All posts by jitu

সিইসির সঙ্গে বৈঠকে পিটার ডি হাস

ডেস্ক রিপোর্ট:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নিজ কক্ষে এ বৈঠক শুরু হয়।

এর আগে, চলতি বছরের ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

তিনি ওই সময় জানান, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় প্রকটভাবে রয়েছে, সেগুলো যেকোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। একটা স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচন হবে।

ওই বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, আমি সিইসিকে জানিয়েছি, অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রি-অ্যাসেসমেন্ট প্রি-ইলেকশন মনিটরিং টিম পাঠাবে। এ বিশেষজ্ঞ টিমে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা থাকবেন। যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে। অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। এছাড়া, সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে গত ২৫ মে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ওইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, আজ আমি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে। তাদের মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত।

কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে রবিবার হরতালের সমর্থনে মিছিল চলাকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলের ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকালে কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেছেন ওই থানার উপপরিদর্শক (এসআই) জীবন রায় চৌধুরী।

সন্ধ্যায় গনমাধ্যমে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ।

তিনি বলেন, ‘রবিবার চকবাজারে হরতালের সমর্থনে মিছিল চলাকালে ককটেলের বিস্ফোরণ ঘটান বিএনপির নেতাকর্মীরা। সেইসঙ্গে পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছে পুলিশ। তদন্তের স্বার্থে মামলার আসামিদের নাম-পরিচয় এখন বলছি না। গ্রেফতারের পর জানানো হবে।’

মামলার এজাহার, পুলিশ ও বিএনপি সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রবিবার সকাল ৮টার দিকে মিছিল বের করে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে রাজগঞ্জ হয়ে চকবাজারে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এতে সংঘর্ষ লেগে যায়। পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় লাঠিচার্জে আহত হন বিএনপির ২০ নেতাকর্মী।

পুলিশের দাবি, সেখানে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন। এতে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ নেতাকর্মীরা।

চৌদ্দগ্রামে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবদল নেতা নিহত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবদল নেতা নিহত হয়েছে।

রোববার (৩০ অক্টোবর)  সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকাধীন তাজমহল হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের মৃত আবদুল ওহাব কেরানীর ছেলে দেলোয়ার হোসেন (৪০), ও গিলাতলী গ্রামের মোহন মিয়ার ছেলে ইরফানুল হক মানিক (৪১)।

নিহতদের মধ্যে দেলোয়ার সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব ও ইরফানুল হক মানিক সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক টিপু রায় জানায়, কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকার তাজমহল হোটেলের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানায়, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটিকে উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে, বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ দুটি নিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় ১৫-তম মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের জার্সি উন্মোচন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ১৫-তম মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের জার্সি উন্মোচন করা হয়েছে।

২৯ অক্টোবর রাতে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে চার দলের জার্সি উন্মোচন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন বাংলার স্টাফ করেসপন্ডেন্ট খায়রুল আহসান মানিক, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সহিদ উল্লাহ, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর শাহলম, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক যায় যায় দিনের সম্পাদক আব্দুল জলিল ভূইয়া।

এ সময় জাতীয় মিডিয়া টিম, স্থানীয় মিডিয়া টিম, মিক্সড মিডিয়া টিম ও ইয়ুথ মিডিয়া টিমের কোচ, ম্যানেজার ও অধিনায়কের হাতে জার্সি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু।

পরে মিক্সড মিডিয়া টিম ও ইয়ুথ মিডিয়া টিমের বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ৩ ও ৪ নভেম্বর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হবে।

মেঘনা নদীতে ইলিশ ধরায় ১৪ জেলে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় দুই হাজার মিটার জাল ও দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত জেলেরা বরিশাল জেলার ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযানে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে দুটি ট্রলার ও ২ হাজার মিটার জালসহ ১৪ জেলেকে আটক করা হয়।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, আটক জেলেদের নৌ-পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালের দিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালীতে বিএনপির ৩৭ নেতাকর্মি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

হরতাল পরবর্তী নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৭ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেনে, ৮৪জন গ্রেফতারের পর নতুন করে আরো ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, এর আগে, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সরকার বিরোধী আন্দোলনের সাথে জড়িত।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ডাকা হরতাল চলাকালে উপজেলার নোয়াখালীর সেনবাগ উপজেলার এমপি রোডে হরতালের সমর্থকরা গাছের গুঁড়ি ফেলে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ গাছের গুডি সরাতে গেলে বিএনপির নেতাকর্মিদের সাথে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ শটগানের গুলি ছুড়ে ও ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রোববার রাতে সড়কে ব্যারিকেড ও পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম বাদী হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৫জন নেতাকর্মিকে আসামি করে থানায় একটি মামলা করেন।

অপরদিকে, হরতালের আগের দিন রাতে উপজেলার সেবারহাট এলাকায় ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় চালক ওমর ফারুক বাদী হয়ে থানায় আরেকটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৫জন নেতাকর্মিকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও অনেককে।

সেনবাগ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন কুমার মন্ডল বলেন, ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় চালক ওমর ফারুক বাদী হয়ে ৩৫জনকে আসামি করে মামলা দায়ের করেন। সড়কে ব্যারিকেড ও পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম বাদী হয়ে ৪৫জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। এর মধ্যে ওই মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুটি মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, সরকার ২০১৮ সালে একটি একতরফা নির্বাচন করে। আবারো একটি একতরফা নির্বাচন করতে কোনো ওয়ারেন্ট,মামলা ছাড়া গণ গ্রেফতার চালাচ্ছে। বিএনপির সাধারণ সমর্থক ব্যবসায়ীদেরও গ্রেফতার করা হচ্ছে। পুলিশ যদি এ ধরনের গ্রেফতার বন্ধ না করে তাহলে পুলিশ প্রশাসনের সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। তিনি এ ধরনের গ্রেফতারের তীব্র নিন্দাও প্রতিবাদ জানান।

চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটি ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফখরুদ্দীন ইমন:

আলোচনা সভা, কেক কাটা ও সংবর্ধনা অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটি এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক যোদ্ধা কাজী মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মোশাররফ হোসেন, জাহাঙ্গীর হোসেন শাহেদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ (রাসেল), জায়েদা রহমান স্মৃতি পাঠাগার এর প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিয়াজী, গোমতি সাইন এন্ড প্রিন্টিং ও আদিবা কর্পোরেশন এর স্বত্ত্বাধিকারী মো: এমরান হোসেন বাপ্পি, চৌদ্দগ্রাম পৌর মিতালী ক্লাব এর সেক্রেটারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আবু মূসা, চিওড়া ব্লাড ডোনেশন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: গিয়াস উদ্দিন আবু, পাঁচরা জনকল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর মোহাম্মদ সুমন, আমরা আমরাইতো সমাজসেবামূলক সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী আফতাবুল ইসলাম, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন হাসান।

চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেল্প সোসাইটির সভাপতি কাজী মোহাম্মদ হৃদয় এর সার্বিক দিকনির্দেশনায় ও সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেল্প সোসাইটির ব্লাড সম্পাদক এম জে হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক নোমান, দফতর সম্পাদক আবু বকর সিদ্দীক, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, প্রোগ্রাম বিষয়ক সম্পাদক মো: উদয় হোসাইন, সুলতানা নূর শ্রাবণ, অর্থ সম্পাদক আনিকা আক্তার সহ হেল্প সোসাইটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় হেল্প সোসাইটির পক্ষ থেকে আগত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের পরিচালক, সদস্য সহ যাদের অক্লান্ত পরিশ্রমে এমন একটি সুন্দর আয়োজন সম্ভব হয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান হেল্প সোসাইটির সভাপতি কাজী মোহাম্মদ হৃদয়।

ঢাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের মানববন্ধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালীন সময়ে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম প্রেসক্লাবে এ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন।

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বাশার রানার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, আবু বকর সুজন, কার্যনিবাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক আক্তারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, এম এ আলম, কাজী সেলিম, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, আবুল কাশেম মন্ডল ও আবদুর রউফ, সবুজ খন্দকার প্রমুখ। প্রতিবাদ সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত

ইউসুফ পাটোয়ারী লিংকন:

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ, আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর বাৎসরিক কনফারেন্স ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে গত ২৭শে অক্টোবর’২০২৩ এ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় দোহার পাঁচ তারকা হোটেল দি ক্রাউন প্লাজাতে বিজনেস পার্কে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত রাস্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, সুদূর ঢাকা থেকে আগত বিশেষ অতিথি আই ডি ই বি সেন্ট্রাল কমিটির সভাপতি প্রকৌশলী এ কে এম আব্দুল হামিদ, হোস্ট কান্ট্রির প্রতিনিধি কাতারের কমিউনিটি পুলিশিং ডিপার্ট্মেন্টের হেড অফ এডমিনিস্ট্রিভ অফিসার মেজর তালাল মেনাস্সার আল মাধুইরী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবদুল মুকিত,

মন্সে উপস্থিত ছিলেন সহ-সভাপতি-১ প্রকৌশলী আশরাফ উদ্দিন, সহ-সভাপতি-২ প্রকৌশলী আমানত হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী হেদায়েত উল্লাহ কবির, উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী খন্দকার ওহিদূল আলম ও উপদেষ্টা প্রকৌশলী খন্দকার আবু রায়হান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী আমানত হোসেন। সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী হাসমত আলী সাহেব এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়, প্রকৌশলী আশরাফ উদ্দিন অনুষ্ঠানের আহবায়ক হিসেবে স্বাগত বক্তব্য এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ হেদায়েত উল্লাহ কবির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, এরপর পর্যায়ক্রমে নবগঠিত সন্মানিত উপদেষ্টা মন্ডলীগনদà§