All posts by jitu

সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে : ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অসুস্থ বেগম খালেদা জিয়া ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। তাকে অন্যায়ভাবে ৬ বছর কারাগারে বন্দি অবস্থায় রাখা হয়েছে। তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয়ে মরা নয়, সাহস করে লড়াই করুন। পরিবর্তন করতে হলে তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ দখলদার সরকার। তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। দেশের গণতন্ত্র, স্বাধীনতাকে ধ্বংস করছে। কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২টার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে যায়। কার্যালয়ের সামনের দু’পাশের সড়ক বন্ধ হয়ে যায়।

মির্জা ফখরুল বলেন, আজকে খেটে খাওয়া শ্রমিকরা চাল-ডাল, তেল কিনতে হিমশিম খাচ্ছেন। কেউ চিকিৎসা পায় না। লুট করে বিদেশে টাকা পাচার করেছেন। সেনাবাহিনীর সাবেক প্রধান লুটের সঙ্গে জড়িত। আমরা চিন্তা করতে পারি না। তিনি দেশের গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত। আজকে পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত। এনবিআরের কর্মকর্তা জড়িত। এমন আরও অনেকেই আছে। কিন্তু রাঘব-বোয়ালদের ধরা হয় না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, নিতাই রায় চৌধুরী, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদীন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ বক্তব্য দেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ উপলক্ষে সকাল থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ডসহ ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক বিএনপিও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এসময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্লেকার্ড ও নিজ সংগঠনের ব্যানার নিয়ে সমবেত হন তারা। সমাবেশ শুরুর আগেই নয়াপল্টন প্রধান সড়ক, ফকিরাপুল ও কাকরাইল এলাকা ছিল লোকে লোকারণ্য হয়ে উঠে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মহানগর উত্তরের আওতাধীন সকল থানাও ওয়ার্ড, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা যোগ দেন। ঢাকা মহানগর বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, ইউনুস মৃধা, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, আনম সাইফুল ইসলাম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, শ্রমিক দল উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা সদস্য সচিব কামরুজ্জামান, ঢাকা মহানগর বিএনপির সদ্য সাবেক সদস্য অ্যাড মকবুল হোসেন সরদার, শহিদুল ইসলাম বাবুল, আলাউদ্দিন সরকার টিপু, এবিএমএ রাজ্জাক, মাহফুজুর রহমান, কাউন্সিলর আলী আকবর, মকবুল ইসলাম খান টিপু, শাহ আলম, জামশেদুল আলম শ্যামল, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মেতালেব হোসেন রতন, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএস আহমাদ আলী, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এসএম ফজলুল হক যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার, আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান যুগ্ম আহ্বায়ক আশরাফ গাজী, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, অলিউল হাসনাত তুহীন, খায়রুল আলম নয়ন, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম শাহজালাল সিকদার, সবুজবাগ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল রহিম, ডেমরা থানা বিএনপির নেতা আনিসুজ্জামান ও সেলিম রেজা, যাত্রাবাড়ী থানা বিএনপির ৪৮নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড এবং ঢাকার আশেপাশের মহানগরগুলোর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এছাড়া সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনসহ এর আশেপাশের এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ক্ষমতার লোভে বিএনপি যে কোনো দেশের দাসত্ব করতে পারে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, লন্ডন থেকে দেওয়া আন্দোলন-সংগ্রামের ডাকে কেউ সাড়া দেবে না।

শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলে- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না: গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট:

আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো দাসত্ব চাই না এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, আমরা যদি খালেদা জিয়াকে মুক্তি করতে না পারি তাহলে এ দেশের অস্তিত্ব থাকবে না। ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তার মাধ্যমে দেশ দাসত্বে পরিণত হবে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই কোনো দাসত্ব চাই না। আমরা ভারত বিদ্বেষী নই। আমাদের নেত্রীর মুক্তি লড়াই কোনো দেশের বিরুদ্ধে নয়।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমার নেত্রী ৭ বছর ধরে কোনো বক্তৃতা দেয় না। আমাদের একটি দাবি, সে দাবি আমাদের নেত্রীর মুক্তি। এ দাবিতে এখন থেকে আন্দোলন শুরু হবে। শেখ হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। যে মামলায় তাকে বন্দি করা হয়েছে এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছেন। বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতারা।

মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে মোটেই উচ্চাভিলাষী মনে করেন না প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না।

একটা লক্ষ্য আমরা স্থির করি। শতভাগ কখনো পূরণ হয় না। চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। চ্যালেঞ্জ নিয়েই তো আমরা চলতে চাই, চ্যালেঞ্জ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, তারপরও আমাদের সুনির্দিষ্ট একটা লক্ষ্য থাকে যে এখানে আমরা যাব। সেটা আমরা যেতে পেরেছি। কোথায় ৬২ হাজার কোটি টাকার বাজেট, আর কোথায় ৭ লাখ কোটি টাকার বাজেট! আমরা তো এই জায়গায় আসতে পেরেছি।

শনিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ নিয়েছি বলেই (বড় বাজেট বাস্তবায়ন) সম্ভব হয়েছে। আমাদের ইচ্ছাটা কী? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন। সেজন্যই তো উন্নয়নটা হয়। আমাদের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সে লক্ষ্যেই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট দিয়েছি। এখানে কমানোর কিছু নেই।

তিনি বলেন, এই বাজেটের মধ্যে আগামী দিনে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি ২০২১ থেকে ২০৪১ সাল, সেটি বাস্তবায়নে সক্ষম হবো। সে ধারাবাহিকতা আমাদের আছে। আমরা একটা রাজনৈতিক দল করি বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের কিন্তু নিজেদের ঘোষণাপত্র আছে, আমরা কিন্তু নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করি। এই ইশতেহার আমরা কখনো ভুলে যাই না। জাতির কাছে যে ওয়াদা দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় এসেছি, তা পালন করি। এই বাজেট প্রণয়নকালীন আমাদের যে নির্বাচনি ইশতেহার, সেটির অগ্রাধিকার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে দিকনির্দেশনা- সেটিও বাজেটে উঠে এসেছে।

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাস সর্ববৃহৎ বাজেট আমরা দিয়েছি। বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭৫ শতাংশ। বাজেটের ওপর এ পর্যন্ত বিরোধীদলীয় নেতাসহ ২৩৪ জন সংসদ সদস্য বক্তব্য রেখেছেন। তারা বাজেটের ওপর আলোকপাত করেছেন ও পরামর্শ দিয়েছেন। এর বাইরে অনেকেই বাজেট নিয়ে আলোচনা করেছেন।

বাজেট নিয়ে আলোচনা-সমালোচনা যে যাই করুন তাদের ধন্যবাদ জানিয়ে সরকারপ্রধান বলেন, কেউ কেউ বাজেটকে উচ্চাভিলাষী বলেছেন, কেউ বলেছেন ঘাটতি বাজেট। কিছুক্ষণ আগে বিরোধীদলীয় নেতা বললেন এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়, আমাদের প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি কমাতে হবে… ইত্যাদি। এই চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা আছে কি না। চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। চ্যালেঞ্জ নিয়েই তো আমরা চলতে চাই, চ্যালেঞ্জ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা আরও বলেন, আজ বাংলাদেশ সারাবিশ্বে মর্যাদার আসনে আসতে পেরেছে। আজকের বাংলাদেশ হাত পেতে ভিক্ষা চাওয়ার বাংলাদেশ নয়। আমরা উন্নয়নের পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলো দেখেন না তাদের বলব- গ্রামে যান। গ্রামের মানুষের যে ভাগ্যের পরিবর্তন হয়েছে, উত্তরবঙ্গে যে মঙ্গা নেই, সেটাও দেখবেন। কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ লেগেই থাকত। সেখানে ছুটে গেছি, মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। গ্রামের পর গ্রামে গিয়েছি, মানুষের শরীরে মাংস ছিল না চামড়া আর হাড় ছাড়া। এখন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছি।

কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কের ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন

 

শাহ ইমরান:

কুমিল্লায় ট্রাফিকিং ব্যবস্থার সুষ্ঠ ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন করা হয়েছে।

শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন করেন কুমিল্লা সিটি মেয়র ডাক্তার তাহসীন বাহার সূচনা।

এসময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পলিশ সুপার মংনেথোয়াই মারমা, মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার আব্দুল মান্নান এর পরিকল্পনা ও বাস্তবায়নে নগরীর আলোখারচর, শাসনগাছা, কান্দিরপাড়, ঈদগাহ মোড়, চকবাজার, টমছমব্রীজ, পদুয়ারবাজার এলাকায় ৭টি ট্রাফিক পুলিশ স্থাপন করা হয়। ট্রাফিকিং ব্যবস্থার সুষ্ঠ ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করণ, ট্রাফিক সদস্যদের কল্যান নিশ্চিতপূর্বক ট্রাফিক সেবার মান বৃদ্ধিকরন ও ট্রাফিক পুলিশ ও সেবাগ্রহীতার মধ্যকার পারস্পরিক মেলবন্ধন বৃদ্ধিকরনের জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান জেলা পুলিশ।

টিসিবির জন্য সরকার ৪৯৩ কোটি টাকার তেল কিনছে

ডেস্ক রিপোর্ট:

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৪৯৩ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার সয়াবিন তেল ও রাইস ব্রান অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩৩১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকার সয়াবিন তেল এবং ১৬২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার রাইস ব্রান অয়েল রয়েছে।

এই তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

শনিবার (২৯ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্রতি লিডার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১৫০ টাকা ৪৮ পয়সা। এতে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে মোট খরচ হবে ৩৩১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা। সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত পুনঃদরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৪৭ টাকা ৩৫ পয়সা হিসাবে এই রাইস ব্রান তেল কিনতে মোট খরচ হবে ১৬২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

সোনাক্ষীর বিয়ের পরই শত্রুঘ্ন সিনহা হাসপাতালে ভর্তি!

ডেস্ক রিপোর্ট:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। রোববার (২৩ জুন) সন্ধ্যায় কাগজে-কলমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই জুটি।

জাহির-সোনক্ষীর রিসেপশন পার্টির একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দীর্ঘ সাত বছর সম্পর্কে থাকার পর স্বামী-স্ত্রী হিসেবে জীবন শুরু করেছেন এ তারকা দম্পতি। বিয়ের পর ফ্যামিলি ডিনারের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিয়ের ৫ দিন পরে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের শত্রুঘ্ন সিনহাকে দেখতে গেলেন জাহির-সোনাক্ষী। রুটিন চেক আপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে হাসপাতালের বাইরে নবদম্পতির গাড়ি দেখে পাপারাৎজ্জিরা ছুটে আসেন। আপাতত তিনি সুস্থ আছেন বলেই জানা গেছে।

জহির ইকবালের সঙ্গে সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে প্রথমদিকে এ অভিনেত্রীর বাড়িতে কেউ খুশি ছিলেন না। শত্রুঘ্ন সিনহা সংবাদমাধ্যমকে প্রথমে বলেছিলেন, মেয়ের বিয়ের বিষয়ে কিছু জানেন না। আজকের প্রজন্ম মা-বাবাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করে না।

তবে পরবর্তীতে জানিয়েছেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। মেয়ে-জামাইকে আশীর্বাদ করবেন। বিয়ের সময় বাবাকে জড়িয়েই জাহিরের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন সোনাক্ষী সিনহা।

রিসেপশনের রাতে সোনাক্ষী পরেছিলেন উজ্জ্বল লাল বর্ণের ব্রোকেট বেনারসি। ছিমছাম সাজেই নজর কেড়েছেন। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, মানানসই জুয়েলারি, কপালে ছোট লাল টিপে নববধূ সোনাক্ষীর রূপে মুগ্ধ সকলে। রিসেপশন পার্টিতে সোনাক্ষী যে শাড়িটি পরেছিলেন তার দাম কত জানেন? লেভেলের ওয়েবসাইট অনুযায়ী, সোনাক্ষীর বিয়ের শাড়ির দাম ৭৯ হাজার ৮০০ টাকা।

মেসির জন্যই আর্জেন্টিনার সমর্থন করেন মেহজাবীন

ডেস্ক রিপোর্ট:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন এ অভিনেত্রী।

বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি মেহজাবিন চৌধুরীও।

বুধবার (২৬ জুন) মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন তিনি। আর্জেন্টিনার নীল সাদা জার্সি গায়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেন।

মেহজাবীনের সেই পোস্ট দেখেই তার পুরোনো একটি ছবি নতুন করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে ২০২২ সালে ব্রাজিলের জার্সি গায়ে দেখা মিলেছে অভিনেত্রীর। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই সেই ছবি প্রকাশ করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘মিশন হেক্সা?’।

এরপর আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিদের সমর্থন দেখার পরে অনেক ভক্তরাই অভিনেত্রীর পুরোনো ছবি নিয়ে মজা করছেন। অনেকেই প্রশ্ন করছেন, মেহজাবীন ব্রাজিল নাকি আর্জেন্টিনা, কোন দলের সমর্থক? এবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন মেহজাবীন চৌধুরী।

সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, ‘খুব ইচ্ছে ছিল আমেরিকায় গিয়ে খেলা দেখব। সেই চাওয়াটা পূরণ হয়েছে। আমি আর্জেন্টিনার সমর্থক। মেসির জন্যই আর্জেন্টিনা সমর্থন করি। গত বিশ্বকাপেও এই দলই সমর্থন করেছি। মূলত আমি মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। মেসি একবার বাংলাদেশে গিয়েছিলেন। তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল। এইবার দ্বিতীয়বারের মতো সরাসরি তার খেলা দেখার সুযোগ হলো।’

ব্রাজিলের জার্সি পরা ছবির বিষয়ে জানান, এডিটেড ব্রাজিলের জার্সির ছবি ফেসবুকে দেওয়া হয়েছিল। বিশ্বকাপ ফুটবল খেলার সময় ছবিটি একজন সম্পাদনা করে পাঠিয়েছিলেন। খেলা নিয়ে একজন অপরজনকে আঘাত করে কিছু বলা ঠিক না। খেলা উপভোগ করার বিষয়।

এ অভিনেত্রী বলেন, ফুটবল খেলা আমার বেশি পছন্দের। কয়েকদিন আগে আমেরিকায় এসেছি। নিউজার্সিতে থাকছি। এখানেই খেলা হয়ে গেল। হঠাৎ মনে হলো আর্জেন্টিনার খেলা দেখব। তারপর টিকেট কাটার চেষ্টা করি। কিন্তু টিকেট পাই না। শেষ সময়ে এসে সৌভাগ্যবশত দুটি টিকেট পাই। তারপর আমি ও ফারিণ খেলা দেখতে যাই।

এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল, মানতে হবে যেসব নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামীকাল রোববার (৩০ জুন)। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ বিষয় এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা প্রথম দিনে অনুষ্ঠিত হবে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র দুই হাজার ৭২৫টি ও শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।

তবে বন্যা পরিস্থিতির কারণে সিলেট অঞ্চলের চারটি জেলার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী ৯ জুলাই থেকে এসব জেলায় পূর্বঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে প্রকাশ করবে স্ব স্ব বোর্ড। একই সঙ্গে ৮ জুলাইয়ের পর আর কোনো পরীক্ষা স্থগিত করা হবে না বলেও জানিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এদিকে, গত কয়েক বছরের মতো এবারও এইচএসসি পরীক্ষা ২০২৪ সালের পুনর্বিনাস করা পাঠ্যসূচি (সিলেবাস) অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতি বছরের মতো এবারও কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ডগুলো। সেগুলো হলো,

>> পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ ম