All posts by jitu

তালেবানি কায়দায় কর্মসূচি শুরু করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

তালেবানি কায়দায় কর্মসূচি শুরু করেছে বিএনপি: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি তালেবানি কায়দায় কর্মসূচি ঘোষণা করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুদিন বিরতি দিয়ে বিএনপি ও তাদের জোটের দলগুলো অবরোধ ডেকেছে। আগে কর্মসূচি ঘোষণা দিতে সংবাদ সম্মেলন করা হতো। এখন দেখতে পাচ্ছি, বিএনপির কর্মসূচির ঘোষণার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ঘোষণার কোনো তফাৎ নেই। বিভিন্ন দেশে যেসব নিষিদ্ধ সংগঠন থাকে, তারা যে রকম কর্মসূচি ঘোষণা করে, সেই আদলে অর্থাৎ তালেবানি কায়দায় কর্মসূচি ঘোষণা করা শুরু করেছে বিএনপি।

মন্ত্রী বলেন, আফগানিস্তানে তালেবান যখন ক্ষমতায় ছিল না, তখন তারা যেভাবে কর্মসূচি ঘোষণা করতো কিংবা ইসলামিক স্টেট যেভাবে কর্মসূচি ঘোষণা করে, ঠিক একই কায়দায় অনলাইনে তারা এখন কর্মসূচি ঘোষণা শুরু করেছে। তাদের কর্মসূচি বলতে কার্যত অবরোধের নামে মানুষের ওপর হামলা, অগ্নিসংযোগ করা। আমরা বহুবছর বিরোধী দলে ছিলাম, কলেজে ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি, ১৬ বছর বয়স থেকে। আমরা পিকেটিং করতাম, রাস্তায় বড়জোর রিকশার পাম্প ছেড়ে দিতাম, মানুষকে বোঝাতাম, মিছিল করতাম এর বেশি কিছু না। তাও পুলিশের লাঠিপেটা খেতাম।

অবরোধের নামে মানুষের সম্পদে হামলা চালাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেন, কিন্তু বিএনপি সেটা করছে না। ইসরায়েলি বাহিনীর হাত থেকে যেমন হাসপাতাল, রোগীবাহী অ্যাম্বুলেন্স রেহাই পাচ্ছে না, বিএনপির হাত থেকে কোনো কিছুই রেহাই পাচ্ছে না। শিক্ষার্থী বহনকারী বাসে আগুন দেওয়া হয়েছে। যেমন ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় করছে। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মমতা নিয়ে বিএনপি-জামায়াত একটি কথাও বলেনি। সারা দুনিয়ায় প্রতিবাদ হচ্ছে, হাজার হাজার মানুষের প্রতিবাদ সমাবেশ হচ্ছে যুক্তরাষ্ট্রে। লন্ডনে লাখো মানুষের সমাবেশ হচ্ছে। ইউরোপীয় দেশগুলোতে সরকারের নির্দেশ অমান্য করে ফিলিস্তিনিদের পক্ষে সমাবেশ হচ্ছে। অর্থাৎ বর্বরতার বিপক্ষে সমাবেশ হচ্ছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত একটি শব্দও বলেনি। কারণ ইসরায়েলি বাহিনীর অনুকরণে তারা মানুষের ওপর হামলা চালাচ্ছে। বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে। তারা রাজনৈতিক দল নয়। আমরা এই সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনে আওতায় আনতে বদ্ধপরিকর। তারা ভেবেছে, একের পর এক অবরোধ ডেকে দেশকে অস্থিতিশীল করবে। তারা দেখতে পাবে, জনগণ তাদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে, জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সরকারের কিছু করতে হবে না। আমরা জনগণের সঙ্গে থাকবো।

দেশে-বিদেশে বসে গুজব রটানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, তারা নানা ধরনের গুজবও রটাচ্ছে। যারা গুজব রটাচ্ছে, তাদেরও শনাক্ত করার কাজ চলছে। কেউ কেউ ভেবেছে, বিদেশে বসে গুজব রটিয়ে অস্থিতিশীলতা তৈরি করবে, যেখান থেকে বসে গুজব রটানো হচ্ছে, আমরা সেই দেশে বসে সেখানকার আইনে ব্যবস্থা গ্রহণ করবো।

বিদেশ থেকে যারা গুজব রটাচ্ছে, তাদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবেন, জানতে চাইলে তিনি বলেন, সেখানে বাংলাদেশি কমিউনিটি আছে। এরআগেও বাংলাদেশি অভিবাসীরা গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। তাদের অনেককে আইনের মুখোমুখি হতে হয়েছে। সেই প্রক্রিয়া জোরদার করা হবে। পাশাপাশি আমাদের মিশনও সেখানকার সরকারকে বিষয়টি অবহিত করবে।

উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা।

তিনি বলেন, নাশকতাকারীরা পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আমাদের তিনজন সদস্য কিছুটা আহত হয়েছেন।

তিনি জানান, ককটেল নিক্ষেপের ঘটনা গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে হাতেনাতে ধরা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিএনপি নেতাদের নির্দেশেই এই ককটেল নিক্ষেপ করেন তিনি।

অবরোধেও সচিবালয় স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন প্রভাব পড়েনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। অন্যান্য দিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময় থেকে অফিস করছেন।

রোববার (৫ নভেম্বর) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দাপ্তরিক কাজ করছেন। অবরোধের প্রভাব দেখা যায়নি।

নিরাপত্তার স্বার্থে জিরো পয়েন্টের দিকে সচিবালয়ের পূর্ব পাশের গেটটি বন্ধ থাকলেও এক এবং দুই নম্বর গেটটি খোলা রয়েছে। গেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তৎপর থাকতে দেখা গেছে।

এদিকে, সচিবালয়ে দর্শনার্থীরা গেইটেও অনেক দর্শনার্থীকে ঢুকতে দেখা গেছে। তবে সেটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। এছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই গাড়িতে পূর্ণ রয়েছে।

নাম প্রকাশ না করে একজন যুগ্ম সচিব বলেন, অবরোধের প্রভাব সচিবালয়ে পড়েনি। সকাল থেকে নির্দিষ্ট সময়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।

বিএনপি নেতাকর্মীদের সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে: রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাকর্মীদের সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে। এমন অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার ৪৮ ঘণ্টার টানা অবরোধ শুরুর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গতকাল গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), আজ ভোরে রাজধানীর উত্তরা থেকে ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং গতকাল ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে জানিয়েছেন রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন। একদিকে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে। অন্যদিকে সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীকে গ্রেফতারে ক্র্যাকডাউন শুরু হয়েছে। এটি যেন এক মহা তামাশা। আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপির বন্ধ কার্যালয়ে ইসির চিঠি প্রেরণও ছিল আরেকটি তামাশা। আসলে সরকার নিজেদের অতি চালাক ভাবছে এবং সবকিছুতেই ধরাকে সরা জ্ঞান করছে।

রিজভী বলেন, নেতাকর্মীদের যেভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে তাতে এটি সুস্পষ্ট যে, আগামী নির্বাচন যে কোনো প্রকারে অনুষ্ঠিত করে আবারও রাষ্ট্রক্ষমতা দখলে নিতে বদ্ধপরিকর অবৈধ শাসকগোষ্ঠী। কিন্তু এবার আওয়ামী অবৈধ সরকারের এ স্বপ্ন বাস্তবায়িত হতে দেবে না জনগণ।

বর্তমান সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়ন ছাড়া জনগণ রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান রিজভী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। এ ছাড়া স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন। ঢাকার পাশাপাশি তাদের সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে।

এর আগে বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি-র্যাপিড অ্যাকশন টিমের (র্যাট) সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল।

এদিকে বিএনপি-জামায়াতের দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেই শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারা দেশে ১২টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এর মধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগে (সিরাজগঞ্জ) ১টি, বরিশালে (চরফ্যাশন) ১টি এবং রংপুরে (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস ও ১টি রাজনৈতিক দলের কার্যালয় পোড়ায় দুর্বৃত্তরা।

রাজধানীর বনশ্রীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ একজন বার্নে ভর্তি

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হয়েছেন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন।

রোববার (৫ নভেম্বর) সকালের মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, আজ সকালের দিকে সবুজ নামে দগ্ধ অবস্থায় বাসের একজন চালক আমাদের জরুরি বিভাগে আসে। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ রয়েছে এবং তার শ্বাসনালী পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

দগ্ধ চালকের স্ত্রী রাশেদা বেগম জানান, খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে আসি। আমার স্বামী রমজান বাসের ড্রাইভার ছিল। সকালে বাড্ডা থেকে সে অছিম পরিবহনে করে মেরাদিয়া যাচ্ছিল। সেখানে রমজান পরিবহনটি রাখা ছিল।

তিনি আরও বলেন, আমার স্বামী তো রাজনীতি করে না, সে তো পরিশ্রম করে খায়। আমার স্বামীর সারা শরীর পুড়ে গেছে। আমরা বর্তমানে পরিবার নিয়ে মেরুল বাড্ডা এলাকায় ভাড়া থাকি। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গোদারিয়া গ্রামে।

খিলগাঁও থানার পেট্রোল পরিদর্শক ইউসুফ আলী চৌধুরী বলেন, আজ সকাল ৮টার দিকে অছিম পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি গিয়ে প্রথমে বাসের হেলপারের পায় গিয়ে লাগ। বোমাটি বিস্ফোরণের পর বাসের চালকের হাত গিয়েও আঘাত করে। তবে এসময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। বাস চালক ও হেলপারকে আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া বাসের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় কেউ আটক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তবে আমরা তদন্ত করছি এবং দুর্বৃত্তদের আটকের জন্য কাজ করছি।

১২ ঘণ্টায় সারা দেশে ১০ বাসসহ ১২ জায়গায় আগুন

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ রোববার ভোর ৬টা থেকে। এই কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল শনিবার সন্ধ্যা ৭টা থেকে আজ রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে ১২টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এর মধ্যে রাজধানীতে সাত জায়গায় আগুন লাগানো হয়েছে। ১০টি বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে।

আজ রোববার (৫ নভেম্বর) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত অবরোধের আগের রাতে ১২টি স্থান থেকে আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা শহরে সাতটি, নারায়ণগঞ্জ ও গাজীপুর দুটি, সিরাজগঞ্জে একটি, বরিশালের চরফ্যাশনে একটি, রংপুরের পীরগঞ্জে একটি ঘটনা ঘটে।

তিনি জানান, ঢাকাসহ সারা দেশে ৯টি বাসে আগুন, সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন এবং একটি জায়গায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়েছে।

বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন আটক

ডেস্ক রিপোর্ট:

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী, সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‌্যাব।

রোববার ভোরে গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় তাকে আটক করা হয়।

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আলতাফ হোসেন।

র‌্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন গণমাধ্যমকে জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকাবস্থায় তাকে আটক করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে নেতাকর্মীদের গ্রেফতারের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প দেখছে না বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একজন স্থায়ী কমিটির সদস্য যুগান্তরকে বলেন, সরকার বিএনপিকে ভাঙার তৎপরতায় নেমেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। দুজন ভাইস চেয়ারম্যানসহ একাধিক নেতা হাইকমান্ডকে জানিয়েছেন, তাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ দেওয়া হয়েছে।

স্থায়ী কমিটির ওই নেতা মনে করেন, সিনিয়র নেতাদের গ্রেফতারও এরই অংশ হতে পারে। তবে গত ১৫ বছর বিএনপিকে ভাঙার অনেক চেষ্টা হয়েছে; কিন্তু পারেনি। নির্বাচনের আগ মুহূর্তে তা একেবারেই অসম্ভব। বরং এখন আগের চেয়ে নেতারা আরও ঐক্যবদ্ধ।

একাধিক কেন্দ্রীয় নেতা মনে করেন, এ সরকার ক্ষমতায় থাকলে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে মুক্তি দেওয়া হবে না। তাই সামনে ‘অসহযোগ’ আন্দোলন নাম দিয়ে অবরোধ ও হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ারও পরিকল্পনা রয়েছে। এ ছাড়া যুগপৎ আন্দোলনের বাইরে থাকা আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলও আগামী দিনে আন্দোলনে মাঠে থাকবে বলেও জানান নেতারা।

নতুন শিক্ষাক্রম নিয়ে অপ্রচার ও গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ডেস্ক রিপোর্ট:

নতুন শিক্ষাক্রম চালু হলে নোট গাইড ব্যবসায়ীদের ব্যবসা নষ্ট হবে এমন ভয়ে তারা এসব অপ্রচার ও গুজব চালাচ্ছে অভিযোগ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে অপ্রচার ও গুজবে কান দেবেন না।

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর ইডেন কলেজের ১৫০ বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, শেখ হাসিনার হাতে আমরা একটি যুগ উপযোগী শিক্ষানীতি পেয়েছি পাশাপাশি ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা একটি জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছি। ২১ শতকের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের সন্তানদের গড়ে তোলার জন্য। তারা যেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারে। নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে। নোট গাইড ও কোচিং ব্যবসায়ীরা তা করছে। তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু রাজনৈতিক দল অপপ্রচারে ইন্ধন যোগাচ্ছে। সবাইকে বলব গুজবে কান দেবেন না। সত্য জেনে নেবেন। আমরাও যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। নতুন শিক্ষাক্রম আমাদের এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সেই পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের কথায় কান দেবেন না। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব।

ইডেন মহিলা কলজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস, শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাসহ প্রাক্তন শিক্ষার্থীরা।

লেবাননে ইসরায়েলের বিমান হামলা

ডেস্ক রিপোর্ট:

হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার জবাবে শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ বলেছে, উত্তর ইসরায়েলে রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সামরিক বাহিনী। বিমান হামলায় হিজবুল্লাহর কোনও সদস্য হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীর লেবাননে বিমান হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আইডিএফের ভিডিওতে লেবানà