Tag Archives: কুমিল্লায় অভিযান পরিচালনা করে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা

কুমিল্লায় অভিযান পরিচালনা করে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা

শাহ ইমরান:

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এর উদ্যোগে ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও ইটভাটা ভেঙ্গে ফেলা হয়।

বুধবার (১৩ মার্চ) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ অনুসারে নিন্মোক্ত ইটভাটার বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় সদর দক্ষিণ সুয়াগাজীতে মেসার্স বি এল বি ব্রিকসকে ১ লক্ষ টাকা জরিমানা ও বাতাবাড়িয়া বিশ্বরোডে মেসার্স কামাল ব্রিকস ভেঙ্গে ফেলা হয়।

অভিযানটি পরিচালনা করেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুর রহমান এবং মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস।

এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন সদর দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।