All posts by jitu

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শফিকুল ইসলাম (৪৫) নামে এক বেকারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে মারা যান।

শফিকুল ইসলাম উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

সে ঢাকার টংগীতে বিস্কুট ও রুটির বেকারির ব্যবসা করতেন।

হাসপাতাল ও নিহতে পরিবার সূত্রে জানা যায়, শফিউল গত চারদিন আগে স্ত্রী-সন্তানদের নিয়ে নবীনগর আসেন। গত রাতে শোবার কক্ষে বিদ্যুতিক লাইট লাগাতে গিয়ে অজান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা শফিকুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবারের লোকেরা বিনা ময়নাতদন্তে লাশ বাড়িতে নিয়ে যান।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে ওয়ানপ্লাস

 

ডেস্ক রিপোর্ট:

প্রযুক্তিপ্রেমিদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস!

বিশ্ববাজারে স্মার্টফোন নিয়ে আসার শুরু থেকেই দেশের তরুণদের মাঝে ব্যাপক সাড়া জাগায় ওয়ানপ্লাস।

পুরোনোকে ঝেড়ে ফেলে নতুনের সন্ধানে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার ব্র্যান্ড শ্লোগান ‘নেভার সেটেল’’কে মূলমন্ত্র করে বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে যাচ্ছে। দেশে যাত্রা শুরুর আগে ব্র্যান্ডটি শীঘ্রই এক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে প্রযুক্তিপ্রেমি ও আগ্রহী ব্যবহারকারীদের সামনে তাদের পণ্য ও সুবিধাগুলো বিস্তারিত তুলে ধরবে। এই আয়োজনে অতিথিরা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের স্মার্টফোনগুলোর পাশাপাশি স্মার্টফোন মডিউল, এবং আইওটি ডিভাইস সমূহের ব্যাপারেও সরাসরি জানার সুযোগ পাবেন।

সামনে আসছে ওয়ানপ্লাসের দূর্দান্ত সব চমক, ব্র্যান্ডটির অফিসিয়াল চ্যানেল গুলোতে চোখ রাখতে পারেন আপনিও!

চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন সাকিব আল হাসান

ফখরুদ্দীন ইমন:

মানসম্মত অথেনটিক প্রসাধনী পণ্য সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ‘হারল্যান’ এর নতুন শো-রুম (হারল্যান স্টোর) এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) বিকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে আরিশা কসমেটিক্স এর আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘হারল্যান স্টোর’ এর উদ্বোধন করেন হারল্যান স্টোর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিশ^সেরা অলরাউন্ডার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিমার্ক-হারল্যান এর এক্সিকিউটিভ ডিরেক্টর, চিত্রনায়ক মামুনুল হাসান ইমন, হারল্যান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমদাদুল হক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনকৃত হারল্যান স্টোর ও আরিশা কসমেটিক্স এর স্বত্ত¡াধিকারী মোহাম্মদ রাসেল হায়দার, ধোড়করা হারল্যান স্টোর এর পরিচালক রুবেল, রাশেদ ও হৃদয়, হারল্যান স্টোর এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ধোড়করা বাজার কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

স্টোর উদ্বোধনকালে বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সকল প্রসাধনী পণ্য নিশ্চিত করছে। প্রসাধনী সামগ্রী ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট পাওয়ার জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক।’ এ সময় তিনি উদ্বোধনকৃত হারল্যান স্টোরে এসে মানসম্মত ও অথেনটিক পণ্য কেনার জন্য ক্রেতাদের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবসমাজ সহ ক্রিকেট প্রেমীদের ধন্যবাদ জানিয়ে আগামী টি-২০ বিশ^কাপে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়ে পাশে থাকার আহবান জানান।

বক্তব্যে চিত্রনায়ক ইমন বলেন, ‘হারল্যান স্টোরে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।’ এ সময় হারল্যান পণ্য ক্রয় করতে সকলকে উৎসাহিত করেন।

হারল্যান সংশ্লিষ্টরা জানান, ‘মানসম্মত অথেনটিক কসমেটিক্স পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদাপূরণ করবে। এছাড়া উদ্বোধন উপলক্ষে এসব স্টোরে মাসব্যাপী চলবে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়। এসব স্টোরে রয়েছে সম্পূর্ণ বিনামূলে স্কিন এনালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরনের কসমেটিক্স প্রয়োজন, সহজেই তা জানতে পারবেন।’

ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মত সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান-নিউ ইয়র্ক স্টোরে। এছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলি’র অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। রয়েছে ‘ব্লেইজ ও স্কিন’ এর শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি। ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেসওয়াশ সহ সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সি, ই, বি৩, স্যালিসাইলিক এসিড ইত্যাদি ব্যবহার করা হয়, যা ত্বক সমস্যা সমাধানে অনেক বেশি কার্যকর। শুধু তাই নয়, পর্যায়ক্রমে এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।

বোলিং দাপটে জিম্বাবুয়েকে হারিয়ে জয় পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

ব্যাটিং প্রত্যাশা মতো না হলেও বোলিংয়ে দারুণ বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়েকে অল্পতেই থমকে দেয় বাংলাদেশ। এক কথায় সাইফউদ্দিন-রিশাদ হাসানদের দাপটে জয় পেল বাংলাদেশ।

মিডল অর্ডারে মান রক্ষা হয়েছে ব্যাটিং ইনিংসের। জিম্বাবুয়েকে দিতে পেরেছে ১৬৬ রানের ইনিংস। এই লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবুয়েকে দারুণ বোলিং দিয়ে চেপে ধরেছিল বাংলাদেশ। রান তাড়া করতে নামা জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ৩৩ রান তুলতেই তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের গতিতে বিপাকে ছিল সফরকারীরা।

সর্বশেষ জিম্বাবুয়ে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। বাংলাদেশকে হারাতে আরও ৯ রান লাগত জিম্বাবুয়েকে।

লিটন-শান্তর ব্যর্থতায় বাংলাদেশ ছিল নড়বড়ে। তবে, মাঝে তাওহীদ হৃদয় ও জাকের আলি মিলে মান বাঁচান। মিডল অর্ডারে দুই তরুণের ব্যাটে চড়ে জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন তাওহিদ।

শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথমত, মন্থর ব্যাটিং। দ্বিতীয়ত, টপ অর্ডারদের ব্যর্থতা। দলের এই পরিস্থিতিতে মিডল অর্ডারে নেমে আশা দেখাচ্ছেন তরুণ দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও জাকের আলি। দুজন মিলে মন্থর ব্যাটিংয়ের চাপ সামলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। দলীয় রান ১০০ পার করে ছুটছে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বিপাকে ছিল বাংলাদেশ। একে ব্যাটিং শুরু করেছে মন্থর, তার ওপর হারাচ্ছে উইকেট। প্রথমে বিদায় নিয়েছেন হতাশায় ডুবে থাকা লিটন দাস। এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্তও টিকতে পারেননি। লিটনের মতো তিনিও ফেরেন বোল্ড হয়ে।

দলীয় ২৯ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৪ বলে ৬ রান করেন অধিনায়ক। মন্থর ব্যাটিংয়ে ভুগছে বাংলাদেশের ব্যাটাররা।

ব্যাট হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না লিটন দাসের। লম্বা সময় ধরে ব্যাটে রান নেই। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে ধারাবাহিক ব্যর্থ হওয়া লিটন আজও ডুবলেন হতাশায়। মন্থর ব্যাটিংয়ে শুরু করা লিটন দাঁড়াতেই পারলেন না বেশিক্ষণ। ১৫ বলে ১২ রানেই মুজারবানির বলে বোল্ড হন লিটন। জিম্বাবুয়ে বোলারের হাফ বলিতে এলোমেলো হয়ে যায় লিটনের স্টাম্প।

জিতলেই সিরিজ নিশ্চিত। হারলে বাড়বে অপেক্ষা। এমন সমীকরণের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে একাদশে এসেছেন তানজিম সাকিব ও তানভীর ইসলাম। তাদের জায়গা দিতে একাদশে নেই শরিফুল ইসলাম ও শেখ মেহেদি। অর্থাৎ একজন অলরাউন্ডার বাদ দিয়ে একজন বাড়তি বোলার নিয়ে লড়াইয়ে নামে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম। রিশাদ হোসেন, জাকির আলি অনিক ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

বরুড়ায় প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ

 

সালাহ উদ্দিন সোহেল:
প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন এর সভাপতিত্তে¡ অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আছিয়া খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন, প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগের ফলে প্রান্তিক পর্যায়ের জনগন অনেক উপকৃত হচ্ছে। ১০টি বিশেষ উদ্যোগের অন্যতম হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নে সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করেছে। তিনি আরো বলেন, বৃদ্ধ বয়সে সামাজিক সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কীম নিয়ে এসছে। পেনশন স্কীমকে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌছে দেয়ার জন্য আহবান জানান।

এছাড়া বক্তাগণ বলেন, আশ্রয়ন প্রকল্পের আওতায় সহায়-সম্ভলহীন মানুষ দুই শতাংশ জমিসহ ঘর পাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেস্টনির অধীনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করছে। বভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদেরে আতœকর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। বিডবিøউবি’র আওতায় চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া বক্তাগণ মাদক, কিশোর গ্যাং এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।

 

 

রাফাহ ক্রসিং ইসরাইলের নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট:

গাজা থেকে মিশরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। রাতভর অভিযানের পর মঙ্গলবার সকালে ইসরাইলের ৪০১তম আর্মড ব্রিগেড পূর্ব রাফাহর সালাহ-আ-দিন ক্রসিংটিকে রাস্তা থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি স্বীকার করে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, হামাসের সন্দেহভাজন অবস্থানগুলোকে লক্ষ্য করে স্থল সেনা এবং বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, তাদের একটি ট্যাংক ক্রসিং দিয়ে প্রবেশ করছে। এলাকাটির দখল নেওয়া ওই ট্যাংক থেকে ইসরাইলি পতাকা উড়তেও দেখা যায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, রাতারাতি ট্যাংক ও বিমান হামলা চালিয়ে রাফাহ শহরের বেশ কয়েকটি এলাকা ও বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। অন্তত চারটি বাড়িতে আঘাত হানলে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হন।

গাজা বর্ডার ক্রসিংয়ের এক মুখপাত্র হিশাম এদওয়ান বলেন, রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে গেলে গাজা উপতক্যার বাসিন্দাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না। অবরুদ্ধ রাফাহ শহরে প্রবেশ ও মিশরে যাতায়াতের একমাত্র পথ এই ক্রসিং। এই ক্রসিং দিয়েই ত্রাণ সাহায্য পৌঁছায় গাজায়।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার ভেতরে ও বাইরের সব প্রবেশ পথের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইল।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস সোমবার জানিয়েছে, তারা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে। তবে ইসরাইল জানায়, প্রস্তাবটি তাদের শর্তগুলো পূরণ করেনি। এরপরই নতুন করে রাফাহ শহরে অভিযান শুরু করে তারা।

রাফাহ শহরে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আহ্বান উপেক্ষা করেই, সেখানে অভিযান চালানোর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকার অন্তত ১০ লাখ শরণার্থী সেখানে আশ্রয় নিয়েছেন। অবশ্য সোমবার রাফাহ শহরের কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৭৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৭৮ হাজার ১০৮ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছেন।

সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুশয্যায় স্কুল ছাত্র

ষ্টাফ রিপোর্টার :

জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানকে দেখতে গিয়ে সোমবার (৭ই মে) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে নিরব(১৩) নামের এক স্কুল ছাত্র জ¦লছে গেছে।

আহত নিরব উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। আশংকা জনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।

তথ্যটি বিকেলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা ও স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন।

স্থানীয় সুত্রে জানা গেছে, চৌদ্দগ্রামে ধোড়করা বাজারে হারলেন কসমেটিক্সের একটি শো-রুম সোমবার বিকেলে ক্রিকেটার সাকিব আল হাসান উদ্বোধন করেছেন। সাকিব আল হাসান আসার সংবাদ শুনে উৎসুক হাজারো জনতা ভীড় করতে থাকে। এক নজর প্রিয় ক্রিকেটার কে দেখতে স্কুল ছাত্র নিরব স্থানীয় মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় উঠলে সে বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তার শরীওে আগুন ধরে যায়। এসময় স্থানীয় জনতা বিদ্যুাৎ সংযোগ বিছিন্ন করলে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়।

গুনবতী পল্লী বিদ্যুৎ অফিস জানান, ঐ এলাকায় শর্টসার্কিটের কোন ঘটনা ঘটেনি। লাইনের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগের মেডিকেল অফিসার রবিউল হক বলেন, আশংকা জনক অবস্থায় নিরবকে এখানে নিয়ে আসা হয়েছে। তার শরীরের বুকের অংশের ডান পাশে প্রায় ৪০ শতাংশ জ¦লছে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসার শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করেছি। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, সাকিব আল হাসান আসার আগে উৎসুক জনতার সাথে নিরব নামে এই স্কুল ছাত্রটি একটি ভবনের দ্বিতীয় তলায় উঠার সময় বিদ্যুতের তারে জড়ে জ¦লছে যায়। চিকিৎসক জানিয়েছেন তার শরীরের প্রায় ৪০ শতাংশ জ্বলে গেছে।

চৌদ্দগ্রামে সাকিব আল হাসানকে দেখতে গিয়ে তরুণ বিদ্যুৎস্পৃষ্ট

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানকে দেখতে এসে মো. নীরব নামে এক তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এতে তার শরীরের ৩৫-৪০ শতাংশ পুড়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। মঙ্গলবার (৭ মে) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা বাজারের মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হারল্যান স্টোর নামে একটি শোরুম উদ্বোধনের কথা রয়েছে সাকিব আল হাসানের। তার আসার খবরে দুপুর থেকেই উৎসুক জনতা ভিড় করতে থাকে ধোড়করা বাজারে। ধোড়করা বাজারের মালেক টাওয়ারের নীচ তলায় শোরুমটি উদ্বোধন করা হবে শুনে সাকিব আল হাসানকে এক নজর দেখতে মালেক টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থান নেন বেশ কয়েকজন। এ সময় বারান্দার সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে আটকা পড়েন নীরব নামে এক তরুণ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় তার পুরো শরীর। উপস্থিত জনতার প্রচেষ্টায় তাকে বিদ্যুতের তার থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার রবিউল আলম বলেন, আহত তরুণের শরীরের ৩০-৪০ শতাংশ পুড়ে হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

অন্যদিকে বিকেল ৩টায় ওই শোরুম উদ্বোধনের কথা থাকলেও বিকেল সোয়া ৪টা পর্যন্তও সাকিব আল হাসান সেখানে এসে পৌঁছাননি। তার অপেক্ষায় উৎসুক জনতা উৎসবে মেতেছে। সাকিব আল হাসান হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

মোশারফ-ইমরানের নেতৃত্বে কুবি কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থপনা শিক্ষা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মোশারফ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইন।

সোমবার (৬ মে) রাতে কক্সবাজার স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের স্থায়ী কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবু শামা (গণযোগাযোগ ও সাংবাদিকতা-১৪), মোহাম্মদ শাকিল (অর্থনীতি-১৪), আইরিন সুলতানা (আইন-১৪), মিরহাম রেজা (প্রত্নতত্ত্ব-১৪), পরাগ বড়ুয়া (নৃবিজ্ঞান-১৪), মিনহাজুল আবেদিন রিয়াদ (সাংবাদিকতা-১৪), বুলবুল আক্তার (বাংলা-১৪),মিখাইল হামিদ (প্রত্নতত্ত্ব-১৪)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিন (আইন-১৫), আনোয়ার জাহেদ (আইসিটি-১৫), শফি আলম (ম্যানেজমেন্ট-১৫), মো. আরাফাত আসাদ (আইন-১৫), শাহাবুদ্দিন রুবেল (বাংলা-১৫), আনিকা তাহসিন এল্লিন (নৃবিজ্ঞান-১৫), আবু বকর সিদ্দিক সিয়াম (ম্যানেজমেন্ট-১৫), নোমান উদ্দিন (সাংবাদিকতা-১৫), বিজয় কান্তি দে (আইন-১৫), মোহাম্মদ রাসেল (মার্কেটিং-১৫), মামুন উদ্দিন ছোটন (এআইএস-১৫), মো. শাহেদুল ইসলাম অভি (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৫), মিনতাজ সুলতানা (বাংলা-১৫)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে জেমি কর (আইসিটি-১৫), খোরশেদুল ইসলাম (ইংরেজি-১৫), আফিফা খানম মুন্নি (আইন-১৫), মোহাম্মদ আশেক (গণিত-১৫), মোহাম্মদ ইমরান (আইন-১৫), শারমিন আহমেদ রিমা (আইসিটি-১৫), রাশেদুল ইসলাম (মার্কেটিং-১৩), সাঈদ সাকিব (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৫), ফরহাদুল ইসলাম (আইসিটি-১৫), আবিদ আনোয়ার (পদার্থবিজ্ঞান-১৫), শাফাত মোহাম্মদ ওয়াসিফ (লোকপ্রশাসন-১৫), মহিউদ্দিন (আইসিটি-১৫), আহসানা তানিম আরিনা (ইংরেজি-১৫), মোহাম্মদ শাহজাহান (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৫), রাতুল বিশ্বাস তুর্য (আইন-১৫)।

কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন প্রচার সম্পাদক: হামিদুর রহমান আযাদ (বাংলা-১৬), উপ-প্রচার সম্পাদক: রহমত আলী (লোক প্রশাসন-১৬), অর্থ সম্পাদক: মো. সাজ্জাদ হোসেন (ফিন্যান্স এন্ড ব্যাংকিং-১৬), উপ-অর্থ সম্পাদক: নৈশী আমিন (মার্কেটিং-১৬), দপ্তর সম্পাদক: সৈয়দ হাসান কানন (ম্যানেজমেন্ট-১৬), উপ-দপ্তর সম্পাদক: সামিহা তাসনিম (নৃবিজ্ঞান-à§