,

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে একইসাথে যমজ ভাইবোনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
September 26, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে জাকিয়া বেগম ও জাকির হোসেন নামের যমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা উপজেলা কুন্ডা ইউনিয়নের মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান। তাদের বয়স আড়াই বছর। একসঙ্গে দুই ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের মা এসে দেখেন সন্তানরা নেই। পরে আশপাশের খোঁজ করেও না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখেন একটি মরদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় অন্য শিশুর মরদেহও ওই পুকুর থেকে উদ্ধার করা হয়।

মসলেন্দপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) মো. রাজ্জাক মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।