All posts by jitu

দাউদকান্দিতে আলোচিত

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

দাউদকান্দিতে আলোচিত মহিউদ্দিন হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে মো. মহিউদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার ডান হাত কেটে নেয়ার ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত বাবু(২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে গৌরীপুর গ্রামের সফিক মিয়ার ছেলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রোমেল বড়ুয়া জানান, নিহতের মা ১০ জন নামধারী এবং ৫/৬ জনকে অজ্ঞাতনামা করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরমধ্যে মামলায় এজহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৯টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া মসজিদ সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা মহিউদ্দিনের ওপর হামলা চালিয়ে তার ডান হাতের কনুই বিচ্ছিন্ন করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে বিছিন্ন কনুই নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মহিউদ্দিনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, উপজেলার গৌরীপুর এবং ওলানপাড়া গ্রাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। মাদক ব্যবসা নিয়ে স্থানীয় অপর একটি গ্রুপের সাথে মহিউদ্দিনের দ্বন্দ্ব চলছিল।

পুলিশ জানায়, নিহত মহিউদ্দিনের নামে মাদক, মারামারি, ডাকাতি ও দস্যুতাসহ দেশের বিভিন্ন থানায় ৭-৮ মামলা রয়েছে। ধারনা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা।

নিহত মহিউদ্দিন উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে। ময়নাতদন্ত শেষে রবিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

গণঅধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) এর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (৮ই সেপ্টেম্বর) বাংলাদেশ গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্যাডে উপজেলা সভাপতি মিজানুর রহমান মানিক এবং সদস্য সচিব মোঃ ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঁচিশ সদস্য বিশিষ্ট চিওড়া ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

এতে আহবায়ক হিসেবে কাজী মোঃ হাসান এবং মোঃ ইসমাইল হোসেনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো; যুগ্ম আহবায়ক- আসফাকুর রহমান, শাহাবুদ্দিন, কামাল মিয়া, জাকারিয়া রবিন, আরিফুর রহমান, কাজী বিপ্লব, যুগ্ম সদস্য সচিব- তৌহিদ হোসেন, ইকবাল হোসেন বাপ্পি, আবদুল হান্নান, শহিদুল ইসলাম, জসিম উদ্দিন, ইমরান হোসেন, কার্যকরী সদস্য- ইসমাইল হোসেন, মিল্লাল হোসেন, তারেক রহমান, খোরশেদ আলম, মহিউদ্দিন, সুমন, আবুল ফয়সাল, মোঃ বাবলু, শিপন, রাজন, নজরুল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত কমিটি ০৬ (ছয়) মাস সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এদিকে চিওড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের নব-মনোনীত ২৫সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক কে এম ফরিদ আমিন। এক অভিনন্দন বার্তায় তিনি মনোনীত নেতৃবৃন্দের এবং ইউনিয়ন শাখার সাংগঠনিক কাজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

কনকাপৈত আলহাজ্ব নুর মিয়া ডিগ্রী কলেজ এল্যামনাই এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার:

দেশের খ্যাতনামা শিল্প গ্রæপ মেঘনা গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (এমজিআই) এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল কর্তৃক প্রতিষ্ঠিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব নুর মিয়া ডিগ্রী কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন আলহাজ্ব নুর মিয়া ডিগ্রী কলেজ এল্যামনাই এসোসিয়েশনের তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে কলেজের ১৯৯৯-২০২২ পর্যন্ত প্রাক্তন প্রায় সকল ব্যাচের সদস্যদের প্রতিনিধিদের সম্মতিতে এবং কলেজের অধ্যক্ষ শাহনাজ আক্তার লাভলীর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন কলেজের ভাইস প্রিন্সিপ্যাল মুহিব উল্লাহ।

০১ (এক) বছরের মেয়াদে ঘোষিত কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন; ২০০৫ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ডালিয়া, সেক্রেটারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন; ২০০৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম মানিক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (ব্যাচ-২০১৬)।

এছাড়াও চার সদস্য বিশিষ্ট আংশিক উপদেষ্টা কমিটির সদস্যরা হলো; ই¯্রাফিল মোল্লা পলাশ (ব্যাচ-২০০৪), মাহফুজুর রহমান (ব্যাচ-২০০৫), এ্যাড. মো. নাজিম (ব্যাচ-২০০০), মো. শাহাবুদ্দিন (২০০৫)

আগামী ০৫ দিনের মধ্যে এল্যামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি এবং উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছে এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

ফেন্সিডিলসহ আটক

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ জন আটক

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ জন আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ফেন্সিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দয়াপুর এলাকা থেকে ২৪৪ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়। এসময় ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

ফেন্সিডিল

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার মোঃ মোসলেম মিয়ার ছেলে সোহাগ (২৬) এবং ফেনী দাগনভূঁইয়ার মোঃ ইয়াছিনের ছেলে মোঃ হাসান (২৬)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কাভার্ডভ্যান যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বগুড়ায় আদালত প্রাঙ্গণে

বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমকে কান ধরে উঠ-বস

বগুড়ায় আদালত প্রাঙ্গণে হিরো আলমকে কান ধরে উঠ-বস

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠ-বস করানোর পর বেধড়ক মারধর করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৩৯ জনকে আসামি করা হয়।

মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠ-বস করিয়ে ক্ষমা চাওয়ান, পরে তারা সড়কে নিয়ে এসে বেধড়ক মারধর করেন।

মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এইটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনও তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবির হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো।

তিনি আরও বলেন, যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে। শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান, হিরো আলমের ওপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত। আমাদের দলের কোনো নেতাকর্মী এ কাজ করেনি।

কুমিল্লার হোমনায়

কুমিল্লার হোমনায় মা ও ছেলেসহ ট্রিপল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার

কুমিল্লার হোমনায় মা ও ছেলেসহ ত্রিপল হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেফতার

শাহ ইমরান:

কুমিল্লার হোমনা উপজেলার বড় ঘাপটিয়া গ্রামে ঘটে যাওয়া মা, ছেলে ও বাবাসহ ট্রিপল হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ।

গত ৫ই সেপ্টেম্বর, সকালে গ্রামের মৃত মাহমুদ হোসেন (৩৫), তার স্ত্রী মায়মুনা (৩০) এবং তাদের শিশু সন্তান সাইমন (৯)কে নির্মমভাবে হত্যা করা হয় তাদের নিজ বাড়িতে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহত মাহমুদার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে, কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশনায় হত্যা কান্ডের মূল রহস্য উদঘাটন করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার চরেরগাঁও এলাকা থেকে আসামী মো: আক্তার হোসেন সুমনকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় জেলা পুলিশ সুপার মোঃ আসফিকুজ্জামান আকতার।

তিনি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত মাহমুদা আক্তার ও আসামী আক্তার হোসেন সুমন নিয়মিত যোগাযোগ ছিল। উক্ত সম্পর্কের ভিত্তিতে নিহত মাহমুদা আক্তার মাঝে মাঝে আসামীর কাছ থেকে টাকা ধার নিতেন। ঘটনার কিছুদিন আগে মাহমুদা আসামীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার চায়। আসামী পূর্বের ধারের ৩৫ হাজার টাকা না পেয়ে নতুন করে ধারের টাকা না দেওয়ায় মাহমুদা আসামীর মা-বাবাকে নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে। এতে আসামীর মনে প্রচন্ড রাগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে আসামী ধারের টাকা নেওয়ার জন্য তার বাড়িতে আসতে বললে আসামী আক্তার হোসেন সুমন ঐ দিন রাত ৯টায় মাহমুদার ঘরে যায়। আসামী আক্তার, মাহমুদা, মাহমুদার ছেলে সাহাদ এবং মাহমুদার ফুফাতো ভাশুরের মেয়ে তৃষা সকালে মিয়ে পিয়াজু, সিঙ্গারা ও আখ খেয়ে রাতে সাহাদ ও তৃষা ঘুমিয়ে যায়। এসময়ে আসামী মাহমুদার কাছে পুনরায় ধারের টাকা ফেরত চাইলে সে আবার আসামীর মা-বাবাকে নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে।

মাহমুদা আসামী আক্তারকে সকালে টাকা দিবে বলে রাতে তার বাড়িতেই থাকতে বলে। মাহমুদা ঘুমিয়ে পড়লে আসামী তাকে হত্যা করার পরিকল্পনা করে। পরে রাত্রে মাহমুদাকে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করে। পরবর্তীতে কোনো প্রমাণ না রাখার উদ্দেশ্যে সাহাদ ও তৃষাকেও ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘুমন্ত অবস্থায় হত্যা করে। আসামী তাদের মৃত্যু নিশ্চিত করতে খাটের নিচে থাকা কাঠের ফাইল দিয়ে ৩ জনের মাথায় পিটিয়ে গুরত্বর জঘম করে মৃত্যু নিশ্চিত করে।

অনিয়ম দুর্নীতির অভিযোগ

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

অনিয়ম দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ দাবী

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দির পিপইয়াকান্দি আমানুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছেন ওই প্রতিষ্টানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমবাবেশ বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক ছালেহ উদ্দিন ভুঞা, আবুল কালাম বিশ্বাস, প্রভাষক রাশিদা আক্তার, মাদরাসার প্রাক্তন ছাত্র সাচার কলেজের প্রভাষক ইসমাইল হোসেন ও স্থানীয় কামাল হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ মতিউর রহমান ২০০১সালে এই মাদরাসায় যোগদান করেন। প্রথম দিকে ভালো থাকলেও পরে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এমন অভিযোগ মাথায় নিয়ে ২০১৪ সালের জুন মাসে স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ মতিউর রহমান। পরে কূটকৌশল অবলম্বন করে প্রভাবশালী লোকজনের মাধ্যমে একবছর তিনমাস পর আবার সে মাদরাসায় যোগদান করেন। এরপর তিনি বেপরোয়া হয়ে উঠেন। ভুয়া ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতে মেতে উঠেন।

মাদরাসার পানি নিস্কাশন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সরকারি অনুদানের পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এছাড়া শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়েও অনিয়মের মাধ্যমে টাকার বানিজ্য করেছেন।

বক্তারা বলেন , গত ১সেপ্টেম্বর মাদরাসার শিক্ষক কর্মচারীরা অধ্যক্ষের অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করেছি। বার বার অভিযোগ করলেও টাকার জোরে ধামাচাপা দিয়ে দেয় অধ্যক্ষ মতিউর রহমান।

বক্তারা আরও বলেন, অধ্যক্ষ মতিউর রহমান মাদরাসার ৭ম শ্রেণীর ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদের যৌন হয়রানী করাসহ নানা কৌশলে ছাত্রীদের বিরক্ত করতেন। দুইজন মহিলা প্রভাষক রাশিদা আক্তার- (গণিত) ও রাশিদা আক্তার (জীব বিজ্ঞান) অধ্যক্ষের বিরুদ্ধে গত মার্চ মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট যৌন হয়রানির লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি। মাদরাসার শিক্ষক- শিক্ষিকাদের সাথে চরম দুর্ব্যবহার এবং কুরুচিপূর্ণ ও অশালিন ভাষা ব্যবহার করতেন। সরকারী সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করাসহ ছুটির আবেদনপত্র আবেদনকারী শিক্ষকের সামনেই ছিড়ে ফেলে দিতেন। আমরা এমন দুর্নীতিবাজ অধ্যক্ষের দ্রুত অপসারণের দাবী জানাচ্ছি।

অধ্যক্ষ মতিউর রহমান এবিষয়ে পরে কথা বলবেন বলে মুঠোফোনে এ প্রতিবেদককে জানান।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করছে। তদন্ত রিপোর্ট পেলে মাদরাসা শিক্ষাবোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। ওখান থেকেই চুড়ান্ত সিদ্ধান্ত হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি