Tag Archives: মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরামের উদ্যোগে ১ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরাম এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৯ নং দ: ভারেল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ( ছিকুটিয়া, ইসলামপুর, মজলিশপুর, গোবিন্দপুর) গ্রাম নিয়ে গঠিত “মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরাম” এর আয়োজনে এলাকার এতিম, বিধবা,অসহায়, অস্বচ্ছল ১৩৫ টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাসে এলাকার যুবকদের নিয়ে গঠিত এই মানবিক গ্রুপের মাধ্যমে এলাকার প্রায় ১৩৫ টি অসচ্ছল পরিবারের মাঝে ( ছোলা বুট -২ কেজি, খেসারি ডাল -১ কেজি, তেল -১ লিটার,খেজুর -১ কেজি, চিনি -১ কেজি,সেমাই -২ প্যাকেট, মুড়ি -১ কেজি,পেঁয়াজ -২ কেজি) হিসেবে এই ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

দেশ ও বিদেশে অবস্থানরত এই এলাকার ভাইদের আর্থিক, মানুষিক ও শারীরিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খল ভাবে বিতরণ কার্যক্রম সর্ম্পূণ করা হয়। বিশেষ করে প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতা প্রতিবছর এই মানবিক কাজগুলো করা হয়।এলাকার যুবকরা সম্মিলিত ভাবে বিনা স্বার্থে কাজ করে প্যাকেজিং ও বিতরণ কার্যক্রম সুন্দর ভাবে শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যরাসহ ,এলাকার যুবক ও স্কুলের ছাত্ররা।

সংঘটনটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আবুল হোসেনের সভাপতিত্বে বিতরন কার্যক্রম শুরু হয়।সভাপতির বক্তব্যে তিনি এই মহৎ কাজের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান ও দুআ কামনা করেন।প্রতি বছর এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবার সবার প্রতি আহবান জানান।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আক্তার হোসেন ,কাজী সাইফুল ও ডাঃ রফিক বলেন, ২০২১ সালে এলাকার এতিম,অসহায় ও অসচ্ছল মানুষদের কল্যাণে এই সংগঠন কার্যক্রম শুরু করে, তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর অন্যান্য উদ্যোগের পাশাপশি পবিত্র রমজান মাসেও ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করতে পারাটা অনেক আনন্দের ও সৌভাগ্যের বিষয় মনে করে ও সবাই মিলে আনন্দের সাথে করে থাকে ।এই কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি তারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জি: আজিম উদ্দিন,ইঞ্জি: মহিবুল্লাহ,মিজান,ময়নাল,হাসান, ফারুক,রাসেল, মাসুদ,সাগর,জাকির, আরিফ,নাজমুল ,আক্তার, ডা; রবিউল্লাহ , কাউসার হামিদ, সাইফুল তাওহীদ , মোবারক সহ আরো অনেকে।

পরিশেষে সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহৎ এই কাজের সমাপ্তি ঘোষনা করা হয়।

মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরামের উদ্যোগে বুড়িচংয়ে বন্যাদুর্গতদের মাঝে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার:

মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরাম ( ছিকুটিয়া, গোবিন্দপুর, ইসলামপুর, মজলিশপুর) এর উদ্যোগে বন্যা কবলিত এলাকা বুড়িচং উপজেলার বুড়িচং, বাকশিমুল , রাজাপুর এলাকায় মঙ্গলবার ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবারের পাশাপাশি জরুরী ওষুধ পত্র বিতরণ করা হয়।

এই সময় সংগঠনের  প্রতিষ্ঠাতা সদস্যগণসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী সমন্বয়ে নৌকাযোগে দুর্গম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এলাকার যুব সমাজের উদ্যোগে দেশের ও দেশের বাহিরের অর্থায়নে বানভাসি মানুষের জন্য এই মানবিক কার্যক্রম এর উদ্যোগ নেয়া হয়।এতে এলাকার ছোট বড় সবাই স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মানবিক কার্যক্রমটি বাস্তবায়ন করে।

উল্লেখ্য যে, গত ২২ তারিখ বুড়িচং বুড়বুড়িযা এলাকায় গোমতী নদীর বেড়িবাধ ভেঙে বুড়িচং ও বিপাড়ার থানায় বন্যা শুরু হয়।এতে এই অঞ্চলের মানুষদের চরম দুর্ভোগে দিন যাপন করতে হচ্ছে। বানভাসি মানুষদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রমটি সফলভাবে সম্পূর্ণ করার জন্য সংঘটনের প্রতিষ্ঠাতাগণ এলকার যুব সমাজ ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সময় সংঘটনের প্রতিষ্ঠাতা সদস্য ময়নাল হোসেন, মিজানুর রহমান, আক্তার হোসেন, ইঞ্জি: আজিম উদ্দিন ,ইঞ্জি: কাজী সাইফুল, মানিক হাসানসহ স্বেচ্ছাসেবী সদস্য শরীফ, ফারুক, হাসান, ওয়াসিম, নুরুল, সাগর, জাকির,মেহেদি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরামের উদ্যোগে ১ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ নং দ: ভারেল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ( ছিকুটিয়া, ইসলামপুর, মজলিশপুর, গোবিন্দপুর) গ্রাম নিয়ে গঠিত “মানবতার ফেরিওয়ালা বন্ধু ফোরাম” এর আয়োজনে এলাকার এতিম, বিধবা, অসহায়, অস্বচ্ছল ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১৬ মার্চ) পবিত্র রমজান মাসে এ সংগঠনের পক্ষ থেকে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

দেশ বিদেশে অবস্থানরত ভাইদের সহযোগিতায় এই মানবিক কার্যক্রম আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রতিষ্ঠাতা সদস্যরাসহ এলাকার যুবক ও স্কুলের ছাত্ররা।

সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য  আবুল হোসেনের সভাপতিত্বে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। সভাপতির বক্তব্যে তিনি এই মহৎ কাজের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান ও দোয়া কামনা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য আক্তার হোসেন ও কাজী সাইফুল বলেন, এলাকার অসহায় মানুষদের জন্য কিছু করতে পারাটা অনেক আনন্দের ও সৌভাগ্যের বিষয়। এই কার্যক্রমের সাথে জড়িত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন ইঞ্জি: আজিম উদ্দিন,মিজান,ময়নাল,ডা রফিক, ফারুক, সাগর, আরিফ,নাজমুল ,আক্তার,রাসেল সহ আরো অনেকে। পরিশেষে সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহৎ এই এই কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।