Tag Archives: আটক- ২

তিতাসে দিনে দুপুরে ৫৮ লাখ টাকা ছিনতাই ১৫ লাখ উদ্ধার, আটক-২

 

জাকির হোসেন হাজারী:

কুমিল্লার তিতাস উপজেলায় দিনে দুপুরে সিএনজি চালিত অটোরিক্সার গতিরোধ করে বিকাশ ডিলারের ৫৮লাখ টাকা ছিনতাই।

২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেড এর পাঁচ কর্মচারী(এসআর) সিএনজি অটোরিক্সাযোগে টাকা নিয়ে তিতাস, হোমনা ও মেঘনা উপজেলায় যাওয়ার পথে গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি সেতুর উত্তর পাশে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে তিতাস থানা পুলিশ ১৫লাখ টাকাসহ একাধিক মামলার আসামী দুই ছিনতাইকারীকে আটক করে ।

আটককৃতরা হলো উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত মাঈনুদ্দিন সরকারের ছেলে আল আমিন(৪০) ও একই উপজেলার কাকিয়াখালী গ্রামের বিনয় চন্দ্র দাসের ছেলে ওমর চন্দ্র দাস(৩০)। পুলিশ আটককৃত আল আমিনের বাড়ী থেকে চাইনিজ কুড়াল ও চাপাতিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।

জানাযায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেড এন্ড বিকাশ ডিলারের ম্যানেজার মো. শাকিল রিয়াজ ৫৮লাখ টাকা নিয়ে তিতাস ও হোমনা উপজেলার বিকাশ এজেন্টদেরকে টাকা দিতে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাচ্ছিলেন। এসময় টাকাবহন কারী অটোরিকশার পেছন থেকে দুটি অটোরিকশা দিয়ে ৭/৮জনের ছিনতাইকারী টাকাবহনকারী সিএনজিকে গতিরোধ করে অস্ত্রের মূখে জিম্মি করে ৫৮ লাখ টাকা নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে উপজেলার জিয়ারকান্দি থেকে ছিতাইকারী আলআমিন ও ওমর কে আটক করে ।

এসময় আলামিনের ঘরে তল্লাশী চালিয়ে বাড়িতে গিয়ে ১৫লাখ টাকাসহ ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে।

তিতাস থানার ওসি সৈয়দ আহসান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। ছিনতাইকারীদের মুখকৃতির বর্ণনা পেয়ে জিয়ারকান্দি গ্রামে অভিযান চালিয়ে আল আমিনের ঘর থেকে টাকাসহ তাদেরকে আটক করি। তাদের নামে কয়েকটি মামলাও রয়েছে। পরে তল্লাশী চালিয়ে চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লার কোটবাড়িতে অপহরণের পর স্কুল ছাত্রকে হত্যা,আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় অপহরণের পর মুক্তিপণ দাবি করে না  পেয়ে মোঃ তৌহিদ (১৪) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রকে হত্যা করেছে অপহরণকারিরা। এ ঘটনায় দুই অপহরণকারিকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কোটবাড়ির গন্ধমতি এলাকায় সিটি কলেজের সামনের বালুর স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।রবিবার রাতে তাকে অপহরণ করা হয়।

নিহত মোঃ তৌহিদ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকার কালু মিয়ার ছেলে। সে কোটবাড়ি এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নবম শ্রেণির ছাত্র।

আটক দুই অপহরণকারির পরিচয় জানাননি থানা পুলিশ।

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, রবিবার রাতে তৌহিদকে অপহরণ করে তাঁর মা-বাবার কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারিরা। তৌহিদের পরিবার এ বিষয়টি থানায় অবহিত করলে আমরা জেলার দুই এলাকা থেকে দুই অপহরণকারিকে আটক করি। তাদের দেয়া তথ্যমতে, গন্ধমতি এলাকার বালুর স্তুপের নিচ থেকে মরদেহ উদ্ধার করেছি। অপহরণকারিরা তাকে শ্বাসরোধ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে মাটি চাপা দেয়।

কুমিল্লা থেকে অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার, আটক ২

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লা থেকে অপহৃত শিশুকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে শনিবার উদ্ধার করেছে র‌্যাব।
এসময় অপহরণকারী দলের ২ সদস্যকে আটক করা হয়েছে।

উদ্ধার অপহৃত শিশুর নাম মো. আল-আব্দুল্লাহ। আটক অপহরণকারীরা হলেন- কুমিল্লার মুরাদনগর থানার মো.সাঈদ সুলতান ও নগরপাড় এলাকার মো. রিয়াজ আহম্মেদ।

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় অপহরণকারীরা ভিকটিমসহ মুক্তিপণের টাকা নেয়ার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মো. আল-আব্দুল্লাহ কুমিল্লার মুরাদনগর থেকে গত ২০ ডিসেম্বর অপহৃত হয়। তার বাবা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে র‌্যাবকে অবহিত করলে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নবীনগরে ২য় শ্রেনীর ছাত্রী ধর্ষণ, আটক- ২

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:

সভ্য সমাজে এখনো চলছে অসভ্য কার্যকলাপ। মানুষ হয়ে জন্ম নিয়ে কিছু মানুষরূপী অমানুষরা সমাজে করে বেরাচ্ছে অমানবিক আচরণ। যার ফলে সমাজ তথা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বিশ্ববাসীর কাছে।

 

ঠিক এমনই একটি নেক্কারজনক ঘটনার জন্ম দিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত নাজিরুজ্জামানের পুত্র ওবায়দুল হক (৭৫)। বার্ধক্য তাকে ছুঁয়ে ফেলেছে ঠিকই কিন্তু তার চোখের কালো নেশা এখনো কাটেনি।

 

ওবায়দুলের কালো নেশার ছোঁবলে পড়ে শুক্রবার দুপুরে ধর্ষিত হলো ৬ বছরের ২য় শ্রেনীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে নবীনগর পৌর সদর এলাকার খাজানগর গ্রামে। শুক্রবার(২৪/০৮)রাতে শিশুটির মা কুলসুম বেগম বাদী হয়ে নবীনগর থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় পুলিশ জিঙ্গাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে। ধর্ষক পলাতক রয়েছে।

 

স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, ধর্ষক ওবায়দুল হক পৌরসদর খাঁজানগর এলাকায় বিউটি ষ্টোর নামে দোকানে মুদি ও মনোহরির ব্যবসা করে। নবীনগর মধ্যপাড়া খাঁ বাড়ীতে ভাড়াবাসায় বসবাস করে ধর্ষক ওবায়দুল হক।

 

শুক্রবার দুপুরে শিশুটি ওই দোকানে চকলেট কিনতে আসলে ওই নরপিচাস শিশুটিকে পয়সা লাগবে না চকলেট দেব বলে মেয়েটিকে দোকানের পিছনের একটি ছোট রুমে নিয়ে জোর পূর্বক করে ধর্ষণ করে।

এ সময় মেয়েটির আত্মচিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার বলেন, মামলা হয়েছে, ধর্ষক পলাতক রয়েছে তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।