Tag Archives: অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল এবারও দেশসেরা কুমিল্লা কাস্টমস

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে টানা ৮ বার শীর্ষস্থানে কুমিল্লা

 

স্টাফ রিপোর্টার:

লকডাউনেও ভ্যাট রিটার্ণ জমায় সাফল্য ধরে রেখেছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। সারাদেশে যখন চলছে সর্বাত্মক লকডাউন তখন সফলতার পাখায় আরেকটি পালক যুক্ত করলো কুমিল্লার (সিইভিসি) কর্মবিলাসী টিম। এই লকডাউনের মধ্যে স্বল্প জনবল নিয়েই অনলাইন ভ্যাট রিটার্ন জমাদানে শীর্ষস্থান অর্জন করছে কুমিল্লা ভ্যাট। আর এ নিয়ে টানাআটবার শীর্ষস্থান ধরে রাখলো এই কমিশনারেট।

দেশের ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে টানা আটবার প্রথম হয়ে দেশে অন্যরকম এক উদ্দীপনার সৃষ্টি করেছে ছয় জেলা নিয়ে গঠিত কুমিল্লা ভ্যাট।

মার্চ’২১ মাসে এই কমিশনারেটে অনলাইনে রিটার্ন জমা হয়েছে ৯৫.৪৭%। ম্যানুয়াল ও অনলাইন সহ রিটার্ন দাখিলের হার ৯৫.৬০%। এরকম ব্যতিক্রমী সাফল্যের পিছনে রয়েছে ডিজিটাল বাংলাদেশ রূপায়নের অঙ্গীকারে সক্রিয় থাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার (সিইভিসি) কর্মবিলাসী টিম। আর এ টিমকে ক্যারিশমেটিক নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মূল কারিগর হলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

মাঠ পর্যায়ে নিবন্ধন ও রিটার্ন জমার ক্ষেত্রে কমিশনারেটগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়েযাওয়ার সুস্থ এ প্রতিযোগিতায় কুমিল্লা কমিশনারেট যেন পথ প্রদর্শক হয়ে উঠেছে। উল্লেখ্য, গত মে/২০২০ এ জাতীয় রাজস্ববোর্ডের একই হার ছিল ২২%। বর্তমানে এনবিআরের মোট অনলাইন রিটার্ন জমার হার প্রায় ৪২.২৮%।

গত জুলাইয়ে রিটার্ন দাখিলের হার ছিল ৫১ শতাংশ। বর্তমান কমিশনার গত ১৫ জুলাই কর্মকর্তাদের সঙ্গে প্রথম জুম সভা করে রিটার্ন জমাকে অগ্রাধিকার ঘোষণা দেন। সভার পরপরই কমিশনার তদারকি শুরু করলেন। এ কমিশনারেটের ছয়টি জেলায় করদাতাদের ফোন, প্রতিষ্ঠানে তদারকি বাড়ানো হয়। ‘রিটার্ন ওয়ানস্টপ কাউন্টার’ গঠন করা হয়। এনবিআরের চেয়ারম্যানেরনির্দেশমতো মুজিববর্ষে দেশকে ডিজিটাল করার প্রত্যয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জাতীয় রাজস্ববোর্ডের অধীন অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল অন্যতম ডিজিটাল কর্মকান্ড।

কুমিল্লা ভ্যাট টিম নিরন্তর ও ক্লান্তিহীনকাজ শুরু করে টানা আটবার প্রথম হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সহকারী কমিশনার (সদর দপ্তর, কুমিল্লা) মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে কুমিল্লা কাস্টমস টিম। অনলাইন ভ্যাট রিটার্নদাখিলে কুমিল্লা ভ্যাট কমিশনারেট টানা আটবার প্রথম। আপ্লুত হওয়ার মতো একটি বিষয়। একটা ভালো ‘টিমওয়ার্ক’ এর মাধ্যমে এ অর্জন। এ টিমকে নেতৃত্ব দিয়ে সফলতা এনে দেওয়ার অগ্রণী নায়ক আমাদের কমিশনার মহোদয়। আর এ কৃতিত্বের দাবিদার কুমিল্লা কমিশনারেটের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী। গত আট মাসের মতো ভবিষ্যতেও রিটার্ন দাখিলের ধারা অব্যাহতথাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ আবদুল হাকিম বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে মাঠে সক্রিয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুমিল্লা কমিশনারেট (সিইভিসি) টিম। অনলাইন রিটার্ন জমায় আটবারবারের মতো শীর্ষে এ কমিশনারেট। ‘ভ্যাট ওয়ান স্টপ সেবা সপ্তাহ’ পালন করায় করদাতাগণ অনলাইন রিটার্ন দাখিলের বিষয়েপ্রশিক্ষণ পাওয়াতে করদাতাগন এখন সহজে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারে।

কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, লকডাউনের মধ্যেও স্বল্প সংখ্যক জনবল নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করাহয়েছে। এ নিয়ে টানা আটবার অনলাইন ভ্যাট রিটার্ন জমায় প্রথম হলো কুমিল্লা ভ্যাট। সরকারের ডিজিটাল অঙ্গীকারবাস্তবায়নে বিশেষ এজেন্ডা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে। দলবদ্ধ প্রচেষ্টা ও প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূলনিয়ামক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ কর্মকর্তাদের পরিশ্রম ও সাফল্যের পিপাসা কুমিল্লা কমিশনারেটকে রাজস্ব প্রবৃদ্ধি ও রিটার্ন দাখিলেউপর্যুপরি সাফল্য এনে দিয়েছে।‘আলোকিত কাস্টমস, আলোকিত দেশ’ ও ‘অতিক্রম নয় ব্যতিক্রম’  শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে অর্থবছরের প্রথম থেকে কাজ করছে কুমিল্লা টিম। আলোকিত কাস্টমসের মাধ্যমে গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ।বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে দুর্বার গতিতে। সুখী-সমৃদ্ধ স্বপ্নের উন্নত বাংলাদেশ গঠনে অহর্নিশ কাজ করছে বাংলাদেশকাস্টমস। আর সে স্বপ্ন পূরণের পথে অগ্রণী ভূমিকা পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লা এনবিআরের প্রত্যক্ষ নির্দেশনায় কাজ করে যাচ্ছে।

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে টানা ৫ বার ‘প্রথম’ কুমিল্লা কাস্টমস

 

স্টাফ রিপোর্টার:
টানা পাঁচবার অনলাইন রিটার্ন দাখিলে দেশ সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা নিয়ে গঠিত কুমিল্লা কমিশনারেট।

গত আগস্ট ২০২০ মাসে রাজস্ব পর্যালোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুর মুনিম মুজিববর্ষে রাজস্ব আদায়ে সকল সূচকে সর্বোচ্চ কৃতিত্ব অর্জনের জন্য সকল কমিশনারেটকে নির্দেশ দেন। সরকারের ডিজিটাল অঙ্গীকার বাস্তবায়নে বিশেষ এজেন্ডা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে।

জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে গত আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত টানা পঞ্চমবার প্রথম স্থান ধরে রেখেছে সিইভিসি। ডিসেম্বর মাসে এই কমিশনারেটে অনলাইনে রিটার্ন জমা হয়েছে ৯৪.৪১%।

অফিস সূত্রে জানা যায়, কুমিল্লা সিইভিসি’র রিটার্ন দাখিলযোগ্য প্রতিষ্ঠান (সংখ্যায়) ৯৬১২টি, ম্যানুয়াল ৩৫টি, অনলাইনে ৯০৭৫টি, সর্বমোট রিটার্ন দাখিল ৯১১০টি, নিবন্ধনের তুলনায় দাখিলপত্র দাখিলের শতকরা হার ৯৪.৭৮%টি, মোট দাখিল পত্র তুলনায় অনলাইনে দাখিলের শতকরা হার ৯৯.৬২%টি।

কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী গত ১৫ জুলাই যোগদানের এক মাসের মাথায় কুমিল্লা কমিশনারেট অনলাইন রিটার্ন জমায় পঞ্চম স্থান থেকে প্রথম স্থানে উঠে আসে। পরবর্তীকালে এ কমিশনারেটের অনলাইন রিটার্ন দাখিলের চিত্র পাল্টে যায়।

গত জুলাইয়ে রিটার্ন দাখিলের হার ছিল ৫১ শতাংশ। বর্তমান কমিশনার গত বছরের ১৫ জুলাই কর্মকর্তাদের সঙ্গে প্রথম জুম সভা করে রিটার্ন জমাকে অগ্রাধিকার ঘোষনা দেন। সভার পরপরই কমিশনার তদারকি শুরু করলেন। এ কমিশনারেটের ছয়টি জেলায় করদাতাদের ফোন, প্রতিষ্ঠানের তদারকি বাড়ানো হয়। ‘রিটার্ন ওয়ানস্টপ কাউন্টার’ গঠন করা হয়। কুমিল্লা ভ্যাট টিম নিরন্তর ও ক্লান্তিহীন কাজ শুরু করেন।

সিইভিসির সহকারী কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে কুমিল্লা ভ্যাট কমিশনারেট টানা পঞ্চমবার ‘প্রথম’। রিটার্ন দাখিলের প্রথম স্থান অর্জনের পথ কুসুমাস্তীর্ণ ছিল না। একটা ভালো ‘টিমওয়ার্ক’ এর মাধ্যমে এ অর্জন। স্বীকৃতি কাজের প্রণোদনা বৃদ্ধি করে। কর্মকর্তারা পরিশ্রম করেছেন। আমরা প্রকৃত কর্মীদের স্বীকৃতি দানের চেষ্টা করছি। গত পাঁচ মাসের মতো ভবিষ্যতেও রিটার্ন দাখিলের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ আবদুল হাকিম বলেন, করোনার প্রাদুর্ভাবের মধ্যেও সাহস ও উদ্যম নিয়ে কর্মকর্তা ও কর্মচারীগণ রাজস্ব আদায় ও রিটার্ন অনলাইন দাখিলের কাজ করে যাচ্ছেন। কুমিল্লা টিম এ চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছে।

এ বিষয়ে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, সাফল্য অর্জনের চেয়ে ধরে রাখা কঠিন। “কুমিল্লার কর্মপ্রবণ এনবিআরের সম্মানও উচ্চকিত করেছে। করোনাকালে কুমিল্লা টিমের জন্য বিষয়টি খুবই চ্যালেঞ্জের ছিল। আগেও বলেছে দলবদ্ধ প্রচেষ্টা প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূল নিয়ামক এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ কর্মকর্তাদের পরিশ্রম ও সাফল্যের পিপাসা কুমিল্লা কমিশনারেটকে রাজস্ব প্রবৃদ্ধি ও রিটার্ন দাখিলে উপর্যুপরি সাফল্য এনে দিয়েছে।

তিনি আরো বলেন, সক্ষম কর্মকর্তাদের বাছাই করে জটিলতর কাজে নিয়োগ, মনিটরিং উদ্বুদ্ধকরণ এক্ষেত্রে গতি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। সর্বোপরি কর্মস্থলে দেশাত্মবোধ ও সেবার মনোভাব থাকা জরুরি। সারা বাংলাদেশের কর্মকর্তাদের এরকম কাজের ধারা অব্যাহত থাকা উচিত। দক্ষ, সক্ষম, উপযুক্ত ও রাজস্ব বৃদ্ধিতে সকল কর্মকর্তাদের আমরা পুরস্কৃত করি। ভবিষ্যতেও তাঁদের পুরস্কৃত করা হবে। চলমান শীতকাল করোনার দ্বিতীয় ধাপ ও জনবলের সীমাবদ্ধতার চ্যালেঞ্জ নিয়ে কাজ করে গেছে সিইভিসি টিম। ধরে রেখেছে ধারাবাহিক সাফল্য।

‘আলোকিত কাস্টমস, আলোকিত দেশ’ ও ‘অতিক্রম নয় ব্যতিক্রম’ শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে অর্থবছরের প্রথম থেকে কাজ করছে কুমিল্লা টিম। আলোকিত কাস্টমসের মাধ্যমে গড়ে উঠবে আলোকিত বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে দুর্বার গতিতে। সুখী-সমৃদ্ধ স্বপ্নের উন্নত বাংলাদেশ গঠনে অহর্নিশ কাজ করছে বাংলাদেশ কাস্টমস। আর সে স্বপ্ন পূরণের পথে অগ্রণী ভূমিকা পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড।

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল এবারও দেশসেরা কুমিল্লা কাস্টমস

 

স্টাফ রিপোর্টারঃ

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে টানা চর্তুথবার প্রথম স্থান অর্জন করেছে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর জেলা নিয়ে গঠিত কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে গত আগস্ট থেকে চলতি নভেম্বর মাস পর্যন্ত টানা চারবার প্রথম স্থান অধিকার করেছে। চলতি নভেম্বর মাসে এই কমিশনারেটে অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ৯৩.৩৩%।

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সক্রিয়তার মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে। মুজিববর্ষে দেশকে ডিজিটাল করার প্রত্যয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে; এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিল নিঃসন্দেহে ডিজিটাল কর্মকান্ড। আর এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের অর্জন যেখানে ৩৫%, সেখানে কুমিল্লা ভ্যাটের অর্জন প্রায় শতভাগ।

তবে, এবার ভ্যাট দিবস ও সপ্তাহ পালন করতে গিয়ে প্রথম স্থান ধরে রাখাকে নিয়ে কর্মকর্তাদের মধ্যে বেশ সংশয় ছিল। তবে কুমিল্লা টিম এ চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছে।

জানা যায়, মাঠ পর্যায়ে নিবন্ধন ও রিটার্ন জমার ক্ষেত্রে কমিশনারেটগুলোতে প্রতিযোগিতা শুরু হয়েছে। অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার হার বৃদ্ধির মাধ্যমে অটোমেশনের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এগিয়ে যাচ্ছে।

কুমিল্লার নতুন কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী যোগদানের পর এ কমিশনারেটের অনলাইন রিটার্ন দাখিলের চিত্র পাল্টে যায়। কুমিল্লা কাস্টমসের রিটার্ন দাখিলযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা ৯২৩৪টি, ম্যানুয়াল ৪০টি, অনলাইনে ৮৬১৮টি সহ সর্বমোট রিটার্ন দাখিল সংখ্যা ৮৬৫৮, নিবন্ধনের তুলনায় দাখিলপত্র দাখিলের শতকরা হার ৯৩.৭৬% এবং মোট দাখিল পত্র তুলনায় অনলাইনে দাখিলের শতকরা হার ৯৯.৫৪%।

গত জুলাইয়ে নতুন কমিশনার যোগদানের সময় অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে কুমিল্লার অবস্থান ছিল চারে। রিটার্ন দাখিলের হার ছিল ৫১ শতাংশ। তিনি যোগদানের পর ১৫ জুলাই কর্মকর্তাদের সঙ্গে প্রথম জুম সভা করেন। সভার পরপরই কমিশনার তদারকি শুরু করলেন। এ কমিশনারেটের ছয়টি জেলায় করদাতাদের ফোন, প্রতিষ্ঠানের তদারকি বাড়ানো হয়। রিটার্ন ওয়ানস্টপ কাউন্টার’ গঠন করা হয়। কুমিল্লা ভ্যাট টিম নিরন্তর ও ক্লান্তিহীন কাজ শুরু করেন।

এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের সহকারী কমিশনার (সদর) মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, একটা ভালো ‘টিমওয়ার্ক’ এর মাধ্যমে এ অর্জন। স্বীকৃতি কাজের প্রণোদনা বৃদ্ধি করে। কর্মকর্তারা পরিশ্রম করেছেন। আমরা প্রকৃত কর্মীদের স্বীকৃতি দানের চেষ্টা করছি। গত চার মাসের মতো ভবিষ্যতেও রিটার্ন দাখিলের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

যুগ্ম কমিশনার মোঃ মুশফিকুর রহমান বলেন, অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে কুমিল্লা ভ্যাট কমিশনারেট টানা চতুর্থবার ‘প্রথম’। রিটার্ন দাখিলের প্রথম স্থান অর্জনের পথ কুসুমাস্তীর্ণ ছিল না। ছয় জেলায় করদাতাদের সচেতন করার লক্ষ্যে টেলিফোনে যোগাযোগের পাশাপাশি মোবাইলে বাল্ক এসএমএস, পত্রিকায় বিজ্ঞপ্তি এবং স্থানীয় ক্যাবল অপারেটরে বিজ্ঞপ্তি ও বাসায় কর্মকর্তারা সশরীরে গিয়ে সম্মানিত করদাতাগণকে বুঝিয়ে রিটার্ন অনলাইন দাখিলে ব্যাপক ভূমিকা পালন করেন।

এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ আবদুল হাকিম বলেন, ভ্যাট দিবস ও সপ্তাহ পালন করতে গিয়ে কুমিল্লার প্রথম হওয়া নিয়ে কর্মকর্তাদের মধ্যে বেশ সংশয় ছিল। তবে কুমিল্লা টিম এ চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করতে পেরেছে।

এ বিষয়ে কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, অটোমেশন সরকারের অগ্রাধিকার। এনবিআর সে লক্ষ্য বাস্তবায়নে বরাবরই অগ্রণী। কুমিল্লার কর্মপ্রবণ টিম প্রায় অসম্ভবকে সম্ভব করেছে। কুমিল্লার সঙ্গে এনবিআরের সম্মানও উচ্চকিত করেছে। করোনাকালে কুমিল্লা টিম কখনো পশ্চাদমুখী বা কর্মবিচ্যুত থাকেনি। দলবদ্ধ প্রচেষ্টা ও প্রতিযোগিতা এ অভূতপূর্ব সাফল্যের মূল নিয়ামক হিসেবে কাজ করছে।

তিনি আরো বলেন, সক্ষম কর্মকর্তাদের বাছাই করে জটিলতর কাজে নিয়োগ, মনিটরিং উদ্বুদ্ধকরণ এক্ষেত্রে গতি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। সর্বোপরি কর্মস্থলে দেশাত্মবোধ ও সেবার মনোভাব থাকা জরুরি। সারা বাংলাদেশের কর্মকর্তাদের এরকম কাজের ধারা অব্যাহত থাকা উচিত।দক্ষ, সক্ষম, উপযুক্ত ও রাজস্ব বৃদ্ধিতে সকল কর্মকর্তাদের আমরা পুরস্কৃত করি। ভবিষ্যতেও তাঁদের পুরস্কৃত করা হবে।