Tag Archives: কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে ইব্রাহীম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের পাওতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি দুপুরে সবার অলক্ষ্যে কোনো এক ফাঁকে ঘর থেকে বের হয়ে খেলতে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে।

একপর্যায়ে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, শিশুটি খেলতে গিয়ে কোনো এক সময় অসাবধানে হয়তো পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার মরদেহ ভেসে উঠলে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপেজলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর।

শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ এতিমখানা ও মাদরাসার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- লাকসাম পৌরসভার গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান হোসেন আরাফাত (৭) ও একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও ইয়াছিন খেলতে গিয়ে পুকুরে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে থাকেন। এক পর্যায়ে সাড়ে ১২টার দিকে এতিমখানা মাদরাসার এক শিক্ষক অজু করতে গেলে দুজনের মরদেহ ভাসতে দেখে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের থেকে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাটানো হয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।