহ তার সহায়তায় ৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে গমনের সময় ৬০ বিজিবি তাদের আটক করে।

শনিবার (২৮ সেপ্টেম্বর ) বেলা পৌণে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে সীমান্ত পিলার ২০৫৮/এম হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়নপুর নামক স্থানে মানব চোরাচালানকারী সদস্য মোঃ আপন মিয়াকে (২২) আটক করে। আটক হওয়া আপন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ ফয়েজ আহম্মেদের ছেলে। এসময় তার সহায়তায় অবৈধ অনুপ্রবেশকালে মোঃ বজলুল আমিন (২০), মো: মামুন মিয়াকে (১৯) ও মো: তারিকুল ইসলামকে (২২) আটক করে।

আটক হওয়া মো: বজলুল আমিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জয়তুন মিয়ার ছেলে , আটক হওয়া মোঃ মামুন মিয়া (১৯) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মোঃ আব্দুল মান্নানের ছেলে এবং আটক হওয়া মোঃ তারিকুল ইসলাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ মনির মিয়ার ছেলে। এই ৩ জন বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবস্থায় বিজিবি টহল দল আটক করে।

আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে, মানব চোরাচালানকারীর সদস্য মোঃ আপন মিয়া এর সহায়তায় উল্লিখিত ৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উক্ত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ৪টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণের এ এম জাবের বিন জব্বার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদেরকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রথমবারের মতো ভিভো ভি সিরিজে জাইস লেন্স

 

ডেস্ক রিপোর্ট:

দেশে ভিভোর ভি সিরিজের স্মার্টফোনে প্রথমবারের মত যুক্ত হচ্ছে জাইসের লেন্স। ভিভোর নতুন স্মার্টফোন ভি৪০ এর ক্যামেরায় থাকছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের লেন্স। চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন থেকে শুরু করে অসংখ্য অস্কার জয়ী সিনেমা-অপটিক্সের দুনিয়ায় রীতিমতো নেতৃত্ব দিয়ে চলেছে ১৭৮ বছরের ঐতিহ্যবাহী লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস।

জাইস-এর লেন্সে তৈরি হয়েছে ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির মতো অস্কার বিজয়ী অসংখ্য সিনেমা। বিজ্ঞান ও প্রকৌশল পুরস্কার ক্যাটাগরিতেও বিশ্বের চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ ও আলোচিত অস্কার পুরস্কার জিতে নিয়েছে মুভি ইন্ডাস্টি লিডিং এই প্রতিষ্ঠানটি। মুভি রেটিং প্লাটফর্ম আইএমডিবি এর তথ্য অনুযায়ী, জাইস লেন্স ব্যবহার করে এই পর্যন্ত শুটিং করা হয়েছে ২৭৮ টি সিনেমা।

প্রফেশনাল পোর্ট্রটে ফটো ও সিনেমাটোগ্রাফারদের প্রথম পছন্দ জাইস লেন্সের ক্যামেরা। তাই হাতের স্মার্টফোনেই পোর্ট্রেট ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফিতে নতুন মাইলফল সৃষ্টিতে কাজ করছে ভিভো এবং জাইসের যৌথ আর এন্ড ডি প্রোগ্রাম।

তিনটি জাইসের মেইন ক্যামেরা থাকছে ভিভো ভি৪০তে। থাকছে জাইসের সিনেমাটিক পোর্ট্রেট ভিডিও এবং জাইস স্টাইল বোকেহ ফিচার। এক কথায় ভিভো ভি৪০ হাতে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতে আসবে সিনেমাটিক ইফেক্ট।

জাইস ফোকাস ট্রানজিশন করতে পারবেন ভি৪০ ব্যবহারকারীরা। অর্থাৎ ভিডিওতে প্রধান চরিত্র যেদিকে তাকাবে সেই দিক অনুযায়ী ক্যামেরা ফোকাস পরিবর্তন হবে। এতে প্রধান চরিত্র সবসময় ভিডিওর হাইলাইট হিসেবে থাকবে এবং সিনেমাটিক আবহ সৃষ্টি করবে। কন্টেন্ট তৈরিতে জাইসের এই ফোকাস ট্রানজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমাটিক অবহ তৈরি যথেষ্ট কষ্ঠসাধ্য হলেও ভিভো ভি৪০ স্মার্টফোনে জাইস ফোকাস ট্রানজিশন ব্যবহার করা যাবে সহজেই।

সিনেমাটোগ্রাফিতে নান্দনিকতা বাড়ায় বোকেহ ইফেক্ট। স্থির বিষয়বস্তুতে ইচ্ছেমতো ব্লার ইফেক্ট বাড়ানো কমানোর সুযোগ থাকায়, ফটোগ্রাফিতে এর ব্যবহার সহজ। অপরদিকে ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফিতে ব্যবহার করা বেশি জটিল এবং ব্যয়বহুল। সিনেমাটিক ভিডিও তৈরিতে এক ধরণের বিশেষ ওভাল বোকেহ ইফেক্ট যোগ করে জাইস স্টাইল বোকেহ। মূলত ফ্রেমের ডেপথ ক্যালকুলেশনের মাধ্যমে এমন এক ব্লার ইফেক্ট দেয়, যা মূল বিষয়বস্তুকে ফোকাসে রাখে এবং ব্যাকগ্রাউন্ড ধীরে ধীরে ঝাপসা করে দেয়। ফলে ভিডিওতে ক্লাসিক চলচ্চিত্রের নান্দনিকতা আসে।

সিনেমাটিক ভঙ্গিতে গল্প বলার জন্য প্রোফেশনাল সিনেমাটোগ্রাফারদের কাছে এই দুইটি ইফেক্ট অত্যন্ত জনপ্রিয়। ভিভো-জাইসের যৌথ উদ্যোগে ভিভো ভি৪০-এ পাওয়া যাবে জাইসের স্পেশাল এই ইফেক্টগুলো।

২০২১ সাল থেকে দেশে ভিভো এক্স সিরিজের মাধ্যমে কো ইঞ্জিনিয়ারড স্মার্টফোন নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। মূলত এক্স সিরিজের স্মার্টফোনে জাইসের ক্যামেরা লেন্স প্রযুক্তি ব্যবহার করে ভিভো। বাংলাদেশে এই পর্যন্ত এক্স৬০ প্রো, এক্স৭০ প্রো এবং এক্স৮০-এই তিনটি মডেলের স্মার্টফোনে জাইসের লেন্স ব্যবহার করা হয়েছে। জাইসের লেন্সে ভিভো এক্স৮০ স্মার্টফোন দিয়েই তৈরি হয়েছে শটফিল্ম ’চক্রাকার’। এবারই প্রথম ভি সিরিজে জাইসের প্রযুক্তি পেতে চলেছে প্রযুক্তিপ্রেমীরা।

যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে

‘যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই হবে এ সরকারের প্রধান দায়িত্ব’

‘যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই হবে এ সরকারের প্রধান দায়িত্ব’

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুথ্যানে ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। রাষ্ট্র সংস্কারে অন্তবর্তীকালিন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সকল দলের সাথে পরামর্শ করে যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই হবে এ সরকারের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে চৌদ্দগ্রামসহ সারাদেশে জামায়াত-শিবিরের উপর সীমাহীন জুলুম, নির্যাতন ও হয়রানী হয়েছে। ক্ষমতাসীন আ’লীগ জামায়াত-শিবির নেতাকর্মীসহ অগণিত সাধারণ মানুষকে হত্যা করেছে। কাউকে পঙ্গু ও কাউকে অন্ধ করেছে। আমরা সেই জুলুমের পরিবর্তে জুলুম ও নির্যাতন করতে চাই না। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে যারা প্রকৃত অপরাধী, দেশের প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

ডাঃ তাহের আক্ষেপ করে বলেন, এই চৌদ্দগ্রামে সাবেক আ’লীগের মন্ত্রী মুজিবুল হক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমাকে গত ১৫ বছর বাড়িতে আসতে দেয়নি। কোন নামাজে জানাযায় অংশগ্রহণ করতে দেয়নি। মুজিবুল হক নিজে নির্দেশ দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছে। বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। মামলা-হামলা করে হয়রানী করেছে।

আমরা অতীতের সব কিছু ভুলে গিয়েছি। স্বৈরাচারের পতনের পর কারো উপর হামলা, নির্যাতন ও ভাংচুরের কোন নির্দেশ দেইনি। চৌদ্দগ্রামের মানুষের অধিকার আমার কাছে আমানত। আমরা সুন্দর একটি সমাজ গঠন করতে চাই। যে সমাজে কোন হানাহানি-রাহাজানি থাকবে না।

তিনি শনিবার(২৮ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে নজমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত সীরাতুন্নবী(সাঃ) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডাঃ তাহেরের আগমন উপলক্ষ্যে আলোচনা সভাটি জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মদিনাতুল উলুম মাদরাসা হেড মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ্ব আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, ইয়াছিন মজুমদার, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তাহের, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবির সেক্রেটারী নুরুল ইসলাম মোল্লা। সংগীত পরিবেশন করে ময়নামতি সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীগোষ্ঠী।

এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

দাউদকান্দিতে অবৈধ গ্যাস রিফুয়েলিং

দাউদকান্দিতে অবৈধ গ্যাস রিফুয়েলিং, তিনজনকে কারাদন্ড

দাউদকান্দিতে অবৈধ গ্যাস রিফুয়েলিং, তিনজনকে কারাদন্ড

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে বোতলজাত বিভিন্ন কোম্পানির খালি বোতল সংগ্রহ করে তাতে ৮-১০ কেজি গ্যাস ফিলিং করে বাজারজাত করার দায়ে তিনজনকে একমাসের করে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের ঢুলী নসুরুদ্দী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান। এ সময় ঢুলি নসুরুদ্দি গ্রামের অলি উল্লার মেয়ে ফেরদৌসী, শাজাহান মিয়ার ছেলে আঃ হাকিম ও আব্দুল মমিনের ছেলে হাবিব হাসানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

জানা যায়, ফেরদৌসীর স্বামী আব্দুস সালাম বাইরে থেকে মালামাল যোগান এবং অন্যান্য সিন্ডিকেটের সাথে যোগাযোগ রাখেন। ফেরদৌসী কর্মচারীদের সাথে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন। গতবছর আগস্ট মাসে অভিযান চালিয়ে তাদেরকে দুই লক্ষ টাকা অর্থদ- প্রদান করাসহ ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ কাজ আর করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছিল।

দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এরশাদ হোসাইন জানান, এখানে শতশত সিলিন্ডারের মধ্যে একটির বিস্ফোরণ হলেই বিশাল অগ্নিসংযোগ সংঘটিত হবার ঝুঁকি রয়েছে এবং এতে বাড়িঘরসহ তার আশেপাশের এলাকায় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। এ সিলিন্ডার ব্যবহারকারী বসতবাড়িতেও অগ্নিসংযোগ ঘটার আশংকা থাকবে কেননা সিলিন্ডার প্যাকেজিং ও লেভেলিং-এ ন্যুনতম নিরাপত্তা রক্ষা করা হচ্ছে না।

দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান জানান, অভিযানকালে দেখা যায় নেওয়াজ নামক এক কোম্পানির গ্যাসের বোতল থেকে মোটরযন্ত্রের মাধ্যমে বসুন্ধরা, ফ্রেশ, যমুনা, ওমেরা, ডেলটা প্রভৃতি প্রতিষ্ঠানের লোগোসমৃদ্ধ সিলিন্ডার বোতলে অবৈধভাবে গ্যাস ট্রান্সফার করা হচ্ছে। এটি একদিকে যেমন গ্রাহকদের সাথে প্রতারণা, অন্যদিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে গ্রাহকের জীবন বিপন্ন হবার মতো ঘটনা ঝুঁকি রয়েছে বলে অভিযানকালে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্যগণ জানান।

কুমিল্লার নিমসারে

কুমিল্লার নিমসারে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কুমিল্লার নিমসারে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নিমসারে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

কুমিল্লার নিমসারে

আটককৃত যুবক মোঃ নূর নবী (২৩) ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ ভাটামারা গ্রামের মোঃ মান্নানের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ক্রোয়েশিয়াকে হারিয়ে

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:

২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। সেই জয়ের ধারা ধরে রেখেই আর্জেন্টাইন ফুটবলের সোনালী সময় এখনো চলছে। ফুটসাল ফুটবলেও আর্জেন্টিনা জয়ের পথে এগিয়ে চলেছে। যদিও ফুটসাল বিশ্বকাপের শেষ আসরে ফাইনালে পৌঁছালেও শিরোপা জয় সম্ভব হয়নি, রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

তবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের এই অসাধারণ সাফল্য অন্য দলগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায়, ফিফা ফুটসাল বিশ্বকাপের ১০ম আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনার ফুটসাল দল। গতরাতে শক্তিশালী ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে সুপার সিক্সটিনের ম্যাচে আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারায়। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোসা ও অ্যালান ব্রান্ডি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান মাতিয়াস রোসা। অন্যদিকে, এই পরাজয়ের ফলে ক্রোয়েশিয়া রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নেয়।

গ্রুপপর্বে আর্জেন্টিনা তাদের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১৮টি গোল দেয়। প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-০ গোলে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ২-১ গোলে কঠিন এক জয় পায়। তৃতীয় ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে পরাজিত করে গ্রুপসেরা হয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে তারা। সেখানে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কাজাখস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

কুমিল্লা মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীরকে  আটক করেছে কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড় থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া আবিদুর রহমান জাহাঙ্গীর  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য  আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী । এছাড়া আবিদুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদকও ছিলেন। একসময় ছাত্রসংসদের জিএস  ছিলেন।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাজ্জাদ করিম খান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্মসাগর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে

লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে কুমিল্লা নগরীতে কিশোরকে হত্যা

লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে কুমিল্লা নগরীতে কিশোরকে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে লুডু খেলা নিয়ে ঝগড়ার জেরে মাহি আলম ওরফে মারুফ নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ নিয়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার জাঙ্গালিয়া এলাকার ময়নামতি রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মাহি আলম (১৭) কুমিল্লা নগরের শাকতলা এলাকার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিসহ আরও কয়েকজন কিশোর ময়নামতি রেলস্টেশনের পাশে লুডু খেলছি