Tag Archives: কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী পিস্তলসহ একজন আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভারকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়নকরা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

অভিযানে জহির ইসলাম (৪০) নামক বাস ড্রাইভারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস ড্রাইভার আটক

আটককৃত বাস ড্রাইভার ডিএমপি ঢাকার লালবাগ থানার ১১৫ নং ইয়াছিন বেপারীর গলি এলাকার তাজউল ইসলামের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বাসযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন জনের টাকা নিয়ে মসজিদের ইমাম উধাও

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মুসল্লি, মাদ্রাসার শিক্ষক, ছাত্র, দোকানদার ও বাড়ির মালিকদের টাকা নিয়ে মসজিদের ইমাম উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ইমাম মোহাম্মদ মিজানুর রহমান (৩৪) ঢাকার যাত্রাবাড়ীর ফরিদাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় বাদী হয়েছেন পাশাকোট দারুল সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা কমিটির সেক্রেটারি ও ওই মসজিদের মুসল্লি আলী আজম।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, টাকা আত্মসাতের ঘটনায় মিজানের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাশাকোট দারুল সুন্নাহ দ্বীনিয়া মাদ্রাসা কমিটির সেক্রেটারি আলী আজম বলেন, ২০২২ সালের ২৬ ডিসেম্বর পাশাকোট জামে মসজিদের ইমামের চাকরি নেন মিজানুর রহমান। চাকরির পর থেকে মসজিদের মুসল্লি, দোকানদার, পাশের মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও বাড়ির মালিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। টাকা হাওলাত, চিকিৎসার জন্য টাকাসহ নানা কৌশলে ৫ লাখ চার হাজার টাকা নিয়ে পালিয়েছে ইমাম মিজানুর রহমান।

আলী আজম আরও বলেন, মসজিদে আসা বিভিন্ন লোকজনদের মনে সরল বিশ্বাস তৈরি করে গভীর সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে নিজেকে খুবই দ্বীনদার, আমানতদার হিসেবে প্রকাশ করত মিজান। সে চিকিৎসার কথা বলে আমার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে সময় মত না দিয়ে বার বার তারিখ দেয়। পরে জানতে পারি সে মসজিদের অনেক মুসল্লি, মাদরাসার শিক্ষক, ছাত্র, বিকাশ দোকানদার ও বাড়ির মালিক থেকে টাকা নিয়ে গেছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো: কামাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার কনকাপৈত ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত কালাম হোসেন উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পূর্বপাড়া মোল্লা বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কামাল হোসেন ঘুম থেকে উঠে একতা বাজারস্থ অনিক ব্রিকস্ ফিল্ডের উত্তর পাশে বিদ্যুৎ চালিত তার সেলু মেশিনটি বন্ধ করতে যান। সেখানেই তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে সকাল সাড়ে দশটায় স্থানীয় কৃষক আব্দুল গণি ধানক্ষেতে গেলে তাকে সেলু মেশিনের পাশে পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে ডাকেন। পরে লোকজন এসে কামাল হোসেনকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা এগারটায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বা’দ মাগরিব করপাটি পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ারসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪১ টি বিয়ারসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৬ নভেম্বর উপজেলার কাশিপুর নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চৌদ্দগ্রামের জগমহনপুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ আক্তার মিয়া (৩২) এবংএকই গ্রামের আব্দুল বারিকের ছেলে মোঃ মনসুর আহমদ (৩১)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিয়ারসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২৭ নভেম্বর কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠান‌কে ২৬ হাজার টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠান‌কে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

বুধবার (১৩ এপ্রিল) বেলা সা‌ড়ে ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত উপ‌জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়ে‌ছে।

এ সময় নতুন জিলা‌পির সা‌থে বা‌সি জিলা‌পি মি‌শ্রিত ক‌রে ভোক্তা‌কে প্রতা‌রিত করায় ইসলা‌মিয়া সুইটস‌কে ৫ হাজার, লোকনাথ মি‌ষ্টি বিতান‌কে ৩ হাজার, নিম্নমা‌নের লবণ ব‌্যবহার ও মূল‌্য তা‌লিকা না থাকায় ভোজন বিলাস হো‌টেল এন্ড সুইটস‌কে ৫ হাজার টাকা, বে‌শি দা‌মে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় ইব্রা‌হিম স্টোর‌কে ৫ হাজার টাকা, সাহা এন্ড সন্স‌কে ৫ হাজার টাকা এবং চৌদ্দগ্রাম বা‌ণিজ‌্যালয়‌কে ৩ হাজার টাকাসহ মোট ৬ প্রতিষ্ঠান‌কে ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অ‌ভিযা‌নে ব‌্যবসায়ী‌দের পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন, ওজ‌নে কারচূ‌পি না করা এবং অযা‌চিতভা‌বে পণ্যের দাম বা‌ড়ি‌য়ে বি‌ক্রি না কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

এসময় চৌদ্দগ্রাম উপজেলা প্রশাস‌নের সা‌র্বিক দিক নি‌র্দেশনায় কুমিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম এ তদার‌কি কার্যক্রম প‌রিচালনা ক‌রেন। পৌর স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইমরান হো‌সেন সজীব এবং চৌদ্দগ্রাম ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী পিস্তলসহ একজন আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকা থেকে বিদেশী পিস্তলসহ মোঃ সুরুজ মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক হওয়া মোঃ সুরুজ মিয়া একই ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের মৃত. আব্দুল আজিজের ছেলে।

বুধবার ভোর সোয়া ৪ টায় র‌্যাব এ অভিযান পরিচালনা করে।

কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ এর উপ-পরিদর্শক(এসআই) সাদেকুর রহমান জানান, ভোরে রাস্তায় র‌্যাবের একটি টিম টহল দিচ্ছিল । এমন সময় গাছবাড়িয়া সড়কে সুরুজ মিয়ার দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।