All posts by jitu

বুড়িচং সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা বুড়িচং সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬২০ কেজি বাংলাদেশী ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি ৬০ ব্যাটেলিয়নের একটি দল।

বুধবার ১১ সেপ্টেম্বর দুপুরে সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবির বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকানা বিহীন ৩১ টি প্লাস্টিকের বস্তায় ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

ইলিশ মাছ উদ্ধারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বিজিবি ৬০ ব্যাটেলিয়ন।

বিজিবি ৬০ ব্যাটেলিয়ন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবির বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ এই অভিযান পরিচালনা করে। এই সময় বুড়িচং উপজেলার সীমান্তবর্তী পিলার ৩০৬৭/এম থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর এলাকায় অভিযান করে ৩১ প্লাস্টিক বস্তায় থাকা ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।

অভিযানের সময় জড়িত কোন ব্যক্তি না পাওয়ায় ইলিশ মাছ পচে যাওয়ার আশঙ্কায় কাস্টমস এর মাধ্যমে ৬২০ কেজি ইলিশ মাছ নিলাম করা হয়। নিলামে নয় লক্ষ বিরানব্বই হাজার টাকা বিক্রি করা হয় ৬২০ কেজি মাছ।

চৌদ্দগ্রামে জিয়াউর

চৌদ্দগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

চৌদ্দগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর যৌথ উদ্যোগে অন্তত পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বুধবার (১১ই সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপি এ আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও চট্রগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ড্যাবের চট্রগ্রাম মহানগরীর সহ-সভাপতি ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেল। সার্বিক সহযোগীতায় ছিলেন কম্বোডিয়া শাখা বিএনপি’র সদস্য সচিব মোঃ শাহিন রেজা।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু। উদ্ভোধনী বক্তব্যে গোলাম কিবরিয়া টিপু বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্জারী বিশেষজ্ঞ ডাঃ তোফায়েল আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জাবেদ হোসেনসহ চারজন স্পেশালিষ্ট ডাক্তার রোগী দেখবেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালায় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক এম. জহির, চট্রগ্রাম মহানগর পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোঃ শাহিন, উপজেলা যুবদল নেতা মোঃ এয়াছিন, জগন্নাথদিঘী ইউনিয়ণ বিএনপি নেতা মোস্তফা খান প্রমুখ।

চিঠির মুগ্ধতা 

 

নাজমুল হুদা খান:

গত পহেলা সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব চিঠি লেখা দিবস। এ গ্রহে বিভিন্ন  ধরনের চিঠিপত্রের প্রচলন থাকলেও বিশ্ব চিঠি লেখা দিবস হিসেবে  ঘটা করে  পালিত হচ্ছে গত ২০১৪ সালে প্রথম অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড সিম্পকিনের হাত ধরে। নব্বই দশকের শেষের দিকে  সিম্পকিন নিজ দেশের বড় ব্যক্তিত্বদের চিঠি পাঠাতেন। অনেক সময় সেই  চিঠির উত্তর পেতেন না। তবে যখন পেতেন,  তখন তাঁর আনন্দের  সীমা থাকত না। এই আনন্দ নাকি  তাঁর কাজকর্মে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিত। সেই ভালোবাসা থেকে সিম্পকিন  ২০১৪ সালে এই দিবস পালনের সিদ্ধান্ত নেন।

২০১৪ সালের আধুনিক তথ্য ও প্রযুক্তির সময়কালে বিশ্ব চিঠি লেখা দিবস পালনের  কথা শুনে অনেকে চোখ কপালে তুলতে পারেন। কিন্তু এর রয়েছে ভিন্ন দ্যোতনা। । কারন ১৯৯৩ সালে মেডিক্যালে পড়ার সময় প্রিয়তমাকে লেখা ২৬ পৃষ্টার চিঠি এখনো গর্বের সাথে গরিবের  আর্কাইভস  মানে, ষ্টোর রুমের ট্রাংকে সযত্নে রাখা আছে। ঘরে রাখা আছে মানে  তো বুঝতে  অসুবিধা হওয়ার কথা নয়; অর্থাৎ   যাকে উদ্দেশ্য করে চিঠিটি লেখা হয়েছিল, তিনি এখন ঘরণী। নইলে অগ্নি সংযোগে  বহু আগেই ছাই হয়ে যেত।

আশির দশকে অর্থাৎ ছোট বেলা কেরানীগঞ্জ নানা বাড়ীতে গেলে পূর্নিমা রাত্রিতে উঠোনে বসে বিভিন্ন জনের চিঠি পড়ার কাজটি করা লাগত। ঐ এলাকার নানার বংশের বহু লোক তখন থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী ছিলেন। ওনাদের ছ’মাস / একবছর  আগে লেখা চিঠি সবে পাঠানো মনে করেই পরা হতো, অর্থাৎ প্রাপক পিতা/মাতা  কিংবা ভাইবোনদের সে রকম অনুভূতির হতো। শিক্ষা দিক্ষায় কম মামী / ভাবীদের  কতক চিঠি পড়ার অনুরোধের ঢেকি গিলতে হয়েছে প্রায়শ:ই। কতক সময় লজ্জা পেলেও বুঝতে না দিয়ে দ্রুত পড়ে গেছি।

আমার চিঠি লিখার হাত মন্দ ছিলনা। স্কুলের বাবু স্যার পরীক্ষার খাতায় আমার লেখা চিঠি ক্লাশে পড়ে শোনাতে বলতেন। ছোট একটি বৈশিষ্ট নাকি স্যারে  পছন্দের ছিল। তা হল চিঠির শুরু,  শেষ কিংবা প্রয়োজনীয় স্থানে প্রাসঙ্গিক কবিতার দুয়েকটি লাইন লিখে ফেলতাম। তো সে গুনেই কিনা জানিনা । তিনিও মানে আমার ঘরনীও আমার লেখা চিঠি বড্ড পছন্দ করত। সে থেকেই লেখা; লিখতে লিখতে সবচেয়ে দীর্ঘ ছাব্বিশ পৃষ্টা আকারের চিঠিটা এখনো সবচেয়ে বড় চিঠি। এরপর ধীরে ধীরে আকার সংক্ষিপ্ত হয়েছে।

বর্তমান ডিজিটাল যুগে ইমেইল, মেসেজিং এবং সোশ্যাল মিডিয়ার কারণে চিঠি লেখার চর্চা অনেকটা হারিয়ে গেছে। মানুষ এখন সহজ এবং ত্বরিত মাধ্যমের দিকে ঝুঁকে পড়েছে, যার ফলে চিঠির সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।তারপরও কালজয়ী  সে গান,”
চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও; নইলে থাকতে পারবো না। চিঠিগুলো অনেক  বড় হবে পড়তে পড়তে সকাল,  দুপুর আর রাত্রি  চলে যাবে”,  কিংবা ভাল আছি, ভালো থেকো; আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি বাউলের এই মনটা রে”; এসব চিঠির ভাষায় মনের কথা বলার আকুতি আমাদের ব্যাকুল করে।

চিঠি দুজন বা দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে; বন্ধু ও আত্মীয়দের আরও ঘনিষ্ট করে, পেশাদারি সম্পর্কের উন্নয়ন করেএবং আত্মপ্রকাশের সুযোগ দেয়। স্বাক্ষরতা টিকিয়ে রাখতেও একসময় চিঠির অবদান ছিল।

প্রাচীনকাল থেকেই মানুষ চিঠি আদান প্রদান করেছে, ইলিয়াডে তার উল্লেখ ছিল। হিরোডোটাস এবং থুসিডাইডিসের রচনাবলীতেও তা উল্লেখ করা হয়েছে।

ঐতিহাসিকভাবে, চিঠির প্রচলন ছিল প্রাচীন ভারত,  মিশর, সুমের, প্রাচীন রোম, মিশর এবং চীনে, এবং এই ইন্টারনেটের যুগেও এর চল বর্তমান।

সতের আঠারো শতকে চিঠি লেখা হতো শিক্ষার জন্য। চিঠি ছিল পাঠচর্চা,  অভিজ্ঞতা বর্ণনা করা, বিতর্কমূলক লেখা বা সমমনা অন্যদের সাথে ভাবনা   বিনিময়ের পদ্ধতি। কিছু লোক চিঠিকে  মনে করতো কেবল লেখালেখি। আবার অন্যরা মনে করে যোগাযোগের মাধ্যম।

বাইবেলের বেশ কয়েকটি পরিচ্ছেদ চিঠিতে লেখা। কূটনৈতিক বা বাণিজ্যিক- সবরকম চিঠিই পরবর্তীকালে ঐতিহাসিকগণ প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করেন। কখনোবা চিঠি এতো  শৈল্পিক রূপ পায় যে তা সাহিত্যের একটি বর্গ হয়ে ওঠে, যেমন বাইজেন্টাইনে  এপিস্টোলোগ্রাফি বা সাহিত্যের পত্র উপন্যাস।

ইসলাম প্রসারের সময় রাসুল (সা.) রোমান সম্রাট হিরাক্লিয়াস, পারস্যের দ্বিতীয়  খোসরো, আবিসিনিয়ার আরমাহনেগ্রাস, মিশরের শাসক মুকাওকিস, সিরিয়ার গভর্নর হরিথ গাসানী এবং বাহরাইনের শাসক মুনজির ইবনে সাওয়াকে চিঠিপত্রসহ রাষ্ট্রদূত প্রেরণ করেছিলেন।

আমাদের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের বেশীর ভাগ  চিঠি মায়ের কাছে লেখা। চিঠিগুলো পড়ে মনে হয়, ‘মা’ও ‘স্বদেশ’ যেনএকই শব্দ, সমার্থক।

( আমার রাজশাহী মেডিক্যালের  মুক্তিযুদ্ধকালীন  ৫ম বর্ষের ছাত্র ও  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃত্ব দেয়া শহীদ কাজী নূরুন্নবী তাঁর মাকে চিঠি লিখেছেন বাবলু নামে। এই চিঠিতে রাজ‌শাহীতে মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদার বাহিনী সাথে সম্মুখ যুদ্ধের বর্ণনা রয়েছে, যেখানে মুক্তিবাহিনীর বিপর্যয় তুলে ধরা হয়েছে।  তবুও বাংলার দামাল ছেলেরা পরাজয়ের পরিবর্তে প্রয়োজনে গৌরবের মৃত্যুইগ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

মাকে লেখা একাত্তরের চিঠি যেমন এখনো আমাদের মনকে  নাড়া দেয়। তেমনি  আজকের সময়ে এসে মুখের একটি কথা  চিঠির চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। “পানি লাগবে কারো, পানি, পানি?’’  মুগ্ধর চার শব্দে বলে ওপারে চলে যাওয়া এ চিঠি জাতির বিবেক ও অনুভূতিকে  নাড়িয়ে দিয়েছে।)

সদর দক্ষিণে দাঁড়িয়ে

সদর দক্ষিণে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ১

সদর দক্ষিণে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার কমলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের ভাষ্যমতে, চট্টগ্রামমুখী আনন্দ এন্টারপ্রাইজের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে বাসের সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি বাস চালকের সহকারী ছিলেন, তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দ্বিখন্ডিত লাশ এবং দুর্ঘটনাকবলিত বাস ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা চৌদ্দগ্রামে

কুমিল্লায় মুজিবুল-শহীদুল-বেনজীরের বিরুদ্ধে মামলা

কুমিল্লা চৌদ্দগ্রামে মুজিবুল-শহীদুল-বেনজীরের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে বাসে পেট্রলবোমা মেরে ৮ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন আবুল খায়ের নামে এক বাসের মালিক। বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হককে। এছাড়া পুলিশের তৎকালীন মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ এবং কুমিল্লার তৎকালীন পুলিশ সুপারসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৪৮) পেট্রলবোমা মারে দুর্বৃত্তরা। এতে বাসে থাকা ৮ যাত্রীর মৃত্যু হয়। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পরদিন বাসের চালক, সহযোগী এবং স্থানীয় লোকজনের মাধ্যমে বাদী জানতে পারেন যে চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক একেএম শহীদুল হক ও র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদের মদদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বাদীর ওই বাসটি পুড়িয়েছেন।

মামলায় আরও অভিযোগ করা হয়, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের মদদে পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা এ ঘটনা সংগঠিত করে উল্টো তৎকালীন বিরোধী দলের শীর্ষ নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

আইনজীবী কাইমুল হক রিংকু জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি আমলে নিতে চৌদ্দগ্রাম থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এর আগে একই ঘটনায় আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের নায়েবে আমির চৌদ্দগ্রামের সাবেক সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী ও সালাহউদ্দিন আহমেদকে হুকুমের আসামি করে মামলা করা হয়। সে মামলায় ১১২ জনের নাম উল্লেখসহ ১৪২ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

চৌদ্দগ্রামে নদীর পানিতে

চৌদ্দগ্রামে নদীর পানিতে তলিয়ে গেছে কৃষক, চাঁদপুরের ডুবুরি এসে লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে নদীর পানিতে তলিয়ে গেছে কৃষক, চাঁদপুরের ডুবুরি এসে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রামে ছোট ডাকাতিয়া নদীর স্রোতে তলিয়ে গেছে কৃষক রেজাউল করিম চৌধুরী প্রকাশ সবুজ। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টায় উপজেলার গুণবতী ইউনিয়নের খাটোরা ট্যাক কাটার জলা ছোট ডাকাতিয়া নদীর মোহনায় এই ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিমের বাড়ি একই এলাকার খাটরা পূর্ব পাড়ায়। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের মাধ্যমে খবর পেয়ে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে সবুজের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের মতন চলছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী এবং কনকাপৈত পুলিশ ফাড়ির এস আই মফিজুর রহমান জানান, গরু নিয়ে নদী পারাপারের সময় কৃষক সবুজ নদীর পানিতে তলিয়ে যায়। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উপস্থিত হই। তাৎক্ষণিক আমরা চাঁদপুর ডুবুরি দলকে খবর দিই। এ সময়ের মধ্যে আমরা এবং স্থানীয়দের সহযোগিতায় সবুজের উদ্ধার কার্যক্রম চালাই। দুপুর আনুমানিক ২টায় ডুবুরী দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় কিছুক্ষণের মধ্যেই সবুজেত মৃতদেহের সন্ধান পায়। নিহত সবুজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের নিকটাত্মীয় নাসিরুদ্দিন জানান, রেজাউল করিম সবুজ আমার ভগ্নিপতি। বুধবার সকালে গরু নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফেরার সময় নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। নিহত সবুজ এক ছেলে এক মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

চৌদ্দগ্রামে অস্র জমা

চৌদ্দগ্রামে অস্র জমা দেননি মোশারফ চেয়ারম্যানের, আতংকিত এলাকাবাসী

চৌদ্দগ্রামে অস্র জমা দেননি মোশারফ চেয়ারম্যানের, আতংকিত এলাকাবাসী

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

সরকারের নির্দেশনা অনুযায়ী গত ৩ই সেপ্টম্বর মঙ্গলবার পর্যন্ত বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ের পরেও কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭টি লাইসেন্সকৃত অস্ত্রের মধ্যে ১৬টি জমা পড়েছে।

৩ই সেপ্টম্বর রাত ১২টায় অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখের পরেও আজ বুধবার (১১ই সেপ্টেম্ব্র) পর্যন্ত উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রতাপশালী সদস্য মোঃ মোশারফ হোসেন তার ব্যবহৃত অস্ত্রটি (পিস্তল) জমা দেননি বলে থানা সূত্রে জানা গেছে।

এদিকে বিগত সরকারের পুরো সময়ে মোশাররফ চেয়ারম্যানের অস্ত্র নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়। তার বিরুদ্ধে পিস্তল নিয়ে উপজেলা পরিষদে প্রবেশ, অপর চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি এবং সাবেক সহকারী কমিশনার (ভুমি) কে মারধরের চেস্টার অভিযোগ রয়েছে। হুমকি এবং অপমানের অভিযোগের প্রেক্ষিতে ঐ সময়ে মোশারফের দায়িত্ব স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা ব৷ লেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ইও নিদের্শনা অনুযায়ী লাইসেন্সকৃত অস্ত্রটি জমা দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন এখনো তার হেফাজতে থাকা অস্ত্রটি জমা দিতে আসেননি। অনেকবার বিভিন্ন লোকমারফতে এবং থানা পুলিশ তার বাড়ি গিয়ে বলে আসার পরেও তিনি অস্ত্র জমা দেননি।
নিয়ম অনুসারে চেয়ারম্যান মোশারফ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে বুধবার সকালে কাশিনগর ইউনয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেনের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি

৪৮ ঘণ্টা পর

৪৮ ঘণ্টা পর জয়ন্তর মরদেহ ফেরত দিল বিএসএফ

৪৮ ঘণ্টা পর জয়ন্তর মরদেহ ফেরত দিল বিএসএফ

ডেস্ক রিপোর্ট:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোর জয়ন্ত কুমার সিংহের মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিএসএফ, বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে নিহত কিশোরের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ পুলিশ মরদেহটি নিহতের চাচা বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করে।

এর আগে, গত সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে ১৫ বছর বয়সী জয়ন্ত কুমার সিংহ নিহত হয়। একই সময়ে তার বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে একজন গুলিবিদ্ধ হন। বর্তমানে তারা রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জয়ন্ত কুমার সিংহ বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরভিটা গ্রামের বাসিন্দা এবং লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির অধীনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ রাত ১টার দিকে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ভোরে ধনতলা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে ১৮ থেকে ২০ জনের একটি দল অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে, ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জয়ন্ত নিহত হয়।

এক যুগ ধরে

এক যুগ ধরে বিআরটিএ টাইগার আইটির নিয়ন্ত্রণে

এক যুগ ধরে বিআরটিএ টাইগার আইটির নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এক যুগের বেশি সময় ধরে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আরএফআইডি ভেহিক্যাল ন