,

সদরের বালুতুপায় ইজিবাইক চাপাঁয় শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 7, 2017
news-image

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা সদর উপজেলার বালুতুপা এলাকায় রাস্তা পারাপারের সময় বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে তুহিন (৫) নামের এক শিশু ইজিবাইক চাপাঁয় নিহত হয়েছেন। নিহত তুহিন বালুতুপা এলাকার মনির হোসেনের পুত্র।

স্থানীয় সূত্র জানায়,জেলা সদরের উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বালুতুপা-বিবিরবাজার সড়ক পরাপারের সময় একটি ইজিবাইক তুহিন নামের শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।