,

বুড়িচংয়ের নিমসারে সড়ক দুর্ঘটনায় লেগুনার চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
June 2, 2018
news-image

সাকিব আল হেলালঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচং নিমসার পশ্চিম বাজারে রডবাহী লড়ির সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপের চালক তপন চন্দ্র শীল নিহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার(২ জুন) সকাল ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচং নিমসার পশ্চিম বাজারে রডবাহী লড়ির সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপের চালক নিহত হন।

নিহত তপন চন্দ্র শীল সদর দক্ষিণ উপজেলার দৈয়ারার স্বর্গীয় খোকন চন্দ্র শীলের ছেলে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।