All posts by jitu

আগামী ১২ ও ১৩ নভেম্বর সর্বাত্মক অবরোধ

ডেস্ক রিপোর্ট:

বিএনপির নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে আগামী ১২ ও ১৩ নভেম্বর (রোববার ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে আগামীকাল ১০ নভেম্বর শুক্রবার বাদ জুমা ২৮ তারিখ থেকে এ পর্যন্ত যে সমস্ত নেতাকর্মী নিহত এবং আহত হয়েছেন এবং আন্দোলনরত যে সমস্ত গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিলের কথা বলেন তিনি।

কর্নেল অলি বলেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে পদদলিত করেছে। ন্যায়বিচার ও মানবাধিকারকে নির্বাসিত করেছে। জনগণকে জানোয়ার হিসেবে আখ্যায়িত করেছে। দেশের অর্থনীতিকে ভয়ংকর পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। টাকা পাচার অব্যাহত রয়েছে এবং দুর্নীতির উচ্চ শিখরে পৌঁছেছে।

তিনি বলেন, বিএনপির সকল প্রবীণ নেতাদের জেলে আটকিয়ে রেখেছে। অনেকের মিথ্যা মামলায় সাজাও দিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে এই সকল বিরোধী দলের নেতারা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত। জনগণের মানবাধিকার, অর্থনৈতিক অধিকার, ন্যায়বিচারের অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে চেষ্টা করছে। মানুষকে এই অবস্থা থেকে মুক্তি দিতে চেষ্টা করছে। এটাই তাদের একমাত্র অপরাধ। নেতারা শুধু তাদের স্বার্থ হাসিল করার জন্যই এই দায়িত্ব গ্রহণ করেনি। তারা ১৮ কোটি মানুষের মুক্তির জন্য, দেশকে প্রকৃত অর্থে স্বেচ্ছাচারমুক্ত করার একটা উদ্যোগ নিয়েছে।

কর্নেল অলি বলেন, দেশের জনগণকে ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে। আজ বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় বিদেশে নির্বাসিত। তাহলে প্রশ্ন হলো দেশকে এইভাবে একদলীয় শাসনের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে নাকি দেশের জনগণকে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে হবে। দেশকে রক্ষার কাজে নিজকে নিয়োজিত করতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে নিরাপদ করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের অদক্ষতা ও অব্যবস্থার কারণে নিত্যপণ্যের মূল্যের ক্রম বর্ধমান বৃদ্ধির কারণে কৃষক, শ্রমিকসহ শতকরা ৮০ ভাগ গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়েছে। তারা অস্থিরতায় ভুগছে। অনিশ্চয়তার মধ্যে আছে। দয়া করে তাদের কথা ভাবুন। মেহেরবানি করে বসে থাকবেন না, একবারের জন্য হলেও দেশের ব্যাপারে চিন্তা করুন।

কর্নেল অলি বলেন, যদি আপনারা মনে করেন আমরা সঠিক পথে আছি। তাহলে মেহেরবানি করে কিছু দিনের জন্য গাড়ি বের করবেন না। রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন। প্রয়োজনবোধ করলে আমাদের কর্মসূচিতে যোগদান করুন। স্বাধীনতা হুমকির মুখে, চুপচাপ ঘরে বসে থাকার আর সময় নেই। আল্লাহর নিকট আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। একদিন না একদিন সকলকে মৃত্যুবরণ করতে হবে। সরকারের ভাষায় জানোয়ারের মতো মৃত্যুবরণ করে কি লাভ।

সূত্র: যুগান্তর

তিশা বাসের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি কুবির এক শিক্ষার্থী

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফানুল্লাহ তিশা বাসের ধাক্কায় আহত হয়ে আশংকা জনক অবস্থায় ঢাকায় মাতুয়াইল এস এমসি হসপিটালের আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) আনুমানিক সকাল ৯ টার সময় কোটবাড়ি বিশ্বরোড এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটা ওদিকে যাওয়ার সময় (জাগরঝুলি) ঢাকাগামী বাস ছেলেটাকে পিছন থেকে ধাক্কা দেয়। ইরফানের বন্ধু জিল্লুর রহমান বলেন, ইরফান টিউশনি করার জন্য ঝাগরঝুলী বিশ্বরোডে যাওয়ার সময় ঢাকাগামী তিশা বাস পিছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ইরফানের হাত ভেঙে গেছে। মাথায় আঘাত পেয়েছে। নাক, মুখ, কান সব দিক দিয়ে রক্ত বের হচ্ছে।

তৎক্ষনাৎ তাকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ঢাকার আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে তাকে ঢাকায় মাতুয়াইল এস এমসি হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে ।

মাতুয়াইল এসএমসি হসপিটালের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর ফুসফুসে রক্তজমাট হয়েছে। ওগুলো বের করার চেষ্টা করতেছি। আর বাকি অবস্থা শেষে জানা যাবে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে পুলিশ অফিসার নজরুল ইসলাম বলেন, আমরা বাসটা আটক করে থানায় নিয়ে এসেছি। এবং তার অভিভাবক আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি বিষয় টা জানতাম না, এখন জেনেছি বিষয়টা আমি দেখতেছি।

খুব দ্রুত তফসিল ঘোষণা: সিইসি

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন করতে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী আমরা খুব দ্রুত তফসিল ঘোষণা করবো।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে এদিন বেলা ১১টা ৫২ মিনিটে বঙ্গভবনে যান চার নির্বাচন কমিশনারসহ প্রধান নির্বাচন কমিশনার। তাদের সঙ্গে কমিশন সচিব মো. জাহাংগীর আলমও ছিলেন।

সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

সংসদ নির্বাচন সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। জেলা নির্বাচন কর্মকর্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

ইসি জানায়, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা দীর্ঘদিনের রীতি রয়েছে। এরপরই তফসিল ঘোষণা হবে। ১৪ অথবা ১৫ নভেম্বর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় ইসি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এরই মধ্যে ১ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করেছে ইসি।

বঙ্গভবনে ৪ কমিশনারসহ সিইসি

ডেস্ক রিপোর্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন নির্বাচন কমিশনের সদস্যরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে প্রবেশ করেন। তাদের সঙ্গে কমিশন সচিব মো. জাহাংগীর আলমও আছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্যই এ সাক্ষাৎ। এসময় নির্বাচনের তফসিল ঘোষণার দিন-তারিখের সম্মতি নিয়ে আসবে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফ করবেন সিইসি।

সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হবে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

সংসদ নির্বাচন সামনে রেখে তরুণদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৫ লাখ ৪০ হাজার ১৯৩ জন। জেলা নির্বাচন কর্মকর্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

ইসি জানায়, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা দীর্ঘদিনের রীতি রয়েছে। এরপরই তফসিল ঘোষণা হবে।

১৪ অথবা ১৫ নভেম্বর তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় ইসি। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হবে। এরই মধ্যে ১ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করেছে ইসি।

ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে ফের আন্দোলনে শ্রমিকরা, উত্তপ্ত গাজীপুর

ডেস্ক রিপোর্ট:

ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় আন্দোলনরত কারখানা শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শ্রমিকরা মহাসড়কে কাঠ, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকরা গাজীপুর মহানগরের নাওজোড় ও চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়কে আন্দোলন শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, কারখানা শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে নামেন। সকাল ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়কে শ্রমিকরা সড়ক বন্ধ করে আন্দোলন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এর কিছু সময় পর গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে কাঠ, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করলে পুলিশ টিয়ার শেল ছুঁড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, সকালে চান্দনা এলাকায় একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে এরপরই নাওজোর এলাকাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ভাঙচুর করে এবং সড়কে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে নাওজোড় এলাকায় শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা কোনো অ্যাকশনে যেতে চাচ্ছি না শ্রমিকরাও চাচ্ছে না। আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে সারাদেশে ১৩ স্থানে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট:

তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ১৩টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ঢাকাসহ দেশের ১৩টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে পাঁচটি, গাজীপুরে তিনটি, খাগড়াছড়িতে একটি, বগুড়ায় একটি, বরিশাল বিভাগে (গৌরনদী ও বরগুনা) দুটি এবং নোয়াখালীতে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক পুড়ে যায় বলে জানান তিনি।

বাইউস্টে এমবিএ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

সম্প্রতি উচ্চ শিক্ষার অনবদ্য প্রতিষ্ঠান বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

সহকারী অধ্যাপক মোঃ আরিফুল হক চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠানে নবীনদের উদ্দ্যেশ্যে বিশ্ববিদ্যালয় এবং এমবিএ বিভিন্ন দিক তুলে ধরেন সহকারী অধ্যাপক রিদওয়ানুল মোস্তফা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ শবিফুল ইসলাম ।

অনুষ্ঠানের সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মোঃ তহিদুর রহমান নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে অনুপ্রেরণামুলক এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. কে আহমেদ আলম। তিনি বলেন মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে বাইউস্ট সর্বদা বদ্ধপরিকর এবং এই বিশ্ববিদ্যালয়ের এমবিএ গ্রাজুয়েট বৃন্দ পেশাজীবনে তাদের চলমান অগ্রযাত্রা নতুন দিগন্তে নিয়ে যেতে সক্ষম হবে I উল্লেখ্য ২০১৯ সাল থেকে এক্সিকিউটিভ-এমবিএ প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে এমবিএ কার্যক্রম শুরু হয় I

হাজীগঞ্জে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে খুন : প্রধান ২ আসামী আটক

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জে আলোচিত অটোচালক ১৫ বছর বয়সী আরমান হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এবং ছিনিয়ে নেওয়া সেই ব্যাটারী চালিত অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় চাঁদপুরের বাবুরহাটস্থ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান চাঁদপুর পিবিআই এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ। গ্রেফতারকৃত আসামীরা হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা মজুমদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে শুক্কুর আলম ও পশ্চিম হাটিলা ইউনিয়নের কাঠালী পূর্ব দিঘীর পাড় বেপারী বাড়ির শাহ জালালের ছেলে সবুজ। তাদের মধ্যে একজন পেশায় একজন অটোচালক ও অন্যজন দিনমজুর হিসেবে কাজ করেন। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় এর আগেও একটি চুরির মামলা রয়েছে। আসামীরা সম্পর্কে শালা দুলাভাই বলে জানা যায়।

জানা যায়, গত ৩০ অক্টোবর রাত ৯টার দিকে হাজীগঞ্জ রেল স্টেশন থেকে উক্ত আসামীরা যাত্রী সেজে দোয়ালিয়া এলাকায় যাওয়ার কথা বলে নিহত আরমানের অটোতে ওঠেন। পরে হাজীগঞ্জ-তারাপাল্লা সড়কের দোয়ালিয়া এলাকায় এসে অটো থামিয়ে অটো চালক আরমানকে সবুজ ধরে রাখে ও শুক্কুর আলম একটি ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত হয়ে পার্শ্ববর্তী বালির মধ্যে পুতে রেখে ব্যাটারী চালিত অটোরিকশা নিয়ে চলে যায়।

এদিকে অটোরিকশা সহ আরমানের খোঁজ না পেয়ে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিবার। গত ৬ নভেম্বর সোমবার বিকেলে পঁচা গন্ধ ছড়িয়ে পড়লে বালুর স্তুপের নিচে আরমান হোসেনের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে হাজীগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স।

উক্ত সংবাদ পেয়ে পিবিআই ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌঁছালে আরমানের বাবা আবদুল মোতালেব তার পড়নের কাপড়-চোপড় ও পায়ে পরিহিত জুতা দেখে উদ্ধারকৃত লাশ তাঁর ছেলে বলে সনাক্ত করেন। নিহত আরমান হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার আবদুল মোতালেবের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (৭ নভেম্বর) হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।

পিবিআই এর অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার) এর তত্ত্বাবধান
ও দিক নির্দেশনায় এবং চাঁদপুর পিবিআই এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ এর
নেতৃত্বে ও সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম মীর একটি বিশেষ টিম নিয়ে অভিযান পরিচালনা করে বুধবার (৮ নভেম্বর) সকালে হাজীগঞ্জ থানা এলাকা থেকে প্রধান দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে আসামীদের দেখানো মতে মামলার সংশ্লিষ্ট আলামত আসামীদের কর্তৃক চোরাইকৃত অটোরিকশা গাড়ীটি কচুয়া থানাধীন

হোসেনপুর বাজারস্থ একটি অটোরিকশার গ্যারেজ হতে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ইট ঘটনাস্থলের পার্শ্ববর্তী খাল হতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

বুড়িচংয়ে ফকিরবাজার স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থীদের ফরমফিলাপে অনিয়মের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরবাজার স্কুল এন্ড কলেজের এসএসসি’র পরীক্ষার্থীদের ফরম পূরণ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

(৭ নভেম্বর ২০২৩) মঙ্গলবার শিক্ষার্থীদের অভিভাবক আবুল কাশেম ও আব্দুল কুদ্দুছ এলাকাবাসীর পক্ষ থেকে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর বরাবার একটি ফকিরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদ্যালয়ের শাখার এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের অনিয়মের অভিযোগ পত্র প্রদান করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় যে,ফকিরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদ্যালয়ের শাখার নির্বাচনীয় পরীক্ষা বিভিন্ন বিভাগ থেকে ১৮৭ জন শিক্ষার্থীর স্থলে ১৫৬ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩৪ জন শিক্ষার্থী বিজ্ঞান,ব্যবসা,মানবিক বিভাগ থেকে সকল বিষয়ে উত্তীর্ণ হয়।অবিশিষ্ট অকৃতকার্য ১২২ শিক্ষার্থীর মধ্যে ৯৫ শিক্ষার্থীকে ১ -৯ বিষয় পর্যন্ত অনিয়ম পদ্ধতিতে ফরম ফিলাপ করেন প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ। উক্ত অভিযোগে আরো উল্লেখ্য রয়েছে যে, এ অনিয়মের সাথে সরাসরি জড়িত প্রতিষ্ঠানের অধ্যক্ষ,সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহকারি প্রধান শিক্ষক ও কয়েকজনের একটি অসাধু চক্র। অন্যদিকে ফেল করা শিক্ষার্থী ও অভিভাবকরা,এলাকাবাসীরা প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়টি ক্ষোভ প্রকাশ করেন এবং তারা বলেন অতিরিক্ত অর্থের বিনিময়ে অন্যদেরকে ফরমফিলাপের সুযোগ করে দিয়েছে অধ্যক্ষ। আমাদের ছেলে মেয়েরা উক্ত সুবিধা থেকে বঞ্চিত কেন? এর আগেও উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

এবিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি আবু জাহের শামসেদ প্রতিনিধিকে বলেন,আমারা যেসব শিক্ষার্থীকে ফরমপূরণ করার সুযোগ দিয়েছি তারা বিশেষ বিবেচনায় ও শর্তসাপেক্ষ।উপজেলা শিক্ষা অফিসার ও ইউএনও’কে অবগত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন অধ্যক্ষ সাহেব এ বিষয়ে ভালো বলতে পারবেন।

প্রতিষ্ঠনের অধ্যক্ষ পিজিউল আলম আলম জানান,অঙ্ক ও ইংরেজি বিষয়ে যারা ৫ নম্বরের নিচে পেয়েছে তাদেরকে ফরমফিলাপ করানো হয়নি। অন্যান্য ফেল করা শিক্ষার্থীদেরকে শর্তসাপেক্ষে ফরমফিলাপ করানো হয়েছে।

এবিষয়ে বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান বলেন,অভিযোগে পরিপ্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কবিতা: ঘাসফুল

রাহুল রাজ:

ঘাসের বুকে হাসি মুখে ফোটে ঘাসফুল
কুল বিচারে পেলো না সে উচ্চ জাত কুল!

তার দিকে দৃষ্টি দিয়ে ক’জনে তাকায়
পদতলের কসাঘাতে নিজেরে বিলায়।

যে ভ্রমর, গোলাপ-রজনি কড়ি থেকে করে ফুল
সেই একী ভ্রমর একী ভাবে ফোঁটায় ঘাসফুল।

গোলাপ-রজনিরে জাতের টানে সকলে কুড়ায়
ঘাসফুল সে যত হাসুক, সকলে তা মাড়ায়।