All posts by jitu

আমি নির্বাচিত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন’ হতে চলেছে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন। শনিবার (১৬ মার্চ) ওহিওর এক জনসভায় এ কথা বলেছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এসময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে বাজে প্রেসিডেন্ট’ বলেও মন্তব্য করেছেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি পুনর্নির্বাচিত না হলে দেশটিতে রক্তগঙ্গা বয়ে যাবে। যদিও ঠিক কোন বিষয়ে ইঙ্গিত করে এ কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

ট্রাম্প বলেন, ৫ নভেম্বর তারিখটা মনে রাখবেন। আমার বিশ্বাস, এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।

মেক্সিকোয় গাড়ি তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রির বিষয়ে চীনের পরিকল্পনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি পুনর্নির্বাচিত হলে ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না। এখন আমি যদি নির্বাচিত না হই, তাহলে রক্তগঙ্গা বইবে। অন্তত এটুকু হবে, দেশে রক্তগঙ্গা বইবে। কিন্তু ওরা ওই গাড়িগুলো বিক্রি করতে পারবে না।

ট্রাম্পের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাইডেনের প্রচারণা দলের পক্ষ থেকেও এর তীব্র সমালোচনা করা হয়েছে।

২০২১ সালে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার দিকে ইঙ্গিত করে ডেমোক্র্যাট শিবির বলেছে, তিনি আরেকটি ৬ জানুয়ারি দেখতে চান। কিন্তু মার্কিন জনগণ আগামী নভেম্বরে তাকে আবারও নির্বাচনী পরাজয় দিতে চলেছে। কারণ তারা তার চরমপন্থা, সহিংসতার প্রতি ভালোবাসা এবং প্রতিশোধের নেশা প্রত্যাখ্যান করছে।

পরে বাইডেন নিজেও এ বিষয়ে মুখ খুলেছেন। ওয়াশিংটনে এক নৈশভোজে তিনি বলেছেন, স্বাধীনতা আক্রমণের মুখে রয়েছে… ২০২০ সালের নির্বাচন সম্পর্কে মিথ্যাচার, এর ফলাফল পাল্টে দেওয়ার চক্রান্ত, ৬ জানুয়ারির দাঙ্গা আমেরিকান গৃহযুদ্ধের পর থেকে আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০২০ সালে ওরা ব্যর্থ হয়েছিল, কিন্তু হুমকি রয়ে গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম মানেই বাংলাদেশের স্বাধীনতার জন্ম। বাংলাদেশ স্বাধীনতা হতো কি না সন্দেহ, যদি এ জনপদে বঙ্গবন্ধুর মতো নেতার জন্ম না হতো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু বঙ্গবন্ধু চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আছেন, থাকবেন। আমাদের সব দুর্যোগে, সংকটে বঙ্গবন্ধু চলার পথে পাথেয় হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখ কষ্টে একমাত্র বাতিঘর। যিনি আমাদের অবিরাম পথ দেখিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীনতা দিয়ে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি না থাকলেও তার সেই উত্তরাধিকারের কোনোদিন মৃত্যু হবে না। এই লিগ্যাসি অনন্তকাল ধরে চলতে থাকবে।

ওবায়দুল কাদের বলেন, আজ বঙ্গবন্ধু নেই। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অবিরাম লড়াই করে যাবো। আজকের দিনে আমাদের অঙ্গীকার, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে শেখ হাসিনার নেতৃত্বে অভিযাত্রা অব্যাহত রাখবো।

রেকর্ড গড়ে ম্যানসিটির জয়

ডেস্ক রিপোর্ট:

এএফএ কাপের কোয়ার্টার ফাইনালে নিউক্যাসলের বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অথচ চলতি মৌসুমে তাদের আগের দু’বারের দেখায় বেশ লড়াই হয়েছিল। সিটি জয় পেলেও তাদের বেশ কাঠখড় পোহাতে হয়েছিল নিউক্যাসলের বিপক্ষে। তবে এবার আর তেমনটি হয়নি, শেষ পর্যন্ত পেপ গার্দিওলার শিষ্যরা ২–০ ব্যবধানে জয় পেয়েছে।

একইসঙ্গে ম্যাচটিতে রেকর্ডও গড়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে তারা টানা ছয় আসরে সেমিফাইনালে উঠেছে। ঘরের মাঠ ইতিহাদে গতকাল (শনিবার) রাতে তারা আতিথ্য দেয় নিউক্যাসলকে। যেখানে বল দখল থেকে শট সবকিছুতেই আধিপত্য ছিল স্বাগতিক সিটির। তাদের হয়ে দুটি গোলই করেছেন পর্তুগিজ তারকা মিডফিল্ডার বার্নার্দো সিলভা।

ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। শুরুর ১৩ মিনিটেই সিটিকে লিড এনে দেন সিলভা। স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে প্রথমে ড্রিবল এরপর তিনি গোলমুখে শট নেন। নিউক্যাসল গোলকিপার মার্টিন দুবরাবকা ঠিকমতোই ঝাঁপিয়েছিলেন, কিন্তু তার আগে বল ডেনিয়েল বার্নের মাথায় লেগে খানিকটা দিক পাল্টে জালে পৌঁছে যায়। ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল সফরকারীরাও। তবে নিউক্যাসল ফুটবলার আলেক্সান্ডার আইজ্যাকের নেওয়া শট ঠেকিয়ে দেন সিটি কিপার স্টেফান ওরতেগা।

প্রায় একইভাবে স্বাগতিকরা পরের গোলটিও পেয়ে যায়। রুবেন দিয়াজের পাস পেয়ে বাঁ পায়ে শট নেন সিলভা। বিরতির আগেই দ্বিগুণ লিড এনে দেওয়া গোলটি যদিও পর্তুগিজ মিডফিল্ডারের পা থেকে হয়েছে, তবে একইভাবে নিউক্যাসল ফুটবলার সেন বটম্যানের গায়ে লেগে সেটি দিক পাল্টে যায়। সেই গোলই হয়ে থাকল ম্যাচের সর্বশেষ। এরপর আর্লিং হলান্ড, ফিল ফোডেনরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

এর মাধ্যমে গার্দিওলার অধীনে আটবারের মধ্যে সাতবারই এফএ কাপের সেমিফাইনালে ওঠে গেল ম্যানসিটি।

জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৭ মার্চ) সকাল ৭টা ৪ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তিনি।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

কর্মসসূচি অনুযায়ী এদিন সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একইসঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিশু সমাবেশে অংশগ্রহণ করবেন তারা।

এ ছাড়াও আগামীকাল ১৮ মার্চ (সোমবার) সকাল তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফরিদগঞ্জে ৮ ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের ৪২ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব চান্দ্রা বাজার ও ফরিদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ মার্চ) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব চান্দ্রা বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় রিপন মেডিকেল হলকে ৫ হাজার টাকা, নিবারণ মেডিকেল হলকে ৮ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার তৈরি ও সংরক্ষণের দায়ে আবুলের দোকানকে ১ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় মুজাফফর স্টোরকে ৪ হাজার টাকা এবং ফরিদগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহী হোটেলকে ৫ হাজার টাকা, ওয়ান স্টার হোটেলকে ৩৮ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় মাসুদ ফল বিতানকে ২ হাজার টাকা ও ইব্রাহিম ফল বিতানকে ২ হাজার টাকা সহ সর্বমোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে ফরিদগঞ্জের মুদি দোকান, সবজির দোকান, ফার্মেসী ও ফলের দোকান সহ বিভিন্ন দোকানের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, আজ ফরিদগঞ্জ উপজেলার দুইটি বাজারে অভিযান পরিচালনা করে সর্বমোট ৮টি প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তরমুজের দোকানে অভিযান করে দেখা যায়, প্রতি পিস তরমুজ ৩০০-৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আইন মেনে নায্যমূল্যে যৌক্তিকভাবে পণ্য বিক্রি করতে সকল ব্যবসায়ীদের আইনগত সতর্ক করা হয়েছে। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরামের উদ্যোগে ১ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ নং দ: ভারেল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ( ছিকুটিয়া, ইসলামপুর, মজলিশপুর, গোবিন্দপুর) গ্রাম নিয়ে গঠিত “মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরাম” এর আয়োজনে এলাকার এতিম, বিধবা, অসহায়, অস্বচ্ছল ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১৬ মার্চ) পবিত্র রমজান মাসে এ সংগঠনের পক্ষ থেকে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

দেশ বিদেশে অবস্থানরত ভাইদের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যরাসহ এলাকার যুবক ও স্কুলের ছাত্ররা।

সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য  আবুল হোসেনের সভাপতিত্বে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। সভাপতির বক্তব্যে তিনি এই মহৎ কাজের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান ও দোয়া কামনা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য আক্তার হোসেন ও কাজী সাইফুল বলেন, এলাকার অসহায় মানুষদের জন্য কিছু করতে পারাটা অনেক আনন্দের ও সৌভাগ্যের বিষয়। এই কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জি: আজিম উদ্দিন,মিজান,ময়নাল,ডা রফিক, ফারুক, সাগর, আরিফ,নাজমুল ,আক্তার,রাসেল সহ আরো অনেকে। পরিশেষে সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহৎ এই এই কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অবন্তিকা

স্টাফ রিপোর্টার:

আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তীকার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের পর পুলিশ দুপুর ২টায় ছোট ভাই অপূর্বের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। তারপর সেখান থেকে কুমিল্লার বাগিচাগাঁওয়ে নিজ বাড়িতে মরদেহ আনা হয়।

শনিবার (১৬ মার্চ) বিকেল ৩টায় আনুষ্ঠানিকতা শেষে নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে শাসনগাছা কবরস্থানে বাবার কবরের পাশেই অবন্তীকাকে দাফন করা হয়।

কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মৃত জামাল উদ্দিনের মেয়ে অবন্তীকা। তিনি কুমিল্লা ওয়াইডব্লিউসিএ প্রাথমিক বিদ্যালয় শেষ করে কুমিল্লা নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পাশ করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অবন্তীকা জবির মাস্টার্স এর আইন বিভাগের ছাত্রী ছিলেন।

অবন্তীকার ছোট ভাই অপূর্ব বলেন, বোনের এ ধরনের আত্মহত্যা মেনে নিতে পারছি না। বাবা-মার আদরে ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। আমার বোন প্রতিবাদী মানসিকতার ছিল। সে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিল। ভাই-বোন মা-বাবাসহ আমাদের চারজনের মধ্যে বাবা চলে গেলেন গত বছর। এখন বোনকেও হারালাম। তিনি বলেন, যে বা যারা আমার এ শান্ত নিরীহ বোনের বিশ্ববিদ্যালয় জীবনটাকে অতিষ্ঠ করে নিশ্চিত আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে আত্মহত্যা করেছেন অবন্তীকা। মারা যাওয়ার আগে ফেসবুকে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে এক সহপাঠী ও শিক্ষককে দায়ী করে গেছেন তিনি।

সহপাঠী আম্মান সিদ্দীকি এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আমাদের মূল লক্ষ্য নাবিকদের ও জাহাজটাকে মুক্ত করা : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত করে নিয়ে আসতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এক্ষেত্রে গণমাধ্যমকে সংবাদ প্রকাশে দায়িত্বশীলতার প‌রিচয় দেওয়ার কথা মনে করিয়ে দিয়ে তি‌নি জানান, মিডিয়ার নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে।

শ‌নিবার (১৬ মার্চ) চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের টেলিভিশনে কি দেখাচ্ছে, কি হচ্ছে সেটা কিন্তু যারা হাইজ্যাক করেছে তারা দেখে, স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের সব টেলিভিশন দেখার সুযোগ আছে। যখন এ বিষয়টাকে অতি গুরুত্ব দেওয়া হয়, জিম্মিদের পরিবারের প্রতিক্রিয়া যখন ওরা দেখে, তখন হাইজ্যাককারীদের অবস্থান আরও অনমনীয় হয় এবং হচ্ছে। এই নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে।

বিষয়টিকে সবারই সতর্কভাবে দেখা দরকার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য তো নাবিকদের ও জাহাজটাকে মুক্ত করা। সুতরাং আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলভাবে যদি আচরণ করি তাহলে এ পরিস্থিতি থেকে উত্তরণ সহজ হবে।

তিনি বলেন, এটি নিয়ে সরকার কাজ করছে। অতীতেও সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ১০০ দিনের মাথায় একই কোম্পানির জাহাজ ও নাবিকদের মুক্ত করা সম্ভব হয়েছিল। এখনো আমরা আশা করছি আমাদের যে সমন্বিত প্রচেষ্টা আছে, সুস্থভাবে নাবিকদের ও জাহাজটা মুক্ত করে নিয়ে আসতে পারব।

গত মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে জলদস্যুরা এমভি আবদুল্লাহ জাহাজের নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড। জাহাজে ২৩ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

জবি শিক্ষার্থীর আত্মহত্যা ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে ১২ ঘণ্টার আলটিমেটাম

ডেস্ক রিপোর্ট:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে এ ঘটনায় দায়ীদের দ্রুত বিচার নিশ্চিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে তিনটায় বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। এরপর ভিক্টোরিয়া পার্ক ও কবি নজরুল সরকারি কলেজ ঘুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।

এরপর সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ছয় দফা দাবি ঘোষণা করেন। এসব দাবি বাস্তবায়নে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসিভ বলেন, ফাইরুজ অবন্তিকা অসাধারণ শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানান বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে মুক্তির জন্য যে আন্দোলন হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখানে অবন্তিকাও নেতৃত্ব দেন। এজন্য তাকে নানান ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়েছে। এরপরও তিনি পিছপা হননি। কিন্তু তারই এমন করুণ পরিণতি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। বিষয়টির সঙ্গে যারা জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে।

অপর এক শিক্ষার্থী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সব ভাই-বোনদের জন্য নিরাপদ করে তুলবো আমরা। আন্দোলন চালিয়ে যাবো। আমাদের বোনের এমন পরিণতির জন্য যারা দায়ী তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে, অভিযুক্ত শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকিকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের আওতায় আনা, দ্রুত সিন্ডিকেট ডেকে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার, ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে নারী নিপিড়ন সেল কার্যকর করতে হবে।

এর আগে শনিবার সকালে অভিযুক্ত সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে সহকারী প্রক্টর ও শিক্ষকতা থেকে সাময়িক বরখাস্ত এবং অভিযুক্ত রায়হান সিদ্দিকি আম্মানকে সাময়িক বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়। পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা গেছে, ফাইরুজ অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে প্রথমে ফেসবুকে পোস্ট দেন ফাইরুজ। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।

‘সবকিছুর দাম বেড়েছে, ট্রেনের টিকিটের দাম বাড়েনি’

ডেস্ক রিপোর্ট:

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, আপাতত ট্রেনের ভাড়া বৃদ্ধি করার কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে বর্তমান নির্ধারিত ভাড়া অনেক দিন ধরে ২০১৬ সাল থেকে আছে। সবকিছুর দাম বেড়েছে, কিন্তু ট্রেনের টিকিটের দাম বাড়েনি। তেলের দাম বেড়েছে, বগির দাম বেড়েছে, ইঞ্জিনের দাম বেড়েছে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বেড়েছে। যখন আমরা ট্রেনের টিকিটের ভাড়া বাড়াব, তখন আগে থেকে আপনাদের (সাংবাদিকদের) জানিয়েই বাড়াব।

শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের হল রুমে রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ১০০ কিলোমিটারের অতিরিক্ত দূরত্বের সব ধরনের যাত্রীবাহী ট্রেনের রেয়াতি (ছাড়) সুবিধা বাতিলের মাধ্যমে ট্রেনের ভাড়া বাড়ানো হবে বলে সংবাদ প্রকাশ হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, সারাদেশে রেলের ২৩ হাজার একরের বেশি জমি বেদখল হয়ে আছে। অনেকে ভুয়া কাগজপত্র তৈরি করে রেলের জমি ভোগদখল করছে। রেল তাদের জমি দখলে নেওয়ার চেষ্টা করছে, উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে। আমার কথা হলো রেলের জমি আপনারা ভোগ করেন। কিন্তু লিজ নিয়ে আপনারা ভোগ করেন। আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা ভুয়া কাগজপত্র বানিয়ে রেলের জমি ভোগদখল করবেন তা হবে না।

রেলমন্ত্রী বলেন, ঢাকায় একেকটি জমির দাম শত শত কোটি টাকা। বঙ্গবà