All posts by jitu

ভোট দিতে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিতে কোনো চ্যালেঞ্জ আছে কি না জানতে চেয়েছে কমনওয়েলথ। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভোট শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী-বিজিবিসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করে ইসি। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমনওয়েলথের পক্ষে ছয় সদস্যের একটি দল অংশ নেয়। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জামাইকার সাবেক প্রধানমন্ত্রী এইচই অরিত্রি ব্রুস গোল্ডিং, ক্যামেরুনের সাবেক চেয়ারম্যান ইলেকশন কমিশনার ড. সামিউল আজিউ ফনকাম, নাইজেরিয়ার সাবেক চেয়ারম্যান অব ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকট্রোরাল কমিশন প্রোফেসর আত্তাহিরু মোহাম্মদ জেগে।

দলের অন্যান্য সদস্যরা হলেন, কলোম্বো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ও আন্তর্জাতিক লয়ের প্রোফেসর ওয়ালিগমা ভিদানা আরচেঙ্গা ডেনিস, গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়, কমনওয়েলথের গভর্নেন্স অ্যান্ড পিচ ডাইরেক্টোরেটের ইলেকটোরাল সাপোর্ট উপদেষ্টা এবং প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস।

নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তাদের জানার কিছু বিষয় ছিল, তা আমরা জানিয়েছি। ভোটের প্রসেস ও চ্যালেঞ্জের বিষয়ে জানতে চেয়েছে। ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে। তখন আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন। এতে আশ্বস্ত হয়েছেন কমনওয়েলথ সদস্যরা।

বিএনপির ভোটবিরোধী কর্মসূচি ও হরতাল প্রসঙ্গে প্রশ্ন করা হলে অশোক কুমার দেবনাথ কোনো মন্তব্য করেননি।

তিতাসে মাসুম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে মাসুম হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ
।
বৃহস্পতিবার রাতে এসআই তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার কৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত আফসার মিয়ার ছেলে শুক্কুর আলী (৩৭) ও তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের পশ্চিম পাড়া চকের বাড়ীর মোঃ মোশারফ হোসেন প্রকাশ মকবুল আহাম্মেদ প্রকাশ মুকুল মেম্বারের ছেলে মাসুদ রানা(৩৮)। শুক্রবার সকালে তাদেরকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়। শুক্রবার (৫ জানুয়ারি) তাদেরকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, বুধবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি এলাকায় মাসুমকে নির্যাতন করে পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ব্রিটনি স্পিয়ার্স গান ছেড়ে যে জগতে পা রাখছেন

ডেস্ক রিপোর্ট:

আর কখনো গানের জগতে না ফেরার কথা জানিয়েছেন মার্কিন সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। এ ব্যাপারে মুখ খুলেছেন ব্রিটনি নিজেই। ভক্তদের জানিয়েছেন তিনি আর গানের জগতে ফিরবেন না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহ ধরে মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছিল ব্রিটনি স্পিয়ার্সের সংগীত জগতে ফেরার কথা। সামনের সারির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর ছিল, নিজের দশম অ্যালবামের জন্য গীতিকারদের সঙ্গে কথা বলছেন ‘টক্সিক’খ্যাত গায়িকা।

এ বিষয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আমি পরিষ্কার করতে চাই— এই খবরগুলোর বেশিরভাগই ভুয়া।

তিনি আরও লেখেন, ‘তারা বলছে— আমি নতুন অ্যালবামের জন্য বিভিন্ন জনের কাছে যাচ্ছি। আমি কখনই সংগীতাঙ্গনে ফিরব না।’

কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, জুলিয়া মাইকেলস ও চার্লি এক্সসিএক্সের সঙ্গে কাজ করার জন্য যোগাযোগ করেছেন ব্রিটনি।

ব্রিটনি আরও জানান, গত দুই বছরে অন্য শিল্পীদের জন্য ২০টিরও বেশি গান লিখেছেন তিনি। ‘বেবি ওয়ান মোর টাইম’খ্যাত গায়িকা বলেন, গান লেখার কাজটি তিনি দারুণ উপভোগ করেন, আপাতত সেদিকেই মন দিতে চান।

ভোটদানে বাধা দিলে প্রতিহত করা হবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বাধা দিলে প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে। ভোট দিতে কেউ বাধা দিলে তাদের প্রতিহত করা হবে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দলটির তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির চলামান আন্দোলনের সমালোচনা করে কাদের জানান, হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার, এ অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে। তাতে লাভ হয়নি। এবারও হবে না৷

ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে ওবায়দুল কাদের জানায়, ৭ জানুয়ারি সবাই ভোটকেন্দ্রে আসবে। তারা নির্ভয়ে ভোট দেবে। ওইদিন যারাই বাধা দেবে তাদেরই প্রতিরোধ করা হবে।

নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জানিয়ে দলটির কাদের বলেন, কত আসন পাবে তা এখনই বলতে চাই না। তবে আওয়ামী লীগ বিজয়ী হবে। আর ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে যে বা যারাই বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দেবে বলেছিল। কিন্তু বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে। সেক্ষেত্রে কেনো যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করছে না। সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়।

যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা : আইজিপি

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে কেউ কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার দুপুরে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি জানান, যে বা যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আইজিপি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহযোগিতায় প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি। আমরা সারা দেশের ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র নিরাপদ রাখতে কাজ করে যাব।

ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন

ডেস্ক রিপোর্ট:

ফেনীর সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) আনুমানিক সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, সকাল ৭টা ১৩ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে অফিসকক্ষে থাকা কিছু কাগজপত্র ও টেবিল পুড়ে গেছে।

সোনাগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, কে বা কারা এই আগুন দিয়েছে এখনই বলা যাচ্ছে না। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির মধ্যে দ্বন্দ্ব চলছে। সেই সূত্র ধরেও এই ঘটনা ঘটতে পারে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সহকারী রিটার্নিং অফিসার ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিদ্যালয়ের অফিসকক্ষের একটি টেবিল ও একটি আলমারিতে থাকা কিছু কাগজপত্র পুড়ে গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।

এদিকে রাজশাহীর দুটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে বাঘা উপজেলায় একটি ও অপরটি বাগমারা উপজেলায়। বৃহস্পতিবার রাতের কোন একসময় দুর্বৃত্তরা এই আগুন দেয়।

সারা দেশে অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ ম্যাজিস্ট্রেট

ডেস্ক রিপোর্ট:

তপশিল অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের বাকি আর দুদিন। এর আগেই সারা দেশে নির্বাচনী অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট।

ভোটের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটের পরের দুইদিন (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত মোট (পাঁচ) দিনের জন্য নির্বাচনী এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়েছে।

মাঠে থাকা এসব ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে নেওয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) প্রেরণ করবেন।

ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে

ডেস্ক রিপোর্ট:

আগামী ৪ জুন পর্দা উঠবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিন আফ্রিকা ও শ্রীলঙ্কার পাশাপাশি সহযোগী সদস্য নেদারল্যান্ডসও টি-টোয়েন্টিতে বেশ শক্তিশালী দল। তাই গ্রুপ পর্বেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

প্রতি গ্রুপ থেকে ২টি করে দল পাবে সুপার এইটে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে সবচেয়ে বড় লড়াইটা হতে পারে। লঙ্কানদের হারাতে পারলে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। তবে নেদারল্যান্ডস ম্যাচটাও গুরুত্বপূর্ণ হবে টাইগারদের জন্য।

দর্শকদের আবাসনের ও যাত্রার ব্যাপারটি মাথায় রেখে আগে থেকেই কয়েকটি দলের সুপার এইটের ভেন্যু চূড়ান্ত করে রেখেছে আইসিসি। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওয়েস্ট ইন্ডিজে ও গ্রুপ রানার-আপ হলে যুক্তরাষ্ট্রে সুপার এইটের ম্যাচগুলো খেলবে।

‘এ’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে দুই পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

এক নজরে কে কোন গ্রুপে-

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগি…

গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।

রূপগঞ্জে যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ না দিতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনে যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ না দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

গত ২ জানুয়ারি এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রেরণ করেছে নির্বাচন কমিশন সচিবালয়। গত ৩০ ডিসেম্বর রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপি’র প্রার্থী ডঃ তৈমুর আলম খন্দকার যমুনা ব্যাংক কর্মকর্তাদের সহকারী প্রিজাইডিং হিসেবে নিয়োগ না করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে একটি অভিযোগ দাখিল করেন। এ অভিযোগ আমলে নিয়ে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের প্রতি নির্বাচন কমিশন এই নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, ড: তৈমুর আলম খন্দকার এর দেওয়া অভিযোগ বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অতি সত্বর নির্বাচন কমিশনকে অভিহিত করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরক্ত সচিব, মহাপরিচালক, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট সহকারী রিটারনিং অফিসার, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব, নির্বাচন কমিশনার সচিবের একান্ত সচিব বরাবর অনুলিপি প্রেরণ করা হয়।

অন্যান্য দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই রূপগঞ্জের স্থানীয় সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার সঙ্ঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী দিয়ে স্বতন্ত্র ও অন্যান্য দলীয় প্রার্থীদের প্রচারণা কাজে নানাভাবে বাধা সৃষ্টি করে আসছে। যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে তিনি ব্যাংকের বেশ কিছু কর্মকর্তাকে সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে তালিকাভুক্ত করেছেন। এসব কর্মকর্তাদের দিয়ে যাতে ভোটকেন্দ্রে অনৈতিক সুবিধা নিতে না পারে বিষয়টি উল্লেখ করে রূপগঞ্জের একাধিক প্রার্থী নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশন সচিবালয় এ সিদ্ধান্ত নিল।

শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের প্রতিটি চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে : ইন্দিরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন নেতাকর্মীরা। মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এসব নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন নৌকা প্রতীককে বিজয়ী করতে। এরই মধ্যে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দিনরাত প্রচার-প্রচারণা চালাচ্ছেন নৌকার বিজয় সুনিশ্চিত করতে।

আজকে মুন্সীগঞ্জ ১ আসনে নৌকার পক্ষ্যে প্রচারণা করেন সাবেক মহিলা ও শিশু বিষয় প্রতি মন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা পরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশের উন্নয়নের প্রতিটি চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতি মন্ত্রী ও মুন্সীগঞ্জের কৃতি সন্তান ফজিলাতুন্নেছা ইন্দিরা আজ মুন্সীগঞ্জ ১ আসেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজি মহিউদ্দিন আহমেদ এর নির্বাচনী প্রচারণা করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলে বঙ্গবন্ধু কন্যা সফল রাস্ট্র নায়ক দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ কে বিশ্বের দরবারে উন্নয়ন এর রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন।

তিনি নারী ক্ষমতায়ন দিয়েছেন, আশ্রয়ন প্রকল্প করে গৃহহীন মানুষের মাথাগোঁজার ঠাই করে দিয়েছেন। বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করেছেন, শতভাগ বিদ্যুতায়নের ব্যাবস্থা করেছেন, কমিউনি হাসপাতালের মাধ্যমে মা বোনদের চিকিৎসা ব্যাবস্থা নিসচিত করেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল,বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ অভূতপূর্ব সফলতা অর্জনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে গেছে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন করা, জনগণের কল্যাণ করা, শান্তি প্রতিষ্ঠা করা।

মুন্সীগঞ্জ ১ আসেনর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার লক্ষ্য হবে শ্রীনগর-সিরাজদিখান উপজেলার উন্নয়ন করার পাশাপাশি বেকার যুবসমাজকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে বেকারত্ব দূরীকরণে কাজ করা। উন্নত শ্রীনগর-সিরাজদিখান গড়ার যে স্বপ্ন আছে তা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব।

ভোটারদের উদ্দেশে নৌকার এ প্রার্থী বলেন, উন্নত, আধুনিক শ্রীনগর-সিরাজদিখান গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলে মুন্সীগঞ্জ-১ শ্রীনগর-সিরাজদিখানের চিত্র বদলে যাবে। আমার ওপর আস্থা রেখে আপনারা নৌকা প্রতীকে মহামূল্যবান ভোট দিয়ে আমাকে সংসদ-সদস্য নির্বাচিত করুন। আমি সেই আস্থার প্রতিদান দেব, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল কাশেম , ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম সুমন,সিরাজদিখান উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম পিন্টু ও রশুনিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া, জৈনসার ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু,আওয়ামী লীগ নেতা ও মুক্তি যোদ্ধা সন্তান মো : ফেরদাউস ও আঃ অহিদুল ইসলাম স্বপন, সাবেক ছাত্র নেতা চৌধুরী রনী সহ আরো অনেকে।