Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর এবং প্রবাসী স্ত্রীর মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার রকি ইয়াবাসহ আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার রকি ইয়াবাসহ আটক

 

চৌদ্দগ্রাম সংবাদদাতাঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচিত কিশোর গ্যাং লিডার রকিবুল্লাহ ওরফে রকি (২৯) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপাড়া পুকুরপাড় থেকে চৌদ্দগ্রাম থানার এস আই লিটন চাকমার নেতৃত্বে চৌদ্দগ্রাম থানার একটি বিশেষ টিম তাকে আটক করে। এসময় তার সাথে থাকা ২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

রকি উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামের বাবর আলীর ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসাইন জানান, আটককৃত রকির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর এবং প্রবাসী স্ত্রীর মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি গ্রামের প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী হোসনেয়ারা বেগম এবং আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোঃ সবুজ।

পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর সবুজ তার বাবা মায়ের সঙ্গে অভিমান করে রোববার রাতে ঘরের ভুতুরের সাথে গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে। পরে রাতেই পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে সোমবার সকাল সাড়ে ১১টায় বাবুচি গ্রাম থেকে হোসনেয়ারা বেগম নামে এক প্রবাসীর স্ত্রী ঘরের জানালার সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ সোমবার সকালে গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, রোববার রাতে এবং সোমবার সকালে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।