,

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ চালু

আজকের কুমিল্লা ডট কম :
September 14, 2024
news-image

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ চালু

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ।

বাংলাদেশ এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসসমূহে ‘ই-পাসপোর্ট’ আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেন।

তিনি বলেন, আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ‘ই-পাসপোর্ট’ সরবরাহ করা সম্ভব হবে। পরে কারিগরি দল ‘ই-পাসপোর্ট’ সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভাপতির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, সৌদি আরবে বাংলাদেশের ৪৬তম মিশন হিসেবে ‘ই-পাসপোর্ট’ সেবাটি চালু করা হলো। ‘ই-পাসপোর্ট’ সেবাদানের জন্য ইতোমধ্যে দূতাবাসে ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ‘ই-পাসপোর্ট’র আবেদন গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ‘ই-পাসপোর্ট’র পাশাপাশি, ইলেক্ট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। এছাড়াও ‘ই-পাসপোর্ট’ সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা à