,

সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৫ তম

আজকের কুমিল্লা ডট কম :
March 21, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

সুখী দেশের তালিকায় বাংলাদেশের ১০ ধাপ অবনতি হয়েছে। এ বছর ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫ তম। গত বছর ছিল ১১৫ তম। ঢাকা ট্রিবিউন

বুধবার (২০ মার্চ) ‘বিশ্ব সুখ দিবস’ উপলক্ষে বিশ্বের সুখী দেশের একটি তালিকা প্রকাশ করে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউসন্স নেটওয়ার্ক। দিবসটি জাতিসংঘ ২০১৩ সাল থেকে পালন করে আসছে।

মাথাপিছু আয়, সামাজিক সহযোগিতা, গড় আয়, সামাজিক স্বাধীনতা, উদারতা এবং সমাজে দুর্নীতির হারের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়ে থাকে।

তালিকা অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা দুই বছর দেশটি সুখী দেশের তালিকার শীর্ষে থাকল। এরপর আছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়া।

তবে সবচেয়ে কম সুখের দেশ হিসেবে তালিকায় রয়েছে দক্ষিণ সুদান (১৫৬ তম)। তালিকায় দক্ষিণ সুদানের আগে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা রিপাবলিক (১৫৫), আফগানিস্তান (১৫৪), তানজানিয়া (১৫৩) ও রুয়ান্ডা (১৫২)।

দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে কম সুখী দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা (১৩০) ও ভারতের (১৪০) নাম। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান (৬৩), ভুটান (৯৫) এবং নেপালের (১০০) নাম।