Tag Archives: কুবিতে লাকসাম মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরামের কমিটি গঠন ।। সভাপতি নাভীন

কুবিতে লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রিমন ও নাঈম

 

চাঁদনী আক্তার, কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের ‘সংগঠন লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী রিমন মজুমদার ও সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসী বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী নাঈমুর রহমান।

শনিবার (৫ অক্টোবর) সদ্য বিদায়ী কমিটির সভাপতি মোহা. মহিউদ্দিন মাহি ও সাধারণ সম্পাদক সাফায়েত সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, উক্ত কমিটি আগামী এক বছর দায়িত্বপালন করবে।

কুবিতে লাকসাম মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরামের কমিটি গঠন ।। সভাপতি নাভীন, সম্পাদক বাপ্পী

শাহাদাত বিপ্লব,কুবি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মাহাদী হাসান নাভীন কে সভাপতি এবং নাজমুল হাসান বাপ্পী কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার বিদায়ী কমিটির সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক আখি আলম রকির অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।

সাত সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি পদে মো.রাশেদ মজুমদার ও নাদিমুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন রাব্বী ও শামস আরা ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক পদে মো.মোশাররফ হোসাইন মনোনীত হয়েছেন। এ কমিটি আগামী এক বছর কার্যক্রম পরিচালনা করবে।