All posts by jitu

সালমান খানকে খুন করার হুমকি বিদেশ থেকে!

ডেস্ক রিপোর্ট:

‘ভাইকে বলে দিও দাউদ বাঁচাতে আসবে না’, কয়েকদিন আগেই জিপ্পি গরিওয়ালের বাড়িতে গুলি চালিয়ে বলিউড ভাইজান সালমান খানকে এভাবেই হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এরপর পাঞ্জাবী গায়কের কাঁধে বন্দুক রেখে সোশ্যাল মিডিয়ায় সালমান খানের উদ্দেশে এক হুমকি পোস্ট দেওয়া হয় বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে।

কোন জায়গা থেকে ভাইজানকে পরপর এমন খুনের হুমকি দেওয়া হচ্ছে, সেই তদন্তে নেমে বিস্ফোরক তথ্য পেয়েছে মহারাষ্ট্র পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘ফেসবুকের সঙ্গে আমরা যোগাযোগ করে ওই পোস্টের বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে, ইউরোপের কোনো একটি দেশ থেকে ফেসবুক অ্যাকাউন্টে সালমানকে খুনের হুমকি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা কী রসিকতা না খুনের হুমকি স্থানীয় পুলিশ এবং অপরাধ দমন শাখা বিষয়টা খতিয়ে দেখছে। কানাডায় জিপ্পি গরিওয়ালের বাড়ির সামনে যে গোলাগুলি হয়েছে, তার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

গত শনিবার সালমান খানকে ফের খুনের হুমকি দেওয়ার পর মহারাষ্ট্রের পুলিশ প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই ভাইজানের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করেন তিনি। সবসময়ে বডিগার্ড শেরার পাশাপাশি সলমন খানের সঙ্গে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বলয় থাকে। বিষ্ণোই গ্যাংয়ের তরফে এর আগেও বলিউড সুপারস্টারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তবে এবার বিদেশের সঙ্গে এর যোগসূত্র খুঁজে পেল মুম্বাই পুলিশ।

সম্প্রতি জিপ্পি গরিওয়ালের বাড়ির সামনে হামলা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার দায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই স্বীকার করে নেয়। এরপর সালমানের উদ্দেশ্য একটি বার্তা দেন তারা। যেখানে বলেন, ‘সালমান একদম ভেবো না যে দাউদ তোমাকে বাঁচাবে। এবার কেউ বাঁচাতে পারবে না তোমাকে। তুমি এখন আমাদের হাতের নাগালে। এটা কেবল ট্রেলার দেখালাম। এখনো পুরো সিনেমা দেখানো বাকি। যে দেশে যাওয়ার ইচ্ছে যাও। মৃত্যুর জন্য কোনও ভিসার প্রয়োজন হয় না। এটা অপ্রত্যাশিতভাবেই আসে।’

নৌকা আমাদের ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র দিয়েছে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জনগণ নৌকা ছাড়া আর কাকে ভোট দেবে। নৌকা আমাদের ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র দিয়েছে।

তিনি বলেন, আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ও শুধু যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হয়েছে তা নয়। শিক্ষা-স্বাস্থ্য জীবন উন্নয়নে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। এতে মানুষের জীবন মান উন্নত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে চাঁদপুর-৩ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার জাতিকে একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। সেই মার্কা (নৌকা) ছাড়া জনগণ কাকে ভোট দেবে। যারা সন্ত্রাস করে আগুনে পুড়িয়ে মানুষ মারে, নিশ্চয়ই তাদের নয়। দলের শৃঙ্খলা-ঐক্য মাথায় রেখে সবাইকে নির্বাচনের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনী আমেজ এখন সারা দেশে। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। ভোটাররা তাদের পছন্দের পাঠ থেকে বেছে নেবেন। সবারই রাজনীতি করার ইচ্ছা থাকে। তাই অনেকেই নির্বাচন করবেন। বিভিন্ন দল এ নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচন নিয়ে দলীয় নির্দেশনা কি আসবে সেটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান প্রমুখ।

আচরণবিধি লঙ্ঘনের কারণে সাকিবসহ আ.লীগের ৩ প্রার্থীকে শোকজ

ডেস্ক রিপোর্ট:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কারণে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানসহ দলটির তিন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত শোকজের চিঠি জারি করা হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিবকে শোকজ করা চিঠিতে বলা হয়, ‘আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। যা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। ওই আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা অনুসন্ধান কমিটির দপ্তরে আগামী ১ ডিসেম্বর বিকেল ৩টায় সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

অন্যদিকে, বিধি ভঙ্গের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. এনামুর রহমানকে এবং নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীরকেও শোকজ করা হয়েছে। সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি ১ ডিসেম্বর সকাল ১০টায় তাদেরকে জবাব দিতে বলেছে।

এদিকে, মনোনয়ন ফরম জমা দিতে আসায় সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার ও জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য কাজী ফিরোজের বিরুদ্ধে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৫ জনকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসবেন। এক্ষেত্রে কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করা যাবে না।

ইউরোপীয় ইউনিয়ন যা চায়, আমরাও তা-ই চাই: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা তাদের সঙ্গে একমত। নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরাও তা-ই চাই।’

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশ্ব’— ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির এ বক্তব্য প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এ নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে… সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষকরা সাড়া দেবেন না। কিন্তু ইতোমধ্যে শতাধিক পর্যবেক্ষক সাড়া দিয়েছেন। এ নিয়ে আমরা চিন্তিত না।’

গতকাল বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি বলেন, ‘বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় পুরো বিশ্ব।’

ইসির সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশাকরি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।’

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘তারা আগেও একাধিকবার এসেছেন। তাদের একটা এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিম আসবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে চারজন এসেছেন। তারা দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে এটা তারা জানতেন না। তারা আজও এসেছেন, এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে সেগুলো আমরা তাদের জানিয়েছি। আমরা আগের মতোই স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়— সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এদিকে, ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার আচরণের সীমা মেনে চলবেন বলে আশা করে সরকার। আর জোটের আসন নিয়ে শরীকদের হতাশ করবে না আওয়ামী লীগ।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি তাদের শেষ কথা বলে দিয়েছে। তাই তাদের নিয়ে কথা বলার কোনো জায়গা নেই।

দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। এই নির্বাচন ভোটারবিহীন হবে না।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

চৌদ্দগ্রাম আসনে মনোনয়ন জমা দিলেন আ’লীগ নেতা মিজানুর রহমান

ষ্টাফ রিপোর্টার :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে অংশগ্রহণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লায় জেলাপ্রশাসক ও রিটার্ণিং অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত র্ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছোবহান ভূঁইয়া হাসান, বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীরপ্রতিক, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম গোলাম ফারুক হেলাল, ইসমাইল হোসেন বাচ্চু, কাজী জাফর উল্লাহ, আবুল কালাম আজাদ নয়ন, বেলাল হোসেন (শান্ত), আ’লীগ নেতা ইদ্রিস মিয়াজী, এসএম শাহীন মজুমদার, আব্দুল জলিল পাটোয়ারী, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম কামাল, আব্দুল হালিম, সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী কাজী ইকবাল হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন নৌকার প্রার্থী আবদুস সবুর

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কুমিল্লা -১ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা শেষে ইঞ্জি. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দাউদকান্দি-তিতাসের মানুষকে নৌকা দিয়েছেন। দাউদকান্দি-তিতাসের মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয় লাভ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে কুমিল্লার-১ আসনটি উপহার দিবো।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, সহ-সভাপতি মো: বশিরুল আলম মিয়াজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, কুমিল্লা দক্ষি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিঃ আবুল কালাম হাজারী, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, দাউদকান্দি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সারোয়ার বাবু, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন পলাশ, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, তিতাস শ্রমিক লীগ সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।

তৃণমূল বিএনপির ২৮০টিতে প্রার্থীর নাম ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছে তৃণমূল বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৮০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন। বাকি আসনগুলোতে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনের তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় সেখানে দলের চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপার্সন অন্তরা সেলিমা হুদা উপস্থিত ছিলেন না।

তৃণমূল বিএনপির পক্ষে ২৮০টি আসনের প্রার্থী ঘোষণার দাবি করা হয়েছে। তবে, দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো তালিকা পর্যালোচনা করে ৭০টি আসনের প্রার্থীর নাম পাওয়া গেছে। ঢাকা বিভাগে দলটির ১৪টি আসন, রাজশাহী বিভাগের ১৩টি, চট্টগ্রাম বিভাগের ১৪টি, ময়মনসিংহ বিভাগের আটটি, খুলনা বিভাগের তিনটি, বরিশাল বিভাগের দুটি এবং রংপুর বিভাগের ১২টি আসনে দলটির কোনো প্রার্থী পাওয়া যায়নি।

তৃণমূল বিএনপি ঘোষিত প্রার্থীদের তালিকায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন- মৌলভীবাজার- ২ আসনে এম এম শাহীন, লহ্মীপুর- ১ আসনে এম এ আউয়াল, সাতক্ষীরা- ৪ আসনে এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ- ২ আসনে নুরুদ্দিন আহমেদ ও মেহেরপুর- ২ আসনে আবদুল গণি।

তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী সিলেট- ৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ), নির্বাহী চেয়ারপার্সন অন্তরা হুদা মুন্সীগঞ্জ- ১, মহাসচিব তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।

এদিকে, জাতীয় নির্বাচন সামনে রেখে আত্মপ্রকাশ করা ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ দলটির প্রার্থীরা তৃণমূল বিএনপির প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান নাজিম উদ্দিন চট্টগ্রাম- ৫ আসন এবং সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ফেনী- ৩ আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবে ‘প্রগতিশীল ইসলামী জোট’ নামের আরেকটি রাজনৈতিক মোর্চা। ১৫ দলীয় এ জোটের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল লহ্মীপুর- ১ আসন এবং সদস্য সচিব নুরুল ইসলাম খান ময়মনসিংহ- ২ আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

গাজীপুর- ১ আসন থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক বিএনপিনেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সংসদ সদস্য প্রয়াত উকিল আবদুস সাত্তারের ছেলে মাইনুল হাসান তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া- ১ আসন থেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন গোপালগঞ্জ- ৩ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি তৃণমূল বিএনপি। এ বিষয়ে তৈমুর আলম বলেন, গোপালগঞ্জ- ৩ আসনে একজন প্রার্থী ছিলেন। কিন্তু তার ব্যাংক ঋণ রয়েছে। আমরা বিকল্প প্রার্থী খুঁজছি৷

তৃণমূল বিএনপির ঘোষিত প্রার্থীতালিকায় বেশকিছু আসনে একাধিক প্রার্থী রয়েছেন। এ বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, ঠুনকো কারণে অনেকের প্রার্থিতা বাতিল হয়ে যায়। মনোনয়ন ফরম জমা ও প্রত্যাহারের মধ্যে বেশ কিছুটা সময় পাওয়া যায়। এর মধ্যে এলাকায় যাদের জনপ্রিয়তা বেশি তাদের দলীয় প্রতীক দেওয়া হবে।

দলের প্রার্থী নির্বাচনে মধ্যবিত্ত ও জনগণের সঙ্গে যোগাযোগ রয়েছে— এমন ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, এখন বড়লোকের আড্ডাখানা হয়ে গেছে সংসদ। আমরা এ ধারা ভাঙতে চাই। সমাজের উঁচুতলার লোকদের মনোনয়ন সেভাবে দেইনি।

নির্বাচনে অংশগ্রহণ করার যৌক্তিকতা তুলে ধরে তৈমুর আলম বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। কিন্তু সরকার গঠন তো ঠেকানো যায়নি। এবারও কেন সরকারকে ব্ল্যাঙ্ক চেক দেব? তাদের ঘুমিয়ে ঘুমিয়ে পাস করতে দেব না।

বুড়িচংয়ে নিজ এলাকায় সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এহতেশামুল হাসান রুমি

 

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা  দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ব বিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি এহতেশামুল হাসান ভূইয়া রুমি।

তিনি ইতোমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন পত্র সংগ্র শেষে বুধবার বিকেলে নিজ এলাকা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামে আসেন।

এহতেশামুল হাসান ভূইয়া রুমির আগমনের খবরে এলাকার কয়েক হাজার নারী-পুরুষ একত্রিত হয়। এসময় স্থানীয় একটি মাঠে তাকে স্বাগত জানাতে জরো হয় এলাকাবাসী।

বিভিন্ন বয়সের লোকজন এহতেশামুল হাসান ভূইয়া রুমিকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠে। এছাড়াও নেতাকর্মীদের স্লেগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।

এতে ইমাম, মুয়াজ্জিন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এহতেশামুল হাসান ভূইয়া রুমি বলেন, করোনাকাল থেকে অদ্যবদি তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের পাশে ছিলেন। দুই উপজেলার ১৭ টি ইউনিয়নের সবকটি গ্রামের ঘুরে-ঘুরে সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ করেছেন তিনি।

দুই উপজেলার আশ্রয়ন প্রকল্পসহ সকল গরীব-দুখি মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন বলেই আজ সাধারণ মানুষ তাকে এই ভালোবাসা দিয়েছেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পেলেই তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রন করবেন।

পল্টনে ৩ ককটেল বিস্ফোরণ, সারাদেশে ৫ যানবাহনে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের ডাকা অষ্টম দফা অবরোধের প্রথম দিনে আজ বুধবার দুপুর ৩টার দিকে রাজধানীর পল্টন এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, পল্টন মোড়ের পশ্চিম পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫টি যানবাহনে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত। এ নিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে (২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত) ৩১ দিনে ২১৭টি যানবাহন ও স্থাপনায় আগুন দিয়েছে বিএনপি-জামায়াত।

আজ বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার বাসস’কে জানান, আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫টি যানবাহনে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে ঢাকা সিটিতে ১টি, গাজীপুরে ২টি, বাগেরহাটে ১টি ও সিরাজগঞ্জে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তিনি জানান, এসব ঘটনায় ৩টি বাস ও ২টি ট্রাক ক্ষতিগ্রস্থ হয়। এসব ঘটনায় আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, আজ বুধবার ভোর ৫ টা ২৬ মিনিটে ঢাকার শ্যামপুর, ধোলাইরপাড়ে ‘তুরাগ পরিবহণ’-এর ১টি বাসে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত। এদিকে মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে গাজীপুর সদরের ধীরাশ্রম রোডে ১টি ট্রাকে এবং আজ সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের সালনায় ‘মিনহাজ পরিবহন’-এর ১টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়া মঙ্গলবার রাত ৯ টার দিকে বাগেরহাটের রামপালে ফয়লা বাজারে ‘রোকেয়া পরিবহন’-এর ১টি বাসে ও আজ ভোর রাত সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় ১টি ট্রাকে আগুন দিয়েছে নাশকতাকারীরা।

কুমিল্লায় আইনমন্ত্রী আনিসুল হককে ফুলেল শুভেচছায় বরণ

স্টাফ রিপোর্টার:

বর্তমান সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আনিসুল হক বুধবার কুমিল্লা রেলওয়ে স্টেশনে অবতরণ করলে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আইনমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনে কুমিল্লায় আসেন।

পরে তিনি সড়ক পথে কুমিল্লা সালদানদী সড়ক দিয়ে কসবা উপজেলার নয়নপুর বাজার ও পানিয়ারুপ সিরাজুল হক স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য প্রদান করেন। এর আগে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় মন্ত্রীকে ফুলেল শুভেচছায় বরণ করে নেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোঃ মুশফিকুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস আর এম ফারুক, সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, কুমিল্লাস্থ কসবা কল্যাণ সমিতির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মেজর ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা মোশাররফ হোসেন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ ভূইয়া, প্রচার সম্পাদক সাংবাদিক এমদাদুল হক সোহাগ, সমাজকল্যাণ সম্পাদক আজাদ সরকার লিটন প্রমুখ। কুমিল্লাস্থ কসবা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নুরুল আজম আরজু, সিনিয়র সহসভাপতি জহির রায়হান প্রমুখ। আরো শুভেচ্ছা জানান, কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক মোঃ আবদুল্লাহ, সহকারি পরিচালক কামরুল হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবু ওবায়দা রাহিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নুর মোহাম্মদ জিসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের নেতাকর্মী, শিক্ষার্থীরা।

এসময় কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, মন্ত্রীর একান্ত সচিব উপ সচিব মাসুদ উল আলম, ব্যক্তিগত সহকারি সফিকুল ইসলাম সোহাগ, শিক্ষক নেতা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।