,

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

আজকের কুমিল্লা ডট কম :
October 22, 2024
news-image

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এ স্লোগানে দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার(২২ অক্টোবর) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নাহার কমপ্লেক্সের সামনে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি শাখার উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি লিটন সরকার বাদলের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চলচিত্র অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনুল ইসলাম, দাউদকান্দি উপজেলা বিএনরি সদস্য সচিব সমাজ সেবক ভিপি জাহাঙ্গীর আলম, পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত, নিসচার পৃষ্টপোষক মো: কামাল উদ্দিন, ডাঃ মোজাম্মেল হোসেন, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী প্রমূখ।

এছাড়া র‌্যালী ও সমাবেশে নিরাপদ সড়ক চাই এর সদস্যগণ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা নিরসনে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি উত্থাপন করা হয়।

১৯৯৩ সাল থেকে প্রতিবছর সংগঠনের পক্ষ থেকে এই দিনটিকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হয়। নিসচার দাবির প্রেক্ষিতে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া ও অনুমোদন করা হয়।