All posts by jitu

চৌদ্দগ্রামে পি সি এন ক্যাবল নেটওয়ার্ক ফিড অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা

শাহ ইমরান :

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার পাতড্ডাতে পি সি এন ক্যাবল নেটওয়ার্ক ফিড অপারেটর মালিক রফিকুল ইসলাম রাশেদের বাড়িতে অবৈধ কেবল নেটওয়ার্ক ও ফিড অপারেটর ক্যাবল সরঞ্জাম জব্দ করা হয়।

গতকাল বুধবার বেলা ৩টায় অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা চৌদ্দগ্রামে উপজেলা নির্বহী অফিসার মো: রহমত উল্লার ও বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম – উল- ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এই সময় দুটি অবৈধ ফিড অপারেটর প্রতিষ্ঠান (পাতড্ডা ক্যাবল নেটওয়ার্ক) ওরপে মেসার্স নিশু এন্টারপ্রাইজ ও পিসিএন ক্যাবল নেটওয়ার্ক ৫০,০০০ টাকা জরিমানা ও ১ লক্ষ টাকার ক্যাবল সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম – উল- ইসলাম। তিনি বলেন, সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে আগামীতেও এই অভিযান চলমান থাকবে।

ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে মহাসড়কে কুমিল্লার ডিসি-এসপি

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনে গ্রামে ছুটে যাবে মানুষ। ঈদযাত্রায় যানজটের কারণে মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সড়কপথে। ঢাকা থেকে বন্দর নগরী চট্টগ্রামসহ অন্তত ১০ জেলার যানবাহন চলাচল করে মহাসড়কের কুমিল্লা অংশ দিয়ে।

দেশের লাইফ লাইন খ্যাত ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের চান্দিনা বাসস্ট্যান্ডসহ যানজটের গুরুত্বপূর্ণ স্পট পদুয়ার বাজার বিশ্বরোড, ক্যান্টনমেন্ট, ইলিয়টগঞ্জ, গৌরীপুর, দাউদকান্দি টোলপ্লাজা পরিদর্শন করেন তারা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, যে কোনো কিছুর বিনিময়ে আমরা ঈদযাত্রা একেবারে নির্বিঘ্ন ও যানজট মুক্ত করতে আজকে থেকে আমাদের সব পর্যায়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, হাইওয়ে পুলিশ, স্বেচ্ছাসেবী যারা আছেন সবাই আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবে।

জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, আমরা যেকোনো কিছুর বিনিময়ে হাইওয়ে সচল রাখতে চাই। কোনো অবস্থাতে যাতে অচল না হয়। অচল থাকার সম্ভাব্য কারণগুলো আমরা ঘুরে দেখছি এবং সবার সহযোগিতায় আমরা কতগুলো সমস্যা শনাক্ত করতে পেরেছি।

ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের দায়িত্বে যেখানে তাদের গাড়ি দাঁড়ানোর কথা তা মেইনটেইন করে যাতে যানজট মুক্ত রাখে। এছাড়াও ঘরমুখো মানুষের গন্তব্য যাওয়ার বিষয়টি মাথায় নিয়ে সরকারের সর্বোচ্চ লেভেল থেকে শুরু করে আমাদের ঈদ পর্যায়ে সকলে সচেষ্ট। শুধুমাত্র ট্রাফিক ম্যানেজমেন্ট না, স্মুথ গাড়ির মুভমেন্টের পাশাপাশি জনসাধারণের নিরাপত্তার কথা মাথায় নিয়েও আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে পরিকল্পনা সাজিয়েছি। হাইওয়েগুলোতে পর্যাপ্ত পরিমাণ পেট্রল দেওয়া হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ কাজ করছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৩১ কিলোমিটার সড়ককে ভোগান্তিমুক্ত রাখতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

কুমিল্লা রিজিয়নে হাইওয়ে পুলিশের তথ্যমতে, সেক্টর থাকবে ২টি ও সাব-সেক্টর ২১টি, মোবাইল ডিউটি থাকবে ৩৪টি, পিকেট ডিউটি ১৫টি, কুইক রেসপন্স টিম মোটরসাইকেলযোগে থাকবে ১৫টি, পিকআপযোগে থাকবে ১৫টি, স্ট্রাইকিং রিজার্ভ ১টি, রেকার ডিউটি সরকারি ৫টি ও বেসরকারি ৬টিসহ সর্বমোট ১১টি, অ্যাম্বুলেন্স ডিউটি ২টি, কন্ট্রোল রুম ১টি, অস্থায়ী কন্ট্রোল রুম বা ওয়াচ টাওয়ার থাকবে ৩৫টি। এভাবে সব পদের সর্বমোট ৬৮০ জন পুলিশ ও ৩৫০ জন কমিউনিটি পুলিশিং সদস্য সার্বক্ষণিক মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে মহড়া দেবে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক সরকার বলেন, কুমিল্লা অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কগুলোত কিছুটা যানজট রয়েছে। তবে এবার ঈদে নির্বিঘ্নে সবাই বাড়ি ঈদ উদযাপন করতে পারবে মানুষ। কোনো দুর্ঘটনাজনিত কারণে কিংবা টোলপ্লাজায় যদি যানবাহনের জটলা তৈরি হয়, সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানান ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের ক্ষেত্রে আমাদের নজরদারি থাকবে।

কাতারে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন করতে ইসির টিম সক্রিয়

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের তত্ত্বাবধানে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের দল এখন কাতারে অবস্থান করছে। প্রবাসী ভোটার নিবন্ধন এবং এনআইডি রেজিস্ট্রশন কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শন করতে ৩ সদস্য বিশিষ্ট একটি দল গত ২৯ মার্চ কাতারে পৌছে। উক্ত দলের নেতৃত্ব দিচ্ছেন আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বিজিবিএমএস, এএফডবিউসি, পিএসসি, এমফিল। এছাড়াও সফরসঙ্গী হিসেবে আছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী অধিশাখার পরিচালক মোঃ আব্দুল মমিন সরকার এবং আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক রুহুল আমিন মল্লিক।

এর আগে গত ১৯ মার্চ ২০২৪ নির্বাচন কমিশনের একটি টেকনিক্যাল টিম কাতারে পৌঁছে। ৬ সদস্যের এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আশরাফুল হক জিহাদ এবং প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে আছেন মোঃ তাজুল ইসলাম। দলটি কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ইকুইপমেন্ট সেট আপ, নেটওয়ার্ক সংযোগ এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে।

মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন কর্তৃক প্রবাসী ভোটার নিবন্ধন এবং এনআইডি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি এবং যুক্তরাজ্যে ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বর্তমানে কুয়েত কাতার এবং মালয়েশিয়ায় নিবন্ধন শুরু করার প্রস্তুতি চলছে। এরই ধারাবাহিকতায় কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের প্রেরিত দল কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ভোটার নিবন্ধনের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ইকুইপমেন্ট সেট আপ, নেটওয়ার্ক সংযোগ এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। যেহেতু এই কার্যক্রম সম্পূর্ণ কারিগরি বিষয়, সেই কারণে আনুমানিক ১/২ মাস টেস্ট এন্ড ট্রায়াল পরিচালনা করা হবে।

ভোটার নিবন্ধন প্রক্রিয়ার প্রশিক্ষণ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা শেষে আগামী ৫ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশনের উভয় দলের দেশে ফেরার কথা রয়েছে। টেস্ট এন্ড ট্রায়াল শেষে দূতাবাসের সাথে সমন্বয়ের মাধ্যমে মাননীয় নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনের সচিব মহোদয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কাতারে ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন হবে এবং পুরোপুরি চালু হবে।

সেপ্টেম্বরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের খসড়া প্রণয়ন করা হবে

ডেস্ক রিপোর্ট:

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আইন-২০২৪ এর খসড়া প্রণয়ন করা হবে। এতে এআই পলিসি এবং এআই আইনের সমন্বয়ের দিকে খেয়াল রাখা হবে। কারণ পলিসির বাইরে আইন করে লাভ হবে না।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিটিআরসির সম্মেলন কক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা আইন প্রণয়নের জন্য প্রারম্ভিক অংশীজন সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আজকে অংশীজনদের সঙ্গে আলোচনা থেকে স্পষ্ট যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির ব্যাপ্তি অনেক ব্যাপক। এর যেমন ভালো দিক রয়েছে তেমনি খারাপ দিকও রয়েছে। তবে এইআই প্রযুক্তি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। আমরা এর সুবিধাগুলো গ্রহণ করতে চাই। আমি মনে করি, আমরা যেহেতু এটি তৈরি করেছি, সেহেতু এর পরিচালনাও আমরা করতে পারব।

মন্ত্রী বলেন, আজকের আলোচনায় একটি ভালো প্রস্তাবনা এসেছে। সেটি হচ্ছে, এআই পলিসি এবং এআই আইনের মধ্যে সমন্বয় করতে হবে। আগে একটি ড্রাফট দাঁড় করিয়ে তারপর অংশীদারদের সঙ্গে আলোচনা করতাম। কিন্তু এই আইনের ব্যাপারে আমরা আপনাদের মতামত সঙ্গে নিয়েই ড্রাফট তৈরি করতে চাই। সেজন্যই আজকের এই আয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা আইন-২০২৪ প্রণয়নের জন্য একটি আউটলাইন ড্রাফট তৈরি করে আবারো অংশীজনদের সঙ্গে আলোচনা করা যেতে পারে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের মধ্যে যথেষ্ট নমনীয়তা থাকবে উল্লেখ করে আইনমন্ত্রী আরো বলেন, আমার একটি পরামর্শ হচ্ছে, আইনটির মধ্যেই যথেষ্ট নমনীয়তা থাকতে হবে। রেগুলেশনের জায়গায় আমরা শক্ত হতে পারি, কিন্তু বাকি জায়গাগুলোতে নমনীয় হতে হবে। সে লক্ষ্য নিয়েই আমরা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই একটি চূড়ান্ত ড্রাফট তৈরি করব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

দাউদকান্দিতে মোহনা টিভির সাংবাদিক সাহাব উদ্দিনের মোটরসাইকেল চুরি

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার (৪এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ মামুন চেয়ারম্যানের বাসভবনের সামনে থেকে মোহনা টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি সাহাব উদ্দিনের মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল-৩৬-৪৪৩৫) চুরি হয়।

সাংবাদিক সাহাব উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার দুপুরে পেশাগত কাজে আমি ইলিয়টগঞ্জ যাই । নিরাপত্তার জন্য মোটরসাইকেলটি সাবেক চেয়ারম্যানের বাড়ীর সামনে রেখেছিলাম। কিছু সময় পরে এসে দেখি আমার মোটরসাইকেলটি নেই। থানায় একটি ডায়েরি করবো।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, মোখিক ভাবে জেনিছি। আমরা বাইকটি উদ্ধারে চেষ্টা করছি।

চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজা সহ ৬ মাদক কারবারি আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার গাবতলী নতুন বাজার (মাজদাইর গোরস্থান সংলগ্ন তুহিন মিয়ার ভাড়াটিয়া) এলাকার মৃত মাসুদ পারভেজ এর ছেলে হায়দার আহম্মেদ উৎসব প্রকাশ উৎসব শিকদার (৩০), একই থানার পশ্চিম ইসদাইর গ্রামের আলমাছ ঢালীর ছেলে মাহফুজুর রহমান প্রকাশ মুন্না (৩০), মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বাহারপাড়া গ্রামের মৃত হয়দার আলীর প্রকাশ হাসান আলীর ছেলে মো: রাকিব হোসেন প্রকাশ রকি (৩৫), লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার করপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে সুফিয়ান হোসেন সজল (২৪), জামালপুর জেলার ইসলামপুর থানার নোয়াপাড়া গ্রামের আব্দুল বাসেত মন্ডলের ছেলে মো: ইব্রাহিম (২৬) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাধিন কমলপুর গ্রামের মৃত শিহাবুল আলম মিলন এর ছেলে রবিউল আলম পিয়াস (২৬)।

বুধবার বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৩ এপ্রিল) সকাল পৌঁনে সাতটায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: মশিউর আলম সঙ্গীয় ফোর্স সহ চৌদ্দগ্রাম পৌরসভাধিন কমলপুর রাস্তার মাথা এলাকায় চৌদ্দগ্রাম উপ-কর কমিশনারের কার্যালয়ের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনে বিশেষ অভিযান চালিয়ে চটের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ১৩ পোটলায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ৬ মাদক কারবারিকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। আটককৃত রকির বিরুদ্ধে ৫টি মাদক মামলা সহ মোট ৬টি মামলা, উৎসব এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা সহ মোট ৫টি মামলা, মাহফুজ মুন্নার বিরুদ্ধে ১টি মাদক ও ১টি ধর্ষণের মামলা বিচারাধিন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ৩ আসামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (০৩ এপ্রিল) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ চৌদ্দগ্রাম খাদ্য গুদামের বিপরীত পাশে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে থানা গেইটের দক্ষিণ পাশে মিজানের কলার আড়ৎ এ অভিযান চালিয়ে বিষাক্ত ক্যামিকেল দ্বারা মাত্র এক ঘন্টার মধ্যে কলা পাকানোর অভিযোগে ওই কলা ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীদেকেও এ ব্যাপারে সতর্ক করা হয়। এছাড়াও একই দিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করায় এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন চৌদ্দগ্রাম পৌরসভা সেনেটারী কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইমাম হোসেন সজীব, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ‘রমযানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী বিষাক্ত ক্যামিকেল মিশিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে কাঁচা কলা পাকানোর পর বাজারজাত করছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে থানার দক্ষিণ পাশের একটি কলার আড়ৎ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অবৈধভাবে ডিস ব্যবসা পরিচালনা করার অভিযোগে ধোড়করা বাজার এলাকার এক ডিস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত ও অবৈধ ব্যবসা বন্ধে উপজেলার প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

নোয়াখালীতে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো.বেলাল হোসেন ওরফে লাল বেলাল (৪৮) উপজেলার বরেকোট গ্রামের আব্দুল হক চেয়ারম্যান বাড়ির আব্দুল জব্বারের ছেলে।

বুধবার (৩ মার্চ) উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসতে ছিল। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের ভালো চিকিৎসক-হাসপাতাল আছে তবুও কোথায় যেন সংকট রয়েছে : কাদের

ডেস্ক রিপোর্ট:

দেশের চিকিৎসা ব্যবস্থায় অদৃশ্য সংকট রয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের হাসপাতাল আছে, চিকিৎসকরাও ভালো, তারপরও কোথায় যেন সংকট রয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়।

সরকার দলের শীর্ষ এই নেতা বলেন, গুরুত্বপূর্ণ যন্ত্র আমদানি হয়ে প্যাকেটের মধ্যে পড়ে থাকে কিন্তু ব্যবহার হয় না—এই ইতিহাস আমাদের আছে। আমার জীবন মরণ পরিস্থিতে ল্যাব থেকে এনে শেষ মুহূর্তে তা কাজে লাগানো হয়েছে। আমাদের হাসপাতাল আছে, চিকিৎসকরাও ভালো, তারপরও কোথায় যেন সংকট রয়েছে। এখানে স্বচ্ছভাবে দায়িত্ব পালন খুব চ্যালেঞ্জিং। এই দায়িত্বটা সম্মিলিতভাবে সবাইকে নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মার ওপারে বড় আধুনিক হাসপাতাল করার প্রস্তাব আছে। প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। অনুমোদন হলে আপনাদের জানাবো। আমাদের বড় আধুনিক হাসপাতালের বড় প্রয়োজন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যথার্থ ব্যক্তিকে মূল্যায়ন করা—বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, এটা আমাদের দলের নেতৃত্বের প্রতিচ্ছবি। আমার ধারণা তিনি তার যোগ্যতার প্রমাণ দেবেন। আমি মনে করি স্বাস্থ্য ব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আ ফ ম রুহুল হক। এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা।