Tag Archives: অভিনেতা

নতুন বছরেই নতুন রূপে ফিরছেন

নতুন বছরেই নতুন রূপে ফিরছেন অভিনেতা আল্লু অর্জুন

নতুন বছরেই নতুন রূপে ফিরছেন অভিনেতা আল্লু অর্জুন

ডেস্ক রিপোর্ট:

নতুন বছরে নতুন রূপে ফিরতে চলেছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সব দুঃখ-কষ্ট দূরে রেখে এবং সাফল্যকে পুঁজি করে তিনি নতুন রূপে আবির্ভূত হচ্ছেন।

পুরনো বছরকে বিদায় জানানোর আগে নতুন বছরের পরিকল্পনা অনেকেই বিভিন্নভাবে করেন। কিন্তু বিগত বছরে যেসব অভাব পূর্ণ করা যায়নি, তা নতুন বছরে পূরণ করার চেষ্টা থাকে। নতুন বছরে নেতিবাচকতা দূর করে ইতিবাচকতার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। যদিও খুব কম সংখ্যক মানুষ সেই সমস্ত পরিকল্পনা সফলভাবে পূর্ণ করতে পারেন। বেশিরভাগই তাদের প্রতিজ্ঞা পরবর্তী বছরের জন্য মেনে চলার প্রতিশ্রুতি রাখেন। আল্লু অর্জুনও ডিসেম্বরের শুরুতে এমনই একটি প্রতিজ্ঞা করেছিলেন, ‘পুষ্পা ২’ মুক্তির পর।

কী ছিল সেই প্রতিজ্ঞা? পর্দার ‘পুষ্পা’ অভিনেতা বলেছিলেন—ছবির কারণে তার মুখে যে দাড়িগোঁফের জঙ্গল ছিল, তা তার কন্যা আরহার একদমই পছন্দ ছিল না। আরহা বাবার কাছ থেকে দূরে থাকত, কারণ সে তার দাড়িগোঁফ পছন্দ করত না। এই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবির পর থেকে তার দাড়িগোঁফ পরিষ্কার করে ফেলবেন। তিনি বলেছিলেন, “এবার এগুলো কেটে ফেলতে হবে, নইলে মেয়ে কাছে আসছে না।” বছর শেষে, তিনি তার দেওয়া কথা রাখছেন এবং পাঁচ বছর ধরে যত্নে রাখা দাড়িগোঁফ কেটে ঝকঝকে হয়ে ফিরতে চলেছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই তার অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন লুকে কেমন লাগবে অভিনেতাকে? আপাতত সেই আলোচনায় ব্যস্ত নেটিজেনরা।

‘পুষ্পা ২’ সিনেমার অভিনেতা

‘পুষ্পা ২’ সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার

‘পুষ্পা ২’ সিনেমার অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আল্লু অর্জুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয়।

হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। তেলুগু অভিনেতা সেখানে পৌঁছানোর পর দর্শক ও অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই নারীর সন্তান।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার দিন রেবতীর সঙ্গে তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, অভিনেতার টিম কিংবা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে যথাযথ তথ্য দেওয়া হয়নি। যার ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশ আগেই মোতায়েন করতে পারেনি।

হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, সন্ধ্যা থিয়েটারের কর্তৃপক্ষ, আল্লু অর্জুন এবং তার নিরাপত্তা দলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ও ১১৮(১) ধারায় মামলা করা হয়েছে। নিহত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চিক্কাদপল্লী থানায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। গোটা ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছে হায়দরাবাদ পুলিশ।

পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর পুলিশ একটি বিবৃতি দিয়ে দাবি করেছে, আল্লু অর্জুন কোথায় এবং কখন ছবির প্রিমিয়ারের জন্য যাবেন, সে সম্পর্কে পুলিশকে যথাযথ তথ্য দেয়া হয়নি তার টিমের পক্ষ থেকে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও পুলিশকে কিছু জানায়নি। ৪ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আচমকা সন্ধ্যা থিয়েটারে পৌঁছান অর্জুন। তখন সেখানে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার উপলক্ষে ভিড় ছিল এবং অভিনেতা নিজে উপস্থিত হওয়ায় দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

দেশে ফিরে আন্দোলনের ঘোষণা অভিনেতা ডিপজলের

ডেস্ক রিপোর্ট:

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন তিনি। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই।

এদিকে দেশে ফিরেই বিদেশি সিনেমার বিরুদ্ধে আন্দোলনের নামার ঘোষণা দিয়েছেন ডিপজল। সম্প্রতি বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। যার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জনপ্রিয় এই খল-অভিনেতা।

তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না।’

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করার পর এই অভিনেতার ‘ডানকি’ সিনেমা মুক্তিরও প্রস্তুতি চলছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একইদিনে বাংলাদেশেও মুক্তি পাবে এই সিনেমা।

এ বিষয়ে ডিপজল বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি।’

প্রসঙ্গত, ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি। বর্তমানে তিনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত প্রযোজনাও করছেন।

মতলবের মায়া পুত্র দীপু চৌধুরীকে নিয়ে অভিনেতা শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর জৈষ্ঠ পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) গত ২ ডিসেম্বর শনিবার চলে যান না ফেরার দেশে। রবিবার দুপুরে মতলবের মাটিতে জানাজা ও সোমবার ঢাকায় জানাজা শেষে বনানী কবরস্থানে শায়িত করা হয় তাকে।

দীপু চৌধুরীর এমন মৃত্যু পরিচিত অপরিচিত সহ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব সবাইকে কাঁদিয়েছে। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন আবেগঘন কথা। সাজেদুল হোসেন দীপু চৌধুরীর সাথে কাটানো স্মৃতিময় আবেগঘন কিছু কথা তুলে ধরেন বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেন-

আমার বন্ধু দিপু . . . কোন শব্দে তোকে নিয়ে লিখবো কোন ভাষায় তোর পরিবারকে সান্ত্বনা জানাবো ভেবে পাচ্ছি না। একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই নির্মম সত্য। কিন্তু তুই এতো তাড়াতাড়ি চলে যাবি সেটা আমার চিন্তার ঊর্ধ্বে ছিল।

এইতো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের এনিমেটেড সিনেমার কাজ দেখালি; আগামীতে কত কি করতে চাস সেইসব স্বপ্নের কথাগুলো বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।

আমি যেখানে থাকতাম কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি কবে আসবে কবে দেখা হবে কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম।

যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই।

বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কতো বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকবো তোকে খুব মিস করবো রে দিপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।