All posts by jitu

বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসা বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।

সারা দেশে বইছে তাপপ্রবাহ। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর পঞ্চম দফায় জারি করেছে ‘হিট অ্যালার্ট’। এর মধ্যেই গতকাল রবিবার খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছে। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও।

ঈদের ছুটি শেষে স্কুল-কলেজ খোলার কথা ছিলো গত ২১ এপ্রিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় ২৭ এপ্রিল পর্যন্ত।

গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা।

এর জাবাবে গতকাল শিক্ষামন্ত্রী মহিবু হাসান বলেন, যে পূর্বাভাস পাওয়া গেছে, তাতে দেখা যায় পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ এর পর্যায়ে আছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি বাংলাদেশে নতুন নয়। সুতরাং পাঁচটি জেলায় তাপমাত্রা ৪০ এর ওপরে যাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়।

কুবি উপাচার্যকে ২৪ ঘণ্টায় গ্রেপ্তারের দাবি, বন্ধ থাকবে সকল কার্যক্রম: শিক্ষক সমিতি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের অপসারণের দাবিতে কুবির সকল প্রশাসনিক ও একাডেকিক কার্যক্রম বর্জনের ঘোষণা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। শিক্ষকদের হামলার ঘটনায় আগামীকাল মানববন্ধনও ডেকেছেন তারা।

সোমবার (২৯ এপ্রিল) কুবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি বলেন, উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষকদের কেউ উপাচার্য ও কোষাধ্যক্ষ কে কোনো ধরণের কার্যক্রম সহযোগিতা করবে না। শিক্ষকদের উপর হামলার ঘটনায় প্রক্টর কাজী ওমর সিদ্দিকী ও আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ এর সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেজন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।

তিনি আরও বলেন, যারা শিক্ষকদের উপর হামলা করেছে তাদের সার্টিফিকেট বাতিল করার জন্য রেজিস্ট্রার বরাবর চিঠি দেওয়া হবে। শিক্ষক উপর হামলার ঘটনায় আগামীকাল সাড়ে ১১ টায় মানববন্ধন করব। তবে গুচ্ছের ভর্তি কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, হামলাকারীদের ও সন্ত্রাসী উপাচার্যককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছি আমরা।

ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ

ডেস্ক রিপোর্ট:

খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে।
অন্যদিকে, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে।

এ ছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয়, এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট।

রাফায় ইসরায়েলি হামলায় নিহত একই পরিবারের ৯ সদস্য

ডেস্ক রিপোর্ট:

রাফায় ইসরায়েলি বাহিনীর হামলায় আবু তাহা নামের একটি পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছোট শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির এক প্রতিবেশি তাকে আবু তাহা পরিবারের একটি বারান্দা থেকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে সে তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি। বাকি সবাই হয়তো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার।

ওই প্রতিবেশি বলেন, আমি তাকে তাদের বারান্দা থেকে উদ্ধার করেছি। শিশুটি সেখানে ঝুঁলে ছিল। সেই হয়তো তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি।

ইসরায়েলি বাহিনী যে বাড়িতে হামলা চালিয়েছে ওই বাড়ির মালিক একজন পারফিউম বিক্রেতা। তিনি কোনো রাজনৈতিক বা সশস্ত্র দলের সদস্য নন। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে ইসরায়েলি বাহিনী ওই বাড়ির ওপর হামলা চালিয়েছে।

এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রাফা এবং গাজা সিটিতে রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

হামাস কর্মকর্তারা যুদ্ধবিরতি আলোচনার জন্য সোমবার মিশরে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ যুদ্ধ অব্যাহত রাখার পরিকল্পনায় অনুমোদন করেছেন। কারণ ইতোমধ্যেই কট্টরপন্থী মন্ত্রীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হলে তার সরকার ভেঙে পড়বে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানের নামে সেখানে ৬ মাসের বেশি সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ হাজার ৪৫৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৭৭ হাজার ৫৭৫ জন।

ছবির জন্য ওজন বাড়িয়ে বিপাকে পরিণীতি চোপড়া

ডেস্ক রিপোর্ট:

ইমতিয়াজ আলির নতুন ছবি ‘অমর সিংহ চমকিলা’ কিছুদিন আগেই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। তারপর থেকে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ছবিটি। এ ছবিটি মূলত ‘পাঞ্জাবের এলভিস প্রিসলি’ অভিধায় অভিষিক্ত গায়ক অমর সিংহ চমকিলার ‘বায়োপিক’। অমর সিংহের ভূমিকায় অভিনয় করেছেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ, এবং তার দ্বিতীয়া স্ত্রীর ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া। এই ছবির জন্য প্রায় ১৬ কেজি ওজন বাড়িয়েছিলেন পরিণীতি।

চরিত্রের জন্য ওজন বাড়িয়েছিলেন পরিণীতি। কিন্তু, এই অভ্যাস আদৌ ভালো নয় বলে জানিয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যখন চমকিলা ছবির চুক্তি সই করি, তখন আমি সত্যিই ফিট ছিলাম। তার আগে আমি দু’বছর ধরে শরীরচর্চা করছিলাম এবং আমার প্রায় অ্যাবস এসে গিয়েছিল। খুব ফিট শরীর নিয়ে যখন ইমতিয়াজ আলি স্যারের কাছে গিয়েছিলাম, তখন গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল, আমি ছবিটা যেকোনো ভাবেই করতে চেয়েছিলাম। তবে স্যার বলেছিলেন যে, আমি অমরজোৎ কৌরের মতো দেখতে নই। সে কারণেই আমি ১৬ কেজি ওজন বাড়িয়েছিলাম। যা আদৌ ভালো নয়।’

কীভাবে ওজন বাড়িয়েছিলেন পরিণীতি? প্রায় ছ’মাস ধরে ওজন বাড়িয়েছিলেন তিনি। পরিণীতি বলেন, ‘ভারী খাবার খেতাম আর প্রচুর ঘুমাতাম। অনেকটা পরিমাণ ভাত আর তিন-চারটি করে রুটি খেতে খেতে আমার ‘ডবল চিন’ হয়ে গিয়েছিল। ছ’মাস ধরেই অস্বাস্থ্যকর খাওয়া দাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। এখনও সেই ওজন কমাতে পারিনি।’

বদল যাওয়া এই পরিণীতির শরীর ও মনে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করে। অভিনেত্রী বলেন, ‘এই অভ্যাস আমার ঘুমের ওপর সাংঘাতিক প্রভাব ফেলেছিল। দীর্ঘ কয়েক মাস ধরে আপনি যখন অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া করেন, তখন তা মেজাজের ওপরেও প্রভাব ফেলে, শরীরের গতি মন্থর হয়ে পড়ে। আমার স্ট্যামিনা প্রায় শূন্য হয়ে যায়। এক বর্ষীয়ান অভিনেত্রীকে যখন আমি বলি, এই ছবির জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়াতে চাই, তিনি আমায় পাগল বলেছিলেন। তিনি বলেন, আমি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চাইছি।’

এই ছবির শুটিংয়ের মাঝেই পরিণীতির বিয়ে হয়। রাজনীতিবিদ রাঘব চড্ডার সঙ্গে বিয়ে হয় তার। পরিণীতি বলেন, ‘ওই চেহারা নিয়েই আমি বিয়ে করি, অনেক ইচ্ছেই সেভাবে পূরণ করতে পারিনি। তবে শেষমেশ চমকিলার মতো ছবির জন্য সব আত্মত্যাগই সার্থক মনে করি।’

সূত্র : আনন্দবাজার

সবার আগে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

ক্যালেন্ডারের পাতা হিসেব করলে আর বাকি ৩২ দিন। এর পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপে বসবে ক্রিকেটের বড় আসর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। দলগুলো এখন ব্যস্ত নিজেদের স্কোয়াড যাচাইয়ের কাজে। চলমান আইপিএলের দলগুলোতে খেলা তারকাদের দিকে বাড়তি নজর রেখেছে। আইপিএল থেকেই দল বাছাইয়ের কথাও জানিয়েছেন অনেকেই।

তবে আইপিএলের শেষ অব্দি অপেক্ষা করে নিউজিল্যান্ড। দেশটির ক্রিকেট কর্তারা ১জন রিজার্ভসহ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে। ঘোষিত এই দলে খুব বড় কোন চমকের দেখা নেই। বরং পরিচিত আর অভিজ্ঞরাই জায়গা করে নিয়েছেন ব্ল্যাকক্যাপসদের সেরা ১৫ জনে।

অধিনায়ক কেইন উইলিয়ামসের নেতৃত্বে বিশ্বকাপে যাবে কিউইরা। ইনজুরি আক্রান্ত ডেভন কনওয়ে এবং মিচেল ব্রেসওয়েল আছেন ঘোষিত দলে। অনেকটা সময় পর জায়গা পেয়েছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ঝড় তোলা জিমি নিশাম। বিশ্বকাপে আলো কেড়ে নেয়া রাচীন রবীন্দ্র এবং ড্যারিল মিচেলও থাকছেন।

দুই পেসার ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিকে রাখা হয়েছে। এর সঙ্গে ম্যাট হেনরি আর লকি ফার্গুসন যাবেন। স্পিন বিভাগ সামাল দিতে ইশ সোধি, মিচেল স্যান্টনার থাকছেন দলে। আর ট্রাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স।

উইলিয়ামসন এবার নিয়ে ষষ্ঠ আসর খেলবেন বিশ্বকাপে। চতুর্থবার খেলবেন অধিনায়ক হিসেবে। ঘোষিত স্কোয়াডে তার চেয়ে বেশি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে কেবল টিম সাউদির। টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বোচ্চ উইকেটশিকারী সাউদি এবার নিয়ে সপ্তম বিশ্বকাপ খেলবেন। আর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন রাচীন রবীন্দ্র এবং ম্যাট হেনরি।

এবারের আসরে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ৭ জুন গায়ানায়। প্রতিপক্ষ আফগানিস্তান। সি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নবাগত উগান্ডা এবং পাপুয়া নিউগিনি।

নিউজিল্যান্ড স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি
ট্রাভেলিং রিজার্ভ: বেন সিয়ার্স।

চৌদ্দগ্রামে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫২ গ্রাম সাদা আইসসহ গ্রেফতার ১

শাহ ইমরান:

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামে শনিবার সকালে মোঃ সোহাগ নামের ব্যক্তির বাসায় প্রায় ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫২ গ্রাম সাদা আইস উদ্ধার করে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য অভিযানে সক্রিয় হয়েছে চৌদ্দগ্রামের থানাধীন পশ্চিম চান্দিশকড়া এলাকার পুলিশ প্রশাসক ও সঙ্গী ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের থানাধীন পশ্চিম চান্দিশকড়া সাকিনের মোঃ সোহাগ (৩৪) এর নিজ বসত ঘরে আসামী সোহাগের কাছ থেকে ২টি এয়ার টাইট পলিপ্যাকেটে ৫২ গ্রাম সাদা আইস এবং স্কচটেপ দ্বারা মোড়ানো ২৫টি এয়ার টাইট পলিপ্যাকেটে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানার মামলা নং- তারিখ- ২৮/০৪/২০২৪ খ্রিঃ; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/১০(গ) রুজু করা হয়েছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ (৩৪) এর বিরুদ্ধে পূর্বের ০৪ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে ।

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের উদ্যোগে ঠান্ডা শরবত বিতরণ

শাহ ইমরান:

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। দিশেহারা হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। গরম থেকে একটু স্বস্তি দিতে নিম্ন আয়ের মানুষদেরকে বিনামূল্যে ঠান্ডা শরবত খাওয়াচ্ছে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ।

শনিবার (২৮ এপ্রিল) সকাল থেকেই কুমিল্লা নগরীর বাদশামিয়া বাজার, শাসনগাছা ও রেলস্টশন রোড তৃষ্ণা মেটানোর’ জন্য বিনামূলে ঠান্ডা শরবত খাওয়ান কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সদস্যরা। তাপদাহের কারণে দিশেহারা হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। রাস্তায় জেমযটের কারন এবং প্রচন্ড তাপে ঘামিয়ে ক্লান্ত হয়ে পরছে মানুষ। একটু স্বস্তি দেয়ার আশায় শরবতের গ্লাস হাতে নিয়ে যাচ্ছেন তাদের কাছে । রিকশা চালক, সিএনাজ চালক যাত্রীসহ পথচারীদের দেয়া হচ্ছে শরবত।

খাওয়ার স্যালাইন, ঠান্ডা পানি, লেবু ও চিনির সঙ্গে বরফ একত্রিত করে এ শরবত তৈরি করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র, কাউন্সিল কাউছাড়া বেগম সুমি, ৩নং ওয়ার্র্ড কাউন্সিল সরকার মাহমুদ জাবেদ। কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম এর সাধাণ সম্পাদক আশিকুর রহমান আশিক,যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল সুমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমনসহ সংগঠনের সদস্যরা।

কুবিতে উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি শিক্ষক সমিতির

 

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরসহ সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন মামলার আসামী কর্তৃক শিক্ষকদের ওপর হামলার জেরে তাৎক্ষণিক উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।

আজ রোববার (২৮ এপ্রিল) দুপুর দেড়টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক নেতারা এক দফা দাবি উত্থাপন করে অবস্থান কর্মসূচি পালন করেন৷

সরেজমিনে দেখা যায়, উপাচার্য এএফএম আব্দুল মঈন এবং কোষাধ্যক্ষ ও তাঁর পন্থী শিক্ষকরা, প্রক্টর, সাবেক শিক্ষার্থী, বিভিন্ন মামলার আসামি ও বহিরাগতদের নিয়ে জোরপূর্বক প্রশাসনিক ভবনে প্রবেশ করতে দেখা যায়। এর আগে বহিরাগত ও উপাচার্য পন্থী শিক্ষকরা তালা ভাঙার পর উপাচার্য ও কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রবেশ করেন। এক পর্যায়ে বিভিন্ন মামলার আসামি ও বহিরাগতরা শিক্ষকদের ওপর হামলা করেন। শিক্ষকরা বাঁধা দিলে দুই দুপক্ষের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডা হয়।

এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা পূর্ব ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছিলাম। তখন উপাচার্য এসে আমাকে ধাক্কা দেন। পাশাপাশি আমার সহকর্মী সিনিয়র ও জুনিয়র শিক্ষকদের ঘুসি মেরে, সন্ত্রাসী কায়দায় ভিতর প্রবেশ করেন। তাঁর সাথে বহিরাগত সন্ত্রাসীরা, অছাত্র, ফৌজদারি মামলার আসামি তারাও শিক্ষকদের উপর হামলা করে। গতকাল রাত ১২টা পর্যন্ত উপাচার্যের বাংলোতে উপাচার্য সন্ত্রাসীরা, অছাত্রদের সাথে মিটিং করেন। সিসিটিভি ফুটেজ তার প্রমাণ আছে। এই হামলার পরিপ্রেক্ষিতে এখন সাত দফার পাশাপাশি এখন আমাদের প্রধান দাবি উপাচার্যের অপসারণ

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হোক। আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ক্লাস চলবে। আর আগামীকাল শিক্ষক সমিতির সাধারণ সভা হবে, যদি কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয় আগামীকাল সভায় গৃহীত হবে।

এ বিষয়ে হামলায় শিকার হওয়ার লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস লতা বলেন, উপাচার্যের উপস্থিতিতে কেন বহিরাগত ও অছাত্ররা শিক্ষকদের উপর আঘাত করবে, এটা কোথাকার কালচার? এখানে সুষ্ঠভাবে চাকরি করতে এসেছি, মার খাওয়ার জন্য আসি নাই। আমিসহ আমার বেশ কয়েকজন সহকর্মীবৃন্দ আঘাত পেয়েছেন। তারা আমাদেরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে।

এসময় বহিরাগত ও শিক্ষকদের সাথে দফায় দফায় হাতাহাতি ও বাকবিতণ্ডা হয়।

দলীয় সিদ্ধান্ত অমাণ্য করে দেবিদ্বারে এমপি গ্রুপের প্রার্থী ঘোষণা, ভিডিও ভাইরাল

 

কুমিল্লা প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্ত অমাণ্য করে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সমর্থিত আ’লীগের দুই নেতা।প্রার্থী ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাতে দেবিদ্বারের স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের চান্দিনার কুটুম্বপুর এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রার্থী ঘোষণা করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে কুমিল্লা  উত্তর  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আব্দুল আউয়ালকে বলতে শোনা গেছে-দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করবেন। পরে এমপি সাহেবের ( এমপি আবুল কালাম আজাদ)সর্বশেষ নির্দেশেই ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, আর একজন করে প্রার্থী থাকবে। এটা আমাদের সিদ্ধান্ত। এমপি সাহেবের সিদ্ধান্ত সবাই মেনে নিবেন।আমরা আপনাদের বলবো কে মাঠে থাকবেন, কে থাকবেন না । এসব বিষয়ে আমাদের সকল সিদ্ধান্ত রয়েছে।

পরে প্রার্থীদের নাম ঘোষণা করেন কুমিল্লা উত্তর  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মুন্সি । চেয়ারম্যান পদে মামুনুর রশীদ মামুন, লুৎফুর রহমান বাবুল ও আক্তারুজ্জামান মোল্লা, ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল্লাহ আল কাইয়ুম, ইন্জিনিয়ার জাকির হোসেন মোল্লা ও হাজী মোসলেম উদ্দিন (মানিক ভূইয়া) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিনুর লিপি ও জুতি আক্তারের নাম ঘোষণা করা হয়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টার জানান, এটা গঠনতন্ত্র বিরোধী সিদ্ধান্ত। এটা দলের সিদ্ধান্ত না। দল থেকে কাউকে সমর্থন দেয়া হয়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন জানান, এটা যার যার ব্যক্তিগত সমর্থন। এটা দলীয় সিদ্ধান্ত নয়। দল থেকে কোন প্রার্থীকে সমর্থন দেà§