All posts by jitu

কুবিতে ২৪ ঘন্টার মধ্যে ক্লাসে ফিরতে চায় শিক্ষার্থীরা

 

চাঁদনী আক্তার, কুবি:

আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ক্লাসে ফিরতে চায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ নিয়ে তিনদফা সহ রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রবিবার (১৮ আগস্ট) রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বরাবর এ স্মারকলিপি দেন।

এসময়ে শিক্ষার্থীরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে প্রশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদদ দেওয়ার কারণে, ভাইস চ্যান্সেলর এএফএম আব্দুল মঈন এবং প্রো-ভিসি ড. হুমায়ুন কবির কে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এসময় শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে তিন দফা দাবি আদায়ের চব্বিশ ঘণ্টা সময় দেন। তিন দফা গুলো হলো, রেজিস্টার দপ্তর থেকে কোন ফাইল ভিসি, প্রো-ভিসি বরাবর প্রেরণ করা যাবে না, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক ভিসি, প্রো-ভিসির সাথে অনলাইন/অফলাইন মিটিং করা যাবে না, ২৪ ঘন্টার মধ্যে সকল ক্লাস পরীক্ষা চালু করতে হবে।

ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, সিন্ডিকেট কতৃক অনলাইন ও অফলাইনে দুইভাবেই ক্লাস নেওয়ার অনুমতি আছে। যদিও পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহ অনলাইন ক্লাসের কথা বলা হয়েছিলো। আমার ডিপার্টমেন্ট গুলো অফলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছে আমাকে। এখন যদি শিক্ষার্থীরা আসে তাহলে অফলাইনে ক্লাস চলবে।

বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, আজকে আমরা ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের কে নিয়ে মিটিং করেছি। তারা সকলেই অফলাইনে ক্লাস করতে সম্মতি দিয়েছেন। এখন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে আসলে আমরা অফলাইনে ক্লাস নিবো। এছাড়াও, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে রেজিস্ট্রার বরাবর চিঠি প্রদান করবো।

উল্লেখ্য, উপাচার্য ও শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ২৮ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরিক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা সেশনজটের আশংকা করছে।

গণআন্দোলনে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে। সবকিছু সংস্কারের পরই নির্বাচন হবে।

রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিকালে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, সংকটকালীন তারা আমাদের সহায়তা করেছে। বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। দুই সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পর তিনি দেশে থেকে পালিয়ে গেছেন।

সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র-জনতা প্রতিশ্রুতিবদ্ধ বদ্ধ উল্লেখ করে কূটনীতিকদের উদ্দেশে ড. ইউনূস বলেন, শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত। আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন। অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছেন, অনেকের রাবার বুলেট চোখে লেগেছে।

সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়।

রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।

যেসব লক্ষণ দেখলে বুঝবেন আপনি মাঙ্কিপক্সে আক্রান্ত

ডেস্ক রিপোর্ট:

করোনা ভাইরাস আতঙ্কের র্যাশ কাটতে না কাটতেই ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। এই ভাইরাসটির প্রাদুর্ভাবতায় দু’বছরে দুইবার জরুরি অবস্থার ঘোষণা করতে হয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও)। আফ্রিকার পর এবার ইউরোপে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। এশিয়াতে এর সংক্রমণ দেখা গেছে।

বিশেষজ্ঞরা জানান, এ ভাইরাসের বাহক কেবল বানরই নয়, ইঁদুরও। মাঙ্কিপক্স মূলত ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়িয়ে পড়ে। তাছাড়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, ত্বকের সংস্পর্শ, কথা বলা বা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দেশটিতে ২০২৩ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭ হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১১০০ জন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। মাঙ্কিপক্সের সঙ্গে স্মলপক্সের মিল আছে। তবে মাঙ্কিপক্স সংক্রমণ সাধারণত মৃদু হয়। বেশির ভাগ মানুষ দুই থেকে চার সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে পরিস্থিতি অনুযায়ী অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে।

যেসব লক্ষণ দেখলে বোঝা যাবে মাঙ্কিপক্স হয়েছে

সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর (১০১.৩°ফারেনহাইট), মাথাব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকা গ্রন্থি এবং ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। লসিকা গ্রন্থির ফোলাভাব মাঙ্কিপক্সের একটি বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ। স্মলপক্স ভাইরাস শ্রেণির একটি ভাইরাস এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির দুটি রূপান্তরিত ধরন রয়েছে- ক্ল্যাড-১ (মধ্য আফ্রিকান) এবং ক্ল্যাড-২ (পশ্চিম আফ্রিকান)। এই রোগে প্রতি ১০০ আক্রান্ত রোগীর মধ্যে চারজনের মৃত্যু হয়।

প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা দেয় ফোসকা ও অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয়। পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাতের তালু ও পায়ের তলা। মাঙ্কিপক্স রোগের জন্য এখনো সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে ডব্লিউএইচও জানিয়েছে, স্মলপক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। ততক্ষণ সতর্ক থাকতে হবে।

কুমিল্লায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক ১

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় কলেজ শিক্ষার্থী কাজী সাফওয়ান আব্দুল্লাহ (২৫)নামে এক কলেজ কুপিয়ে হত্যার অভিযোগে রাপি নামে এক যুবকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

জানা যায় শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে নগরীর রেসকোর্স এলাকায় সন্ত্রাসী কর্যক্রমের প্রতিবাদ করায় কলেজ শিক্ষার্থী সাফওয়ান আব্দুল্লাহকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় সন্ত্রাসী রাফি,নয়ন,সামিমসহসহ অজ্ঞাতনামা ১২/১৩জন।

এসময় সন্ত্রাসীরা তার শরিরে বিভিন্ন স্থানে কুপিয়ে যখম করে। রাস্তায় ফেলে চলে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এবিষয় আহত শিক্ষার্থী পিতা কাজী নজির আহম্মেদ বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করে।

এ বিষয় কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এক জন আসামীকে গ্রেফতার করেছি বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দেবিদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগ নেতা পদত্যাগ করেছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে তিনি দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করছেন তিনি।

পদত্যাগ করা ওই নেতা কামরুজ্জামান মাসুদ জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। একই সাথে তিনি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এবিষয়ে তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি দলীয় চেয়ারম্যান নয়। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে থাকার। গত ৪ আগস্ট দেবিদ্বার কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন, বাংলাদেশ যে সকাল ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করতে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‍্যালি ও শোক সভা করা হবে। এজন্য গিয়েছি। আমি গিয়ে যখন দেখলাম ছাত্র-জনতার সাথে সংঘর্ষ হচ্ছে। তখন আমি বাড়ি আসতে চেয়েছি। কিন্তু তারা আমাকে আসতে দেয় নাই। আমি দুই গ্রুপের মাঝখানে পরে গিছেলাম। পরে আমি জীবন বাঁচাতে সংঘর্ষকারীদের কথা শুনতে হয়েছে।

এর আগে তিনি এক সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন, আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটের বিজয়ী করেছে।

দীর্ঘদিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু তারা আমাকে দেয়নি। সবসময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি সেচ্ছায় সংজ্ঞনে ও অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।

চৌদ্দগ্রামের মুন্সিরহাটে জামায়াতের বিশাল কর্মী সমাবেশ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে খিরনশাল ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত শামীমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শুরা সদস্য নুরে আলম মিয়াজি, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারি হাফেজ বদিউল আলম, জামায়াত নেতা কাজী খায়রুল আলম, দেলোয়ার হোসেন, কপিল উদ্দিন মোল্লা, মাস্টার শাহিন পাটয়ারী, সাংবাদিক বেলাল হোসাইন, এডভোকেট সাইফ উদ্দিন, উপজেলা শিবির নেতা মোশারফ হোসেন, জামায়াত নেতা মাস্টার ইউনুছ, মাছুম বিল্লাহ, বাবর মোল্লা, হাফেজ মরতুজা, কামরুল ইসলাম, ইউপি মেম্বার আলমগীর হোসেন, সাবেক মেম্বার আবুল হাসেম প্রমুখ।

চান্দিনায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ জন নিহত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা চান্দিনায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা গেছেন। দুর্ঘটনায় আরও একজন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লার দিকে যাওয়া একটি যাত্রীবাহী মাইক্রোবাস মাধাইয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান।

এই ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান, এবং নিহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশনের সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে লাইফ ট্রাস্ট ইন্সুরেন্স কোম্পানির স্টিকার ও লোগো ছিল।

বাড়ী ফিরতে তিতাস থানায় ৩৫ পরিবার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার তিতাসে হত্যার ঘটনায় দেড় বছর বাড়ি ছাড়া পরিবারগুলোর সদস্যরা গ্রামে ফিরতে থানার সামনে অবস্থান নিয়েছে। শনিবার বেলা ১১টায় তিতাস থানা চত্বরে ৩৫টি পরিবারের সদস্যদের ” আওয়ামী সন্ত্রাসী আবু মোল্লার হাত থেকে ভিটিকান্দির মানুষ মুক্তি চায় ” লেখা ব্যানার হাতে বসে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানাযায় , ২০২২ সালের ৬ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় জহির নামের এক যুবলীগ কর্মী মারা যায়। জহির ওই গ্রামের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে। এ ঘটনার পর থেকে আসামি পক্ষের লোকজনের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে পলাতক রয়েছে ওই গ্রামের ৩৫টি পরিবার। বাড়ি ঘর ভাঙচুরের পাশাপাশি এখন বসত বাড়ির গাছপালা কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

থানায় আসা মানিককান্দি গ্রামের মোকাররম হোসেন ও মনির ভুইয়া জানান, গ্রামে গেলে মারধর করে তাড়িয়ে দেয়া হচ্ছে । দিনের পর দিন দেশের বিভিন্ন স্থানে স্বজনদের বাড়িতে অবস্থান করতে হচ্ছে আমাদের । এখন নতুন সরকার এসেছে। তাই আমরা
সন্তানদের নিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করতে এবং আমাদের নিরাপত্তার জন্য তিতাস থানায় এসেছি।

সামসুননাহার বেগম নামে এক নারী বলেন, গত বছর আমার শশুড় শাশুড়ী মারা গেলেও তাদেরকে নিজ গ্রামে দাফন করতে দেয়নি। পরে পাশের হোমনা থানার আত্মীয়র বাড়িতে দাফন করতে হয়েছে। এখন আমরা সন্তান নিয়ে বাড়ী ফিরতে চাই।

এ ব্যাপারে তিতাস থানার ওসি নাজমুল হুদা বলেন, আমরা এখনো থানার পুরো কার্যক্রম চালু করতে পারিনি। ভিটিকান্দি ইউনিয়নের কিছুু লোকজন থানায় এসেছে। তারা নাকি অনেকদিন বাড়ীতে যেতে পারছেননা। এসময় সেনাবাহিনীর কর্মকর্তার সামনে তাদের সাথে কথা হয়েছে। ধৈর্য ধরতে হবে, স্বাভাবিক হলে আমরা ব্যবস্থা নিব।

সদর দক্ষিণের বিজয়পুরে জামায়াত ইসলামের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

 

সালাউদ্দিন সোহেল:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব সহযোগী সদস্য সম্মেলনে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার অফিস সম্পাদক জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, সদর দক্ষিণ উপজেলা আমীর মোহাম্মদ মিজানুর রহমান।

উক্ত সম্মেলনে দারসে কুরআন পেশ করেন সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।

আরো উপস্থিত ছিলেন, বারপাড়া ইউনিয়ন প্রচার সেক্রেটারি রাসেল মাহমুদ, বায়তুল মাল সেক্রেটারি ও আইবি ডাব্লিউ এফ বারপাড়া ইউনিয়ন সভাপতি আমান উল্লাহ, আদর্শ শিক্ষক ফেডারেশন সদর দক্ষিণ উপজেলার সভাপতি শহিদুল্লাহ মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন বারপাড়া ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন,ওলামা বিভাগ সভাপতি মাওলানা বজলুর রহমান,যু্ব বিভাগ সভাপতি ইব্রাহিম খলিল, মাওলানা ওমর ফারুক, মাওলানা ইমাম হোসেন,কাজি আহসান হাবীব, মাস্টার রবিউল হুসাইন, ইসমাইল হোসেন আলেক প্রমুখ।