Tag Archives: কুমিল্লায় বিজিবির অভিযানে

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট, বাজি ও একটি প্রাইভেটকার জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

১ মে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও বাজিসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালিত হয় বলে জানানো হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুমিল্লায় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার বাজি ও গাঁজা উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ লাখ ৪৮ হাজার টাকার মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি এবং গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্ণীপুর ও সদর উপজেলার কটকবাজারসংলগ্ন স্থান থেকে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, ভোর ৫টার দিকে যশপুর বিওপি’র অধীনস্থ লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের ৭ কিলোমিটার অভ্যন্তরে মান্দারী কবরস্থান ও পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার ৫৬০ পিস বাজি এবং ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত বাজি ও গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৪৮ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার

কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় বাজি আটক

 

হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকার মূল্যের ভারতীয় অবৈধ কিং কোবরা আতশ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

১২ মার্চ বুধবার দুপুর ২টায় এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোরে ১০ বিজিবির আওতায় সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) নামক স্থান থেকে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ কিং কোবরা আতশ বাজি আটক করা হয়। এর মধ্যে অবৈধ ভারতীয় পাঁচ লাখ ৯৭ হাজার ৮০০টি কিং কোবরা বাজি আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

কুমিল্লায় বিজিবির অভিযানে

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে, যার ফলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন এর অধীনস্থ গোলাবাড়ী পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহলদল দুটি পৃথক স্থান থেকে মোট ৯৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আটককৃত ফেন্সিডিলের বাজার মূল্য ৩ লক্ষ ৯৫ হাজার ২ শত টাকা।

অপর দিকে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ২০৮০ হতে ২ কিলোমিটার ভেতরে পাঁচথুবি এলাকায় অভিযান চালিয়ে ২৫,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে। আটককৃত ট্যাবলেটের বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।

এটি কুমিল্লা বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলোর মধ্যে একটি বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।

কুমিল্লায় বিজিবির অভিযানে

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক

কুমিল্লায় বিজিবির অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক

শাহ ইমরান:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫২০ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা আটক করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) গোলাবাড়ী পোষ্টের টহলদল কেরানীনগর বড়বাড়ী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তি জানায়, অভিযানটি সীমান্ত পিলার ২০৮১/৪-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত হয়। এতে বিজিবি সদস্যরা মাদকদ্রব্যগুলো উদ্ধার করতে সক্ষম হন।

আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা। বিজিবি আরও জানায়, মাদকদ্রব্যগুলো যথাযথ প্রক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিজিবির এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।