All posts by jitu

সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ

ডেস্ক রিপোর্ট:

‘সন্ত্রাসবাদের’ অভিযোগে সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০২২ সালে একবার দেশটিতে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। ওইদিনের পর আজই আবার একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

সৌদির রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেসি এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এই সাতজন “সন্ত্রাসী সংগঠন তৈরি ও অর্থায়নের” অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে সৌদি আরব। এ বছর এখন পর্যন্ত দেশটিতে ২৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে। এর আগে ২০২৩ সালে সৌদিতে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছিল।

দুই বছর আগে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করার পর বিশ্বজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব।

আজ যাদের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নামের বিষয়টি ইঙ্গিত করছে তারা সবাই সৌদির নাগরিক ছিলেন।

সৌদি প্রেস এজেন্সির খবরে আরও বলা হয়েছে, এই সাতজন “সন্ত্রাসবাদের পথ বেঁছে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন যেটির মাধ্যমে রক্ত ঝরানোর আহ্বান জানানো হয়, তারা সন্ত্রাসী সংগঠন ও প্রতিষ্ঠান তৈরি এবং অর্থায়ন করেছিলেন এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।”

তবে তারা কোন দল তৈরি করেছিলেন বা কি ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি সৌদি প্রেস এজেন্সি।

২০২৩ সালে চীন এবং ইরানের পাশাপাশি সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষের সর্বোচ্চ দণ্ড কার্যকর করা হয়েছে।

এরমধ্যে গত বছরের ডিসেম্বরে ৩৮ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। যা পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি ছিল।

সৌদির কর্তৃপক্ষের বক্তব্য হলো, আইন ও কোরআনভিত্তিক শরীয়াহ শাসন অক্ষুন্ন রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য।

সূত্র: এএফপি

চাঁদপুরে ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের নিয়মিত টহলে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন বিক্রেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মেঘনা নদীর জহিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মানিক মিয়া, নায়েক আবু তাহেরসহ একটি চৌকস পুলিশ দল।

আটক মাদক বিক্রেতারা হলেন- মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মোঃ কাঞ্চন (৩০)। তাদের সকলের বাড়ী শরীয়তপুর জেলার সখিপুর থানায়।

এসআই মানিক মিয়া জানান, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় ট্রলারযোগে ৩জন যাত্রীকে পাওয়া যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্পীডবোটযোগে তাদের গতিরোধ করে ট্রলার তল্লাশি করা হয়। এ সময় ৩টি সাদা বস্তাভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে এর মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সময় আটক করা হয় গাঁজার সাথে থাকা ৩ ব্যাক্তি এবং জব্দ করা হয় বহনকাজে ব্যবহৃত ট্রলার।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজজ্জামান বলেন, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ ২৮ হাজার টাকা। আটককৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হবে। মাদকের বিষয়ে পুলিশের কোন আপোষ নেই। নৌ পথের নিরাপত্তায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রচারণায় ব্যস্ত বিভিন্ন ওয়ার্ডে মেয়র প্রার্থী সাক্কু ও তার স্বজনরা

শাহ ইমরান:

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে নগরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন সাবেক মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ও তার সহধর্মিণী।

মঙ্গলবার সকাল থেকেই প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থী। নগরের উন্নয়নের স্বার্থে ভোট দেওয়ার জন্য ভোটারদের অনুরোধ করেন।

সকালে রেইসকোর্স থেকে শুরু করেন প্রচার প্রচারণা।

পরে বিকেল চারটায় মনিরুল হক সাক্কু ও তাঁর পত্নী আফরোজা জেসমিন টিকলির উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ০১ নং ওয়ার্ডের বিষ্ণপুরে।

বাদ মাগরিব ০৩ নং ওয়ার্ড এর কালিয়াজুরি প্রাইমারী স্কুল রোডে (প্রার্থী ও ওনার পত্নী) এবং ১৩ নং ওয়ার্ডের থিরাপুকুর পাড়ে টেবিল ঘড়ি প্রতিকের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মনিরুল হক সাক্কু পত্নী আফরোজা জেসমিন টিকলি ও অন্যান্য নেতাকর্মীরা।

কুমিল্লায় তিতাসে চাচাকে হত্যায় ভাতিজার মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাসে হাজি নবী হোসেনকে (৬৪) গলা কেটে হত্যার দায়ে ভাতিজা আবদুল আউয়ালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মজিবুর রহমান বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল আউয়াল উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের আবদুর রবের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি একটি মামলায় আবদুল আউয়ালকে গ্রেফতার করে তিতাস থানা পুলিশ। তিনি সন্দেহ করেন চাচা নবী হোসেনই তাকে ধরিয়ে দিয়েছেন। পরে আউয়াল জামিনে বেরিয়ে ২৪ মে বাজার থেকে বাড়ি ফেরার পথে চাচা নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে পালিয়ে যান। পরে স্থানীয়রা নবী হোসেনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন নবী হোসেনের ছেলে রাসেল বাদী হয়ে চাচাতো ভাই আউয়ালসহ অজ্ঞাতনামা দুই জনকে আসামি করে তিতাস থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম আউয়ালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাকে মৃত্যুদণ্ড দেন আদালত।

বুড়িচংয়ে গান বাজিয়ে গলায় ফাঁস দিয়ে এসএসসি’র পরীক্ষার্থীর আত্মহত্যা!

কুমিল্লা প্রতিনিধি:

‘সে আমারে আমার হতে দেয় না’ মোবাইলে এমন গান বাজিয়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিল বুড়িচং উপজেলার ফকির বাজার স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মোঃ সাকিবুল হাসান।

(২৬ ফেব্রুয়ারি ২০২৪) সোমবার বিকেলে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা পশ্চিম পাড়া প্রবাস ফেরত মাহবুব হোসেন মিস্ত্রির বাড়িতে ঘটনাটি ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম ও ইউপি সদস্য আলহাজ্ব ফয়েজ আহমেদ। খবর পেয়ে সন্ধ্যায় বুড়িচং থানার এসআই জামশেদ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,এবছর ফকিরবাজার স্কুল এন্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ওই দিন পরীক্ষা না থাকায় সকালে অনিক মাস্টারের কাছে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে আসে সাকিবুল হাসান। ওই দিন সোমবার সাকিবুল হাসানের মা পাখি আক্তার ও বাবা মাহবুব হোসেন কুমিল্লা কোটবাড়ি ছোট আলমপুর এক আত্মীয় বাড়িতে দাওয়াতে চলে যায়। বিকেলে তাদের বাড়িতে তার মামা রুবেল মিয়া ঘরের দরজা বন্ধ থাকায় তাকে অনেক ডাকাডাকি করে। ঘরের ভিতরে গানের আওয়াজ শোনা যায় কিন্তু তার কোনো সাড়াশব্দ না শুনে স্থানীয় মানুষকে জানান।

অনেক চেষ্টার পর দরজা না খুলতে পেরে পূর্ব-ভিটার বিল্ডিং ঘরের টিনের চাল কেটে দেখতে পায় সাকিবুল হাসান তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্থানীয়রা বুড়িচং থানাকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা আরো জানান,সাকিবুল হাসানের লাশ তীরের সাথে ঝুলন্ত অবস্থায় ছিল আর নিচে তার খাটের বিছানায় মোবাইলে ‘সে আমারে আমার হতে দেয় না’ এমন একটি গান বাজতে ছিল। তবে তার মৃত্যুর আসল কারণ পরিবার সহ স্থানীয়রা বলতে পারে নাই। তার এমন মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

তার মৃত্যুতে মা পাখি আক্তার -বাবা মাহবুব হোসেন ও তার বোন মিনহাজ আক্তার, নানী মোমেনা বেগম সহ আত্মীয় স্বজনের আহাজারী কোনো মতেই থামছে না। পুলিশ জানান, মৃত্যুর কারণ জানান জন্য তাদের তদন্ত চলমান রয়েছে এবং লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুড়িচংয়ে বেপরোয়া ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের!

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর উত্তর বাজার- আজ্ঞাপুর সীমান্তে বেপরোয়া ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ফেরদাউস (২১) নামের এক যুবক নিহত হয়েছে।

(২৭ ফেব্রুয়ারি ২০২৪) মঙ্গলবার কুমিল্লা-সলদা সড়কে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম। নিহত ফেরদাউস বাকশীমূল দক্ষিণ পাড়ার এতিমখানা ও ঈদগাহের পাশে বাড়ির ওয়াহেদ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,কুমিল্লা-সালদা সড়কে কুমিল্লাগামী বেপরোয়া গতির একটি অজ্ঞাপুর-কালিপুর মধ্য স্থানে আসার পর পিছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়।স্থানীয় সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র বুড়িচং উপজেলার সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির জানান,ওই স্থানে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সাথে সাথে ট্রাক ও চালক পলাশকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দিলে এস আই জামশেদ ও সঙ্গীয় ফোর্স গিয়ে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোঃ রনি জানান,নিহত ফেরদাউসের বাবা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন এর আগে একটি কিডনিও ফেলে দিয়েছেন চিকিৎসকরা।অসুস্থ পিতা-মাতা ও সংসারের উপার্জনের এক মাত্র অবলম্বন ছিল সে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার নিশ্চিত করে বলেন,ট্রাক ও চালকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুড়িচং বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি:

মঙ্গলবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছায়েদুল ইসলাম এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক বশীর আহমেদ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসর প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ তাজুল ইসলাম জুজু, আব্দুল ওয়াদুদ মেম্বার, মেঃ গোলাম জিলানী বাবুল চৌধুরী, পপন সরকার, মোঃ রুবেল করিম, মোঃ ধনু মিয়া, মোস্তফা কামাল, মোঃ মুমিনুল ইসলাম মাষ্টার, মজিবুর রহমান মাষ্টার, মোঃ সালাহ উদ্দিন ও আশিকুর রহমান।

আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী মোঃ অহিদ মিয়া, পরিচালনা কমিটির সদস্য আলী আহাম্মদ মাষ্টার, জামশেদ আলম, মোঃ হুমায়ুন কবির, গোলাম নবী, দেলোয়ার হোসেন খন্দকার, নাসরিন আক্তার, সহকারী শিক্ষক যথাক্রমে মোঃ নজরুল ইসলাম, এস এম মিজানুর রহমান, মোঃ গিয়াস উদ্দিন, মোসাঃ শাহানাজ আক্তার, মরিয়ম বেগম, কাজী নাজমুল হক তাইম, মোঃ আবুল খায়ের, মোসা. আসমা আক্তার, মোসা. মাসুদা আক্তার প্রমূখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মেঃ শরিফুল ইসলাম সোহেল কে প্রধান শিক্ষক মোহাম্মদ ছায়েদুল ইসলাম সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পিপিএম পদক পেলেন কুবি শিক্ষার্থী সানোয়ার

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:

পুলিশ বাহিনীতে অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক ‘পিপিএম’ এ ভূষিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ২য় ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. সানওয়ার হোসাইন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের এ পদক পরিয়ে দেন।

মো: সানোয়ার হোসেন ঢাকা আগারগাঁও কোম্পানি কমান্ডার র‍্যাব ২ এর ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসেবে এটাই প্রথম কোন শিক্ষার্থীর পিপিএম পদক অর্জন।

পুলিশ বাহিনীর সদস্যদের রাষ্ট্রীয় পদক প্রদানের রীতি অনুযায়ী এ পদক দেওয়ার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরই অংশ হিসেবে ২০২৩ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম তিনি এ পদক পান।

পদক প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এটি আমাকে নতুন উদ্যমে কাজ করার আগ্রহ জোগাবে। বাংলাদেশ র‍্যাবের একজন সদস্য হিসেবে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য সকলের কাছে দোয়া চাই। এই পুরস্কার পেতে ১৫-২০ বছর লেগে যায়। এত দ্রুত আমাকে এটার উপযোগী মনে করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সে তার কর্মস্থলে সততা ও প্রজ্ঞার পরিচয় দিতে পেরেছে বলে এই পুরস্কার অর্জন করেছেন। শিক্ষক হিসেবে এটা অনেক আনন্দের ও গর্বের বিষয়। সানোয়ারকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন।

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গঠন

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারুক হোসেন রাজডা ভূঁইয়ার সম্মতিক্রমে গত শুক্রবার রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মিজানুর রহমান কালু ভূঁইয়া ও দপ্তর সম্পাদক মাহমুদুল হাছান ভূঁইয়া শামীম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবঘোষিত কমিটির চৌদ্দগ্রাম উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি স্কাইল্যাব হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো: সারোয়ার হোসেন ভূঁইয়া লাভলু, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদ উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সিএইচসিপি আবুল কালাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী মো: ইউসুফ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সিএইচসিপি মীর হোসেন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ব্যবসায়ী মোহাম্মদ আলম ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল মতিন রাশেদ ভূঁইয়া।

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি (বিবিএস) একটি অরাজনৈতিক জনকল্যাণে অঙ্গিকারবদ্ধ প্রগতিশীল সমাজসেবামূলক সংগঠন। এ সংগঠনটি জনস্বার্থে দেশ ও বিদেশে বিভিন্ন সেক্টরে কাজ করে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বিবিএসের নতুন কমিটি অনুমোদন দেয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারুক হোসেন রাজডা ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ¦ মিজানুর রহমান কালু ভূঁইয়া ও দপ্তর সম্পাদক মাহমুদুল হাছান ভূঁইয়া শামীমসহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন সহ কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত চৌদ্দগ্রাম উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

নোয়াখালীতে উন্মুক্ত পার্কের দাবীতে মানববন্ধন-সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে সকল বয়সীদের জন্য আধুনিক ও নান্দনিক পৌরপার্ক এর দাবীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বড় দীঘিকে ঘিরে শিশু বিনোদনের জন্য শিশু পার্ক, জেষ্ঠ্য নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণের দাবী করা হয়। বক্তারা বলেন, শত বছরের পুরনো প্রথম শ্রেণির নোয়াখালী পৌরসভা হলেও এ শহরে আজ পর্যন্ত নাগরিকদের জন্য কোনো বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি। এ সময় তারা, নোয়াখালী জেলা শহর মাইজদীকে একটি পরিচ্ছন্ন বসবাস উপযোগি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার উপরও জোর দেন। নাগরিকদের দাবী বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযà