Tag Archives: স্বরাষ্ট্র উপদেষ্টা

কারাগার থেকে পলাতক ৭০০ আসামি

কারাগার থেকে পলাতক ৭০০ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কারাগার থেকে পলাতক ৭০০ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ আসামি এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বাস দিয়েছেন, বাইরে থাকা সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

রবিবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

স্বাধীনতা উপদেষ্টা আরও জানান, “গণঅভ্যুত্থানের সময় মোট ২ হাজার ২শ’র বেশি আসামি পালিয়ে গিয়েছিল। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে ৭০০ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাদের খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে।”

এ সময় তিনি পুলিশের মন্থর গতির জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী করেন এবং বলেন, “বর্তমানে পুলিশ সদস্যদের সংখ্যা যথেষ্ট, তবে বাহিনীর কাজের গতি ধীর থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে।”

তিনি আরও জানান, কারাগারে বন্দীদের অবস্থান, প্যারোলে মুক্তি, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাৎকার এবং কথাবলার তারিখ সম্পর্কে তথ্য জানার জন্য একটি নতুন হটলাইন সেবা চালু করা হয়েছে। এই হটলাইন নম্বরে ফোন করে বন্দীর স্বজনরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

এছাড়া আন্দোলনে আহত শিক্ষার্থীদের জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, কারা উপমহাপরিদর্শক (ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ও জেলার একেএএম মাসুম প্রমুখ।

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায়

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে অনুমোদন দিয়েছেন।”

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়ই তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে।

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের নীতিগত অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। রোহিঙ্গাদের কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র যারা অসুস্থ, তাদের মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা যে দুই মাসের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের কথা বলেছেন, তা আসলে স্লিপ অব টাং। প্রকৃতপক্ষে গত দেড় থেকে দুই বছরের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে।”

এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, “যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

ইজতেমা মাঠে সংঘর্ষে

ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের দুই পক্ষ—মাওলানা জুবায়েরপন্থি ও সাদপন্থিদের সঙ্গে পৃথক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, “ইজতেমা মাঠে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

সাদপন্থিরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সরকার ইজতেমার তারিখ বাতিল করেনি। যদি দুই পক্ষ আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারেন, তাহলে সাদপন্থিরা ইজতেমায় অংশ নিতে পারবেন। তাদের আলোচনা করতেই হবে।”

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীসহ আরও অনেকে।

পাঁচ কার্যদিবসের মধ্যে

পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন বলেও তিনি জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। সরকার গঠনের পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাচ্ছে। প্রথম থেকেই আমি ন্যায়বিচার নিশ্চিতে সোচ্চার ছিলাম এবং এখনো রয়েছি।”

তিনি আরও বলেন, “গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং ৪ নভেম্বর বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার এ বিষয়ে ঘোষণা দিয়েছিলাম, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “শুধু দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছি। বর্তমান সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুশাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “সবার অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকবেন। তবে কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা বেশি থাকবে।”

কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, “সদস্য সংখ্যা পাঁচ, সাত বা নয়জন হতে পারে। এটি নাম চূড়ান্ত হওয়ার পরই নিশ্চিত করা হবে। এছাড়া কমিটির কাজের সময়সীমা ও পরিধি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

কমিটি ও কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “কমিটি এবং কমিশন গঠনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমরা যখন আলোচনায় বসবো, তখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

কমিটির নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “কমিটির সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যই নেতৃত্ব দেবেন।”

আইন মন্ত্রণালয়ের সঙ্গে বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই। প্রয়োজনে আইন উপদেষ্টার সঙ্গেও আলোচনা করা হবে এবং তাদের মতামত নেওয়া হবে।”

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তেমন কোনো উত্তেজনা নেই। তিনি বলেন, ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালালেও বিশ্ব মিডিয়ায় এর তেমন কোনো প্রভাব পড়ছে না।

তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নতি করার হবে। সকল দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থা‌কে। ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মত মানুষের সেবা করে আসছে।

তিনি আরও বলেন, বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব না, এ সময় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিসকে সব সময় প্রস্তুত আছে।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ফায়ার সার্ভিসের মহা-পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামালসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারাবৃন্দ।

অপরাধী যেই হোক

অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যেই হোক, যতো বড় প্রতাপশালী হোক, যেই দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না। বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হলেও, এখনও আরও কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, চাঁদাবাজি কোনোভাবেই যেন না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুর একসময় একটি খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, তবে বর্তমানে সেখানে পরিস্থিতি অনেকটা সহনীয় হয়ে উঠেছে। অন্যান্য এলাকাতেও মোহাম্মদপুর মডেল অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হবে। এছাড়া, রাস্তা থেকে অবৈধ দোকানপাট সরিয়ে দেয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকায় মাঠ পর্যায়ে কাজ করা অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নতুন এসেছেন, তাদের জন্য শহরের অলিগলি চেনার সুযোগ সৃষ্টি করতে হবে। রিকশা যাতে মূল সড়কে প্রবেশ করতে না পারে, সে জন্য ব্যবস্থা নেয়া হবে। তাদের চার্জিং পয়েন্ট বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে

সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কম হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কম হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন যে, রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলন করলে জনগণের ভোগান্তি কম হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগে পুরাতন কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, যারা যানজট নিয়ে কথা বলেন, তারাই রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে আন্দোলন করলে জনগণের জন্য ভোগান্তি কম হবে।

পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে নেওয়া প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করা। এই এলাকায় যানজট একটি বড় সমস্যা, তাই রাস্তা এবং পার্কিং এর জায়গা আরও প্রশস্ত করতে হবে, এবং এ বিষয়ে কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, রাস্তা প্রশস্ত করার কাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নির্মাণাধীন চক কমপ্লেক্স মার্কেটের কাজ আগামী ৬ মাসের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।

প্রকল্পে বাজেট বাড়ানোর প্রবণতা নিয়ে তিনি বলেন, এই চর্চা থেকে বেরিয়ে আসতে হবে এবং বরাদ্দকৃত বাজেটেই কাজ শেষ করতে হবে। নতুন করে কোনো বাজেট প্রদান করা হবে না।

এসআইদের অব্যাহতির কারণ

এসআইদের অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এসআইদের অব্যাহতির কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ শেষের আগেই এসআইদের অব্যাহতির পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। অতীতে এর চেয়েও বেশি সংখ্যক অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়ে বিস্তারিত জানতে সারদা পুলিশ একাডেমি ভালো বলতে পারবে। শৃঙ্খলাভঙ্গের অনেক কারণ থাকতে পারে, এটি কোনো গুরুতর বিষয় নয়। নতুন নিয়োগের সার্কুলার ইতিমধ্যে দেয়া হয়েছে এবং দ্রুতই তা সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, যেকোনো আন্দোলনে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় খুঁজে বের করা উচিত। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যাতে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়েও আলোচনা হয়েছে, এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও পরামর্শ দেন যে, শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করা উচিত।

প্রসঙ্গত, রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৮২৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে। এ তথ্য অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) মাসুদুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশিক্ষণ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া চলছে এবং তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

জানা গেছে, পুলিশে এসআই পদে চাকরি পেতে প্রার্থীদের শারীরিক, লিখিত, মৌখিক এবং কম্পিউটার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নির্বাচিত প্রার্থীরা ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে এক বছরের মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এবার ৪০তম ব্যাচে মোট ৮২৩ জন প্রশিক্ষণ শুরু করেছিলেন ১১ নভেম্বর ২০২৩ সালে, যা শেষ হওয়ার কথা ছিল এ বছরের নভেম্বরে।

অবশিষ্ট ৫৭১ জনের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় তারা এখনও বহাল আছেন এবং শীঘ্রই তাদের মাঠপর্যায়ে কাজে নিযুক্ত করা হবে।

অস্ত্র পাবেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা

গডফাদারদের ধরতে হবে, অস্ত্র পাবেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা: স্বরাষ্ট্র উপদেষ্টা

গডফাদারদের ধরতে হবে, অস্ত্র পাবেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে মাদকের গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র সরবরাহের বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, শুধু ছোটখাটো পাচারকারীদের নয়, মাদকের সঙ্গে জড়িত বড় গডফাদারদেরও গ্রেফতার করতে হবে। চলমান যৌথ অভিযানে এই কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি দৈনিক ভিত্তিতে অগ্রগতির প্রতিবেদন দিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ইউনিফর্ম থাকলেও অস্ত্র নেই, যা সফল অভিযান পরিচালনার জন্য জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এছাড়া যেসব ক্ষেত্রে অভিযান পরিচালনার সময় হামলার আশঙ্কা রয়েছে, সেখানে পুলিশের সহায়তায় অভিযান চালানোর পরামর্শও দেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত না থাকার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে।